এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | ১১ মে ২০১৫ ২১:৫৪294060
  • বন্ধু না ঠিক। মা-র প্রতিবেশী। ছেড়ে আসা ইনস্টির স্বল্প পরিচিত কলিগ, এইসব :-S
  • cm | ১১ মে ২০১৫ ২১:৫২294058
  • লেড়িকুত্তার অপকর্ম ঠেকাতে কালিপটকা দারুণ কাজ দেয়। কদিন ফাটাতে হবে তার পর এক প্যাকেট ঝুলিয়ে রাখলেই হবে।
  • 4z | ১১ মে ২০১৫ ২১:৫২294059
  • অক্ষদি, মনে হয় তোমার দিক থেকে কিছু করা যাবে না। বন্ধুদের একটা বাল্ক রিকোয়েস্ট করে দেখতে পারো ফেবু সেটিংস চেঞ্জ করার জন্য।
  • a x | ১১ মে ২০১৫ ২১:৪৯294057
  • তারমানে আমি করছিনা, অন্যে করছে বলে? সেটাকে কোনোভাবে আটকানো যায়না আমার এন্ডে?
  • d | ১১ মে ২০১৫ ২১:৪৮294056
  • আর খল নুড়ির জন্য অদ্দুর যাবেন কেনো? পুনেতে দেখি ডি মার্ট বা স্টার বাজারের পুজা সেকশানে শ্বেতপাথর, বেলেপাথরের খল নুড়ি রাখে
  • 4z | ১১ মে ২০১৫ ২১:৪৭294055
  • সিকিকে পরের বার দেশে গেলে একটা গুলতি গিফ্ট করব ;-)
  • d | ১১ মে ২০১৫ ২১:৩৫294053
  • বিলাইয়ের পিঠে
  • Samba Bump Cells Pen | ১১ মে ২০১৫ ২১:৩৫294054
  • অক্ষদা - ফেবু অ্যাপটা পারে। ইনস্টল করার সময় পারমিশন চায়। ব্রাউজার থেকে করলে পারে না।
  • d | ১১ মে ২০১৫ ২১:৩৪294052
  • গুলতি দিয়ে পাঁচিলের ওপরে মটকা মেরে থাকা বিলাইয়ের লিঠে মারতে হেবি মজা, তিড়িঙ্গ করে পালায়। গুলতি নিজে বানাই নি চালিয়েছি আর গুলি বানিয়েছি প্রচুর। মাটির গুলি, রোদে শুকিয়ে নিতাম।
  • সিকি | ১১ মে ২০১৫ ২১:২৯294051
  • জুক্তি মুক্ষি জানি না। তবে টিউবলাইটের গুঁড়ো দেয় সেটা জানি। একটা টিউব থেকে অনেকটা কাঁচগুঁড়ো পাওয়া যায়।

    এদিকে সেকালে বাড়িতে একটাই টিউবলাইট থাকত, বাকি সব ঘরে ডুম। একটু উচ্চবিত্তদের বাড়িতে দুত্তিনখানা টিউবলাইট দেখা যেত।
  • সিকি | ১১ মে ২০১৫ ২১:২৬294050
  • ফোজ্জি য্যানো কী। আমি গবাক্ষ মানে জানি, আর ধানগাছের তক্তা জানব না? গাঁয়ে থেকেছি, বড় হয়েছি, কিন্তু বহিরাগত হিসেবেই - "সায়েবের ব্যাটা" হিসেবে।
  • a x | ১১ মে ২০১৫ ২১:১৭294049
  • ফেসবুক ফোনের সেভড ডিরেক্টরি অ্যাক্সেস করে কীভাবে? কিংবা অন্যদেরটাও করতে পারে যাদের ডিরেক্টরিতে আমি আছি। আমি নিজে ফোন থেকে ফেবু করিনা।
  • pipi | ১১ মে ২০১৫ ২১:০৮294048
  • গুলতি দিব্যি নেড়েচেড়ে দেখেছি কিন্তু ব্যবহার করি নি কারণ পাখি মারার কথা ভাবতে গেলেও কান্না পেয়ে যেত। (প্রচুর পোষা পায়রা, মুনিয়া ইত্যাদিরা ছিল যে)। আর গুলতি মেরে আম জাম পাড়ার থেকে গাছে চড়ে পাড়াটাই প্রেফারেবল ছিল।
    মার্বল ছিল প্রচুর কিন্তু সেই দিয়ে কি করে খেলতে হয় জানতাম না কারণ ছেলেগুলো দলে নিত না। ভাগিয়ে দিত। গুলি ডান্ডা খেলারও শখ ছিল খুব কিন্তু একে তো মা'র কড়া নিষেধ ছিল আর তার উপর ঐ। ছেলে পুলের দল নিত না। মাঞ্জা দিত দাদারা। তাতে হাত দিতে দিত না। ঘুড়ি ওড়ানোর সময় কখনো লাটাইটা ধরতে দিলে বর্তে যেতাম। বাবা মাঝেসাঝে সময় পেলে খবরের কাগজ কেটে তার সাথে নরম কাঠি দিয়ে আমার ছোট্ট ঘুড়ি বানিয়ে দিত, ল্যাজ সহ। লম্বা একটা সরু সুৎলি দিয়ে বাঁধা সেই ঘুড়ি নিয়ে প্রাণের আনন্দে পাড়ার রাস্তায় 'ঘুড়িইই, ঘুড়িইই' বলে চেঁচাতে চেঁচাতে ছুটতাম। পিছনে ঘুড়ি লতপত করে উড়ত। পাড়ার ছেলেরা, দাদারা অবশ্য হাসত খুব। তাতে কি। ওরা তো কোন খেলাতেই নিত না। খেলতে গেলেই খেলামবাটি কি পুতুল নিয়ে খেলার কথা বলে ভাগিয়ে দিত। আমার আবার ঐসব খেলার দিকে কোনই ঝোঁক ছিল না। পুতুল খুব ভাল লাগত কিন্তু সাজিয়ে রাখার জন্য। পাড়ায় ছোট মেয়েদের একটা দল ছিল বটে কিন্তু তাতে যোগদানকারী বেশীরভাগের হাত পা নোংরা, চুলে উকুন, নাকে সিকনি এইসব বলে মা কিছুতেই তাদের সাথে মিশতে দিত না। তাও মাঝে সাঝে তাদের দলে গিয়ে ভীড়ে হুটোপাটি কিছু হত বটে। কিন্তু বেশিরভাগ সময় একলাটি একলাটিই কাটত। মাটি ঘেঁটে পুতুল, পাখি বানাতে ভাল লাগত খুব। তার পর তাদের মাটির উনুনের আঁচে পুড়িয়ে রং। কিন্তু ঐ কাদা মাটি ঘাঁটা নিয়েও বাড়ির লোকের আপত্তি ছিল।
    কি ভাগ্যি একটা খনির সন্ধান খুব ছোটবেলাতেই পেয়ে গিয়েছিলাম - আলমারি ভর্তি বইয়ের। নইলে বন্ধুহীন ছেলেবেলা কি করে কাটত কে জানে।
  • aranya | ১১ মে ২০১৫ ২১:০১294047
  • ৫-টা পেয়ারাগাছ ছিল বাড়ীতে, এখন একটাও নেই।
    গাছেদের রাখা যায় না
  • Samba Bump Cells Pen | ১১ মে ২০১৫ ২০:৫৮294046
  • বাড়ির পেয়ারাগাছটা আর নেই, ইদানিং মেলা-টেলাও আর আগের মত হয়না যেখানে গুলতি পাওয়া যায়। কবে থেকে একটা খুঁজছি, বাড়ির সামনে নেড়িদের অ্যা করা বন্ধ করার জন্যে।
  • একক | ১১ মে ২০১৫ ২০:৫৫294045
  • আছে কিন্তু সরকারী লেভেলে সেরকম চেনাজানা না থাকলে মেম্বারশিপ পাওয়া যায়না :/ বহু পুরনো এপ্লিকেশন পরে আছে এইসব বলে। তুলনায় কলকাতার ক্লাব টা ভালো।
  • aranya | ১১ মে ২০১৫ ২০:৫৩294044
  • লুরুতে কোন গান ক্লাব আছে, যেখানে স্কিট শুটিং প্র্যাকটিস করা যায়?
  • 4z | ১১ মে ২০১৫ ২০:৫২294042
  • কাঁচের বোতল গুঁড়োর কথা বললে না কেসিদা?
  • একক | ১১ মে ২০১৫ ২০:৫২294043
  • আমি একদম ঘুড়ি ওড়াতে পারি না। মানে সে পুরো আতাক্যালার মত একটু উঠেই ধপ। ছোটবেলায় যখন সবাই বিশ্বকর্মায় ওড়ায় তখন বাবা ট্যাঁক এ করে আপিসে নিয়ে চলে যেত। এট্টু বড় হয়ে যখন আর আপিস যাওয়া বোরিং লাগলো তখন লাটাই ধরা, মাঞ্জায় হেল্প করা এসব দায়ীত্ব পেতুম। মাঝখান থেকে ঘুড়ি ওড়ানো টা একদম হাত মকসো হলো না ধুস।
  • kc | ১১ মে ২০১৫ ২০:৪৮294040
  • বাকি সব জান? বলতো 'জুক্তি' (ইচ্ছে করেই বানান টা ভুল লিখলাম) কী? মুক্ষি, দোবাজ এগুলো কী? সাবুর মাঞ্জা না মাড়ের মাঞ্জা না ডিমের মাঞ্জা? ভাঙা টিউব নাকি ভাঙা বালব? কান্নি কী করে দ্যায়?
  • একক | ১১ মে ২০১৫ ২০:৪৮294041
  • পাখি বিস্তর মেরে খেয়েছি। পায়রা,ঘুঘু,বক,বেলে,বগরা। মামাবাড়ি গেলেই কুকুর নিয়ে বেড়িয়ে পড়তুম আলে-আলে। মা বারণ করেনি কারণ নিজেও চালাতে শিখেছিলো একসময়। মুশকিল হলো একবার অষ্টমীর দিন মরা পাখি ঝুলিয়ে হাজির হয়ে। সব আত্মীয় ব্যাজব্যাজ কত্তে লাগলো, ব্যাস মায়ের হুকুম হলো বন্দুক ছোঁবেনা। তারপরেও পাখি মেরে খাওয়ার নেশাটা যায়নি। নাইলন জাল বানিয়ে সাতভাই ধর্তুম ছোটোমামাদের সঙ্গে। একবার জাস্ট অকারণে একটা পাখি মেরেছিলুম। হাতের টিপ শো-অফ কত্তে গিয়ে। ঠিক্করিনি। তবে স্কিট শুটিং খুব নেশার জিনিশ,এনি ডে।
  • aka | ১১ মে ২০১৫ ২০:৪৭294039
  • গুলতি, গুলি-ডান্ডা সবই চালাতে জানি। তবে ডাণ্ডাগুলি খেলায় খুব লাগে হাতে, চোখেও লাগতে পারে।
  • 4z | ১১ মে ২০১৫ ২০:৪৫294038
  • হেঃ এবারে সিকি আর স্যান বলবে ধান গাছ দিয়ে ভাল তক্তা হয় সেটাও ওরা জানত না।
  • potke | ১১ মে ২০১৫ ২০:৪৪294036
  • তিমি,সেদিন দুলাল মান্কের কথা বলছিলি। আমার অসমীয়া কলিগ রাও ওনার নাম জানে না!
  • aranya | ১১ মে ২০১৫ ২০:৪৪294037
  • শিকার করতে ভাল লাগে না, কিন্তু বন্দুক চালানো শিখতে ইচ্ছে করে। কিছুটা ভায়োলেন্স বোধহয় রক্তে আছে
  • সিকি | ১১ মে ২০১৫ ২০:৩৯294035
  • গুলতি চোখে দেখি নি - সিনেমায় ছাড়া। মার্বেল গুলি দু চারটে ছিল পজেশনে, তবে কেমন করে আঙুলের টিপে মেরে মেরে খেলতে হয় আর খেলাটারই বা নাম কী, কোনওদিন জানি নি। ঘুড়ি অন্যদের ওড়াতে দেখেছি অন্যান্য ছাদে, নিজে লাটাইও ধরতে পারি না। মাঞ্জা দেবার কৌশল অবশ্য জানি। একবারই একটা ঘুড়ি হাতে নিয়ে দেখেছিলাম, তা টেকনোলজিটা বোঝবার আগেই ঘুড়িটা ছিঁড়ে গেছিল।

    বাকি সব জানি।
  • একক | ১১ মে ২০১৫ ২০:৩৭294034
  • গুলতি চালাতে যখন শিখি তখনও বানাবার ক্ষমতা ছিলোনা। সেটা একটা ছোটো গুলতি। দাদু আপিস থেকে এসে গুলতি নিয়ে বাগান দেখতে বেড়াতো আর পেছন পেছন ছোটো গুলতি নিয়ে আমি। পেয়ারা-পেঁপে-লেবু যত ছোটো জিনিস পাই তাগ করি। দাদুর বকা খাই। তাপ্পর তখন ফোর না ফাইভে পড়ি, দাদু একটা জম্পেশ গুলতি উপহার দিলো। নিজেও গাছের ডাল ছিলে বানাতে শিকেচি তদ্দিনে। তবে মা কোনদিন ওটা কলকাতায় থাকাকালীন ইউস কত্তে দেয়নি। মায়ের হাতের টিপ বেশ ভালো।
  • aranya | ১১ মে ২০১৫ ২০:৩৬294033
  • পাখির ওপর কখনও গুলতি চালাই নি। তবে পাড়ায় গোরা-দার নেতৃত্বে এক পক্ষী নিধন অভিযানে সামিল ছিলাম।
    একটা টুনটুনি-র ঘাড় ভেঙে ঝুলে পড়ল অব্যর্থ নিশানা মাটির গুলি-র আঘাতে -এটা দেখার পর আর পাখি মারতে ইচ্ছে হয় নি।
    গাছের ফল-পাকুড়, বা দূরের ল্যাম্পপোস্ট - এই সবের ওপর টার্গেট প্র্যাকটিস করতাম
  • অর্পণ | ১১ মে ২০১৫ ২০:২৯294032
  • আম্মো। পেয়ারা গাছের ডাল কেটে বানিয়েছিলাম।
  • a x | ১১ মে ২০১৫ ২০:২৭294031
  • এমনকি আমি যে আমি, সে আমিও গুলতি চালিয়েছি!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত