
ভোটে স্বচ্ছতার দাবি জানিয়ে মমতা আন্দোল শুরু করেছিলেন ১৯৯০ থেকেই। তবে তিনি ক্ষমতায় আসার পর পুরোনো সব রেকর্ড ভেঙে খান খান হয়ে গেল। পশ্চিম বঙ্গে অবস্থা এখন এমন দাঁড়িয়েছে, গুন্ডা এবং বিপুল অর্থ ছাড়া ভোটে লড়াই করা সম্ভব নয়। সাংবাদিকতা করতে গিয়ে কানে এসেছে, প্রমাণ করা সম্ভব নয়, চলতি ভোটে বিপুল টাকা ছড়িয়েছে এই রাজ্যে আসন বৃদ্ধিতে উৎসাহী একটি দল। সারা দেশে ফ্যাসিবাদী রাজনীতির বিপরীতে আমরা দেখছি, নতুন এক ঝাঁক তরুণ নেতা উঠে আসছেন। কানাহাইয়া কুমার, উমর খালিদ, শহেলা রশিদ, জিগনেশ, হার্দিক। এরা কেজরিওয়াল পরবরতী প্রজন্ম। এইটুকুই যা আশার আলো। বাকিটা বড়ই অন্ধকার। ... ...

প্রায় জনমানবহীন এক আশ্চর্য নিসর্গকে রঙ-তুলিতে ধরতে চেয়ে গণেশ হালুই বারবার ভুল-বোঝার শিকার হয়েছেন। সমকালীন চিত্রধারার আপাত-দৃশ্যমান সমাজমুখিনতার বিপ্রতীপে তাঁর বিমূর্ত নিসর্গকে ফেলে তাঁর শিল্পকে সমাজবিমুখ বলে দেগে দেওয়া হয়েছে। মিতবাক, বিনয়ী মানুষটি উত্তর দিতে পারেন নি এই অভিযোগের। নাকি দিতে চাননি? আজ এক আত্মকথনে তিনি যখন বলেন, “এখন আমি একজন ছবি আঁকিয়ে। অনেকের মতে আমার ছবিতে মানুষের কথা নেই। আমি এর উত্তর খুঁজি। নির্ঘাত মৃত্যু থেকে বেঁচে ওঠাতেই মানুষ মৃত্যুর কথা ভোলে এবং এই ভোলার মধ্যেই যে আনন্দের ধারা, তাতেই সেই মৃত্যুর সুর বাজে।” সেও কোনো উচ্চকিত জবাব নয়, এ এক নিভৃত মনোলগ। নিজের সাথে নিজের কথা। ... ...

সুতরাং এক কথায় বলতে গেলে, কৃষ্ণগহ্বর আসলে বিশাল পরিমাণ পদার্থকে ঠেসেঠুসে রাখা এক বস্তুপিন্ড। ঘনত্ব বোঝাতে আবারো আমাদের উদাহরণে ফিরে যাই। যে নক্ষত্রটি নিয়ে আমরা কথা শুরু করেছিলাম, সেই সূর্যের থেকে দশগুণ ভারি যে, তাকে যদি ঠেসে নিউ ইয়র্ক শহরের চৌহদ্দির মধ্যে পুরে দেওয়া হয় তাহলে যেরকম ব্যাপার হবে, একটা ব্ল্যাক হোলের ঘনত্ব অনেকটা সেরকম। কৃষ্ণগহ্বরের মহাকর্ষীয় বল এতই বেশি (কারণ প্রচন্ড বেশি ভর) যে তা আসেপাশের সমস্ত বস্তুপিন্ডকে গ্রাস করতে থাকে। অন্য নক্ষত্র যদি কাছে চলে আসে তবে তারও সেই হাল হয়। তবে সবথেকে গুরুত্বপূর্ণ কথা, কৃষ্ণগহ্বরের থেকে আলো পর্যন্ত নিস্তার পায়না। ফলে কৃষ্ণগহ্বর দেখতে ঠিক কেমন -- এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজ্ঞানীরা বলেছিলেন অন্ধকার এক বস্তুপিন্ডের কথা। ... ...

মেয়ে জন্ম নিলেই বাড়িতে মায়ের সতর্ক দৃষ্টি থাকে তার শরীর সাবধানে রাখার। শরীর তোমার দামী বিষয়টা যত না স্বাস্থ্যকেন্দ্রিক তার চেয়ে ঢের বেশি যৌনাঙ্গকেন্দ্রিক। তোমার যোনি অক্ষত থাকা জরুরী, কারণ একদিন তোমায় একজন নির্দিষ্ট ছেলের মালিকানায় থাকতে হবে। কাজেই তোমার তুমি নয় তোমার যৌনাঙ্গ গুরুত্বপূর্ণ। কিন্তু একটি ছেলে জন্মালে তার ট্রেনিং হয় মন নিয়ে। সে কতদূর পুরুষ হবে তার প্রমাণ রাখতে হয় সে কোন ইমোশনাল সেট ব্যাকে যাতে তার আবেগ চাপতে পারে। অর্থাৎ ছেলে আগে মন তারপর শরীর, যা কিনা তার ব্যক্তিত্বের সঙ্গে অবিচ্ছিন্ন একটি সত্ত্বা। তো এরকম ভিন্ন ফোকাস নিয়ে ছোট্টটি থেকে একটি ছেলে ও একটি মেয়ে বড় হতে থাকে। এমন নয় যে এতে পরস্পরের প্রতি তাদের আকর্ষণ কমে যায়। কারণ আপনি মানুন বা না মানুন ঐ “প্রেম” জিনিষটা যৌনবোধের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্কের। কিন্তু প্রেম ছাড়াও যৌনতা থাকে, আফটার অল সবই তো ঐ হরমোনের খেলা। ছেলেটি ক্রমাগত ইমোশন বা মন বিষয়কে মূল্যহীন ভাবতে ভাবতে ক্রমে একটি শরীর হয়ে দাঁড়ায় মূলতঃ। বাসে ট্রামে গা ঘেঁষে দাঁড়াতে চাওয়া এর খুব স্বাভাবিক পরিণতি। ... ...

কবিগুরুর গল্পগুচ্ছ নয়, এ হল গুরুর গল্পগুচ্ছ। বাংলা সাহিত্যে গুরুর যদি কিছু অবদান থেকে থাকে তো তার এক নম্বরে আসবে গুরুর বৈচিত্র্যময় গদ্যভাষা, যা কখনও ডোবায়, কখনও ভাসায়, কখনও উল্টেপাল্টে দেয়। দুনিয়া যখন কলতলায় পরিণত, চিন্তাহীনতাই যখন প্রকাশভঙ্গী, খেউড়ই যখন ভাষা, তখন একমাত্র নতুন এক পৃথিবীই আপনাকে অন্য আকাশ দেখাতে পারে। তারই এক ঝলক রইল এবার নববর্ষে। এতে গুরুর সমস্ত গল্পকারদের আঁটিয়ে দেওয়া গেছে তা একেবারেই নয়, বরং উল্টোটাই সত্যি, যে হিমশৈলের অপ্রকাশিত অংশ এই গল্পগুচ্ছের চেয়ে বহুগুণ বড়। সেসব সম্ভার নিয়ে আমরা মাঝে মাঝেই প্রকাশ করব আরও কিছু গল্পগুচ্ছের টুকরো। কিন্তু আপাতত এই এলোমেলো বৈশাখে, এইটুকুই। ... ...

ভারতবর্ষের জিডিপির ৩.৮৩% শিক্ষাক্ষেত্রে খরচ করা হয়। এর মধ্যে গবেষণার বরাদ্দ ০.৩%। অস্থায়ীকরণের ফলে এক সন্ত্রস্ত, সদা আশঙ্কিত শিক্ষক শ্রেণী তৈরি হয়েছে, যা শিক্ষা এবং গবেষণার মানের সরাসরি ক্ষতি করতে বাধ্য। সরকারি তথ্য অনুযায়ী উচ্চশিক্ষায় গ্রস এনরোলমেন্ট রেশিও জনসংখ্যার ২৫%, যা বিশ্বব্যাপী গড় ৩৫%র থেকে ১০% কম। এই এনরোলড ছাত্র-ছাত্রীদের মধ্যে কতজন শেষ পর্যন্ত ডিগ্রী লাভ করেন, এবং কতজন কলেজ-ছুট হন, তার কোন তথ্য নেই। বিড়লা-আম্বানির পরামর্শ মেনে খোলা বেসরকারি ইঞ্জনিয়ারিং কলেজগুলোতে আস্তে আস্তে তালা ঝুলছে, এআইসিটিইর নির্দেশে ২০২০ সাল থেকে আর কোন নতুন ইঞ্জিনিয়ারিং কলেজ খোলবার অনুমতি দেওয়া হবেনা। বাজারের সমীক্ষা অনুযায়ী ২৫% ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট সঠিক শিক্ষা পেয়ে পাশ করছেন। এরই মধ্যে গত তিন বছরে অনাদায়ী শিক্ষা লোন লাফিয়ে লাফিয়ে বেড়ে ২০১৮ অর্থবর্ষে সেটা ৯%তে দাঁড়িয়েছে। বেকারত্বের হার যেহেতু ৬%, ৪০ বছরে সব থেকে বেশি, অতএব এই অনাদায়ী লোনের পরিমাণ যে আরও বাড়বে তা বলাই বাহুল্য। এ কথাও বলা বাহুল্য যে এঁদের মধ্যে কেউই 'রাইট অফ' পাবেন না - সেটা কেবল বৃহৎ পুঁজিপতিরা পেয়ে থাকেন। ... ...

দেশের স্বাস্থ্যের হালহকিকত নিয়ে ভাবতে বসলে আশার আলোটুকু এতোই দুর্লভ, যে একটু গুছিয়ে আগলে না রাখতে পারলে অন্ধকারই অনিবার্য বোধ হওয়ার আশঙ্কা। সেইখানে, নিজের ভাবনা অস্বস্তি, হাজার না-পাওয়ার পাশে ছোটখাটো প্রাপ্তিগুলো, নিদেনপক্ষে প্রাপ্তির আশাটুকু সাজিয়ে লিখে রাখা জরুরী। একদিকে দেশের স্বাস্থ্যের পেছনে সরকারের খরচ ক্রমেই কমতে কমতে আণুবীক্ষণিক হয়ে দাঁড়ানোর বাস্তব, প্রতিবছর স্রেফ চিকিৎসার খরচা মেটাতে গিয়ে কয়েক লক্ষ মানুষের নতুন করে দারিদ্র্যসীমার নীচে নেমে যাওয়া, বিশ্বের সুস্থ দেশের সারণীতে আমাদের দেশের ক্রমেই পিছিয়ে পড়া, স্বাস্থ্যব্যবস্থার ডামাডোলের পেছনে এক এবং একমাত্র ডাক্তারদেরই দায়ী ধরে দেশের বিভিন্ন প্রান্তে (আর এরাজ্যে তো কথাই নেই, আক্ষরিক অর্থেই “এগিয়ে বাংলা”) ডাক্তারদের উপর আক্রমণের খবর। ... ...

এই পাঁচটা বছর বুঝিয়ে দিল। বদলে দিল। বিজেপি যখন ঘরের দোরগোড়ায় চলে এল, তখন বুঝলাম গণতন্ত্রকে, গণতান্ত্রিক পদ্ধতিকে অবজ্ঞা করার ফল কতটা ভয়ানক হতে পারে। এই পাঁচটা বছরের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ থাকব। এই পাঁচটা বছর আমাকে রাজনীতি চেনাল, আমি জানলাম রাজনীতির বাইরে কিছু হয় না, কিচ্ছু হয় না। আমি জানলাম, আমার চারপাশে কত ক্লোজেট থেকে বেরনো লোকজন ঘুরে বেড়াচ্ছেন, উচ্চশিক্ষিত, সাদা কলারের লোকজন, যাঁরা সব দেখেশুনেও অন্ধভাবে সাপোর্ট করেন যোগীকে, ছাপ্পান্ন ইঞ্চিকে। মনে করেন এঁরাই আচ্ছে দিন আনবেন, এখনও, মনে করেন, এঁরাই বিকাশ আনবেন। এঁরা মনে করেন, মুসলমানরা তো “ওরকমই”। নিচু জাতকে তো “পায়ের তলাতেই” রাখতে হয়, নইলে মাথায় চড়ে বসে। “ওদের” সাথে তো “ওদের” ভাষাতেই কথা বলতে হয়। “ওরা” তো আমাদের থেকে আলাদাই, ওরা শুধু জুতোয় সোজা। ... ...

নীতিশকুমারের, বস্তুত বিজেপি-র, সমর্থকটি দাবি করবেন, “বহোত কাম হো রহা হ্যায়”। ঠিক-ই। পাটনা শহরের চতুর্দিক “কাজে” ঢাকা – ফ্লাইওভারের পর ফ্লাইওভার, নতুন নতুন সরকারি-বেসরকারি ইমারত। “কাজ” মানে এক ঢিলে দুই পাখিঃ চোখে আঙ্গুল দিয়ে আর্থনীতিক উন্নয়ন দেখিয়ে দেওয়া, স্টেট জিডিপি-র বাড়-বাড়ন্ত; পাশাপাশি, অথবা সেটাই মূল উদ্দেশ্য, রাজনৈতিক আপনজনদের আঙ্গুল ফুলে কলাগাছ হওয়ার পথ করে দেওয়া। লোকের জন্য পথ বলতে প্রায় কিছু নেই, যেটুকুবা আছে তা ধনাঢ্যের অশ্লীল বাহনের দখলে। চতুষ্পার্শে ভর্তি নোংরা, দুর্গন্ধে টেকা দায়। ধনিকের কিছু আসে যায়না, তাদের কাচ-তোলা গাড়িতে বাইরের বাতাসের প্রবেশ নিষেধ। আর দরিদ্র মানিয়ে নিতে নিতে একেই জীবনের অঙ্গ করে নিয়েছে। করে নিয়েও বাঁচার সুরাহা হয়না। দুর্ভাগ্য যেন বিহারবাসীর সহজাত। সেই কবে শুরু হয়েছিল গ্রাম থেকে শহরে আসা – পাটনায় স্থান সংকুলান, অতএব কলকাতা। সে নগরী, ক্রমে, নিজেই হেঁপোরুগী। বঙ্গবাসী জনতাও আজ কাজের খোঁজে দলে দলে পাড়ি দিচ্ছে বিদেশ বিভুঁয়ে। অতএব, বিহারী কর্মজীবীকে কাজ খুঁজতে যেতে হয়, পঞ্জাব, হরিয়াণা, মহারাষ্ট্র, অথবা অন্যত্র। ... ...

ফ্রান্সের প্রাক্তন রাষ্ট্রপতি ফ্রান্সিস হল্যান্ডের আমলে ৩৬টি যুদ্ধবিমান ক্রয়ের এই নয়া রাফাল চুক্তি স্বাক্ষরিত হয়। এরপরেই তিনি এক-একটি ফরাসি সংবাদমাধ্যমকে বলেন, নরেন্দ্র মোদীর সরকার বলপূর্বক তাঁদের বাধ্য করেছে অনিল অম্বানীর সংস্থাকে পার্টনার হিসেবে এই প্রকল্পের অংশীদার করতে। ব্যাবসার স্বার্থে এই চুক্তিটি হাতছাড়া করতেই এই গা-জোয়ারি মেনে নেন তাঁরা। ফ্রান্সিস হল্যান্ডের এই দাবি দ্যসল্ট সংস্থার মুখপাত্র মেনে নিতে চাননি। কিন্তু ফাঁস-হওয়া তথ্য থেকে পরিষ্কার, সংস্থার বহু কর্মকর্তা চাননি, ভারতীয় অফসেট পার্টনার হিসেবে অনিল অম্বানীর সংস্থাকে বেছে নেওয়া হোক। সংস্থার তরফে জানানো হয়েছে, এই চুক্তির প্রাক্-শর্তই ছিল, রিলায়েন্সকে শরিক হিসেবে নিতে হবে। এদিকে মোদী সরকারের প্রতিনিধিরা, বিজেপি-র নেতারা বুক ফুলিয়ে বলে বেড়ান, রাফালে অনিল অম্বানীর সংস্থাকে অন্তর্ভুক্তিকরণ একান্তই দ্যসল্টের সিদ্ধান্ত। ভারত সরকারের নাকি এই সিদ্ধান্তে কোনও ভূমিকাই নেই। দ্যসল্ট কেন এমন অনভিজ্ঞ দেউলিয়া সংস্থাকে শরিক হিসেবে অগ্রাধিকার দেবে, যারা অতীতে এমন কোনও কাজ করেনি? দ্যসল্টের তরফে এই অস্বস্তিকর প্রশ্ন সবসময়েই এড়িয়ে যাওয়া হয়েছে। ... ...

সেনাবাহিনীর জীবনবীমার প্রিমিয়ামের টাকা এদের শেয়ার কিনতেই লগ্নি হয়েছে। এবং এই টাকা কিন্তু সরকারের দেওয়া নয়। কত টাকা? একটা মোটামুটি হিসেব ধরা যাক - ভারতীয় সেনা (শুধু মিলিটারি) তে জেনারেল এর সংখ্যা কমবেশী ৩৫০ জন - এরা জীবনবীমা বাবদ প্রিমিয়াম দেন মাসে ৫০০০/- অর্থাৎ বছরে ৬০০০০/- টাকা - ৩৫০ x ৬০০০০/- = ২ কোটি ১০ লক্ষ টাকা। জওয়ান এর সংখ্যা কমবেশী ১৩ লক্ষ - এরা দেন মাসে ২৫০০/- অর্থাৎ বছরে ৩০০০০/- টাকা - মোট ১৩,০০,০০০ x ৩০০০০/- = তিন হাজার ন’শো কোটি টাকা। সব মিলিয়ে বছরে মোট তিন হাজার এগারোশো কোটি টাকার মত - এই বিপুল অঙ্কের টাকার দায়ীত্ব কার? ফান্ড ম্যানেজমেন্ট কে করেন? ভক্তবৃন্দ জানতে চান না - আপনি জানতে চাইলেও পাবেন না - কারণ এর কোন সদুত্তর কারো কাছে নেই। একটি ডুবন্ত কোম্পানির শেয়ার কিনতে এই টাকা লগ্নি করা হয়েছে এবং হচ্ছে - অথচ কোম্পানি বা সেনাবাহিনী কোন তরফেই এই টাকার ভবিষ্যৎ নিয়ে কোন সদুত্তর নেই। আমাদের মহান সেনাবাহিনী যখন দেশের সেবা করতে নিজের প্রাণ হাতে করে যুদ্ধ করেন, সিয়াচেনে দাঁড়িয়ে পাহারা দেন, তখন তার পরিবারের ন্যুনতম নিরাপত্তা বিধানে সরকার বাহাদুর উদাসীন থাকেন - তাঁকে দেখিয়ে ভোট কেনাটা বেশী জরুরী। ... ...

২০১৬ এর SLST এর নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগ ও শূন্যপদে কারচুপি, প্যানেলে গোলমাল, মেরিট লিস্টে সব তথ্য দেওয়া ও অন্যান্য বেশকিছু দাবিতে কলকাতার মেয়ো রোডে অনশনে বসেছেন চাকুরি প্রার্থীরা। তাদের অনেকগুলি দাবির মধ্যে মূল দাবি হল তাদের সবাইকে চাকরি দিতে হবে। যদিও তারা এমপ্যানেল্ড নন, ওয়েট লিস্টেড কিন্তু তাদের বক্তব্য এস এস সি শূন্যপদ চেপে দিয়েছে এবং ব্যাপক দুর্নীতি হয়েছে। দুর্নীতি হয়েছে কিনা বলতে পারব না। বিষয়টি তদন্ত সাপেক্ষ।কিন্তু শূন্যপদ কমে যাওয়া নিয়ে যে দাবিটা হচ্ছে তা আসলে কতখানি সঠিক তা দেখা যেতেই পারে। আসুন পুরো ব্যাপারটার ওপর আলো ফেলা যাক। বিষয়টি আপাত দৃষ্টিতে মনে হচ্ছে খুব সরল। এত দিন এস এস সি হল না তাও সীট কেন ততখানি বাড়ল না। ভিতরে অনেক কথা আছে। এক এক করে আলোচনায় আসা যাক। ... ...

কেন এই আন্দোলন নায্য আন্দোলন। এই যে ৭ বছরে তৈরি হয়েছে হাজার ভ্যাকেন্সি,সেই তুলনায় নিয়োগ হয়েছে খুবই কম। ফলাফল? স্কুলগুলো ধুঁকছে শিক্ষকের অভাবে,বেকারত্ব বাড়ছে আর আমাদের মতন স্থায়ী শিক্ষকদের ওপরে চাপ বাড়ছে। আমরা overburdened। কিন্তু তাতে সরকারে কি কিছু এল গেল? নাঃ কাঁচকলা। কিসসু এল গেল না। শুধু আমরা দেখলাম ক্রমশ ভেঙ্গে পড়ছে,সংকুচিত হচ্ছে সরকারি শিক্ষাব্যবস্থা,দলে দলে শিশুরা গিয়ে ভর্তি হচ্ছে প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলে আর যাদের সামর্থ্য নেই তারা আর পড়ছে না। হ্যঁা মিড ডে মিল,ড্রেস,ব্যাগ দেওয়া সত্ত্বেও তারা ড্রপ আউট,কারণ কে পড়াবে তাদের? শিক্ষক কই? আর উল্টোদিকে একটা গোটা দশককে আমরা চোখের সামনে শিকার হতে দেখছি বেকারত্ত্বের,সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও। ... ...

২০১৬ সালের সেপ্টেম্বর মাসের প্রথম বিজ্ঞপ্তি তে ১১-১২ স্তরে শূন্যপদ ৬২১৩, আর তার দুবছর বাদে ইন্টারভিউ এর আগে হলো ৫৭১২। তৃতীয় কাউন্সেলিং এর জন্য রাখা ৮২২ টা পদ কমে হলো ৪৯০। কি বললেন?ও সেই কনভার্সন? দারিভিট? তার মানে আপনি বলছেন ওই ভ্যানিশ হয়ে যাওয়া পদগুলোর একটা বড় অংশই আমরা নবম দশম এ দেখতে পাবো? একই সাথে বলতে চাইছেন যে দারিভিট কাণ্ডের মতো ঘটনার জন্য যাদের গাফিলতি দায়ী তারা সবাই দুস্টু ছেলে তাই শূন্যপদ নিয়ে ছেলেখেলা বা পৃথিবীর ইতিহাসে নজির সৃষ্টি করে ঘোষিত বিজ্ঞপ্তির চেয়ে শূন্যপদ কমে যাওয়া কোনো অপরাধ নয়? আপনি আজকের পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বলতে চাইছেন যে নিয়োগে 'হয়তো' দুর্নীতি হয়েছে? ... ...

প্রকাশিত হল নারীদিবস পর্ব তিন। এবারের বিষয় শরীর, মন, স্বাস্থ্য ইত্যাদি। নারীদিবসের লেখালিখির ব্যাপারে আমরা অসম্ভব সাড়া পেয়েছি, যেজন্য সমস্ত লেখাগুলি প্রকাশ করতে তিনটি পর্বের প্রয়োজন হল। তবে, যেমন আগের পর্বেই বলা হয়েছে, মেয়েদের ইস্যুগুলি তো কেবল নারীদিবস কেন্দ্রিক নয়। এগুলি সারাবছরের ব্যাপার। তাই দিনক্ষণ পেরিয়ে গেলে ক্ষতি কিছু নেই। আবার কৌতুহল্লোদ্দীপক লেখা পেলে দিনক্ষণ ছাড়াই যেকোনো সময়ে আমরা প্রকাশ করে থাকি, এবং ভবিষ্যতেও করব। ক্লিক করে পড়তে থাকুন নারীদিবসের বিশেষ লেখাগুলি। ... ...

আমি রেগুলার জিমে যাচ্ছি এখন --একটু ভদকা চলতেই পারে,সবচেয়ে কম ক্যালরি--বল? একটা ছোট পেগ দে ভাই --মাত্র 55 ক্যালরি। কি বানাবি --ব্লাডি মেরি না স্ক্রু ডাইভার? যাই হোক--সঙ্গে যোগ হল অতিরিক্ত চারশো ক্যালরি। এক দু সিপের পর --'চিকেন উইথ চিজ' এক টুকরো দাঁতে কাটতে নেওয়া হল--আরো অতিরিক্ত চারশো ষাট ক্যালরি। এক পেগের পর--আর একটু-- ... ...

রোদে যেও না, রং পুড়ে যাবে। শোনো, তুমি কালো, রং ফর্সা হবার ক্রিম মাখো, নইলে কেউ ফিরে দেখবে না। তুমি বেঁটে। কষ্ট হোক,তাও হিল পরো। নইলে বেগুন গাছে আঁকশি দিতে হবে বলে পাত্রপক্ষ বাতিল করে দেবে। তুমি লম্বা, মানে ঢ্যাঙ্গা। এমনভাবে সাজো যাতে একটু কম লম্বা দেখায়। নয়তো ছেলেরা কমপ্লেক্সে ভুগতে পারে। তোমার চোখে এত বেশি পাওয়ার! লেন্স পরো। হাত পা খড়খড়ে? সর্বদা ব্যাগে রাখো হ্যান্ডলোশন। শরীর কে যত্নে রাখো, যাতে সারাদিন আগুনের পাশে বসে রাঁধলেও ত্বক সুন্দর থাকে। ক্লান্তির ছাপ যেন না পড়ে এতটুকু। পত্রিকা জ্ঞান দেয়, রান্না করতে করতে মুখে মেখে নিন টোম্যাটোর রস; পোড়া ভাব কেটে যাবে। আপিস যাবার সময় ব্যাগে রাখুন ফাউন্ডেশন আর গয়না। টয়লেটে ফ্রেশ হয়ে বিয়েবাড়ি চলে যান। পার্টি থাকলে আরেক সেট্ পোশাক রাখুন সঙ্গে। শরীরকে যত্নে রাখুন, আগলে রাখুন সতীচ্ছদ। সাইকেল চড়িস না বেশি মেয়ে, হাইমেন্ ছিঁড়ে যেতে পারে। নাচ ? বস্তি প্রদেশের অতিরিক্ত ব্যবহার মেয়ে মানুষের ভালো নয়। আস্তে হাঁটো। ধীরে মৃদুস্বরে কথা বলো। চোখ আনত অনাঘ্রাত থাকো। তোমার শরীর তো নিবেদনের জন্য। ... ...

সত্যি বলতে কি খবরটা পড়ে প্রথমে বেশ রাগ হয়েছিল। কাজল লাগাতে না পারা আত্মহত্যার কোন কারণ হল! তারপর ভাবলাম আমিই বা তবে খুঁজেপেতে স্মাজ-ফ্রি কাজল কিনি কেন? রোজ না হোক, যেদিনগুলোতে পড়াতে হয়, সেমিনার দিতে হয়, কমপ্যাক্ট দিয়ে তেলতেলে মুখ মেরামত করি কেন? হয়ত কাজল ধেবড়ে গেলে আত্মহত্যার ইচ্ছে জাগে না। কিন্তু নিজেকে সুন্দর দেখানোর মহাযজ্ঞে আমিও নাম লিখিয়েছি এবং এর মধ্যে কোথাও আমার নিজস্ব সৌন্দর্যাকাঙ্খা লুকিয়ে নেই। যদি চুল না আঁচড়ে, টি-শার্ট আর র্যাপ অ্যারাউন্ড পরে, তেলতেলে মুখে ক্লাসে ঢুকলে আমার একটুও সমালোচনা হবে না এমন ভরসা কেউ দিত, তাহলে আমি একদম এসব করে সময় নষ্ট করতাম না। ... ...

ডিসেম্বর মাসে তার গ্রীনকার্ড সরকার থেকে বাজেয়াপ্ত করা হল। আলেহান্দ্রো এদেশে আসেন ইমিগ্রান্ট হয়ে। ১৭ বছর তার কোন বৈধ পরিচয়পত্র ছিলনা। পড়াশোনায় মেধাবিনী আলেহান্দ্রো অনেক পরিশ্রম শেষে, যোগ্যতা প্রমাণ করে গ্রীনকার্ড পেতে সমর্থ হন। অ্যাবরশন বিরোধী বিল নিয়ে কাজ করতে করতে অ্যাক্টিভিস্ট হয়ে ওঠেন তিনি। অ্যাবরশন বিরোধী বিক্ষোভ ও অবস্থানের জন্য তাঁকে গ্রেপ্তার করা হয়। 'রাষ্ট্র-বিরোধী' - এই অভিযোগ দেখিয়ে তার গ্রীনকার্ড কেড়ে নেওয়া হল গত শীতে। অ্যাবরশন নিয়ে আন্দোলন এদেশে পুরাতন ঘটনা। কন্সারভেটিভ নারীরা বিশ্বাস করেননা, তাহারা অপমানিত জীবন কাটাইতেছেন, তাহাদের স্বাস্থ্য-শরীর সম্পর্কিত ব্যাপারে সিদ্ধান্ত নিতে বাধা আরোপ করা হইতেছে অথবা তাহাদিগকে ধোঁকা দেওয়া হইতেছে। পক্ষী যেরূপ বাঁধা থাকিলেও বন্ধনকারীর শিখানো বুলি আউড়াইতে চাহে ... ...

কিছু কিছু কাজ শোনা যায় অ-মহিলাজনোচিত। কিছু কিছু কাজ মেয়েরা পারেননা বা করেননা। সব সময়েই। এখানে রইল কয়েকটি উল্টো দৃষ্টান্ত, এমন কিছু মহিলার কথা, যাঁরা সমসময়ের ধারণাকে উল্টে শুধু বাইরে বেরিয়েছেন তাই নয়, সফলও হয়েছেন তথাকথিত উটকো পেশায়। আমেরিকা অস্ট্রেলিয়া সাইবেরিয়া বা নিকারাগুয়া নয়, এই মহিলারা আছেন বা ছিলেন ধারেকাছেই, হাতের নাগালে। এপার ও ওপার বাংলায়। তাঁদের কথা নিয়েই বেরোলো নারীদিবস পর্ব দুই। এখানেই অবশ্য শেষ নয়, এর পর তৃতীয় কিস্তিও আসবে। আমরা ঠিক দিবস মেনে লেখা বার করিনা, ফলে দিনক্ষণ চলে গেলে ক্ষতি ... ...