মহামান্য কলকাতা হাই কোর্টের সেই রিট অফ ম্যানডামাস বা পশ্চিমবঙ্গ সরকারের প্রতি নির্দেশ যাতে সংবিধানের অনুচ্ছেদ ১৪ ও অনুচ্ছেদ ১৬ লঙ্ঘনের অভিযোগে পুরো প্যানেল বাতিল হয়েছে। অনুচ্ছেদ ১৪ আইনের চোখে সমান অধিকারের কথা বলে আর অনুচ্ছেদ ১৬ সরকারি চাকরীতে বৈষম্যের বিরোধী। দ্বিতীয় অনুচ্ছেদ ১৬ কে সংরক্ষণের বিরুদ্ধে দাঁড় করানো যায় তাই সেটা ২০১৯ এ সংশোধন ... ...
ওএমআর শিটের গণ্ডগোলে সবাই ভুগলো কেন তার যুক্তি হিসেবে বিকাশ কোম্পানি 'জালিয়াতিতে কোন রেয়াত নেই' এই যুক্তিতে পুরো প্যানেলটা বাতিল করিয়েছে। এমনকি পার্থসারথী সেনগুপ্তের মতো উকিলকেও বলতে শুনলাম তিনি যুগপৎ আনন্দিত ও দুঃখিত। আনন্দের কারণ হল বিচার ব্যবস্থা কড়া হাতে' জালিয়াতিতে কোন রেয়াত নেই' এই অবস্থানে দৃঢ় থেকেছে। ওনার দুঃখের কারণ হল এতগুলো চাকরি যাওয়ায়। বিশেষত যখন এরা কেউ লাটসাহেবের বাড়ির ছেলেপিলে নয়। বিকাশ কোম্পানির কিন্তু কোন দুঃখ নেই। তাদের যুক্তি তৃণমূলকে ভোট দেবার সময় মনে ছিল না। পুরো বিজেপির ন্যারেটিভ খেয়ে বসে আছে জমিদারি হারানো ভদ্দরলোক সিপিএময়ের এই অংশটা। শুধু খেয়েছে নয় আগ্রাসী হয়ে লোক তাতাচ্ছে। এদের সংগঠন ... ...
অনুরোধ করব কেন সার্ভিস ম্যাটারে বা চাকরি বাকরির ব্যাপারে পিএমএলএ ঢোকানোর বিরোধিতা করছি একজন ট্রেড ইউনিয়ন এক্টিভিস্ট হিসেবে সেটা শুনতে। আপনারা জানেন ওই ভয়াবহ আইনের ১২০বি ধারায় যে কোন কিছুকে অপরাধমূলক ষড়যন্ত্র হিসেবে ধরা যায়, এমনকি সুপ্রিম কোর্টও এর প্রয়োগের ব্যাপারে সতর্কতা জারি করেছে। এক্ষেত্রেও তাই হয়েছে, তৃণমূল সরকার শুধু নয়, ২৬০০০ শিক্ষক শিক্ষিকাকেই ... ...
শিক্ষক নিয়োগের মামলায়, আইনী পরিভাষায় যাকে পার্টিনেন্ট কোয়েশচেন বা বিচার্য বিষয় বলে, সেটা সম্ভবত ছিল নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওএমআর শিটের - প্রাপ্ত ফলাফলের ও মেরিট লিস্টের পুনর্বিবেচনা। সাধারণত যদি প্রমাণ হয় অভিযোগকারী বঞ্চিত তবে তার নাম প্রাপ্ত নম্বর অনুযায়ী মেরিট লিস্টে, চাকরি পাওয়ার পর যাকে গ্রেডেশন লিস্ট বলে তাতে ঢুকবে। তার পরের সবাই এক ধাপ করে পেছবে ... ...
আকবরের আমলে কি হানাফি সরিয়তি বিচারবিধি(জুরিসপ্রুডেন্স) মানা হত না ? শেষ বিচারে বাদশাহ নিজের ক্ষমতা প্রয়োগ করতেন এটা প্রমাণিত কিন্তু সেটা তো অমুসলিম জনগোষ্ঠীর সংখ্যাধিক্য থাকার জন্য ব্যতিক্রমী বাধ্যতা যা সরিয়তি আইনকে অস্বীকার করে নয়। এটা ঠিক আকবর সুল ই কুলকে মোঘল রাষ্ট্রীয় নীতি হিসেবে প্রতিষ্ঠিত করেন। কিন্তু সেটা তো অনেকটাই হিন্দুস্থানের আর্থ-সামাজিক বাধ্যতা। ঔরঙ্গজেব আলমগীরের সঙ্গে তাঁর মূলগত পার্থক্য কোথায় ... ...
ষোলোশো সাতান্নর ওই ডিসেম্বর মাসেই যেসময় সুজার ফৌজকে বাহাদুরপুরে পটকে দিচ্ছিলেন শাহাজাদা সুলেমান শুকোহ, তখনই শাহাজাদা মুরাদ বক্স দেওয়ান আলি নাকিকে বেইমানি করে দারার কাছে খবর চালানের অভিযোগে কোতল করলেন। পরে এই মোঘল দরবারিকে মারার অপরাধে তাঁর মৃত্যুদণ্ড দেন ঔরঙ্গজেব। এরপর মুরাদ অপর লিঙ্গের সেপাইসালার শাহাবাজ খানকে নিয়ে সুরাট কেল্লা ... ...
বাংলায়, ইন্ডিয়া জোটের নির্বাচনী ঐক্য হয়নি। ঠিক যেমন হয়নি কেরালাতে। তাহলে ইন্ডিয়া জোটের কোনও শরিক, যদি বাংলায় বা কেরালায়, এই শরিকদলের কোনও একটি দলকে ভোট দিতে না বলে, জনগণের বিচারবুদ্ধির ওপর ছেড়ে দিয়ে বলে বিজেপিকে হারান, কাকে হারানো উচিৎ, তা যদি জনগণের প্রজ্ঞার ওপর ছেড়ে দেওয়া হয়, তাহলে ভুল কোথায়? ইন্ডিয়া জোট তৈরি হয়েছে বিজেপিকে হারানোর উদ্দেশ্য নিয়ে। এই জোটে এ থেকে জেড ... ...
*** অভিযোগ ষোলোশো পয়ঁতাল্লিশে গুজরাটে সুবেদার থাকার সময় ঔরঙ্গজেব মোঘলদের ফাইনান্সার, হীরে জহরত বুলিয়ান ট্রেডার জৈন শান্তিদাসের তৈরি পারশনাথ মন্দির অপবিত্রকরণ করেন। বিগ্রহের অঙ্গহানী করা হয়। এর ভিত্তি হিসেবে ফার্সি সূত্রে অজানা লেখকের মিরাত-এ আহমাদির বর্ণনায় মন্দির অপবিত্র করে সেখানে কোবাল-উল ইসলাম (Quvval-ul-Islam) নামের একটা মসজিদ বানানর কথা জানা যাচ্ছে। ফরাসি পর্যটক জন দ্য থেভেনটের বিবরণীতে ... ...
শাহাজাদা দারা শুকোহর রাজনৈতিক প্রকল্প ছিল নিজেকে রামায়ণ – মহাভারতের মতো ইন্ডিক টেক্সটের প্রেক্ষিতে ভাবী আদর্শ বাদশাহ হিসেবে ভাবা। এর জন্য একটা স্বপ্নের গল্প বানালেন তিনি। দারা বলছেন :একদিন বশিষ্ঠ মুনি ও শ্রীরাম স্বপ্নে তাঁকে দেখা দেন। মুনিবরকে দেখেই শাহাজাদা দারা শুকোহ আভূমি প্রণত হলেন। খুশি হয়ে মুনিবর বলেন, ''বৎস রামচন্দ্র, এ হল তোমার একনিষ্ঠ ভক্ত, আলিঙ্গনে ধন্য কর একে।'' এর পর দারা বলছেন - শ্রীরাম আমাকে সস্নেহে আলিঙ্গন ... ...
সিরাজ নিয়ে প্রাথমিক সূত্র নির্ভর বড় কাজের অপেক্ষায় ইতিহাস। আসলে বাংলার নবাবরা হায়দারাবাদের নিজামরা আর মহীশূরের হায়দার - টিপু সুলতান সবাই পার্সিওনেট মোঘল ঐতিহ্যের প্রতীক ও পরবর্তী সমপ্রসারণ।যাঁদের প্রত্যেকের রাজভাষা ফার্সি। রাষ্ট্রীয় মতাদর্শ ছিল ঈশ্বর আশীর্বাদপুষ্টরাজতন্ত্র ও তার মাধ্যমে ন্যায় বিধানের নাসিরুদ্দিন তুসির আখলাক এ নাসিরি প্ৰভাবিত যা আবার এরিস্টটল অনুপ্রাণিত। এই তিন রিয়াসাতে ... ...