এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ৩০ মে ২০১৫ ০০:২৬298290
  • আমাদের ছোটোবেলাতেও হুলিয়ে এই বস্তু দেখেছি, নতুন কিছু না। উরে ব্বাবা সিরিয়াস বাবা-মা দের ছেলেপুলেকে সর্ববিদ্যাবিশারদ করবার তুমুল কান্ডকারখানা, পড়াশুনোর চোদ্দোরকম প্রাইভেট টিউটর তো বটেই, তার সঙ্গে গান নাচ আঁকা সাঁতার ইত্যাদি ইত্যাদি---তখন আবার ইংলিশ মিডিয়ামগুলো ছিল এলিটদের জন্য, মালকড়িওয়ালা বাবামা সেখানে পাঠাতেন ছেলেপুলেদের কিন্তু সেগুলো সর্বব্যাপী হয় নি। বাংলা মাধ্যম স্কুলে তখন প্রচুর মধ্যবিত্ত ছেলেমেয়ে পড়তো। কিন্তু ঐ সকালে কোচিং ক্লাস, বিকেলে স্কুল ছুটি হলে স্কুল থেকেই সরাসরি আরেক কোচিং ক্লাসে চলে যাওয়া-এইসব কালচার সেই আমলেই শুরু হয়ে গিয়েছিল। কিছু কিছু সাব্জেক্টে ডবল প্রাইভেট কোচিং (এক টিচার বলতেন বুস্টার ডোজ ঃ-)) ও নিত অনেকে।
  • Tim | ৩০ মে ২০১৫ ০০:২৪298288
  • কিক্কান্ড! পুরো ঘেঁটে ঘ ঃ-))
  • | ৩০ মে ২০১৫ ০০:২৪298289
  • :)))
  • rabaahuta | ৩০ মে ২০১৫ ০০:২১298287
  • সোহাগ অনেকদিন পর কলকাতা গিয়ে পাড়ায় হাঁটতে গেছে।

    সোহাগ কি দেখলে?
    -চারদিকে শুধু ব্যানার্জীর ফুল দেখলাম।
  • | ৩০ মে ২০১৫ ০০:১৭298285
  • আমি তাইলে আগেই কনগ্র্যা দিয়ে রাখলাম।
  • Arpan | ৩০ মে ২০১৫ ০০:১৫298282
  • মাইরি!
  • Atoz | ৩০ মে ২০১৫ ০০:১৫298283
  • এ হে হে হে। একটা জিনিস হঠাৎ খেয়াল হল।
    আমি একই নিকে লিখে যাচ্ছি প্রায় আড়াই বচ্ছর!!!!
    ঃ-)
  • | ৩০ মে ২০১৫ ০০:১৫298284
  • অনেক বাদে ফিরে এসে দেখি, মায়েদের কাঁধে ট্যাগ পড়ে গেছে- বাবাদেরও উৎসাহ তো কিছু কম দেখিনা। ছেলেমেয়ে কোথায়,কারকাছে পড়তে যাবে, কেমন পড়াশোনা করলে বাঁদিকের বাড়ির চিড়িংএর চে ভালো রেজাল্ট হবে- সব বিষয়েই তারা রীতিমত উৎসাহী।
    মাদের অপ্রাপ্তির বোঝার দায় শুধু না, ছেলেমেয়ের রেজাল্ট খারাপ হলে, সারাদিন বাড়ি বসে কি করো,ছেলেমেয়েদের বাপকে এই কৈফিয়ত অতি অবলীলায় চাইতে দেখেছি- মাদের অনেকের উপরেই এই চাপ ছিলো বা আছে। পরোক্ষে সেই চাপ(অপরাধবোধ)ও কিছু কম নাতো।
    আপিসে চাপ এলে দাঁতমুখ পিষে যেমন ঘানি ঘোরাতে হয়, বাড়িতে থাকা মায়েদেরও তেমনি পারফর্ম করার দায় থাকে- দিনশেষে তাকেও কৈফিয়ত দিতে হতো। সারাদিন বাড়ি বসে 'কিছুই না করার পর' সেটাও কম কিছু চাপ না।
  • 4z | ৩০ মে ২০১৫ ০০:১১298281
  • এঃ সবে বলতে যাচ্ছিলাম অপ্পনদাকে। এই মাহির মানে জিগ্গেস করছিল তারপরেই...
  • 4z | ৩০ মে ২০১৫ ০০:১০298280
  • এই যে মাহি'র ইউজ :-D

  • Tim | ৩০ মে ২০১৫ ০০:০৯298279
  • কাউন্ট করবো, অর্পন? ;-)
  • Atoz | ৩০ মে ২০১৫ ০০:০৮298277
  • আরে!!! একক ঐজন্যই তো-
    "লে আহি এ মাহি রুহুরানা কেহুনা মিতর"(এইরকমই কিছু) বলে এক কবিতা লিখেছিল। ঃ-)
  • Arpan | ৩০ মে ২০১৫ ০০:০৮298278
  • আম্মো। ফ্যামিলি ইজ ব্যাক।

    গুড নাইট।
  • Arpan | ৩০ মে ২০১৫ ০০:০৭298275
  • মোহিনী।
  • Bratin | ৩০ মে ২০১৫ ০০:০৭298276
  • না ঘুমোতে যাই। শুভরাত্রি
  • Abhyu | ৩০ মে ২০১৫ ০০:০৫298274
  • মহীনি মনে মহা হীনি।
  • Tim | ৩০ মে ২০১৫ ০০:০৪298271
  • প্রেমিকা বা প্রিয়তমা = মহীনি হবে ?
  • Abhyu | ৩০ মে ২০১৫ ০০:০৪298272
  • হে একা সখা, হে মাহি,
    রয়েছে খোলা এ ঘর মম,
    সমুখ দিয়ে স্বপনসম
    যেয়ো না মোরে হেলায় ঠেলে।
  • 4z | ৩০ মে ২০১৫ ০০:০৪298273
  • অপ্পনদা, হ্যাঁ ঐ সান্দা যা বলল। এক কথায় মাই ওয়ার্ল্ড, মাই লাভ।
  • Div0 | ৩০ মে ২০১৫ ০০:০৩298269
  • অভ্যু, মহী - দীর্ঘ-ঈ।
  • Bratin | ৩০ মে ২০১৫ ০০:০৩298270
  • মহি মনে পৃথিবী। কিন্তু মাহী?
  • Div0 | ৩০ মে ২০১৫ ০০:০১298267
  • ইন সিম্পিল টার্ম, প্রেমিক বা প্রিয়তম।
  • Tim | ৩০ মে ২০১৫ ০০:০১298268
  • বাবা মায়েরা অনেকদিন আগে থেকেই কেউ কেউ এরকম প্যারানয়েড। আমাদের সাথে ছিলো একদল, সারাক্ষণ তাদের মায়েরা (এক দুজন বাবারাও, তবে প্রধাণত মায়েরাই) খাতাবই নিয়ে শকুনের মত টানাটানি করতো (হ্যাঁ শকুনটা জেনেবুঝেই বললাম, এত নীচ এত পরশ্রীকাতর মানুষ যে হতে পারে, না দেখলে বিশ্বাস করতাম না)। সেইসব র‌্যাঙ্ক ইত্যাদি করা পাবলিক এখন কোনক্রমে যেখান সেখান থেকে পাশ করে একেকজন সফো হইছে। যে ছেলেগুলো সো কল্ড বখা, পড়ালেখায় মন ছিলোনা, তারাও ঐ একই চাগ্রি করে। "লং জাম্প না দাও যদি, লম্বায় লাভ কি হলো?" ঃ-)
  • Abhyu | ৩০ মে ২০১৫ ০০:০০298266
  • সায়ন্দা, বানানটা মহী হবে না? মহীরাবণ যেমতি?
  • Div0 | ২৯ মে ২০১৫ ২৩:৫৯298265
  • माही
    - एक नदी जो खंभात की खाड़ी में गिरती है
    - फा० मछली
    - पदमाही गौर, माही पुश्त, माही मरातिब

    হিন্দিতে যেটার মানে আর্থ/ওয়ার্ল্ড সেটা 'মহি', বাংলা মহি (ধরা, জগতের মত)
  • Atoz | ২৯ মে ২০১৫ ২৩:৫৮298264
  • ফোর্জী, পৃথিবী তো মহী। তাই নয়?
  • Arpan | ২৯ মে ২০১৫ ২৩:৫৭298263
  • শুনেছি তো। কিন্তু সিনেমার স্ক্রিনে ইংলিশ ট্রান্সস্লেশনও করে দিত নাকি!
  • aka | ২৯ মে ২০১৫ ২৩:৫৬298260
  • মাহি মানে মাহিমাহি, ও তো ডলফিন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত