কোভিড ভ্যাক্সিন: সামনের পথ কতটা মসৃণ? : প্রসেনজিৎ সরখেল, সৃজন সেনগুপ্ত
বুলবুলভাজা | আলোচনা : স্বাস্থ্য | ২৮ ডিসেম্বর ২০২০ | ৪২২৭ বার পঠিত
বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিদান অনুযায়ী, প্রথম ধাপে প্রতিটি দেশ তাদের জনসংখ্যার ২০ শতাংশকে যাতে টিকাকরণ করাতে পারে সেই অনুপাতে ভ্যাক্সিন হাতে পাবে। কিন্তু ফারমা-কোম্পানি গুলি অনেক ক্ষেত্রেই তাদের ব্যাবসার সুযোগ সুবিধের ক্ষেত্রে দেশীয় সরকারের ওপর নির্ভরশীল। বহু দেশেই কোভিড মোকাবিলা, যার একটি চূড়ান্ত পর্যায় হল ভ্যাক্সিন নিশ্চিত করা, রাজনৈতিক নির্বাচনে নির্ণায়ক ভূমিকা গ্রহণ করবে।