আজকাল শব্দ করে শব্দ ধরি শব্দজব্দে ডুবে মরি মাঝে মাঝে মনে হয় কিলোখানেক হাসি যদি কেনা যেত বাজার থেকে অসাবধানে হারিয়ে গেলেও চিন্তার কিছু নেই। আজকাল শব্দ করে শব্দ ধরি শব্দজব্দে ডুবে মরি সেদিন গড়িয়াহটে পথ চলতে পেয়েগেছি সিলিকনের মানিপ্লান সূর্যমুখী ও ছিল, নেওয়া যেতদামে পোষালোনা তাই।.... শুকনো মানি প্ল্যান বদলেনতুনের সংস্থাপন। শুধু হৃদপিন্ডের গঠনটা বড়ই জটিল না হলে পাল্টে নিতাম এখনই। আজকাল শব্দ করে শব্দ ধরি শব্দজব্দে ডুবে মরি। ... ...
তোমার কথা, আমার কথা কথা অনেক বেশী এবার কিন্তূ হারিয়ে যাবে তোমার আমার রশি। তার চেয়ে বরং এসো আমরা নিশ্চুপ হয়ে বসি। সমঝোতা এক জটীল অঙ্ক মন দিয়ে তা কষি। এক জীবনে ধন্দ কত দম্ভটাও আছে শত হিসেব নিকেষ করেও এত আমরা কেমন একই বৃন্তে বসি। এইতো বেশ ভালো আছি মন্দ কিন্তূ নয় মন্দ টা মনের মধ্যে বুড়ো ঘুনপোকাটার ভয়। ... ...
সেদিন সকালে হটাৎ সমরেশ অজাচিত অতিথির মতো প্রবেশ তবু চারিদিকে বহু পরিচিত আবেশ বহু কথা, কখনও বা কাহিনী যুগলে অলিগলি জনপথ রাজপথ ঘুরে উতপ্ত দুপুরে আমি একা আর সমরেশ। মনে পড়ে তোর ঘরে আমরা তখন সকলে উতপ্ত যৌবন চায়ের কাপে উদ্ধত সিগারেট, চলনা আজও একবার যাই লালজটি বিকালে একঝাঁক ভালোলাগা, এক মায়াবী আবেশ। সারা ঘর জুড়ে ছড়ানো ছেটানো পুরানো ধংসাবশেষ তবু ভালোলাগে আবার আসিস তুই সমরেশ ... ...
পরিকল্পনা তো সবারই থাকে পরতে পরতে আলোছায়ায় পরিকল্পনায় হতে পারে কয় জনা পরতে পরতে আলোছায়ায় সন্ধ্যা নামে টুপ করে ঝরে পড়া ফুলের মতো একগোছা চাবি হাতে লোকটা শুধু ... ...
গাছের সঙ্গে ইট বেঁধে মানত করতে দেখেছি ইটের মধ্যে কি আছে ভাঙতে ভাঙতে ভাঙতে ধুলোয় এসে থেমেছি বুকের মধ্যে পাহাড় আছে সেই কবে মানত করেছি ভাঙতে ভাঙতে ভাঙতে নদীর কাছে এসেছি নদী বলেছে সাগরে যাও সাগর দেখিয়েছে আকাশ ... ...
মাঝে মাঝে মনের মধ্যে কেমন যেন লাগে আগুন মাঝে মাঝে মনের মধ্যে কেমন যেন লাগে ফাগুন মাঝে মাঝে মনের মধ্যে কেমন যেন, দস্যি দামাল ... ...
ভাবতে ভাবতে বিকেল হয়ে গেলসকালের দিকে একটা মালা কিনেছিলাম গন্ধটা তার যেন নিমেষেই গেল হারিয়ে ফুলগুলো ছড়িয়ে দিয়ে টেবিলের উপর গুনতে থাকলাম একটা দুটো তিনটে ....... কিন্তু আমার মালায় আস্তো চারটে ফুল ছিলো, সহসা গুমরে যাওয়া বাতাস বললো কানে সেতো ঝরে গ্যাছে কোন ... ...