এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | ২৯ মে ২০১৫ ২৩:৫৬298261
  • আমি অবশ্য কবিতায় পড়া ভাব ধরে বল্লুম। ওভাবেই ইউস দেখেছি। ডিক্সনারি মিনিং অন্য হতে পারে।
  • Abhyu | ২৯ মে ২০১৫ ২৩:৫৫298258
  • ফিশ ট্যাকোর জন্যে বেস্ট মাছ।
  • Bratin | ২৯ মে ২০১৫ ২৩:৫৫298259
  • সেই " আজা মাহিয়া" বলে শোনো নি।? বুইতে পারছো তো?
  • Arpan | ২৯ মে ২০১৫ ২৩:৫৪298257
  • ফোজ্জি, থ্যাংকু। কনফার্মড তো?
  • একক | ২৯ মে ২০১৫ ২৩:৫৩298256
  • মাহী মানে এত্তুএদোনিসগোছের ছোকরা, নওলকিশোর টাইপ।
  • Bratin | ২৯ মে ২০১৫ ২৩:৫১298255
  • মাহি মানে এম এস ধোনী
  • 4z | ২৯ মে ২০১৫ ২৩:৪৯298254
  • মাহি মানে the world
  • Bratin | ২৯ মে ২০১৫ ২৩:৪৮298252
  • আমি জানি কিন্তু বলবো না
  • Arpan | ২৯ মে ২০১৫ ২৩:৪৮298253
  • মাহি গিলের কথা মনে পড়ল না?

    (ব্যাটা স্ট্রেট তো?)
  • Div0 | ২৯ মে ২০১৫ ২৩:৪৭298251
  • মাহি -
  • Abhyu | ২৯ মে ২০১৫ ২৩:৪৬298250
  • মাহি তো একটা মাছ রে। ল্যাদোশদা খুব খায়।
  • Abhyu | ২৯ মে ২০১৫ ২৩:৪৫298249
  • আকাদা বলল বলে বলছি, এই 11:15 PM পোস্টের গল্প কত দেখলাম। এক বার আই আই টি লেগেছিয়েছিল তো সেই ভাঙিয়ে মিড ফর্টিজেও। আর ঐ " তুমি আই আই টির হয়েও এমন ফ্যা ফ্যা করছ, ও কীকরে তোমার থেকে বেশী ভাল থাকে?" অ্যাটিচিউড যে কত দেখলাম। কী করে বোঝাবো যে নিজের অ্যাটিচিউড একটুখানি বদলালেই কত ভালো থাকা যায়।
  • Arpan | ২৯ মে ২০১৫ ২৩:৪৩298248
  • ভালো হিন্দি কে জানে? (সিকি তো বোধহয় লাদাখের পথে)

    মাহি শব্দের অর্থ জানার ছিল। (নেট খুঁজে দেবেন না প্লিজ)
  • | ২৯ মে ২০১৫ ২৩:৩৮298247
  • ভাগ্যিস বেশ অনেকদিন আগে জন্মিয়ে বড়সড় হয়ে গেছি!!
  • সে | ২৯ মে ২০১৫ ২৩:৩৩298246
  • এই কিছুক্ষণ আগে যখন বাস থেকে ফিফার ঐ ফোটোগুলো তুলছিলাম, পাশেই এক মা ও শিশু বসে। বাচ্চাটার বয়স বড়জোর চার। মা তাকে বলছে, বাড়ী গিয়ে ড্রইং করবে, উঁহু, না না আজ তুমি আমার সংগে শপিং করলে, টাইম বরবাদ হোলো, ড্রইং কমপ্লিট করে নেবে।
    বাচ্চাটা মৃদু আপত্তি করছে, কিন্তু মা তার কোনো ওজর ই শুনছে না। আজ শুক্রবারের বিকেল, কিন্ডারগার্টেন ছুটি হয়ে গিয়েছে, তবু বাচ্চাটার ছুটি নেই।
    এরপরে মা বলল, ও সারে অ্যালফাবেট, ওয়ার্ড্স, রিপীট করনা হ্যায়। ডু নট আর্গু উইথ মী।
    আমার স্টপেজ এসে গেছল, আমি বাজারের থলে হাতে নেমে গেলাম বাস থেকে।
  • | ২৯ মে ২০১৫ ২৩:২৮298245
  • আর এই অ্যাকনলেজমেন্টের কথাটাও অনেকের ক্ষেত্রে ভয়ংকর সত্যি। আমার এক তুতো দিদি তার পাত্র খোঁজা হচ্ছে সময় বলে দিয়েছিল আই আইটির ইঞ্জিনিয়ার ছাড়া বিয়ে করবে না। তা তার জন্য তাই খুঁজে আনল বাবা মা। সেই জামাইবাবু একটু আড্ডাবাজ, অনেক লোকজনকে নিয়ে হই হুল্লোড় করতে ভালবাসে, গানবাজনা করত। দিদির বিয়ের সময় দিদির দেওর দুর্গাপুরে পড়ত, সে ছেলে পাশ করে বেরোল বছর তিনেকের মধ্যে। ঢুকল জামাইবাবুর ওখানেই, দুজনেই টাটায় থাকে। দেওরের বিয়ে হব হব করছে, এরপরে দুই ভাই কেন একই জায়গায় চাকরি করবে ওসব মোটেই ভাল না, এইসব বলেটলে দিদি জামাইবাবুকে চাকরী ছেড়ে অন্য জায়গায় যাবার জন্য অতিষ্ঠ করে মেরে শেষে বোম্বে গেল, পরে চেন্নাই। এদিকে দেওর সেখানে বেশ অনেকদিন থেকে বদলে টদলে দিল্লী চলে গেল। ওদিকে আরো উন্নতি আরো উন্নতি করে করে জামাইবাবু চাকরি খোয়াল, দীর্ঘদিন এদেশে কিছু না পেয়ে এখন বাইরে বাইরেই থাকে। ওদিকে দিদি ঐ চাকরি না থাকা দুঃসময়েও জামাইবাবুকে সমানে হিংস্রভাবে বলত তোমার ভাই দুর্গাপুরের আর তুমি আই আই টির হয়েও এমন ফ্যা ফ্যা করছ, ও কীকরে তোমার থেকে বেশী ভাল থাকে?

    সেই জামাইবাবু এখনও দেশে ফিরতে পারে নি। মধ্যপ্রাচ্যের কোথায় জানি আছে এখন, অনেকদিন নামিবিয়াতে ছিল, ঐ প্রতিযোগীতার ঠ্যালায় এক ছেলেও কেমন একটা হয়ে গেছে। ছোট ছেলেটার দিকে ভাগ্যিস বেশী মনোযোগ দেবার সময় পায় নি, ঐজন্য ঐটা আপনমনে নিজের মত করে বেড়ে উঠে এখন দিব্বি ভাল আছে।
  • 4z | ২৯ মে ২০১৫ ২৩:২৪298244
  • কেসিদা, এই না-সহজ হওয়ার জন্য কিছুটা আমদের মানসিকতাও কী দায়ী নয়?

    আর আজকাল চারিদিকে যেন একটা অসুস্থ প্রতিযোগীতার বন্যা চলছে। একটা বাচ্ছা যদি একটু ভাল গান করেছে বা নাচ করেছে অম্নি তার হাত ধরে টানতে টানতে নিয়ে চলল কোথায় কোন ট্যালেন্ট শো কি রিয়ালিটি শো তে পার্টিসিপেট করাতে। আর সেখানে যদি জিততে না পারল তো এমন বকাঝকা শুরু হল যে সে আর কহতব্য নায়। এন্জয়্মেন্ট জিনিসটাকে দায়িত্ব নিয়ে বাবা-মার শেষ করে দিচ্ছেন।
  • aka | ২৯ মে ২০১৫ ২৩:১৫298242
  • পরীক্ষার রেসাল্ট দিয়ে শেষমেশ কিসুই হয় না। কিন্তু ঐ যে ঢুকতে কাজে লাগে। ফ্লুকে দু একটা জায়গায় চান্স ফান্স পেয়েছিলাম তাই চাকরি পেয়েছিলাম, নইলে জুতোর শুকতলা খয়ে যেত। চাকরি পাবার পরে নতুন স্কিল শিখতে হয়েছে তারসাথে যা শিখেছিলাম তার কোন সম্পর্ক নেই। যা শিখেছিলাম সেই চাকরি বড়ই কম ছিল তখন বেশিটাই অ্যাকাডেমিকস যেখানে মধ্যমেধার চান্স বড় কম।
  • | ২৯ মে ২০১৫ ২৩:১৫298243
  • হুঁ আমার দেখা সেট-এর মধ্যেও মা'য়েদের লেভেল অব ডেসপারেশান বেশী দেখেছি।
  • kc | ২৯ মে ২০১৫ ২৩:১৩298241
  • ফোজ্জি, সহজে রোজগার করা অন্য বৃত্তিতে এখনও অতটা সহজ হয়নি তো। তা সত্ত্বেও রিয়ালিটি শো আর মডেলিং এর জন্য যা ডেসপারেশন দেখি,, , ,
  • Bratin | ২৯ মে ২০১৫ ২৩:১০298240
  • হুমমম
  • 4z | ২৯ মে ২০১৫ ২৩:০৬298239
  • অক্ষদি, ভাবেনা মনে হয় এই কারনে যে কেউই নিজের কম্ফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে চায় না।
  • 4z | ২৯ মে ২০১৫ ২৩:০৫298238
  • কেসিদা,

    অন্য বৃত্তিগুলোতেও যে রোজগার সম্ভব এটা তো আমার মনে হয় ডেলিবারেটলি প্রোমোট করা হয় না।
  • a x | ২৯ মে ২০১৫ ২৩:০০298237
  • একটা পরীক্ষা কেন, কোনো পরীক্ষার রেসাল্টই কিছু না। ইন দ্য লং রান, সেই তো উনিশ আর বিশ। বরং ক্রিয়েটিভ, ইম্যাজিনেটিভ, মৌলিক চিন্তা ভাবনায় কীভাবে উৎসাহ দেওয়া যায় সেগুলো ভাবেনা কেন কে জানে!
  • kc | ২৯ মে ২০১৫ ২২:৫৮298236
  • ডেস্পো বাপ-মা সব কালেই হয়। এখন হয়তো একটু বেশি দেখা যাচ্ছে। আমাদের সময়ও ব্রিলিয়াণ্ট-আগরওয়ালের ডেস্পো ছিল। বছর ছয়েক আগে টেবিল টেনিস ভাল করে শেখাতে গিয়ে এক বাচ্চা মরেই গেল।

    বৃত্তিগত শিক্ষার চাহিদা বেড়েছে। অন্য বৃত্তিগুলোতেও রোজগার করা সহজ হয়ে এলে সেগুলো শেখারও ডেসপারেশন চলে আসবে।
  • a x | ২৯ মে ২০১৫ ২২:৫৭298235
  • হ্যাঁ নিজেদের অভাব, অপূর্ণতা গুলো ভরার চেষ্টা। তবে খারাপই লাগে। এই টেন্ডেন্সি মা-দের মধ্যে বেশি দেখি, হয়ত জীবনে একটা কোথাও অ্যাকনলেজমেন্ট পাবার চেষ্টা।
  • 4z | ২৯ মে ২০১৫ ২২:৫৬298234
  • এক থেকে দশের মধ্যে থাকাটা কি খুব জরুরি? বাবা-মায়েরা কবে বুঝবে যে একটা পরীক্ষার রেজাল্টই সব নয়, হতে পারে না?
  • | ২৯ মে ২০১৫ ২২:৫৪298233
  • ভালো রেজাল্ট মানে বোধহয় এক থেকে দশের মধ্যে থাকা। আমি ঠিক জানি না।
  • সে | ২৯ মে ২০১৫ ২২:৫৩298232
  • বাচ্চাগুলোর শৈশব কৈশোরের ছুটির দিনগুলো আর ফিরে আসবে না। প্রতিযোগিতার জাঁতাকলে পিষ্ট ওরা। বাপ মা সন্তানকে এত কষ্ট দিতে পারে?
  • 4z | ২৯ মে ২০১৫ ২২:৪৮298231
  • এখন খারাপ রেজাল্ট কাকে বলে? কিছু কিছু বাবা-মায়ের কাছে তো ৯৫% এর জায়্গায় ৯৪% পেলে সেটাই খারাপ রেজাল্ট!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত