এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ১২ মে ২০১৫ ০৯:২০294150
  • টোটো? টুকটুক নয়??
  • - | ১২ মে ২০১৫ ০৯:১৪294149
  • ক্যানো ডিডি আপনি আছেন যে?
  • Pi | ১২ মে ২০১৫ ০৯:১৩294148
  • অরণ্যদা আছেন? জুলাইয়ের প্রথম দিকে থাকছেন? গুরু বা অন্য কোন বই নিয়ে যেতে হলে বলবেন।নিনাদি?
  • একক | ১২ মে ২০১৫ ০৯:০২294147
  • এই চার্জিং ব্যাপারটা দিসগাস্তিং। কত চার্জিং স্টেশন বানাবে ? তারচে পাওয়ার প্যাক ইউস কল্লে পারে। মুদিখানার দোকানেও পাওয়ার প্যাক থাকবে। ধরে পুরো মালটা চেঞ্জ করে দেবে। রুরালে ছড়িয়ে দিতে সুবিধে।
  • dd | ১২ মে ২০১৫ ০৮:৫৮294146
  • যেটা আশংকার কথা, সেটা হচ্ছে যে আঃ ঈশেন য্যানো কিছুই বুঝি না এরকম মুখ করে চুপ চাপ একটা পদ্য লিখে এয়েছে ঐ টইতে। এ তো ভালো লক্ষন নয়।

    মিত্তিরদাও নাচতে শুরু করেছেন। সব মিলিয়ে রাগী যুবকেরা কিরম একটা কবি কবি হয়ে যাচ্ছেন। সেন্টিমেন্টাল। ভসভসে।

    ক্রুদ্ধ প্রবন্ধো সাহিত্যের তাইলে কি হবে? কেউ ভাবলেন ?
  • | ১২ মে ২০১৫ ০৮:৪৮294145
  • ঈশান টোটো'র নাম জানে না? ওগুলানরে 'টোটো' কয় অটো'র দাদা। সেই কিনে অলিগলিতে নামিয়ে দিয়েছে, নিঃশব্দে সাঁই করে এসে জমাট ট্রাফিকের মধ্যে নাক গলিয়ে নিজে অচল হয়ে বাকী সবাইকে অচল করে দেয়। আর ল্যাম্পপোস্ট থেকে হুকিং করে চার্জ করে বলে কোনও কোনও পাড়ায় খুচরো অশান্তিও হয়।
  • সিকি | ১২ মে ২০১৫ ০৮:৪১294143
  • এতটুকু চামড়া দেখা গেলেই তা পুরুষদের প্রলুব্ধ করে।

    মহম্মদ বলে গেছেন।
  • | ১২ মে ২০১৫ ০৮:৩৯294142
  • এই কালো বোরখা পরিহিতা মহিলার হাতে গ্লাভ্স পরে জলে নেমেছেন। দেখে কেমন একটা অসম্ভব গ্লানিময় অনুভূতি হচ্ছেঃ(
  • সিকি | ১২ মে ২০১৫ ০৮:৩৮294141
  • হ্যাঁ, টিটাগড় আর ব্যারাকপুরের মধ্যে হয়েছে, ভোর তিনটে পঞ্চাশের সময়ে। দুদল দুষ্কৃতীর মধ্যে ঝাড়পিট চলন্ত ট্রেনে, একদল বোমা নিয়ে উঠেছিল, মারপিটের মধ্যে সেটি ফেটে যায়, দুষ্কৃতীর একটি হাত উড়ে গেছে। যাত্রীদের মধ্যে একজন আশঙ্কাজনক, বাকিরা ঠিকঠাক।
  • সিকি | ১২ মে ২০১৫ ০৮:৩৭294140
  • এই বোরখাহিজাব পরে মহিলাদের চান করতে দেখেছি দুবাইতে :) পাশেই জলকেলি করছিলেন এক বিকিনি। হেব্বি কনট্রাস্ট হয় কিন্তু।
  • | ১২ মে ২০১৫ ০৮:৩৩294139
  • সেকি!
  • aka | ১২ মে ২০১৫ ০৮:৩২294138
  • কৃষ্ননqগর লোকালে বোমা ফেটেছে ভোর চারটে নাগাদ টিটাগড় স্টেশনে ১৭ জন আহত।
  • Abhyu | ১২ মে ২০১৫ ০৮:৩০294137
  • জল দিয়ে দাগ কাটলে ঋণ হয়। বালিশে বসলে পাছুতে ফোঁড়া হয়। চৌকাঠে দাঁড়ালে মৃত্যু কারণ ওখানে যম থাকে। আর শনিঠাকুরের প্রসাদ খেয়ে বাইরে হাত পা মুখ ধুয়ে আমরা ঘরে ঢুকতাম।
  • sosen | ১২ মে ২০১৫ ০৮:১৫294136
  • বা এটা



    কষ্টই হয়।
  • | ১২ মে ২০১৫ ০৮:১৩294135

  • এইযে।
  • sosen | ১২ মে ২০১৫ ০৮:১২294134
  • এই নিন। শরিয়াসুইম।
  • | ১২ মে ২০১৫ ০৮:০৫294132
  • মুসলমানি সুইমসুট অতি অল্প হইলো।ঐ সুন্দর পোশাকে দুইএকটা জলকেলির দৃশ্য থাকলে সর্বাঙ্গসুন্দর হতোঃ)
  • Bhagidaar | ১২ মে ২০১৫ ০৮:০৫294133
  • জল দিয়ে দাগ কাটলে ঋণ হয় সেটা মায়ের কাছে শুনেছি, সঙ্গে মা এটাও বলত যে শাক চেয়ে খেতে নেই নাকি, দুর্দশা হয়।
  • | ১২ মে ২০১৫ ০৮:০৩294131
  • বালিশে বসলে শুনতাম, যার বালিশ তার ঘাড়ে ব্যথা হবে।চৌকাঠে বসলে কি একটা আর জল দিয়ে দাগ কাটলে ঋণ হয়।শনিঠাকুরের প্রসাদ খেয়ে হাত-পা এবং মুখ না ধুলে মৃত্যু অনিবার্য। বৃদ্ধারা শুধু যে বলতেন তাই না, আবার বেচাল দেখলেই শুধরেও দিতেনঃ)

    এখন কি কেউ এইসব বলে?
  • sinfaut | ১২ মে ২০১৫ ০৭:৫৩294130
  • ঘুড়ি এন্থুসিআস্ট রা,

    এটা না দেখে থাকলে সত্ত্বর দেখে ফেলুন। বাকিরাও..>

    <http://www.imdb.com/title/tt2156785/
  • Bhagidaar | ১২ মে ২০১৫ ০৭:৪৫294128
  • আরো কয়েকটা ছিল, বালিশের ওপর বসতে বারণ করা হত পাছুতে নাকি ফোঁড়া হবে। তারপর ডিঙিয়ে নাকি যেতে নেই, বাবা বেঁচে থাকলে দক্ষিন দিকে মুখ করে খেতে বসতে নেই, বগলের তলা দিয়ে গলে যাওয়া চলবেনা, বগলে ফোঁড়া হবে।
  • | ১২ মে ২০১৫ ০৭:৪০294126
  • আজ ভাট পড়ে মুহুর্তের মধ্যে শৈশবের ফেলে আসা দিনে ফিরে গেলাম।কুকুর বসতে দেখলেই আঙুলের প্যাঁচ, বুকে থুতু, কপালে ঠোকা, এককাঁধে হাত-সবকিছু র স্মৃতি হুহু করে ফিরে এলো।
    স্মৃতিমেদুর হয়ে ছোটবেলার বন্ধুকে ফোন করবো কিনা ভাবছিঃ(
  • Abhyu | ১২ মে ২০১৫ ০৭:৩৫294125
  • তাহলে অকাল বোধনকে কি বলবে?
  • sosen | ১২ মে ২০১৫ ০৭:২৯294124
  • আপনারা জানতেন, দুর্গার আরেক নাম কুষ্মান্ড?
  • Atoz | ১২ মে ২০১৫ ০৫:৩৯294123
  • কী ভালো ভালো যে আছে! অপূর্ব অপূর্ব!
    এই লোকেরা অতি ভালো কবি, এই বিদ্যাপতি, চন্ডীদাস, জ্ঞানদাস প্রমুখেরা।
  • Atoz | ১২ মে ২০১৫ ০৪:৩১294122
  • অনেক অনেক অনেক ধন্যবাদ ইন্দ্রাণীদি আর অভ্যু। বাঁচালে। এখন শুনতে পারবো।
  • i | ১২ মে ২০১৫ ০৪:২৬294121
  • মুঞি ছার এর পরেই ঐ লাইনগুলো ছিল

    কিয়ে মানুষ পশু পাখি কিয়ে জনমিয়ে
    অথবা কীটপতঙ্গ।
    করম বিপাকে গতাগতি পুনপুন
    মতি রঁহু তুয়া পরসঙ্গ।।
    ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর
    তরইতে ইহ ভবসিন্ধু।
    তুয়া পদপল্লব করি অবলম্বন
    তিল এক দেহ দীনবন্ধু।।

    এখানেও তিল!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত