এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • d | ১২ মে ২০১৫ ১১:৫১294180
  • এখানে মূল লড়াইটা এখনও মুক্তিযুদ্ধের পক্ষের লোকজনের সাথে মুক্তিযুদ্ধের বিপক্ষের লোকজনের। ফ্যানাটিক হ্যাঁ অনেক আছে তো, কিন্তু সেটাই শেষ নয় তো। শুন্যের দশকে যারা বড় হয়েছে সেই জেনারেশানের মধ্যে ভারতবিদ্বেষ খুব খুউব বেশী কারণ এইটা তাদের মধ্যে প্রথম থেকে ঢোকানো হয়েছে, মুক্তিযুদ্ধের ও তার আগেপরের অনেক ইতিহাস সম্পূর্ণ সরিয়ে রেখে বা মিথ্যে বলে।

    এই যে সামুব্লগে কামরুরু দুই ছেলে ওয়ামি আর ওয়ালি সমানে মিথ্যে বলত, আস্তমেয়ে ওরফে মারদিয়া মুমতাজ সমানে মেয়েদের হিজাবী হতে বলত, মওদুদি মতাদর্শ প্রচার করত -- সেটা কিন্তু মানে নি অনেকে। রুখে দাঁড়িয়েছে, সমনে রাত জেগে ঝগড়া করে গেছে, যুক্তি দিয়েছে।

    এই টিএসসি'র পয়লা বৈশাখের ঘটনা ও তার প্রতিবাদে 'আবার বৈশাখ' --- দেশটা অনবরত মন্থনের মধ্য দিয়ে ?যাচ্ছে।
  • sosensosen | ১২ মে ২০১৫ ১১:৪৩294179
  • ক্রুশ তো কাউকে না কাউকে বইতেই হবে। আমি সুবিধাভোগী, ভীতু। আমি বইবো না যদিও। কেউ না কেউ বইবেন
  • sosen | ১২ মে ২০১৫ ১১:৪১294178
  • এরা ফ্যানাটিক। এদের বদলানো যাবে বলে মনে হয় না।
    আর বাংলাদেশের যে সব সাধারণ লোকজনের সাথে কথা বলিঃ নেট এ নয়-তাদের আবার ফ্যানাটিক মনে হয় না।
    কিসুই বুঝিনা, সরকারের উস্কানি বা চালনাশক্তি এখানে মেজর ফ্যাকটর এইটুকুন মনে হয়।
  • Tim | ১২ মে ২০১৫ ১১:৩৬294177
  • একটা নির্দিষ্ট পরিমাণে প্র্যাগম্যাটিজম না থাকলে মুশকিল। এইভাবে তো আন্দোলনটাই শুকিয়ে যাবে।
  • d | ১২ মে ২০১৫ ১১:৩০294176
  • সরকারের একজন মন্ত্রী না উচ্চপদস্থ আমলা কে যেন সেদিন বলেছে দেখলাম জাফর ইকবাল স্যারকে নাকি চাবকাতে চায়।
  • d | ১২ মে ২০১৫ ১১:২৮294175
  • কিছু জন আছেন ঐ লিস্টে, যাঁরা কিছুতেই সরবেন না বাংলাদেশ থেকে। কিচুউতেই না তো না।
  • Tim | ১২ মে ২০১৫ ১১:২৩294174
  • বাংলাদেশের ব্লগারেরা আপাতত লেখা বন্ধ করে দিক। বা তসলিমার মত অন্য কোথাও গিয়ে লিখুক। বেঁচে থাকাটাই এখন সবথেকে জরুরি রেসিস্ট্যান্স আমি মনে করি। হিটলিস্টে যারা আছে তাদের সরিয়ে আনা যায়না?
  • sosen | ১২ মে ২০১৫ ১১:২২294173
  • আবার মনে হয় শুধু শুধু প্রাণগুলো নষ্ট।
  • সিকি | ১২ মে ২০১৫ ১১:০২294172
  • জগন্নাথস্বামী নয়নপথগামী ভবতু মে - বড় প্রিয় গান। ইউটিউবে অনেকগুলো পেলাম, কিন্তু একটাও সেই গানটা নয়। ওটা কি হেমন্ত মুখার্জির গাওয়া ছিল?

    আরও গান ছিল - যুগ যুগ ধরে চলেছি যে ছুটে আজও তারই সন্ধানে, খড়া অপরাধী প্রভু কে দ্বার, নীলনির্মল সূর্যকরোজ্জ্বল, কে জানে কোথায় গেছে গানগুলো।
  • aranya | ১২ মে ২০১৫ ১১:০১294170
  • অসুস্থ লাগছে। কিছু করার নেই, শুধু খবরগুলো শুনে যাওয়া
  • সিকি | ১২ মে ২০১৫ ১০:৫৭294169
  • অসাধারণ! বাংলাদেশ তো ফাটিয়ে দিচ্ছে।
  • Abhyu | ১২ মে ২০১৫ ১০:৫৪294167
  • আরেকজন?
  • - | ১২ মে ২০১৫ ১০:৫৪294168
  • বি, সকাল ৯টা ৪৪এর জন্য অনেক অনেক ধন্যবাদ!
  • d | ১২ মে ২০১৫ ১০:৫০294166
  • এবং হ্যাঁ
    কনফার্মড নিউজ
  • d | ১২ মে ২০১৫ ১০:৪১294165
  • অদিতি কবীর-এর স্ট্যাটাসে পেলাম

    "ব্লগার 'অনন্ত বিজয়' কে কুপিয়ে মারা হয়েছে বাসার সামনে।

    সিলেট শহরে বাসা থেকে অফিসে যাওয়ার জন্য বের হতেই ৩/৪ জন ঘিরে ধরে কুপিয়ে মারে। উনি পূবালী ব্যাংকে চাকরী করতেন।

    উনারো কুপিয়ে মাথার ঘিলু বের করে ফেলা হয়েছে।।। যে ঘিলুর উপর মৌলবাদীদের প্রচন্ড আক্রোশ!

    ৮৪ ব্লগারের লিস্টে উনিও ছিলেন। মুক্তমনা ব্লগের এডমিন ছিলেন।"
  • Abhyu | ১২ মে ২০১৫ ১০:৩৩294164
  • একটা গান আমার খুব পছন্দ ছিল - জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে।
  • সিকি | ১২ মে ২০১৫ ১০:৩০294163
  • অনেক দিন বাদে সঙ্গীতাঞ্জলীর রেফারেন্স পেয়ে যারপরনাই উলুতপ্লুত হলাম। অনেক খুঁজেছি, সঙ্গীতাঞ্জলীর সেই সোনার গানগুলো কোথাও কি ডিজিটালি আর্কাইভ করে রাখা আছে? প্রচুর সুন্দর সুন্দর গান চলত সকালে পনেরো মিনিটের জন্য।
  • Abhyu | ১২ মে ২০১৫ ১০:২৭294162
  • তা যাচ্ছে, কিন্তু ইমিগ্রিশেনে পাই ও লঙ্কা নামে একটা ভালো বুলবুলভাজা হতে পারত।
  • Bhagidaar | ১২ মে ২০১৫ ১০:২৪294161
  • অভ্যু, কাঁচালংকা তো এই কিনে আনলে। আমি তো ভাবলাম পাওয়া যাচ্ছে আবার !
  • Abhyu | ১২ মে ২০১৫ ১০:১৩294160
  • কল্যাণীতেও টুকটুক বলে শুনেছি। আমার বাবা একটা কিনবে বলেছিল। নিরস্ত করা গেছে :)
  • quark | ১২ মে ২০১৫ ১০:০৫294159
  • মুর্শিদাবাদে টুকটুক বলতে শুনেছি।
  • b | ১২ মে ২০১৫ ০৯:৪৪294157
  • এম্মা, এটা তো উ-মা-র স্টেপল ফুড ছ্যলো।

    মাধব তোমায় অনেক মিনতি করলাম
    তুলসী ও তিল দিয়ে এই দেহ সমর্পণ করলাম
    ছেড়ে দিও না।
    দোষ বিচার করতে বসলে গুণ পাবে না, এতটুকুও।
    আর লোকের মুখ দিয়ে তুমি নিজেকে জগন্নাথ বলো, আমি কি জগতের বাইরে?
    পরে হয়ত মানুষ, পশু, পাখি, কীট পতঙ্গ হয়ে পুনপুন জন্ম নিতে হবে, কর্মবন্ধনে। কিন্তু তোমার প্রসঙ্গে যেন মন থাকে সারাক্ষণ।

    অতিশয় কাতর বিদ্যাপতি বলছেন, এই ভবসিন্ধু অতিক্রম করার জন্যে তোমার পদপল্লবের এক প্রান্ত শুদু আমাকে অবলম্বন করতে দাও।
    ******

    এটার একটা অত্যন্ত সুন্দর বাঙলা ভার্শন সঙ্গীতাঞ্জলীতে গাওয়া হত, কোরাসে।
  • Abhyu | ১২ মে ২০১৫ ০৯:৪২294156
  • পাই, পাঁচ কেজি কাঁচালঙ্কা
  • aranya | ১২ মে ২০১৫ ০৯:৩৪294155
  • বাঃ, দেখা হবে নিশ্চয়ই। যোগাযোগ করব @পাই
  • - | ১২ মে ২০১৫ ০৯:৩১294154
  • মাধব বহুত মিনতি করি তোয়
    দেই তুলসী তিলু এ দেহ সমর্পিলু
    দয়া জনু ছোড়বি মোয়
    গণইতে দোষ গুণলেশ না পাওয়বি
    যব তুহুঁ করবি বিচার
    তুঁহু জগন্নাথ জগতে কহায়সি
    জগ বাহির নহ মুঞি ছার
    কিয়ে মানুষ পশু পাখি কিয়ে জনমিয়ে
    অথবা কীটপতঙ্গ।
    করম বিপাকে গতাগতি পুনপুন
    মতি রঁহু তুয়া পরসঙ্গ।।
    ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর
    তরইতে ইহ ভবসিন্ধু।
    তুয়া পদপল্লব করি অবলম্বন
    তিল এক দেহ দীনবন্ধু।।

    কবিতাটার বঙ্গানুবাদ করে দেবেন? অনুমান করতে পারছি, কিন্তু স্পষ্ট বুঝতে পারছি না।
  • pi | ১২ মে ২০১৫ ০৯:২৭294153
  • হু।কিছু বই বা অন্য কিছু লগলে চটপট বলে দিন। এখানে বা মেইলে।
  • সিকি | ১২ মে ২০১৫ ০৯:২৩294152
  • টোটো বলে পশ্চিমবঙ্গে। এখানে ব্যাটারি রিকশ বা ই-রিক বলে।
  • aranya | ১২ মে ২০১৫ ০৯:২১294151
  • পাই, থাকছি। তুমি কি তখন এদিকে আসছ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত