এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ০৭ মে ২০১৫ ০৯:৫৪293190
  • এই নিন gen.lib.rus.ec

    কিন্তু কালকে বার্সা তিনগোল পুরেছে। বায়ার্ন মিউনিখ...হ্যা হ্যা হ্যা... খিক খিক।
  • Abhyu | ০৭ মে ২০১৫ ০৯:৩১293189
  • কিকি, ডাউনলোডের পর স্ক্যান করতেও অনেক সময় লাগবে। কিন্তু ফুল স্ক্যান করাটা জরুরী।
  • 4z | ০৭ মে ২০১৫ ০৯:২৩293188
  • অজ্জিতদার সেই সেইই সাইটটা কি T এর দেওয়া সেই সাইটটা? লিংকটা আর একবার পাওয়া যাবে?
  • | ০৭ মে ২০১৫ ০৯:১৭293187
  • ও মিঠু, কেমন আছো গো? এখন সপরিবারে পুরো ঠিকঠাক?
  • | ০৭ মে ২০১৫ ০৮:৪৪293186
  • আরে পাগল! সবই মায়া। কভি ধূপ। কভি ছায়া।
  • kiki | ০৭ মে ২০১৫ ০৮:৩৮293185
  • অভ্যু,
    তোমার লিঙ্ক থেকে ডাউনলোডাচ্ছি। সে তো একঘন্টা লাগবে বলছে।
  • kiki | ০৭ মে ২০১৫ ০৮:৩৬293183
  • ছি মিঠু! বলতে নেই, আমার তারাশঙ্করের কি হইবো? এখন ও অবধি পড়িইনি। আর গানগুলো। যে বেচারী দিয়ে গেলো, তাকে আবার কোন মুখেই বা বলবো!!! একবার তার পেন ড্রাইভ হারিয়ে ফেলেছিলুম। ঃ(
  • Abhyu | ০৭ মে ২০১৫ ০৮:৩৬293184
  • কম্পু ঠিক আছে কিনা দেখলে? নইলে সেটা আগে ঠিক করো। পেন ড্রাইভটাও ঠিক করা যাবে মনে হয়।
  • | ০৭ মে ২০১৫ ০৮:৩০293182
  • এ আর এমন কী সমস্যা! 'স্যাট করে' পেনড্রাইভ টা ছুঁড়ে ফেলে দিন। বাংলা এবং বাংলাভাষায় দিদিই ভরসা;)
    কতদিন তার বানী শুনি নাঃ(
  • kiki | ০৭ মে ২০১৫ ০৮:২৬293181
  • যাহ!! ঃ(((
  • Abhyu | ০৭ মে ২০১৫ ০৮:২৩293180
  • এবারে সাবধান যাতে সেই ভাইরাস তোমার পেন ড্রাইভ থেকে তোমার কম্পুতে না ঢোকে। আপাতত ওটা কম্পুতে লাগিও না। আর https://www.malwarebytes.org ডাউনলোড করে নিজের কম্পুতে চালিয়ে দেখো কম্পু ঠিক আছে কিনা, তারপরে অন্য কথা।
  • pi | ০৭ মে ২০১৫ ০৮:২১293178
  • মনে হয় স্টুডিওর কম্প থেকে ভাইরাস ঢুকেছে।
  • kiki | ০৭ মে ২০১৫ ০৮:২১293179
  • নেট অসম্ভব স্লো। জীবনে আর বাঁচার সুখ কি রইলো!!!

    হিমালয় কতদূর!!! বলো মাআআআআআআআআআআআআআ!!!
  • kiki | ০৭ মে ২০১৫ ০৮:১৯293177
  • পেনড্রাইভ বিশেষজ্ঞ কেউ আছে!

    কাল এক স্টুডিও থেকে দুটো পাসপোর্ট ফটো তাতে তুলে এনেছিলুম। এসে, সে ফটো তো দুরস্ত, যা যা বই, সিন্মা ছিলো, কাউকে খোলা যাচ্ছে না, বা সব উধাও।

    তার উপর এই গরমে, কাল রাত থেকে কমন মিটার চলছে না, জল নেই, ইত্যাদি। সব ঝামেলা একসঙ্গে আসে কেন????
  • pi | ০৭ মে ২০১৫ ০৮:০৩293176
  • ছিটমহল চুক্তির ব্যাপারে কেউ ফলো করছেন ?
  • b | ০৭ মে ২০১৫ ০৭:১৫293175
  • অমলেন্দু গুহ চলে গেলেন।
  • h | ০৭ মে ২০১৫ ০৭:১১293174
  • এই আর্টিকল টা খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সৈকত।
  • h | ০৭ মে ২০১৫ ০৭:০৭293173
  • রোলিং স্টোন পত্রিকা টা আমাদের লখনৌ বয় এর আমলের ডেবোনেয়ার পত্রিকার মত, বেশ ভালো।
  • উমেশ | ০৭ মে ২০১৫ ০২:৫৫293172
  • আর্সেনাল মনে হয় দুই নম্বরে আসবে। সিটি নিজেরাই ছড়িয়ে লাট করছে।
    আমাদের টিম শুরু তে বাজে পয়েন্ট না হারালে (সোয়ান্সি, সাউথ'টন আর কিছু) চেলসী কে বেগ দিতে পারতো।
    ২০১৫ এ দারুন করছে। গ্যাব্রিয়েল কে সিজনের শুরু তে নিলে ভালো করতো। ক্লোসনি মাঠের বাইরে থাকার সময় খুব বাজে কিছু পয়েন্ট হারিয়েছে।
  • 4z | ০৭ মে ২০১৫ ০২:০০293171
  • এই জন্যই মেসি বস!
  • Arpan | ০৭ মে ২০১৫ ০১:৩৫293170
  • আমরা কি সিটিকে টপকে দুইয়ে থাকবো ফাইনালি?
  • ঊমেশ | ০৭ মে ২০১৫ ০১:২৮293169
  • বার্সা-বেয়ার্ন ম্যাচ
    দারুণ একটা ম্যাচ হতে পারে ভেবে দেখতে বসলাম, কিন্তু কি বোরিং কি বোরিং।

    এর থেকে লেস্টার-নিউকাসেল ম্যাচ বেশি এক্সাটেড ছিল।
  • একক | ০৭ মে ২০১৫ ০১:০৯293168
  • পড়লুম। এটলিস্ট প্রেস নিজের এথিক্স মেন্টেন করেছে ফাইনালি।
  • একক | ০৭ মে ২০১৫ ০০:৫৫293167
  • সান্দার গুলাবি গাল দেখে শিশুরাও আকৃষ্ট ! :P
  • একক | ০৭ মে ২০১৫ ০০:৫৩293164
  • কোরপানের কেসটা কিছু হলই না ! সেই সোনামুখো রা কি এখনো পরীক্ষা দিচ্ছে ?
  • Arpan | ০৭ মে ২০১৫ ০০:৫৩293165
  • ন্যয়ের কী খেয়ে নেমেছে আজ!!?
  • Arpan | ০৭ মে ২০১৫ ০০:৫০293163
  • ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সিটিতে "ক্যাম্পাস অফিশিয়াল"-রা আইনত এম্পাওয়ার্ড, যদুপুরে নয় (এখনো)। সেইজন্য এটাকে খাপ পঞ্চায়েতই বলব।

    কোরপান শাহকে পিটিয়ে মারাও লোকাল খাপেরই ভার্ডিক্ট ছিল। সেখানেও মোবাইল চুরির এফাইআর পুলিশ নেয় না ইত্যাদি ভয়েস শোনা গেছিল।
  • একক | ০৭ মে ২০১৫ ০০:৩৭293161
  • আর আমেরিকা সম্বন্ধে একটি কথা বলে যাই যেহেতু আমেরিকার আইন এলো। ওই দেশটা একসময় খাপের স্বর্গ ছিল। সিভিল ওয়ার বা পোস্ট সিভিল ওয়ার টাইমে অবধি কত সিটি কাউন্সিল আর ভিলেজ কাউন্সিল যে কত লোককে "বিচার" করে মেরে ঝুলিয়ে দিয়েছে তার ইয়ত্তা নেই। ওরা প্রথম যেটা করেছিল তা হলো এই প্যারালাল প্রশাসন গুলো বন্ধ করা। প্যারালাল প্রশাসন বন্ধ না হলে স্টেট রুল জীবনেও ইম্প্লিমেন্তেদ হয়না। এইযে ইন্ডিয়ান পুলিশ এত অকর্মন্য তার কারণ হাজারটা প্যারালাল প্রশাসন। কোথাও রাজনৈতিক কোথাও গ্রামের মাথা কোথাও একটিভিস্ট। দ্রুত ও সুষ্টু বিচার চাওয়া আর নিজেরাই বিচার করে ফেলা কোনভাবেই এক জিনিস না। পুলিশ জানে বেয়াদবি করলেও কেও না কেও পাশে দাঁড়াবে, আলটিমেটলি সাসপেন্ড হবেনা তাই কখনো অভিযোগকারীর সঙ্গে বেয়াদবি করে কখনো অভিযুক্তের সঙ্গে। ওরা এই ইকুইএশোন টা বোঝে কার সঙ্গে বেয়াদবি করলেও কাকে ধরে পার পাওয়া যায়। এই ইভিল সাপোর্ট গুলো আগে বন্ধ করা দরকার। জনতা বিচারের দাবি তুলুক। এর বেশি লেজিটিমেসি দিলে এমন ল্যাজে গোবরে পাকাবে যে ল্যাজ তুলে দৌড়বার সুযোগ পাবো না আমরা। বিচার ব্যবস্থা কাজের নয় কাজেই যে যার মত চলুক এটা একটা সার্কুলার গপ্প। বাড়তে না দেয়াই মঙ্গল।
  • pi | ০৭ মে ২০১৫ ০০:৩৭293162
  • আর এটা একেবারেই বুঝলাম না, এখানে পুলিশের কাছে গেলে যে হ্যারাসমেন্টের ভয় পাওয়া হচ্ছিল, বা যেগুলো পেয়ে নাকি পুলিশের কাছে যাওয়া হয়না বা হল না, এভাবে নেমিং শেমিং করে সেগুলোর কোনগুলোর হাত থেকে বাঁচা গেল ? রেপ, মোলেস্টেশনের অভিযোগ লেখাতে না যাবার কারণ যদি জানাজানি হলে সমাজের কানাকানি, উৎপাত এসব হয়, ট্রমা হয়, ঐ বাইরে, দরজায় আড়ি পাতা লোক, স্টকিং ইত্যাদি, তো এক্ষেত্রে কেন সেগুলো হবার আশঙ্কা নেই। বরং আরো বেশি করে হতে পারে। এত বেশি লোকজনের কাছে পৌঁছচ্ছে !
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত