এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ০৪ মে ২০১৫ ১২:৫৪292532
  • মানুষের ব্রেন কিভাবে কাজ করে তার পুরোটার হদিস মানুষ এখনও জানে না। যেদিন জানবে, কম্পুটারের থ্রু দিয়েই জানবে।
  • lcm | ০৪ মে ২০১৫ ১২:৫৩292529
  • করতেই পারে। মানুষের ব্রেইন ম্যাপিং যেদিন পুরোটা কম্পুতে ঢুকে যাবে...
  • একক | ০৪ মে ২০১৫ ১২:৫১292528
  • আরে রোবট তৈরীর কাজ রোবট করলেও ভয় নেই :) আসল কাজ রোবট বানানো নয়। রোবট প্রোফাইলিং, যেটা হুম্যান মার্কেট। পোস্ট রোবটিক্স বাজার। লিকছি একটু বাদে।
  • pi | ০৪ মে ২০১৫ ১২:৫০292526
  • রোবোটে অভিনয় করতে পারে ?
  • Samba Bump Cells Pen | ০৪ মে ২০১৫ ১২:৫০292527
  • তাজ্জন্যে খচ্চা করতে হবে, পয়সা আর সময়। আমি তো ঐজন্যে হবিও টেলরমেড করেছি:-p
  • একক | ০৪ মে ২০১৫ ১২:৪৯292525
  • পড়েছি ওটা। একদম অমূলক ভয়। কম্পিউটার মানুষ কে এস আ হোল কন্ট্রোল করতে পারেনা,কিছু লোককে পারে সেত যে কোনো অটোমেসনই পারে। কারণ এই নয় যে মানুষ যা ঠিকঠাক ডিসিশন নেয় সেগুলো কম্পিউটার নিতে পারবেনা। পারবে। যেটা পারবেনা সেটা হলো মানুষের মত করে ভুল করতে। টু আর ইস হিউম্যান, এটা কতবড় টেকনোলজিকাল ম্যাক্সিম সেটা ভবিষ্যতে বোঝা যাবে। উই আর মেড অফ মিসটেকস।

    আরেকটা ব্যাপার, যাঁরা এআই নিয়ে লিখছেন যে সব গিলে নিয়ে একেবারে ইউনানিমাস প্রভু হয়ে বসবেন তাঁরা পলিটিক্স এর বেসিকস ভুলে গ্যাসেন। এআই এর স্কুল অফ থট কী হবে ? আপনি একটা এআই রান করালেন একটা কোনো সোশাল টপিক এর ওপর। সে মাইক্রোসেকেন্ডে মিলীয়নস অফ ডেটা এনালায়স করে রেসাল্ট দিলো। তো ? তাতে হলো টা কী ? তারপরেও দেখবেন আপনাতে আর আমাতে মিলছেনা। আপনি হয়তো মার্ক্সিস্ট আমি অস্ট্রিয়ান আবার আরেকজন আরেক স্কুল। আমাদের যার যার এআই যেরকম স্কুল চুস করছি তার ওপর দাঁড়িয়ে রাত্রদিন ঘ্যাজর ঘ্যাজর করে তর্ক করেই যাচ্ছে। এআই কী এর থেকে কোনো ফাইনাল "সমাধান" রীচ করতে পারে ? পারে না। যে কোনো সোশাল কস, ইভেন বিসনেস ডিসিশন আলটিমেটলি পলিটিকাল। আলটিমেটলি মানুষই ডিসিশন মেকার।

    এখন এই ব্যাপারটা ভুলিয়ে দিতে সারা পৃথিবী জুড়েই যেটা চলছে সেটা হলো ডেটা টেররিসম। এমনভাবে ডেটা-স্তাতিস্তিক্স -ভারী ভারী টার্ম দিয়ে মার্কেট আপনার কাছে ডিসিশন পৌছে দিচ্ছে এস ইফ ওই ইন্ডেক্স গুলো ইউনানিমাস্লি কারেক্ট। আমরা সেটা গিলে নিচ্ছি। ভাবছি ওটা এপলিটিকাল ইনফারেন্স। এটা ডাহা ভুল। নো ইনফারেন্স ইস এপলিটিকাল। এরকম মার্কেটিং করে করে একটা বড় অংশের মাথা খাওয়া যাবে ঠিকই কিন্তু সবার যাবেনা। লোকে বিরোধিতা করবেই। সে যতই ভুলভাল মনে হোক। মানুষকে বাঁচাবে ভুল করা, ঠিক্করা নয়। ঠিক মেশিনও করতে পারে। এআই নিয়ে গুচ্ছের আতঙ্কজাগানো পোবন্ধ এবং সিনিমা দেখার পর আমার এটাই মনে হয়েছে। ওরা ঠিক্করা টায় বড্ড জোর দিচ্ছে। ভুল করুন। হিউম্যান মিসটেকস। মেশিন এরর নয়।
  • lcm | ০৪ মে ২০১৫ ১২:৪৮292523
  • দেখো, এখন পৃথিবীতে মানুষের মধ্যে যে পাওয়ার কনফ্লিক্ট বা ইকনমিক ডিসপারিটি এসবই হল দুই সেট (বা ততোধিক) মানুষের মধ্যে। ধনী শোষন করছে গরীবকে, মালিকের অবিচার শ্রমিকের প্রতি, এক সম্প্রদায়/ধর্মের মানুষ মারছে অন্য সম্প্রদায়কে, সাদা মারছে কালোকে - এসেট্রা।

    এবার ধরো মানুষ রোবট ব্যবহার করতে শুরু করল। এই সব মানুষ রোবটের ওপর অত্যাচার করতে পারে, আবার, নাও পারে। কিন্তু অন্য মানুষ প্রত্যক্ষভাবে ইনভলভ্‌ড নয়।
    চাষবাস, বাড়ির কাজ, রান্না, গাড়ি চালানো, বাড়ি বানানো, রাস্তা বানানো, এমনকি বাচ্চাদের পড়ানো, হোমওয়ার্ক কারেক্ট করে দেওয়া, কম্পুটার প্রোগ্রাম লেখা, অ্যাকাউন্টিং, স্টক কেনা বেচা - সব করবে রোবট। শুরুতে প্রচন্ড রোবটের ডিমান্ড হবে। রোবট বানানোর কোম্পানিগুলো রমরমা ব্যবসা করবে, সবাই রোবট কোম্পানির চাকরি করবে। মেজর প্রফেশন হবে রোবট তৈরী, মেইন্টেন্যান্স, ইত্যাদি। এই অবধি ঠিক আছে। এরকম ধরো বছর দশ-পোনেরো চলবে।

    কিন্তু, তারপরে আস্তে আস্তে রোবট তৈরীর কাজও রোবট করবে, নিজেদের নিজেরাই প্রোডিউস করবে। তখন, সেই কোম্পানীর প্রফিটও রোবটই নেবে।

    তখন শুরু হবে কনফ্লিক্ট, মানুষে মানুষে নয়।
  • Tim | ০৪ মে ২০১৫ ১২:৪৮292524
  • অজ্জিদ্দাকে,
    হবিও যদি ইনফর্মড ডিসিশন হতে হয় তাইলে তো সবি জয়েন্ট এন্ট্রান্স হয়ে গেল। আমার ইচ্ছেই তো ওয়াইল্ড লাইফ ফোটোগ্রাফি, কম দামে পাওয়া যাচ্চে বলে ল্যান্ডস্কেপ নিয়ে নোবো? একি গড়িয়াহাট নাকি? ঃ-)
  • lcm | ০৪ মে ২০১৫ ১২:২৯292521
  • একক,
    সে সব না। জনগণ বলছে, র‌্যাদার ভয় পাচ্ছে, কম্পু উইল কন্ট্রোল হিউম্যান, নট দ্য আদার ওয়ে অ্যারাউন্ড।
    এ আই টেকওভার - দিয়ে সার্চ করো।
  • একক | ০৪ মে ২০১৫ ১২:২৬292520
  • হ্যা, ওই ডিপ্রেশন টা আসবেই। ইনি মনেহয় ইকনমি এস :)

    তবে কী, আমার যা মনে হয়, অটোমেশন একটা প্রসেস যেটা প্রডাকশন সিস্টেম কে ফাস্টার,অপ্তিমায়স্দ,স্কেল্ড ইত্যাদি করছে ঠিকাছে, কিন্তু আলটিমেটলি এটা প্রথমদিকে সমাজের পয়সাওয়ালা শ্রেনীর ব্যবহার্য্য হলেও ধীরে ধীরে নীচের দিকে নেবে যায়। মানে এইযে লোকে ভাবছে রোবট তো বড়লোক দের ব্যাপার, এটা রোবট ব্যাপকহারে আসার এক-দু দশকের মধ্যে আর থাকবেনা। কারণ তখন রোবোটে রোবট বানানোর কাজ করবে (পুরোটা নয়,লিমিট তেন্দ্স টু জিরো দেখেই আনন্দে জিরো পুট করবেন্না)। দাম কমবে। প্রথম চালু হবে রোবটিক্স এস সার্ভিস। রোবট কোম্পানি রোবট ভাড়া খাটাবে। নিজের রোবট কেনার চাপ নেবে না কেও। তারপর যেটা চালু হবে তা হলো উচ্চবিত্ত দের মধ্যে হিউম্যান স্লেভ এর ফ্যাশন। এটা খুব দামী ব্যাপার হবে। আলটিমেটলি মানুষ মানুষ কে উত্পাত করে যে সুখ পায় সেটা যন্ত্র দিতে পারেনা। খামতি টা যন্ত্রে নয়, মানুষের মাথায়, যে সে একটা মানুষ কে চালাচ্ছে। স্লেভ বুটিক তৈরী হবে তখন। নতুন করে এমপ্লয়মেন্ট বাড়বে তখন। এখন হয়ত এমপ্লয়মেন্ট আর স্লেভারি এক বাক্যে পড়ে গা জ্বলছে কিন্তু তদ্দিনে সংজ্ঞা কাছাকাছি এসে যাবে। মানে বড়লোকেরা আবার ঝাঁকামুটে তে চেপে হাওয়া খেতে বেরোচ্ছে দেখলে আমি অবাক হবোনা।
  • lcm | ০৪ মে ২০১৫ ১২:২০292519
  • যা!, লিংক-টা দেওয়া হয় নি।
    http://www.scientificamerican.com/article/will-automation-take-our-jobs/

    এটা ঠিক অটোমেশন তো ইভলিউশনের মতন। কিন্তু, এখন যেটা হবে, এই অটোমেশনের সোশিও ইকনমিক ইমপ্যাক্ট হবে ইন্টারেস্টিং।

    ডেট্রয়েট হল এক উদাহারণ। ২০০৮-এর পর অটো ইন্ডাস্ট্রি ফেইল করতে শুরু করল। গভর্নমেন্ট সাব্সিডি দিল। ইন্ডাস্ট্রি ইজ ব্যাক। কোম্পানী প্রোডাকশন ৩০-৪০% আপ, প্রফিট আপ, সাবসিডি ফেরত দিয়ে দিয়েছে কোম্পানিগুলো সরকারকে --- বাট, ডেট্রয়েট ফেইল্‌ড। কারণ, চাকরি তৈরী হয় নি। অটোমেশন হয়েছে।
  • lcm | ০৪ মে ২০১৫ ১২:১৬292518
  • এটা সায়িন্টিফিক অ্যামেরিকানে বেরিয়েছিল,
    Whether or not you buy Frey and Osborne's analysis, it is undeniable that something strange is happening in the U.S. labor market. Since the end of the Great Recession, job creation has not kept up with population growth. Corporate profits have doubled since 2000, yet median household income (adjusted for inflation) dropped from $55,986 to $51,017. At the same time, after-tax corporate profits as a share of gross domestic product increased from around 5 to 11 percent, while compensation of employees as a share of GDP dropped from around 47 to 43 percent. Somehow businesses are making more profit with fewer workers.
  • lcm | ০৪ মে ২০১৫ ১২:১৫292516
  • Will Automation Take Our Jobs?

    Last fall economist Carl Benedikt Frey and information engineer Michael A. Osborne, both at the University of Oxford, published a study estimating the probability that 702 occupations would soon be computerized out of existence. Their findings were startling. Advances in data mining, machine vision, artificial intelligence and other technologies could, they argued, put 47 percent of American jobs at high risk of being automated in the years ahead. Loan officers, tax preparers, cashiers, locomotive engineers, paralegals, roofers, taxi drivers and even animal breeders are all in danger of going the way of the switchboard operator.
  • S | ০৪ মে ২০১৫ ১২:১৫292517
  • হ্যা। কম্পু আসার পরেও এটা হয়েছিলো।
  • Samba Bump Cells Pen | ০৪ মে ২০১৫ ১২:১০292515
  • জিডিপি ইঃ কঠিন ব্যাপার, তবে সব অটোমেশন সাইকলের পর একটা ডিপ্রেশন আসে। অ্যাডাপ্ট যারা করতে পারবে তারা টিঁকবে, নইলে চাপ। এটাকেই হয়তো আপনি ইম্ব্যালেন্স বলছেন।
  • d | ০৪ মে ২০১৫ ১২:০৯292514
  • কিন্তু আমার প্রশ্ন হল আপনি বায়ো-S না ফিনান্স-S? কাকে একক রিপ্লেস করছেন? নাকি দুজনকেই? তাহলে এখানে একটা মানুষ অপটিমাইজড হল আসলে।
  • san | ০৪ মে ২০১৫ ১২:০৮292513
  • আহা পিওরলি আধ্যাত্মিক কারণে আবার কোন্‌ ধর্ম ( মিথ এবং অনুশাসন ইনক্লুডেড) কবে তৈরী হয়েছে ? সবের পিছনেই তো রাজনৈতিক কারণ কিছু না কিছু থাকবেই। তাও এই স্পেসিফিক বিষয়ে ব্যাখ্যা হোক।
  • S | ০৪ মে ২০১৫ ১২:০১292512
  • আমার মনে হয় গুরুতে এখন থেকে না লিখলেও চলবে। একক আমার কথাগুলো ম্যাক্সিমাম টাইম লিখে দেন। আমার ভাটেরও অটোমেশন হয়ে গেলো।
  • S | ০৪ মে ২০১৫ ১২:০০292511
  • আমি একককে আরেকবার বড় করে ক দিতে বাধ্য হলাম। এইটাই আমি ঠারে ঠোরে অনেক ক্ষন থেকে বোঝাতে চাইছি। অটোমেশন হোলো যবের নেচার চেন্জ হওয়ার একটা বড় ড্রাইভার। আর এর ফলে জিডিপি বাড়বে। তবে কিছুদিন অবধি এম্প্লয়মেন্টে একটু ইম্ব্যালেন্স তইরী হবে।
  • একক | ০৪ মে ২০১৫ ১১:৫৭292510
  • আরে এই অটোমেশন প্রসেস তো সেই চাকা আবিস্কারের সময় থেকে চলছে। আপনেরা এত দুশ্চিন্তিত ক্যান :) কাজের নেচার বদলাবে, সেইভাবে লোকে নিজেকে তৈরী করবে।
  • Samba Bump Cells Pen | ০৪ মে ২০১৫ ১১:৫৪292509
  • দাম থাকবে না কেন? নলেজটা তো মানুষেই অ্যাকোয়ার করবে মেশিনকে শেখানোর আগে। তবে ধরুন আগে সুপ্রীম কোর্টের নামী উকিলের দশটা জুনিয়র থাকতো, মেশিনে আর্গুমেন্ট করতে পারলে অতজন লাগবে না। কিন্তু মেশিনকে শেখানোর জন্যে কিছু এক্সপার্ট সবসময়েই লাগবে।
  • S | ০৪ মে ২০১৫ ১১:৪৭292508
  • তারমানে আপনি বলছেন যে গ্যানি গুনি লোকেদের আর কোনো দাম থাকবে না? তাহলে তো খুব ভালো কথা। মুড়ি মুরকির এক দর। সফো আর তেলেভাজা এক হয়ে যাবে।
  • একক | ০৪ মে ২০১৫ ১১:৪৬292507
  • স্যান
    ইম্যাকুলেট কনসেপশন ঠিক ধর্মীয় মিথ না। এটা রাজনৈতিক। যিশু-মেরি বাদদিলেও। ধর্মে বিশ্বাসী নয় এমন লোকও কোনো না কোনো ভাবে এতে সাবসক্রায়ব করে। পোপ কে দিয়ে বলানোটা শুরুয়াত :)
  • Samba Bump Cells Pen | ০৪ মে ২০১৫ ১১:৪৪292506
  • এই মুহুর্তে অটোমেশনের যে সাইকলটা আসতে চলেছে (বছর পাঁচ, বড়জোর দশ) সেটা হল নলেজ অটোমেশন।
  • S | ০৪ মে ২০১৫ ১১:৪০292505
  • আচ্ছা আমি না এই অটোমেশনের সাইকেলটা কিছুতেই বুঝতে পারছিনা। মানে ধরুন ব্যাপক অটোমেশন হোলো। একটা গাড়ির কারখানায় অটোমেশনের ফলে খুব কম লোক কাজ করছে, কিন্তু প্রোডাকশন একই থাকছে, আর কস্ট কমছে। এইবারে সেই গাড়ি বিক্কিরি করতে হবে। কিন্তু অটোমেশনের ফলে তো ডাক্তার থেকে ইন্জিনিয়ার সকলেরই একই অবস্থা। তাহলে গাড়িটা কিনবে কে? তারমানে অত গাড়ি প্রোডাকশন না করলেও চলবে। তাহলে তো অটোমেশনের কোনো কাজ নেই। আমার কেন জানি মনে হচ্ছে ব্যাপক অটোমেশন হলে অটোমেশন ইন্ডাস্ট্রির হেব্বি চাপ হবে।
  • san | ০৪ মে ২০১৫ ১১:৩৮292504
  • :-D
  • Abhyu | ০৪ মে ২০১৫ ১১:৩৫292503
  • না না রোবোর জীবন চলবে না। তাহলে বিপ পাল বলবে বেঁচে থেকে কাজ নেই, অটোমেশনেই চলবে।
  • san | ০৪ মে ২০১৫ ১১:৩২292502
  • হ্যাঁ হ্যাঁ জীবনে অতিমানবিক রোমাঞ্চের অস্তিত্ব প্রয়োজন। ভূতেরা এমনিই কেমন ম্রিয়মান হয়ে বিলীন হয়ে যাচ্ছে, এর পর ভগবানেরাও উবে গেলে আর কোনো স্পাইস থাকে না। রোবোর জীবন :-(
  • Abhyu | ০৪ মে ২০১৫ ১১:২৮292501
  • হ্যাঁ রাবণের দশটা মাথা আমার বেশ লাগে। এখন যদি বলে না মোটে একটাই মাথা বাকি নটা ফলস সেটা মোটেই ভালো লাগবে না। ঐ একটা লোক যে কখনো পাশ ফিরে শুতো না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত