২১ শতকে মার্ক্সের চিন্তা ভাবনাকে ফিরে দেখা : চিন্তা গোষ্ঠী
বুলবুলভাজা | আলোচনা : রাজনীতি | ২৪ জুন ২০২৩ | ১৮১২ বার পঠিত
এমন এক প্রলয়ের কালে আমরা যারা স্বপ্ন দেখতে জানি, তারা অন্ধ ও বধির হয়ে যাই নি, আমরা যারা সাম্যবাদ প্রতিষ্ঠার স্বপ্ন বুকে নিয়ে পথ হাঁটি সেই স্বপ্ন আজ আমাদের তীক্ষ্ণ অনুসন্ধিৎসু করে তুলেছে। স্বপ্নভঙ্গকে আমরা হতাশার প্লাবনে ভেসে যেতে দেইনি বরং স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটার অভ্যাস আমাদের ডুব দিতে শিখিয়েছে সমস্যার গভীরতম তলদেশে। আমরা এই প্রচন্ড প্রলয়ের মুখে লাথি মেরে এখনও রাস্তায় বা আলোচনা সভায় প্রতিবাদ জারী রাখার সাথে সাথে স্বপ্ন দেখে যাচ্ছি সাম্যবাদের বিজয়ের, সাম্যবাদী তত্ত্বের অগ্রগতির, নতুন করে সমস্ত ভাবনা-চিন্তাকে সজীব ও সৃজনশীল করে তোলার।