এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sosen | ০৬ মে ২০১৫ ১১:২৩292921
  • দেখুন, সারা কলেজ স্ট্রীট খুঁজে টেক্সট বুক পাইনি, ভাগী সাক্ষী। এই গত মে-জুনের কথা। ও-ই কিনতে চেয়েছিল। সব দোকানদার এই কথা বলল। শেষে উপক্রমণিকা কিনে বাড়ি এলুম। হয়তো ঐ রকম বই দিয়ে পড়ায় কিন্তু টেক্সট বই মেলেনা।
  • cb | ০৬ মে ২০১৫ ১১:১৬292919
  • সল্লু ভাইয়ের পোঙ্গা মারা গেল মনে হচ্ছে :)

    কোর্ট পরিস্কার জানিয়ে দিয়েছে, তুমি গাড়ি চালাচ্ছিলে, তুমি মাল টেনেছিলে :)
  • quark | ০৬ মে ২০১৫ ১১:১৫292918
  • ইয়ে, সাপ-তে ইংরেজি অভিধান আর অ্যাটলাসটা বছর বছর কিনতে হয় না।
  • kc | ০৬ মে ২০১৫ ১১:১৪292917
  • টেক্সট বইএর আরেকটা বোঝা কেন চাপাবে? স্কুলে অসুবিধে হবে। ছানা তোমার ওপর ক্ষেপে যাবে। ভাল, সোজা রেফারেন্স বই পড়তে দাও। আমার পছন্দ জন কিয়াই।

    সোসেন সংস্কৃত স্কুলে পড়াবে না কেন? দিব্যি পড়ায়।
  • san | ০৬ মে ২০১৫ ১১:১১292916
  • রামকৃষ্ণ মিশনের স্কুলে নিশ্চই পড়ায়, বা আমাদের ইশকুলে।
  • sosen | ০৬ মে ২০১৫ ১১:০৭292915
  • কলেজ স্ট্রীটে গিয়ে একটু নেড়ে ঘেঁটে দেখা যেতে পারে। রেফারেন্স বই তো আলাদা আলাদা পাওয়া সম্ভব কিন্তু টেক্সট বই পাওয়া মুশকিল। গত বছর একখানা সমস্কৃতর টেক্সট বই খুঁজেছিলাম। পাইনি। সমস্কৃত নাকি আর ইস্কুলে পড়ায় না।
  • সিকি | ০৬ মে ২০১৫ ১১:০৬292914
  • অ পোটকে - পর্ষদের বর্তমান সিলেবাস নিয়ে আমার বিন্দুমাত্রও আইডিয়া নাই, আমি কিসু বলি নাই কখনও এই নিয়ে।
  • Samba Bump Cells Pen | ০৬ মে ২০১৫ ১১:০০292913
  • ঠিক, সিলেবাসটা হয়তো কিছুটা রি-স্ট্রাকচার হয়েছে। কিন্তু বইয়ের কোয়ালিটি অসহ্য রকমের বাজে। বেসিক্যালি অশিক্ষিত পেটোয়াদের বই পাস করালে যা হয় তাই আরকি।

    যাই হোক - কেশী - টেক্সট বই চাই।
  • Samba Bump Cells Pen | ০৬ মে ২০১৫ ১০:৫৯292912
  • হ্যা হ্যা হ্যা

    বেথে গত তিন বছরের পর্ষদের বই দেখেছে কি? গত বছর ভূগোল বইয়ের একটা পাতা ফটো তুলে ফেবু-তে দিয়ে রেখেছিলাম - এখনো পাবে। এই বছর ভূগোল বইতে দেখলুম Kentucky বানান হয়েছে kentaki, মিসিসিপি-মিসৌরি হয়ে গেছে মিসিসিপি-মিসিসিপি। গুচ্ছ গুচ্ছ ভুল - আর সেগুলো শুধু টাইপো বা প্রিন্টিং মিসটেক নয়।

    সিলেবাস আর বইয়ের কোয়ালিটি - দুটো আলাদা জিনিস, যদিও সিলেবাস কিছু বদলেছে বলে মনে হয় না, একই জিনিস তো পড়ে দেখি। শিডিউলটা পাল্টে গিয়ে থাকতে পারে। যেমন আমরা ক্লাস সেভেনে অ্যালজেব্রিক ইকুয়েশন সল্‌ভ করতে শিখেছি, এরা শেখে এইটে।
  • kc | ০৬ মে ২০১৫ ১০:৫৬292911
  • পর্ষদের বই ভুলে ভরা, সিলেবাসের গড়নটা ভাল হয়েছে।
  • potke | ০৬ মে ২০১৫ ১০:৫৩292910
  • বেন দা, তাইলে যে শুনলাম এখন পর্ষদের বই র মান ভালো হয়েছে, সিলেবাস ভালো--বেথেই বলছিল বোধ হয়।
  • kc | ০৬ মে ২০১৫ ১০:৫২292908
  • তোমার টেক্সট বই চাই না? না রেফারেন্স বই?
  • Samba Bump Cells Pen | ০৬ মে ২০১৫ ১০:৫২292909
  • সায়েন্স সিলেবাস আর কী এমন আলাদা হবে? বড়জোর আগে-পিছে থাকতে পারে - সিওর না অবশ্য। ক্লাস এইট থেকে টুয়েলভ - সব বই নামিয়ে ফেলেছি। খুঁজে দেখি আইসিএসই পাওয়া যায় কিনা।

    লিস্টিটা ভুলবেন না যেন।
  • san | ০৬ মে ২০১৫ ১০:৪৯292907
  • এছাড়াও গোটাকয় পথের পাঁচালি, গোটাকয় বুড়ো আংলা, গোটাকয় হ-য-ব-র-ল। এসব হামেশাই ডুপ্লিকেট হত।
  • san | ০৬ মে ২০১৫ ১০:৪৭292906
  • অভ্যুদা :-)

    আমার জন্মদিনে পাওয়া গোটাপাঁচেক শিশু আর গোটাতিনেক গল্পসল্প এই কদিন আগেও ছিল !
  • sosen | ০৬ মে ২০১৫ ১০:৪৫292905
  • CBSE র সিলেবাস যথেষ্ট আলাদা। ঃ(
  • sosen | ০৬ মে ২০১৫ ১০:৪৪292903
  • হ্যাঁ হ্যাঁ। বসু মৌলিক ইংরেজিতেও পাওয়া যাবে।
  • Samba Bump Cells Pen | ০৬ মে ২০১৫ ১০:৪৪292904
  • ইতিহাসে আমরা পড়তাম কুন্দ্রা অ্যান্ড কুন্দ্রা - ভারতের ইতিহাস। কিন্তু সেই বইদুটো বাজারে আর পাওয়া যাচ্ছে না, আমার বইদুটোও উইয়ে খেয়ে গেছে। NCERT-র বইগুলো নামাচ্ছি, কিন্তু নাইন-টেনে ওয়ার্ল্ড হিস্টরি দেখছি তো ওদের।
  • সিকি | ০৬ মে ২০১৫ ১০:৪০292902
  • বসু মৌলিক।
  • sosen | ০৬ মে ২০১৫ ১০:৩৮292901
  • ওহ আপনার তো ইংরিজি লাগবে।
  • sosen | ০৬ মে ২০১৫ ১০:৩৬292900
  • আমাদের পুরোনো বইপত্তর ট্রাঙ্ক খুলে বের করুন। প্রভাতাংশু মাইতির ইতিহাস। ভূগোলটা যেন কার পড়তাম?
    আমাদের রেফারেন্স বই টই পড়ার চল ছিলনা। ঐ পড়ার বই পড়েই দেশোদ্ধার। ভালো মেয়েরা অবিশ্যি পড়ত।

    অভ্যুদা কোন জগতে বসবাস করেন? জম্মোদিনে শিশু?
  • Abhyu | ০৬ মে ২০১৫ ১০:২৫292899
  • বাচ্চাদের জন্মদিনে আর শিশু উপহার দেওয়া যায় না? :)
  • Samba Bump Cells Pen | ০৬ মে ২০১৫ ১০:১৪292898
  • ম্যাপবই তো সবই অক্সফোর্ড স্কুল অ্যাটলাস - বাড়িতে আপাততঃ চারটে রয়েছে। কারণ, এখন বই দেয় স্কুল থেকে (মানে স্কুল নিজে নয়, নটরাজ বুকস্টোরের লোক স্কুলে আসে), প্যাকেজ হিসেবে - এবং সেখানে প্রতি বছর একটা করে অ্যাটলাস দেয় - প্যাকেজ কাস্টমাইজ করার উপায় নেই।

    ক্লাস সিক্স অবধি তিনটে "শিশু" ছিলো, এর পর হয়তো বছর বছর "কথা ও কাহিনী" হবে।
  • Abhyu | ০৬ মে ২০১৫ ১০:০৯292897
  • ভূগোল বলতে মনে পড়ল। এখনো চণ্ডীচরণ দাস(?)এর ম্যাপবই পাওয়া যায়?
  • Abhyu | ০৬ মে ২০১৫ ১০:০৪292895
  • ঐ সেই লোক যে ব্যাঙ্গালোরে লোককে মার খাওয়ায়।
  • Samba Bump Cells Pen | ০৬ মে ২০১৫ ১০:০৪292896
  • ভূগোলের জন্যে গো চেং লিয়ং বলে একজনের ফিজিক্যাল জিওগ্রাফির একটা বই আমরা ইস্কুলকালে পড়তুম - কিন্তু সেটা শুধুই ফিজিক্যাল জিওগ্রাফি। সেইটা কিনে ফেলেছি ফের (আমার বইটা কেউ ঝেপে দিয়েছে)। কিন্তু অন্য পার্টটার বইটার কথা মনে পড়ছে না। ইতিহাসে নেহরুর বইদুটো আছে, কিন্তু সেগুলো রেফারেন্স বই হিসেবে ব্যবহার করা যায় - ঠিক টেক্সট বই নয়।

    হেল্প প্লিজ।
  • sosen | ০৬ মে ২০১৫ ০৯:৫৯292894
  • কে লোক?
  • Abhyu | ০৬ মে ২০১৫ ০৯:৫৭292893
  • লোকটা ঠিক ভালো নয়, বুঝলে?
  • Samba Bump Cells Pen | ০৬ মে ২০১৫ ০৯:৫৫292892
  • ক্লাস এইট-নাইন-টেন লেভেলের ফিজিক্যাল সায়েন্স, ভূগোল আর ইতিহাসের ভালো টেক্সট বইয়ের নাম দিতে পারবে কেউ? পোস্ট-পরিবর্তন, পর্ষদের সমস্ত বই বদল হয়েছে - আর এই বইগুলো জাস্ট ছোঁয়া যায় না এত খারাপ কোয়ালিটির। ভুল প্রিন্টিং, ভুল তথ্য, অখাদ্য ইংরিজীতে লেখা।

    আইসিএসই/সিবিএসই হলেও চলবে।
  • T | ০৬ মে ২০১৫ ০৯:৪৭292891
  • @b, আই টি গাই নই, তবুও দু পয়সা দিয়ে যাচ্ছি। আরিয়ান ফাইভ এর ব্যাপারটায় এই সমস্যা হয়েছে, আর ফরাসীরা যখন বলছে তখন নির্ঘাত তাই। কিন্তু ঐ প্যাট্রিয়ট মিসাইলের ব্যাপারে...ওটা ঢপ। প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম এমনিতেই হাইস্পিড টার্গেটের জন্য বানানো নয়। আগেকার দিনের ইন্টারসেপ্টর মিসাইল সিস্টেম গুলো কেবলমাত্র তাদের থেকে কম স্পিডের টার্গেটকে হিট করতে পারত। অ্যালগোই ছিল সেরকম। স্কাডের স্পিড ছিল প্যাট্রিয়ট মিসাইলের থেকে অনেক বেশী। গালফ ওয়্যারে প্রায় কোনো স্কাডকেই ইন্টারসেপ্ট করতে পারেনি। তো কম্পিউটারের ঘাড়ে দোষ চাপালে হবে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত