এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ১৪ মে ২০১৫ ১৭:১৩294450
  • কেউ কিছু পড়ে না। কালকে জাফর ইকবালের লেখা এখানে ছিল সেখানে ব্যাখ্যা করা ছিল। রিখটার স্কেলে একঘর বাড়লে তীব্রতা বাড়ে ৩২ গুন। মানে রিখটার স্কেলে ৬ এর সাথে ৭ এর ডিফারেন্স ৩২ গুন, ৮ হলে ৩২x৩২ গুন বেশি তীব্রতা আর সবথেকে ভয়াবহ চিলির ভূমিকম্প ৯.৬ হলে কতগুন বেশি তীব্রতা সেটা ঐকিক নিয়ম। রিখটার স্কেলে ১ বাড়লে তীব্রতা বাড়ে এক্সপোনেন্শিয়লি এর হ্প্ক্স হচ্ছে ঐ খবরটা। ডুমসডে বাজারে ভালো বিকোয়।
  • santanu | ১৪ মে ২০১৫ ১৭:০৮294449
  • 'সে' র কাছ থেকে একটা কথা জানার ছিল। যতদুর মনে হচ্ছে 'সে' Switzerland এ থাকেন। তাই এই প্রশ্ন। অন্য কেউ ও সাহায্য করতে পারেন।

    আমরা তিনজন ২৮ তারিখ ওদিকে যাচ্ছি। ২ রাত Interlaken ২ রাত Zermatt আর ১ রাত Chur। তার্পর Austria চলে যাবো।

    ১। Zermatt এ খালি Matterhorn এ চড়া। এছাড়া আর কিছু করার আছে?
    ২। Glacier Express এ Chur পৌছে যাবো দুপুর দুপুর, বিকেলে কিছু করার আছে?

    আমাদের Swiss Pass থাকবে, তাই যতোখুশি ট্রেন এ চেপে যেখানে খুশি যেতে পারি। আর রাস্তার ধারের দোকান এ বসে ওয়াইন খাওয়াটা হিসেবে আছে।

    আগাম ধন্যবাদ।
  • kc | ১৪ মে ২০১৫ ১৭:০৫294447
  • প্যানিক করনা। লোকজনকে বল প্যানিকের কিছু নেই। এটা একজন সয়েল ডায়নামিক্সের লোক বলেছে বলে দ্যাও। নাম জানতে চাইলে আমার নাম বলে দিও।
  • h | ১৪ মে ২০১৫ ১৭:০৫294448
  • নাসা কে লেখো।
  • একক | ১৪ মে ২০১৫ ১৬:০৪294445
  • ওহ এখেনেও সেই নাস্তিক-আস্তিক ধুস :/
  • unclamp samples ebb | ১৪ মে ২০১৫ ১৪:২৭294443
  • টইয়ের সম্পর্কে কিছু কথা ভাটে স্পয়েল করে চলে আসে তো, তখন ডিসাইড করি।

    তবে টইয়ের অ্যাবস্ট্র্যাক্ট বানালেই হয়। সব পোস্ট পড়ে এনএলপি করে একটা অ্যাবস্ট্র্যাক্ট সিন্থেসাইজ করে দেবে। বিপ্পাল জানে :-p
  • Tim | ১৪ মে ২০১৫ ১৪:২৪294442
  • গ্রুপের একজনের কাজ হলো টই পড়া আর এক্সেল করে (হ্যাঁরে বাবা ওপেন সোর্স) ক্যাটেগরাইজ করা, মাইল্ড গাল, কষে গাল, নট সো কষা, পোসোংসা এইসব।
  • Tim | ১৪ মে ২০১৫ ১৪:২২294441
  • কেন, অন্যদের দিয়ে পড়িয়ে নেয় তো। সব লোক রাখা আছে। অজ্জিদ্দা কি এলেবেলে পিয়াই?
  • san | ১৪ মে ২০১৫ ১৪:১৯294440
  • কিন্তু অরিজিত রিভিউএর টই পড়ার আগে কিকরে জানতে পারে তাতে কষে গাল দেওয়া আছে না মাইল্ড গাল ? তারপর পড়ার বা না পড়ার ডিসিশন নেয়ই বা কিকরে ?

    আর এই সংযুক্তা পানিগ্রাহীর নাচ দেখেই আমার বাবামা ফ্ল্যাট হয়ে গিয়ে আমর নাম রেখে দিয়েছিল। আমিও পরে ওঁর অনুষ্ঠান দেখেছি - জাস্ট অনবদ্য, সমর্পণ কথাটাই মনে আসে।
  • sosen | ১৪ মে ২০১৫ ১৪:১১294438
  • না, স্পয়লারটা ভালো হয়নি। আমি তো অর্ধেক দেখেছিলাম তখন, তারপর সব কেমং জানা জানা লাগলো।
  • d | ১৪ মে ২০১৫ ১৪:১১294439
  • ও সংযুক্তা পাণিগ্রাহী তাহলে ঠিক আছে।
    :-D
  • unclamp samples ebb | ১৪ মে ২০১৫ ১৪:১০294437
  • "একদিন ডোভার লেনে সংযুক্তা পাণিগ্রাহীর নাচ দেখতে গেছিলাম। শেষের দিকে খুব সম্ভবতঃ জয়দেবের একটা পদের সঙ্গে উনি নাচলেন - সম্পূর্ণ বাহ্যজ্ঞানশূন্য হয়ে। কোনো একটা আইকনে বিশ্বাস না থাকলে ও জিনিস সম্ভব নয় - ওই যাকে বলে নিজেকে পুরোপুরি সমর্পণ করে দেওয়া। উনি নাচছেন আর চোখ দিয়ে ঝর ঝর করে জল পড়ছে - সে দৃশ্য লিখে বোঝানোও সম্ভব নয়।

    এরপরে আমার প্রশ্নটা ছিলো যে আমরা অনেকেই কোনো আইকনে বিশ্বাস করি না - তাহলে আমরা ওরকমভাবে নাচ বা গান কখনো পারবো না? শুধু আর্টের প্রতি ডেডিকেশন দিয়ে কী সম্ভব?"

    আবার টুকে দিলাম।
  • unclamp samples ebb | ১৪ মে ২০১৫ ১৪:০৯294436
  • ধুর বাবা

    সংযুক্তা পাণিগ্রাহীর কথা বলেছিলুম দ্যাখো গে।
  • d | ১৪ মে ২০১৫ ১৪:০৭294435
  • ও অজ্জিত, তুমি নেচে নেচে ট্রান্সে চলে যাও? তাইলে তো তুমি ডিডির লগে নাচতে পারবা।
    (অজ্জিতের মতন গোমড়ামুখো রেসিডেন্ট দাদু নাচতে ভালোবাসে ....)
  • Tim | ১৪ মে ২০১৫ ১৪:০০294434
  • আমার স্মৃতিশক্তি বেশ খারাপ, আমি লেখা পড়ি আর ভুলি। লেখার মেরিট যেমনই হোক, ভুলে যাই। শুধু ভালো লাগা মনে থাকে। ফলে আমার রিভিউ পড়ে সিনিমা দেখতে অসুবিধে হয়না। এই সেদিন ওপেন্টি দেখলাম যখন, রিভিউগুলোর কিসুই মনে ছিলোনা।
  • unclamp samples ebb | ১৪ মে ২০১৫ ১৩:৫৯294433
  • আমি খুব একটা রিভিউয়ের টইগুলো পড়িও না (যদি না লোকজন খুব পোশোংসা করে বা গাল দেয়), আর হলে গিয়ে সিনেমাও বিশেষ দেখি না - যদি না ছেলে টানতে টানতে নিয়ে যায় - সেগুলো সবই ইঞ্জিরি। সিনেমা যা দেখি সবই তো টরেন্ট।
  • san | ১৪ মে ২০১৫ ১৩:৫১294432
  • ব্যোমকেশ গিয়ে হুড়মুড়িয়ে দেখে এসে তবে অভিষেকের লেখা পড়লাম, শান্তি।
  • san | ১৪ মে ২০১৫ ১৩:৫০294430
  • আমি আজকাল সিনেমা দেখার আগে কোনো সিনেমার টই পড়িনা ভয়ে। সবই তো আর হুডানিট নয়, কিন্তু না জানা থাকলে অভিঘাত অন্যরকম আসে।
  • Tim | ১৪ মে ২০১৫ ১৩:৫০294431
  • আর সর্বোপরি, ইরফান-দীপিকার এক্সপ্রেশন কোন স্পয়লারে বন্ননা করবেন?
  • Tim | ১৪ মে ২০১৫ ১৩:৪৮294429
  • এটাই পিকুর মজা, তাই পিকুর স্পয়লার হয়না। কী হচ্চে না কেমন করে হচ্চে সেটাই আসল। সব ডায়লগ বলে দিলেও স্পয়লার অ্যালার্ট দেওয়ার দরকার নেই। লোকে খামোখাই দে দিকে বকলো। (এই সুযোগে দে দিকে একটু সাপোট দিলাম। বাঙালিকে বাঙালি না দেখিলে ইত্যাদি)
  • সিকি | ১৪ মে ২০১৫ ১৩:৪৪294428
  • আমি স্পয়েলার পড়ার পরেই সিনেমাটা দেখলাম কাল। ভালো লেগেছে।
  • sosen | ১৪ মে ২০১৫ ১৩:৪২294427
  • বাবা/মা বাচ্চাকে জন খাটতে নিয়ে যায়, গাজনে সং সাজায়, নরম হাত বলে জরির কারখানা থেকে কাজ এনে বাড়িতে বসিয়ে করায়, রাশি রাশি ব্লাউজ হেম করায়, সব পারিবারিক/ প্রমোদমূলক। এইসবে ইস্কুলের চেয়ে বেশি তৎকালীন সুরাহা, এইসব অতি কাম্য, না এর জন্যেও আলাদা মেশিনারি আছে একটু চট করে বলে দেবেন অমনি।
  • sosen | ১৪ মে ২০১৫ ১৩:৩৬294425
  • শুনি একটু কি মেশিনারি আছে?
  • Tim | ১৪ মে ২০১৫ ১৩:৩৬294426
  • ভিশিয়াস সার্কল স্যান। মানুষ কোটি কোটি বংশবৃদ্ধি করবে তারপর তাদের জন্য রিসোর্সহীনতার পাওয়ার পলিটিক্সে স্টেপ বাই স্টেপ প্রথমে ধর্ম ও পরে মৌলবাদ আসবে। কোথা থেকে শুরু করবি? আমি তো দেখছি কন্ডোম ছাড়া সেক্ষ করবেন্না বাদে বাকিসব পরামর্শই বৃথা।
  • pi | ১৪ মে ২০১৫ ১৩:৩১294424
  • ধুত্তেরি। সিনেমাটা দেখবো ভেবেছিলাম। দেদি এটা কী করলো ? ঃ(
    টইয়ের নামে স্পয়লার অ্যালার্ট দিয়ে দেওয়া উচিত !
  • san | ১৪ মে ২০১৫ ১৩:৩০294423
  • অ্যাডিকশনের পিছনের কারণগুলো অ্যাড্রেস না করলে কোনো অ্যাডিকশন কোনোদিন কাটবেনা। কেন মানুষের ধর্মকে আঁকড়ে ধরার প্রয়োজন সেটাকেও অ্যাড্রেস না করে 'ধর্ম কি খারাপ, সব ধর্ম তুলে দিন' বলে তুলে দিলে ধর্মও উঠবেনা।
  • kc | ১৪ মে ২০১৫ ১৩:২৯294422
  • আমাদের বাড়ির শিশু বাড়ির কাজ করার জন্য মাইনে নেবে বলেছে। বাড়ির কাজ মানে বিছানা পাতা, অ্যাকোয়াগার্ড থেকে জল ভরা। এসব।
  • san | ১৪ মে ২০১৫ ১৩:২৬294421
  • ঠিক্কথা। নেশা করা বড্ড খারাপ এই মর্মে জ্ঞান দিয়ে কাউকে নেশা ছাড়ানো যায়না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত