এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ১০ মে ২০১৫ ২২:৪৯293878
  • অমিতাভকে আমারও বেজায় অসহ্য লাগে। শুধু ওর জন্যই সিনেমাটা দেখব কিনা এখনও ভাবছি। অমিতাভ রিপিলিং ফ্যাক্টর, এদিকে দীপিকা আর ইরফান পুলিং ফ্যাক্টর, কে জেতে দেখি।
  • ranjan roy | ১০ মে ২০১৫ ২২:৪৯293879
  • আরে এক্ষুণি ব্র্যাভোর আকাশে উড়ে গিয়ে ফ্যাতাড়ুমার্কা এক অসম্ভব ক্যাচ দেখলাম।
    আমার চোদ্দপুরুষে কেউ অমন দ্যাখে নি। এই শতাব্দীর সেরা!!
    প্লীজ আপনারাও দেখুন। মাথা খারাপ করে দেওয়া।
  • Tim | ১০ মে ২০১৫ ২২:৪৯293880
  • নাচের সিন আর ঐ রিকশার সিনটা আমি বলিনি? দেখেসেন, লরেনবাউর আক্কেল।
    যাগ্গে, স্যানকে ক, পিসতুতো দিদি নাচ শিখতো, আর বাড়িতে প্র্যাক্টিস। সেইসময় শুনতাম। ঐ সিনগুলো ভালো লেগেছে। ওপেন টি তো একটা এক্সপেন্সিভ অ্যাড ফিল্ম হয়েছে, তাতে কিছু কিছু সিন তো ভালো থাকবেই। নবাব কিনলে আরাম ফ্রি'র মত। ;-)

    বাবা একক নর্দমার কেচ্ছাগুলো মনে করিয়ে দিলো। কী পাঁকই ঘাঁটতে হতো একেকদিন! একের পর এক কালোজাম উঠচে, সেগুলোকে চান করিয়ে দেখা যাচ্চে পুরোনো বল। একবার একটা বেশ ভালো কন্ডিশনের ডিউস পাওয়া গেছিলো, কিন্তু সে কী গন্ধ। সেশে একজন বুদ্ধি করে পাউডার কৌটোয় ভরে রেখে দিলো। যাই হোক তখন পঞ্চাশ টাকায় একটা অমন বল পাওয়া যেত, ফিরিতে পেয়ে আমাদের ক্ষি আনন্দ!
  • | ১০ মে ২০১৫ ২২:৪৮293877
  • ইকি! না না অমিতাবচ্চনের নামে নিন্দে শুনব না।
  • sosen | ১০ মে ২০১৫ ২২:৪৭293875
  • উফ অমিতাভকে আর নেওয়া যায় না!
  • | ১০ মে ২০১৫ ২২:৪৭293876
  • আর ভাগী ভাল ছেলে। কোনোদিন দেখা হলে ললিপপ দেব।
  • | ১০ মে ২০১৫ ২২:৪৫293872
  • আমি আবার সর্ষেদানার সাথে অল্প একটু চাল মিশিয়ে বাটি। তাতে দেখেছি তেতো হয় না। তিলটাও করে দেখব তো।
  • সিকি | ১০ মে ২০১৫ ২২:৪৫293873
  • সিনেমাটা মনে রাখব জাস্ট রজতাভর জন্য। টু গুড ঐ নর্থ কলকাতার ডায়ালেক্টে শুয়ার বলে টানটা।
  • achintyarup | ১০ মে ২০১৫ ২২:৪৫293874
  • আহা, ছেলেমানুষ
  • একক | ১০ মে ২০১৫ ২২:৪৪293871
  • এমনকি পিকু দেখতেও ভয় লাগচে। একজন বলল পিকুতে নাকী "মেইনস্ট্রিম বাঙালিযানা" দেখিয়েচে। সেটা কী বস্তু রে ভাই ? এসব খড়ের বাছুর কোত্থেকে আমদানি হচ্ছে :( যাইহোক ওসব সরিয়ে রেখেই দেখবো। একটা মোটামুটি চলনসই প্রিন্ট আপলোড হোক।
  • সিকি | ১০ মে ২০১৫ ২২:৪৩293870
  • অচিন্ত্য, আমার অর্ধেক পা আশিতে, অর্ধেক নব্বইতে। পঁচানব্বই সাল থেকে জীবনটা বদলে যায়। :)
  • সিকি | ১০ মে ২০১৫ ২২:৪২293868
  • অনেক নাটকীয়তা আছে। ম্যাচের শেষের দিকে সুদীপ্তর "গো-ল ক-র" বলে দৌড়ে আসাটাও মেলোড্রামাটিক, এবং তার আগে ঘরে ডেকচিতে ভাত উথলে যাচ্ছে কুকারে সিটি পড়ছে দেখিয়ে টেনশন বিল্ড আপ করার চেষ্টাও অতীব ক্লিশে লেগেছে। এসব সিকোয়েন্স মূলত মুখস্ত।

    কিন্তু সুদীপ্তার অভিনয়, রজতাভ-র অভিনয় - দেখবার মত। নিখুঁত। কৌশিক সেনের ডার্ক চরিত্র, পুরোটাই প্রেডিক্টেবল, কিন্তু চরিত্রটার দরকার ছিল শিপিয়েমের নব্বইয়ের রূপ দেখাবার জন্য।

    অত্যন্ত, অত্যন্ত অবাস্তব লেগেছে, কোথাও কিছু নেই আচমকা টাগ অফ ওয়ারের মাঝে ধড়াম করে বোম ফাটাটা। কোথাও কিছু নেই, সুনীল আকাশ -আচমকা মাঠের মাঝে বোমা পড়ল, অফ অল পার্সনস ঐ একটা ছেলেই মরে গেল। এইখানে গল্পটা অন্যভাবে আনা যেত। মৃত্যুটা দরকার ছিল না, বা থাকলেও অন্যভাবে দেখানো যেত।

    দেখতে বসে সিডের সেই শোক আর হস্যের ওয়াগন মনে পড়ে যাচ্ছিল। সূর্যগ্রহণ হল, গণেশের দুধ খাওয়া হল, আর দিব্যাভারতীর মৃত্যুতে শোক হল না! ওটা তো একটা পিরিয়ড ইভেন্ট ছিল।

    আর, ঐ চারধারে নোনাধরা বাড়ি আর গায়ে লাগোয়া ছাদ দিয়ে ঘেরা একচিলতে মাঠ আমাদেরও ছিল। ফুটবল খেলি নি, তবে শর্ট ক্রিকেট খেলেছি। সাইকেল চালিয়ে সারা পাড়ায় রাজত্ব করেছি, গঙ্গায় ঝাঁপিয়ে সারাদুপুর সাঁতার কেটেছি - সেইজন্যেই এত রিলেট করতে পারলাম।

    ও হ্যাঁ, নর্দমা থেকে বলও কুড়িয়েছি। অনেকবার।
  • achintyarup | ১০ মে ২০১৫ ২২:৪২293869
  • হে হে এদের নব্বুইতে জিয়া নস্টাল হয়। আমার হল গিয়ে সত্তর আশি
  • hu | ১০ মে ২০১৫ ২২:৪১293867
  • বাটার আগে মিনিট পনেরো ভিজিয়ে রাখি।
  • hu | ১০ মে ২০১৫ ২২:৪০293866
  • অক্ষদি, আমি একটা সর্ষেবাটা বলি? একবার করে দেখো। না পোষালে তো ফেলে দেওয়াই যাবে। সর্ষে বাটার সময় সর্ষের সাথে একটু সাদা তিল মিশিয়ে নাও। আমি সাদা-কালো সর্ষে মিশিয়ে বাটি। শুধু কালো সর্ষেও বেটে দেখেছি। এক চামচ সর্ষে নিলে তার সাথে হাফ চামচ সাদা তিল মিশিয়ে নাও। সাথে কাঁচা লঙ্কা যেমন দাও তো দেবেই। তেতো হবে না। আমি যবে থেকে এই প্রসেসে করছি তেতো হয়নি। বাটার পর ওর সাথে নুন আর সর্ষের তেল মিশিয়ে নিই। সেটা মনে হয় তুমিও কর।
  • | ১০ মে ২০১৫ ২২:৩৭293865
  • আমার সবচেয়ে হাসির লেগেছে 'ফোয়ারাআ গোল দেএএ' অংশটায়। ওভারঅল সো-সো একবার ঐ ঘুরতে ফিরতে এটা সেটা কাজ করতে করতে টুক করে একবার এবিপি আনন্দ ঘুরে আসতে আসতে দেখতে মন্দ লাগে না।
    সিন্মার জন্য ডেডিকেটেড হয়ে হলে বসে দেখতে আমার ভাল্লাগবে না।
  • sosen | ১০ মে ২০১৫ ২২:৩২293864
  • আমি কি তাইলে আজ দুঃখু করবো?
  • একক | ১০ মে ২০১৫ ২২:৩০293862
  • ওপেনটি নিয়ে মুখ্খুলে অলরেডি ছোটবেলার বন্ধুবিচ্ছেদ হয়েচে। এক হতভাগা দেখে এসে চ্যাটে পাক্রালো কী দারুন দেখিয়েচে আমাদের সময়, অদ্ভুত নস্টালজিয়া ইত্যাদি। বল্লুম তোর তো ভালো লাগবেই, আমরা যখন নর্দমা থেকে বল তুলতুম তখন তুই তিনতলার গ্রিল থেকে দেখতি, গলিতে নাবা নর্দমা ঘাঁটা বারণ ছিলো তোর। লরির মাথায় উঠলে পরে যাবি বলে ভাসানে যেতে দেওয়া হয়নি। রাদ্দিন শুধু গাঁতাতিস বসে বসে। গ্রিলের ফাঁক দিয়ে নব্বুই দেখাদেরও তো সেকেন্ড হ্যান্ড মেমরি দরকার বল .....ইংরিজিতে গাল দিয়ে ব্লক করে দিলো। মোহর এইজন্যে বলে দুষ্ট সরস্বতী :/ না বল্লেই হতো ধুস।
  • sosen | ১০ মে ২০১৫ ২২:৩০293863
  • হ্যাঁ, অনেক অন্যরকম। সে জন্য বিশ্বাসযোগ্য মনে হয়নি কোথাও, রিলেট করতে পারিনি। মেয়েদের পাড়া-সখ্যতা অবশ্য দেখানোর চেষ্টাও হয়নি।
    ফুটবল ম্যাচটা আমার ভাল্লেগেছে।
  • Abhyu | ১০ মে ২০১৫ ২২:২৭293861
  • আকাদা সেদিন দুঃখু কচ্ছিল যে সোসেনকে মেল করি, ওকে করি না। আজ তাই ওকেই মেল করেছি, সোসেনকে করি নি।
  • san | ১০ মে ২০১৫ ২২:২৫293860
  • একক - একদমই। কিরকম একটা ট্রান্সের মধ্যে চলে যাওয়া যায় :-)
  • aka | ১০ মে ২০১৫ ২২:১৯293858
  • আমাদের পাড়া ও ছোটবেলা দুইই অন্যরকম ছিল, সোসেন জানে।
  • একক | ১০ মে ২০১৫ ২২:১৯293859
  • নাচের বোলে হেব্বি নেশা লাগে। তারওপর ঘুঙুরের আওয়াজ, তবলা। খুপ কর্মনাশা জিনিস এসব। খুপই :|
  • pi | ১০ মে ২০১৫ ২২:১৭293857
  • বেন্চে থাক প্যারামাউন্টের ডাবের শরবত, আমন্ত্রণের ফিশফ্রাই।
  • sosen | ১০ মে ২০১৫ ২২:০৬293856
  • আমার এবার শবর বেশ লাগলো। তবে কেমন সিরিয়াল মার্কা।
    আর ওপেন্টিতে আমার এতটুকুও জিয়া নস্টাল হয় নাই
  • Abhyu | ১০ মে ২০১৫ ২২:০৩293855
  • তা'লে আরেন্টিকে বাদ দিয়ে দে। বা অচিন্টিকে। তোর চয়েস।
  • san | ১০ মে ২০১৫ ২১:৫৫293854
  • কিন্তু হাইকু তো তিন লাইনের হয়।
  • সিকি | ১০ মে ২০১৫ ২১:৫০293853
  • ঠিক তা নয় সোসেন। ঐ খেলাধূলোর পার্টটা বাদ দিয়ে কেমন যেন মনে হল নিজের কিশোর সময়ের পাড়াটা দেখছি। সত্যি টাইম মেশিনে চলে গেছিলাম একানব্বই বিরানব্বইতে।

    তাই লিখলাম, এখন লিখব না। হ্যালুটা কাটুক। সিনেমাটা দুর্বল লেগেছে। সেন্টি আছে, জিয়া নস্টাল আছে, কিন্তু ওভারঅল সেভাবে দাঁড়ায় নি।
  • san | ১০ মে ২০১৫ ২১:৩৮293851
  • আমি ওপেন্টিতে নাচের স্কুলের সিনটা দেখে প্রবল নস্টালজিক হয়ে গেছিলাম (ঐ একটা জিনিস দেখেই হয়েছিলাম)। ঠিক ঐ নাচের বোলটা - তেইয়ুম তাত্তা, তেইয়ুম তাহা ! আহা ! দুম করে একদল মেয়েকে মনে পড়ে গেল, যাদের কথা গত কুড়ি বছরে একবারও মনে হয়নি।
  • Abhyu | ১০ মে ২০১৫ ২১:৩৮293852
  • হাইকু

    আরেন্টি
    ওপেন্টি
    দিল গ্যারান্টি
    অচিন্টি
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত