এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ০৬ মে ২০১৫ ১৬:২৬293010
  • স্যান - ভালো আছেন। ব্রেনে একটা ক্লট ধরা পড়েছিল। গত সোমবার অপারেশন হয়েছে।
  • de | ০৬ মে ২০১৫ ১৬:২৩293009
  • বম্বেতে শুক্কুর আর শনিতে বেশী রাত্তিরে গাড়ি চালানোই খুব ঝঞ্ঝাটের - পাশ দিয়ে বড়লোকের পোলামাইয়ারা হুশ হুশ করে বড়ো বড়ো গাড়ি নিয়ে এতো বেশী গতিতে হই হই করতে করতে যায়! - এই ঝলমল খানের কেসের পরে পরে আরো বেশ কিছু বড়লোকের সুপুত্তুর এবং কন্যেরা ফুটপাথে গাড়ি উঠিয়ে, ওভারব্রিজের তলায় বেআইনী জায়গায় ক্রস করতে গিয়ে মানুষ মেরেছেন - একবার তো পুরো একটা ফ্যামিলি, প্রায় আটজন মরে গেলো!
  • একক | ০৬ মে ২০১৫ ১৬:১৩293008
  • ড্রাঙ্ক ড্রাইভিং খুউউপ খারাপ।
  • de | ০৬ মে ২০১৫ ১৬:০৮293007
  • এটা খুনই - ফুটপাথে যে মানুষগুলো শুয়ে ছিলেন সেদিন বা এখনো যাঁদের রোজ রাস্তায় শুতে হয় - তাঁদের কাছে তো বটেই -

    মিডিয়া আর বলিউডের নাকে কান্না তো অনেক দিন ধরেই চলছে -
  • san | ০৬ মে ২০১৫ ১৬:০৬293006
  • culpable homicide not amounting to murder এরকম বলেছে তো।
    খুনের মামলা হলে তো যাবজ্জীবন হয়।
  • sosen | ০৬ মে ২০১৫ ১৬:০৩293005
  • এটাকে খুন বলা একটু বেশি নয়?
  • de | ০৬ মে ২০১৫ ১৬:০২293004
  • হ্যাঁ, দুটো ওয়েদার - ইনসাইড আর আউট্সাইড - বিচ্ছিরি!

    তেরো বচ্ছর লেগে গেলো একটা খুনের জাজমেন্ট দিতে -
  • একক | ০৬ মে ২০১৫ ১৬:০০293003
  • বোম্বেতে একটা বিতিক্কেলে গরম পরে :| বর্ষা বাদে বাকি সারা বছরই তো গরম উদিকে।
  • sosen | ০৬ মে ২০১৫ ১৫:৫৮293002
  • এদিকে আমি সলমন খানকে পোচোন্ডো পছন্দ করতুম/করি।
    কিন্তু সে আর কি করা যাবে ঃ(
  • de | ০৬ মে ২০১৫ ১৫:৫৬293001
  • পাঁচ বছর কমই হোলো -

    বম্বেতে পোচোন্ডো গরম্পরেচে- দিনে তিনবার চানও যথেষ্ট নয় মনে হচ্ছে - দরদরিয়ে ঘেমে যাচ্চি!
  • dc | ০৬ মে ২০১৫ ১৫:৪২293000
  • সঞ্জয় দত্তর পরে আরেকটা ভালো জাজমেন্ট দিল আমাদের জুডিসিয়ারি।
  • san | ০৬ মে ২০১৫ ১৫:৩৪292999
  • অপ্পন- কাকিমা কেমন আছেন ?
  • sosen | ০৬ মে ২০১৫ ১৫:২৮292996
  • আপনারা স্যালি মান এর ইম্মিডিয়েট ফ্যামিলি বইটি দেখেছেন/পড়েচেন?
  • একক | ০৬ মে ২০১৫ ১৫:২৮292997
  • জমা জলেই বা থাগবে ক্যানো ? মানুষ কি ব্যাং বা মোশা ? ! :(
  • Arpan | ০৬ মে ২০১৫ ১৫:২৮292998
  • কলকাতায় এবার গরম যথেষ্টই কম।
  • san | ০৬ মে ২০১৫ ১৫:২৫292995
  • মানুষ খামোখা শুখা-শুখা থাকবে ক্যানো, মানুষ কি পোড়ামাটির পুতুল !
  • একক | ০৬ মে ২০১৫ ১৫:২১292994
  • আমাকে দাগদারে কয়েছিল জমা জল মাথায় দেবা না। এই জলের ট্যাঁক,কুও,টিউকল ইত্যাদি সবই জমা জল। ওদিযে কাপড় কাচে,মানুষ না।
  • d | ০৬ মে ২০১৫ ১৫:২০292993
  • এইটে সুসি'র টইতে দিলে লোকে বকবে?

  • একক | ০৬ মে ২০১৫ ১৫:১৮292992
  • হ্যা, ঐসব জল প্যাচপেচে ব্যাপার আমার মোটে পোষায় না। মানুষ থাকবে শুখা-শুখা। গায়ে মাটি ফাটি লাগলে এট্টু ঝেড়ে নেবে ব্যাস। নেহাতই গা চুলকলে একদিন তেল ফেল মেখে তয়লা দিয়ে চেপে মুছে নিলো, ব্যাস। তানয় জল থৈথৈ। যত্ত কুসংস্কার :|
  • শ্রী সদা | ০৬ মে ২০১৫ ১৫:১৩292991
  • কোলকাতায় এই গরমে থাকলে আমিও দিনে তিনবার চান করতাম ঃ)
  • san | ০৬ মে ২০১৫ ১৫:১১292990
  • শুধু মানুষ কেন, বাথরুমটাও ভিজে যায়।
  • একক | ০৬ মে ২০১৫ ১৫:০৯292989
  • ধুর চান কল্লে মানুষ ভিজে যায় :/
  • san | ০৬ মে ২০১৫ ১৫:০৪292988
  • চান করা মোটামুটি ভাল ব্যাপার, বেসুরো গলায় দিব্বি জোরেজোরে গান গাওয়া যায়।
  • sosen | ০৬ মে ২০১৫ ১৫:০১292987
  • না, যারা মাসে একবার চান করে তাদের সঙ্গে আবার কি কমপিটিশন? আমি দিনে তিনবার স্নানকরি, হুঁঃ
  • একক | ০৬ মে ২০১৫ ১৪:৫৫292985
  • লন্ড্রি ব্যাগ ফাঁকা পরে থাকে। মেশিনেই সব ঢুকিয়ে দি। তাপ্পর ঢাকনা বন্ধ হচ্ছেনা দেকলে জল -সাবান দিয়ে ঘুরঘুরঘুরঘুর। শুকিয়েও মেশিনেই থাকে। সকালে বেরোবার আগে ঝটপট ইস্তিরি।
  • Samba Bump Cells Pen | ০৬ মে ২০১৫ ১৪:৫৫292986
  • b - শেঙ্গেন ফর্মে কোথাও টিকিটের ডিটেইল্‌স নাই। আমাদের আপিসে ভিসা পাওয়ার পরে টিকিট দেয় - আমি এই সেদিন করালাম। হোটেল বুকিং জরুরী - সেইটা করিয়ে নেবেন। সেও তো আমি অ্যাগোডা থেকে বুক করি এমন হোটেল যাতে তখুনি পেমেন্ট করতে হয় না - ভিসা পাওয়ার পর সেটা ক্যানসেল করে ঠিকঠাক বুকিং করি। তবে সেফ থাকার জন্যে একটা রিটার্ন টিকিট হোল্ড করে রাখতে বলতে পারেন। যদি গত তিন বছরের মধ্যে শেঙ্গেন হয়ে থাকে তাহলে কোনো ঝামেলা করে না।
  • শ্রী সদা | ০৬ মে ২০১৫ ১৪:৪৭292984
  • লন্ড্রি ব্যাগ তো গোলা জিনিস। জামাকাপড় দু-তিনদিন পরে ব্যাগে ফেলে দিই, উইকেন্ডে সবশুদ্ধ ঘাড় ধরে ওয়াশিং মেশিনে। পুরো SDLC র মতো স্মুদ চলে পুরো প্রসেসটা।
  • b | ০৬ মে ২০১৫ ১৪:৪৬292983
  • আমার এক সিনিয়ার ছিলেন, তেনার মোটামুটি এই রুটিন ছিলো।

    ধরুন আলমারিতে পর পর দশটা শার্ট আছে। উনি এক্সট্রীম ডানদিকেরটা নিয়ে পরলেন। এর হপ্তা দু তিন বাদে, যখন কুকুর বেড়াল অবধি কাছে ঘেঁষা বন্ধ করে দিয়েছে, উনি তখন সে শার্ট-টা টাঙিয়ে রাখতেন এক্স্ট্রীম বাঁ দিকে। তারপর এক্সট্রীম ডানদিকের শার্টটা নিয়ে পরলেন। সপ্তা দু তিন বাদে সেটাও চলে গ্যালো এক্সট্রীম লেফ্ট-এ।
    এইভাবে শার্টের রিসাইকল হত। কাচা হত না।
  • j | ০৬ মে ২০১৫ ১৪:৪২292982
  • বেশি কিছু দাবি নেই

    শুধু লন্ড্রী ব্যাগের আবিস্কর্তাকে হাতের কাছে পেলে একবার ..................................
  • সিকি | ০৬ মে ২০১৫ ১৪:৩৮292981
  • বি, কোনও এজেন্টের কাছ থেকে জেনে নিন। আমি একবারই শেঙ্গেন করিয়েছিলাম, সেটা ছিল বিজনেস। সে-ও সেই ২০০৮ সালে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত