এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০৯ মে ২০১৫ ২০:৫২293729
  • আশা করি যে পটে গাছটা এনেছিলে সেটাতেই আছে- এরমধ্যেই ওটাকে অন্য কোনো পটে বসাও নি। ফুল ফুটবে এমন গাছের স্থান পরিবর্তন করা একেবারেই বারণ। যদি না এক বাগানে বসাচ্ছো।

    অনেকসময়ই গাছ আলাদা পরিবেশে এসে( তাপমাত্রা, রোদের অবস্থান ইত্যাদি) কিছু পাতা, কুঁড়ি ঝরিয়ে দেয়।

    মনে হচ্ছে জল বেশি হচ্ছে।মাটিতে হাত দিয়ে দেখো, যদি বেশি ভেজা লাগে, তাইলে একদিন অন্তর জল দেবার বদলে চারদিন পরপর জল দাও( এখন মাটিটা একটু শুকোতে দাও) টবের নিচে জল বেরোনোর সময় হাত দিয়ে দেখো,যদি জলটা কাদা মত হয়, তাইলে জল বেশি হয়ে গেছে। বেশি জল শেকড়ের জন্যে ক্ষতিকর,পচে যেতে পারে।

    খাবারের অভাবের জন্যেও হতে পারে। মির‌্যাকেল গ্রো র ফুলগাছের জন্যে একটা জলে গুলে দেবার সার আছে। সেটা মাপমত দিয়ে দেখতে পারো।
    আপাতত জল দিও না।

    তবে আমার এই নার্সারি চেনের ফুলগাছ নিয়ে অভিজ্ঞতা ভালো না। ফুলগাছের জন্যে সবসময় লোক্যাল নার্সারিতে যেও। দাম বেশি নিলেও গাছের স্বাস্থ্য ভালো থাকে।
  • সিকি | ০৯ মে ২০১৫ ২০:৫২293730
  • এই রঞ্জন বন্দ্যোর একটা ফ্যান পেজ আছে। সেখানে এই বৌঠানকেচ্ছা নিয়ে সিনেমা হচ্ছে বলে ভক্তরা খুব উলুতপ্লুত। গিয়ে লিখে এলাম, রঞ্জন বন্দ্যো তো আজন্ম পানু লেখক, যে কোনও টপিক দেওয়া হোক, যে কোনও, উনি সেটা দিয়ে পানু বানিয়ে দেবেন। তো ভক্তরা খুব চটে বোম হয়ে আমায় গালমন্দ করল।

    মহামান্য এসেছিলেন এইবারের দিল্লি বইমেলায়, সামনে থেকে দেখলাম, আমাদের স্টলের সামনেই বিক্রি হচ্ছিল ঐ বৌদিপানু। তার সাথে উনি স্বামী বিবেকানন্দকে নিয়েও সম্প্রতি একটা বই লিখেছেন, সেখানে অল্প নিবেদিতার সঙ্গে ইন্টুমিন্টুর আভাস আছে, কিন্তু আদারওয়াইজ পুউরো ভক্তিরসে ভাবগম্ভীর টইটম্বুর বই। সেইখান থেকে দুখানা চ্যাপ্টার উনি স্টেজে উঠে বসে বসে পড়ে শোনালেন। বইটার উদ্বোধন হল। সৌরাংশু ওঁকে অনেকবার চা খাওয়ালো। :)
  • a x | ০৯ মে ২০১৫ ২০:২৪293728
  • অরণ্য, ওটা এমজাল মোডে লেখা ঃ-)
  • a x | ০৯ মে ২০১৫ ২০:২৩293727
  • জবা ফুলের তো একটা নোড মত থাকে, যেখান থেকে পট করে ভেঙ্গে নেওয়া যায় - সেখান থেকে। বৃন্তের শেষ।
  • d | ০৯ মে ২০১৫ ২০:২২293726
  • আমি পড়েচি ও বইটা, তারমানে আমিও সেইসব সুদিন আনিয়েদের একজন। তবে কিনে পড়ি নি বলাই বাহুল্য
  • sosen | ০৯ মে ২০১৫ ২০:২০293725
  • মানে কুঁড়ির গোড়া থেকে না বৃন্তের সেশ থেকে
  • santanu | ০৯ মে ২০১৫ ২০:১৫293724
  • কুঁড়ি কোত্থেকে পড়ছে মানে?
    আমি ও এর উত্তর জানার জন্যে উদগ্রীব
  • a x | ০৯ মে ২০১৫ ২০:০৯293723
  • গত হপ্তায় লো'স থেকে এনেছি। মাটি পাতা সব তো ঠিকই আছে। জল একদিন অন্তর, মাটি ভেজা। কুঁড়ি কোত্থেকে পড়ছে মানে?
  • | ০৯ মে ২০১৫ ২০:০৮293722
  • মাটিটা দেখো, কদিন পর পর জল দাও? কতবড় টব?
    পাতার রং কী? কুঁড়িটা কোথা থেকে পড়ছে?
  • a x | ০৯ মে ২০১৫ ২০:০৫293721
  • অ মিঠু আছনি? আমার জবা গাছের সব কুঁড়ি পড়ে যাচ্ছে। অন্তর্নেটে খুঁজে দেখলাম কিসব পোকা হলে হয়, কুঁড়ি খুলে দেখতে বলল - সেসব তো কিসুই নাই, নো পোকা। তাইলে এমন হচ্চে কেন?
  • | ০৯ মে ২০১৫ ১৯:৪৭293720
  • সেকি!! ঐ ৪৯০০০ হাজার কারা! বাংলা সাহিত্যের সত্যিই ঘোর সুদিন এসেছে
  • cb | ০৯ মে ২০১৫ ১৯:৪২293719
  • একবার দেখেছিনু, বাট পড়া তো খুব ই চাপের ব্যাপার, আমি পাতা দশেক
  • | ০৯ মে ২০১৫ ১৯:৪০293718
  • !!?
  • aka | ০৯ মে ২০১৫ ১৯:৩৮293717
  • সাম্পানের একটা ইভেন্টে এসেছি। এত আনর্গানাইজড, এত ক্যাওটিক কি বলব। প্রতি বছরই একই ব্যপার।
  • | ০৯ মে ২০১৫ ১৯:৩৭293716
  • হ্যাঁ হ্যাঁ। পাঠান। দেখতে আপত্তি নাই।
  • kc | ০৯ মে ২০১৫ ১৯:২৫293715
  • আপুনি দেখতে চাইলে নরম কপি পাঠাতে পারি।
  • | ০৯ মে ২০১৫ ১৯:২২293714
  • রবিপুজোর আনন্দসন্ধ্যা কি শেষ হয়ে গেলো?হায়!
    রঞ্জন বন্দ্যো র সাক্ষাৎকার দেখে জানতে পারলাম রবি ও তার বৌঠানকে নিয়ে যে কালজয়ী বইটা তিনি লিখেছেন, সেটি ৪৯০০০ হাজার কপি বিক্রি হয়েছে। তাই এখন ৫০ তম সংস্করণ প্রকাশিত হতে চলেছে। এই বই টি তাকে লেখক হিসেবে বাঙালি সমাজে প্রতিষ্ঠা দিয়েছে।উনি গভীর ভাবে আনন্দিত ও বাঙালি সমাজের কাছে কৃতজ্ঞ!

    আপনাদের মধ্যে কেউ বইটি চোখে /চেখে দেখেছেন?
  • | ০৯ মে ২০১৫ ১৮:১৯293713
  • অ্যাল! থুক্কুরি
    অক্ষ অক্ষ
    (ঠিক করে দিলাম নাইলে বেচারী আবার ভুঁড়ির মধ্যে কিসব চেপে রাখবে)
  • Tim | ০৯ মে ২০১৫ ১৮:০৯293712
  • অক্স ঃ-)
  • Tim | ০৯ মে ২০১৫ ১৮:০৭293711
  • অজ্জিতদার মাথায় আপেল পড়েছিলো, সেই থেকে অজ্জিদ্দা সবাইরে আপেল গাছের নিচে পাঠাতে চায় আর থেকে থেকেই পেপার পেপার করে।
  • | ০৯ মে ২০১৫ ১৭:৪৫293710
  • কেন? এই ব্যাং অক্স হুছিতিমি ত সমানে কইছে কথা। আজ্জিতও আমারে আপেল গাছের তলায় নেবার চেযষহটা চালাচ্ছে। কিনিছি
  • Paallin | ০৯ মে ২০১৫ ১৭:৩০293709
  • ফাস কেলাশ। খাই দাই মোটাই, এ বয়সে আর কী বা চাই ! অমি তুর প্রোফাইলে আমার দামী মত টি দিতে গে জ্যায়গা পেলুম না, লোকে এমন কমেন মেরেছে হুলিয়ে। কিন্ডল কিনে শউরমশাইকে দিনু, খুব ই পছন্দ। কিনেই ফ্যাল।
  • | ০৯ মে ২০১৫ ১৭:২৫293708
  • সিকি কি আজ চিনল নাকি, তাই আত লেগেছে? ঃ-))

    ও পাল্লিন কেমন আছিস?
  • Paallin | ০৯ মে ২০১৫ ১৭:১৬293707
  • আকা ব্যাং কে চিনে নাই। ওর কোর কমপিটেন্সি ঝাড়পিট, বিলিয়ন-টিনিয়নের মতন তুশ্চু ব্যাপারে বেফালতু ডাক দেয়।
  • Paallin | ০৯ মে ২০১৫ ১৭:১৪293706
  • dc কমেন্টটাতে মনে মনে কবার লাইক মেরে দিনু !
  • aka | ০৯ মে ২০১৫ ১৭:০৯293705
  • ব্যাঙ্গ আছিস?আমাকে বিলিয়নার হবার জন্য উইশ করে যা তো। সময় থাকতে থাকতে করিস। শুভস্য শীঘ্রম।কাল যদি আবার তোর ক্ষমতা নষ্ট হয়ে যায়?
  • dc | ০৯ মে ২০১৫ ১৫:২৩293704
  • পাঠক কি ডুবুরি নাকি! কি মুশকিল রে বাবা।
  • একক | ০৯ মে ২০১৫ ১৫:১৯293703
  • আমার মাঝে মাঝে লোকে আদৌ কতটা ডেপথ এ ঢুকে একটা লেখাকে পড়ে তাই নিয়ে চরম সন্দেহ জাগে :)) এনিওয়ে এটা পাঠকের স্বাধীনতা।
  • pi | ০৯ মে ২০১৫ ১৫:১৪293702
  • শোক ও শস্যের ওয়াগন এর প্রথমটা মনে আছে ? মানে নং প্রথম না, যেটা প্রথম লিখেছিল। পার্ক স্ট্রিট ধর্ষণের পর ? সেই 'অন্য স্বর' ? ঃ)
    এখনকার শাক্যর থেকে কিছুই আলাদা না ঃ)
  • সিকি | ০৯ মে ২০১৫ ১৫:১২293701
  • শোক ও শস্যের ওয়াগন - সিদ্ধার্থ সেন বা সিড নামে লিখত, সেইই আমাদের শাক্য। অসাধারণ ফাটাফাটি সিরিজ লিখেছিল। আবার লিখলে আবার গোগ্রাসে পড়ব।

    কিন্তু এখনকার শাক্যকে আমি চিনি না। শাক্যদের চেনা অত সহজ নয়। :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত