আগের পর্বগুলো জানতে এখানে পড়ুন | পর্ব ১, পর্ব ২, পর্ব ৩, পর্ব ৪, পর্ব ৫ | "Nemesis always walks at the feet of hubris" - ancient Greek proverbজেরুসালেম, আনুমানিক ১০৫ BCE
(জুডিয়া সামারিয়া ও ইদুমিয়া আনুমানিক ১০৫ BCE) (সৌজন্য চ্যাটজিপিটি )তার নিজের ঘরে আলোচনায় বসেছিলেন তার ছেলেদের সঙ্গে হাসমোনিয়ান ইহুদী সম্রাট জন হিরকানুস | আলোচনার জন্যে অনেক কিছুই ছিলো | তার তিন ছেলে আরিস্টোবুলুস, আলেকজান্ডার ও আন্তিগোনেস তিনজনের মধ্যেই তিনি খুব স্পষ্ট গ্রীক প্রভাব দেখতে পাচ্ছিলেন | ম্যাকাবি বংশের সম্মানের ক্ষেত্রে যেটা ঠিক মনে হচ্ছিলোনা তার | হাজার হোক তারা জেরুসালেমের গদীতে বসেছিলেন মিশর ও সিরিয়ার গ্রীক প্রভাব থেকে ... ...
আগের পর্বগুলো জানতে এখানে পড়ুন | পর্ব ১, পর্ব ২, পর্ব ৩, পর্ব ৪ | নাবলুস, সামারিয়া, প্যালেস্টাইন, আনুমানিক ১২৫ BCE. হাসমোনিয়ান সম্রাট জন হিরকানুস তখন যুদ্ধের ময়দানে l সামারিয়া প্রায় জয় করেই ফেলেছেন অতর্কিতে আক্রমণ করে l এর আগে যখন এসে ছিলেন গ্রীক বণিকের ছদ্মবেশে তখন অনেক খবরাখবর নিয়েই গেছিলেন l এবারে সেসব কাজে লেগেছে l যুদ্ধের বেশ কয়েকমাস আগে থেকেই তার অনেক সেনারা কেউ বা বণিক কেউ বা কারীগর কেউ বা তীর্থযাত্রী এধরণের ছদ্মবেশে ছড়িয়ে পড়েছিলো সামারিয়াতে ... ...
এই গল্পটার আগের তিনটে পর্ব পড়ুন এখানে | পর্ব ১ , পর্ব ২ , পর্ব ৩ | দুই রাজার ভবিষ্যদ্বাণী গ্রিক বণিকের ছদ্মবেশে হাসমোনিয়ান সম্রাট জন হিরকানুস আর তার কয়েকজন মন্ত্রী এসে পৌঁছলেন নাবলুসে সামারিয়দের শহরে | তারা নিজেদের পরিচয় দিলেন যে তারা ক্রিট দ্বীপের মার্বেল নিয়ে ব্যবসা করেন | সম্রাট জন হিরকানুস তার নিজের জন্যে একটা গ্রীক নাম গ্রহণ করলেন, ডিমন | তবে প্রথমেই তারা ভবিষ্যৎবাণী জানতে মাউন্ট গেরিজিমের যিহোবার মন্দিরে গেলেননা কেননা তাহলে হয়তো সন্দেহ হলেও হতে পারে | প্রথমে পুরো এলাকাটা ঘুরে ঘুরে দেখতে লাগলেন তারা তারপর মেলামেশা শুরু করলেন এলাকার এলিটদের সঙ্গে | সেনাপতিরা, রাজা ও তার পরিবার, মন্ত্রীরা, অন্য পুরোহিতেরা সবার সঙ্গে মিশলেন ... ...
এই গল্পটার আগের দুটো পর্ব পড়ুন এখানে | পর্ব ১ , পর্ব ২ | সাম্রাজ্য বিস্তার ও কিছু অতি প্রাচীন সংস্কৃতির মূলচ্ছেদ জেরুসালেম ১২৮ BCE (আনুমানিক ) মাত্র কয়েক বছর হলো সিংহাসনে বসেছেন হাসমোনিয়ান ইহুদী রাষ্ট্রের প্রতিষ্ঠাতা জন হিরকানুস | তলোয়ারের জোরে আর উৎকোচ দেখিয়ে জেরুসালেমের ইহুদী পুরোহিতদের কাছ থেকে আদায় করে নিয়েছেন যে মেসায়ার বা এর পরের অন্য কোন নবীর আবির্ভাব না হওয়া পর্যন্ত তিনিই একাধারে ইহুদী জাতির একছত্র সম্রাট ও পুরোহিতশ্রেষ্ঠ | বাইবেলের বর্ণিত নবীগণ ডেভিড বা সলোমনের মত তার ক্ষমতা এখন | তবে মনে তার নানা চিন্তা | তার বাবা আর ভাইদের নিজের চোখের সামনে নিজের ভগ্নিপতির হাতে তিনি মরতে দেখেছেন | আবার তার বিরুদ্ধে এরকম ষড়যন্ত্র অন্য কেউ করবেনা কেই ... ...
এই গল্পটার আগের পর্ব পড়ুন এখানে | পর্ব ১ | বিপ্লব থেকে সাম্রাজ্য বিস্তার : আরেক ইস্রাঈলের গল্প জেরুসালেমে ম্যাকাবীদের জয় হলো ১৬০ BCE | অবশ্য আমাদের এর আগের পর্বের সেই বিখ্যাত জুডা ম্যাকাবীর যুদ্ধক্ষেত্রেই মৃত্যু হলো | জেরুসালেমের যিহোবার মন্দির দখল করে আবার তাকে পরিশুদ্ধ করা হলো এবং যিহোবার মন্দির ও বলিদানের জন্যে প্রস্তুত করা হলো | ইহুদী সমাজে অবশ্য জুডা ম্যাকাবী চিরকালই ধর্মের পুনরুদ্ধারের জন্যে ধর্মযোদ্ধা রূপে পুজা পেয়ে আসবেন | জুডার মৃত্যুতে তার ভাই জোনাথন ক্ষমতা পেলেন | তলোয়ার ছাড়াও রাজনীতিতে তার মত কূটকৌশলী খুবই কম ছিল সেসময়ে কাজেই সেলুকাস বংশের শাসকদের একে অন্যের সঙ্গে লড়িয়ে জোনাথন নিজে জেরুসালেমের পুরোহিতশ্রেষ্ঠ (high priest) হয়ে উঠলেন | এটিও একটি বেশ বড় কৃতিত্ব ... ...
এ কাহিনী এক অন্য ইস্রায়েলের | যে ইস্রাঈলের এখন আর অস্তিত্ব নেই পৃথিবীর ভূরাজনীতির মানচিত্রে | কিন্তু তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় এখনো ইতিহাসের ভুলে যাওয়া আর ফেলে আসা পাতায়, প্যালেস্টাইনের কোন অজানা অচেনা শহরের গলিতে, পাহাড়ের খাঁজে খাঁজে গুহায় গুহায়, ধূসর মরুভুমি আর সবুজ অলিভ বাগিচার প্রান্তরে, পূর্ণিমার আকাশে আর অমাবস্যার রাতে | আজকে সেই ইস্রাঈলের গল্পই আপনাদের শোনাবার চেষ্টা করছি পাঠক | মেসায়ার আগমণ ইহুদীদের তৈরী জেরুসালেমের প্রথম মন্দিরের পতন হলো আসিরীয় সম্রাট নেবুচাদনেজারের হাতে | সেটি ৫৮৬ BCE | এর পরে আরো সত্তর বছরের জন্যে ইহুদী ধর্মের ব্যাবিলনে নির্বাসন ও শেষ পর্যন্ত পারস্য সম্রাট সাইরাসের হাত ধরে ইহুদীদের আবার জেরুসালেমে ফিরে আসা ... ...
যুদ্ধ ও ধার : ইউরোপের সাম্রাজ্যের পতন আম্রিকার উত্থান এই যুদ্ধ ও ধার সিরিজটাতে এর আগে অনেক কিছু লিখেছি | আজকে আমরা ফিরে যাবো পঁচাত্তর বছরের আগে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবে শেষ হয়েছে | জার্মানী ইতালি ও জাপান প্রথম বিশ্বযুদ্ধের পরের পৃথিবীটাকে তাদের নিজেদের ইচ্ছামত গড়ে তুলতে গিয়ে যুদ্ধে হেরে বিদ্ধস্ত ও আত্মবিলোপের প্রায় দোরগোড়াতে | ব্রিটেন ফ্রান্স যুদ্ধে জিতলেও জার্মান বোমাতে টুকরো টুকরো হয়ে আর পৃথিবীর অধিকারের জায়গাতে নেই | পড়ে আছে শুধু শেষ দুই পরাশক্তি আম্রিকা ও সোভিয়েত ইউনিয়ন | নতুন পৃথিবীর বিলি ব্যবস্থা ভাগ বাঁটোয়ারা করতে বৈঠকে বসছে আম্রিকা ও তার দ্বিতীয় বিশ্বযুদ্ধের এলায়েন্স পার্টনার, সেসময়ের সাম্রাজ্যবাদী ব্রিটেন ও ফ্রান্স | ঘটনা ... ...
রিজিম চেঞ্জ দিকে দিকে : ভেনেজুয়েলা থেকে ইরানগত সপ্তাহেই ভেনেজুয়েলার পরে ইরানে রেজিম চেঞ্জ নিয়ে আমরা অনেক কিছু শুনেছি। এনিয়ে অনেক জিয়ো পলিটিক্স এক্সপার্টরাই এখন সোশ্যাল মিডিয়াতে তুফান তুলছেন। অনেক রকম ব্যাখ্যা উঠে আসছে এ ব্যাপারে। আম্রিকা আর চীনের মধ্যে ডলার নিয়ে ১৯৭১ সালে যে চিমেরিকা চুক্তি হয়েছিলো, গতবছরে যার উল্লেখ করেছি, আমি এই ব্যাপারটা এখানে দেখছি। এই বোঝাপড়াটা মোটামুটি এরকম ছিল যে আম্রিকা হবে কনজিউমার এবং চীন হবে ইন্ডাস্ট্রিয়াল প্রোডিউসার এবং যে সারপ্লাস চীন কমাবে আম্রিকাকে এক্সপোর্ট করে সেটা দিয়ে চীন আম্রিকি অ্যাসেট কিনবে, আম্রিকি ট্রেজারী বন্ডের মাধ্যমে। এই সিস্টেমটাকেই অনেক ঐতিহাসিক বলেছেন চিমেরিকা। আম্রিকা আর চীন উভয়েরই স্বার্থ ... ...
এপস্টিন ফাইলস থেকে নজর ঘোরানোর জন্যেই কি মাদুরোকে কিডন্যাপএই সপ্তাহে ট্রাম্প সাহেব ব্যাপক একটা কান্ড ঘটালেন ভেনেজুয়েলাতে। সেখানে চাভিস্তা সরকারের প্রধান নিকোলাস মাদুরো বহুদিন ধরেই আম্রিকার চোখের বালি, তো তাকে মাত্র দু ঘন্টার অপারেশনেই কিডন্যাপ করে একদম নিউ ইয়র্কের জেলে ঢুকিয়ে দিলেন। বলাই বাহুল্য মাদুরোর আর কোনোদিনই দেশে ফেরা হবেনা যেহেতু বাঘে ছুঁলে আঠারো ঘা আর আম্রিকা ছুঁলে কত ঘা সেটা বলার জন্য কেউই বেঁচে ফিরে আসেনি সে সাদ্দাম, গদ্দাফি, মিলোসেভিচ যেই হোক না কেন ! এবং শুধু মাদুরোকে উড়িয়েই ক্ষান্ত নয় ট্রাম্প, প্রকাশ্যে বুক ঠুকে বলেই দিলেন ভেনেজুয়েলার তেলের দখল এবার থেকে আম্রিকার এবং এজন্যই এই মাদুরো কিডন্যাপিং। সারা ... ...
মাস্কবাদের পৃথিবী স্থবির পৃথিবীর কথা বলতে গিয়ে এর আগের লেখাতে মাসকিয় দর্শনের কথা বলেছি | এই দর্শন বলছে, সামনের পৃথিবীতে মানুষের কোনো অর্থের অভাব থাকবেনা, যে যখন যা চাইবে তার সবই সে পাবে, অর্থের উপার্জনের কোনো প্রয়োজনই হবেনা নতুন কিছু কিনতে গেলে | এমন সময়ে রাষ্ট্রের প্রয়োজনও আস্তে আস্তে কমেই যাবে |মাক্সের এই দুনিয়াতে মানুষ বাঁচবেও অনেকদিন চাপমুক্ত হয়ে কেননা যখন অর্থের বা জীবিকার কোনো প্রয়োজন হবেনা মোবাইল ফোন এ ক্লিক করলেই ইচ্ছামত সব কিছুই চলে আসবে হাতের কাছে মুঠোর মধ্যে এর জন্য পয়সাও দিতে হবেনা | অভাব তো হবেইনা বরঞ্চ মানুষ অভাবের কথাও ভাবতেই পারবেনা কখনো | তো এই নতুন এক জীবনের ... ...