জীবজন্তুর ছদ্মবেশ : আবুল বাসার
বুলবুলভাজা | ইস্পেশাল : পুজো ২০১০ | ০১ অক্টোবর ২০১০ | ৯২২ বার পঠিত
নাটক বা সিনেমায় অভিনেতাদের ছদ্মবেশ নিতে কে না দেখেছে। আর অপরাধীদের ধরতে শার্লক হোমসের ছদ্মবেশ তো ভুবন বিখ্যাত। ঘাগু অপরাধীর কথা বাদই দিলাম, তার সার্বক্ষণিক সঙ্গী ডা. ওয়াটসনও তখন তাকে চিনতে পারেন না! এতো গেল নাটক, সিনেমা আর গল্পের বইয়ের জগতের কথা। এদিকে যুদ্ধের সময়ে শত্রু পক্ষের কাছ থেকে নিজেদের আড়াল করতে সেনাবাহিনীরা ছদ্মবেশ নেয়, সে খবরও আশাকরি তোমাদের অজানা নেই। কিন্তু মানুষ ছাড়াও অনেক জীবজন্তুও যে ছদ্মবেশ নেয় সে খবর কী জানা আছে!