এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • h | ২৯ এপ্রিল ২০১৫ ১০:৫৪291900
  • আজ্জো শোভনের একটা বাড়তি হেলমেট আছে, লাগলে বলিশ।
  • h | ২৯ এপ্রিল ২০১৫ ১০:৫১291899
  • লেখা গোস্বামীর মেয়ে ললিথা হবে না তো কি হবে। এতো জলের মত সরল।
  • kumu | ২৯ এপ্রিল ২০১৫ ১০:৪৯291898
  • ওকে।খুঁজে নেব।
    সিকির জন্যে রেডিফ খুলে ফেলিচি।মেয়ে,সিকিনী ফিরেচে?
  • d | ২৯ এপ্রিল ২০১৫ ১০:৪৭291897
  • কেলোদাদা তো নেট নিউট্রালিটি নিয়ে ম্যালাকিছু লিখেছেন। ওপেন সোর্স, ক্রিয়েটিভ কমন্স ইঃ নিয়ে কিছু কথা হলেই কেলোদাদা আর অজ্জিত সেথায় লিখবেই লিখবে, এ তো ডিমের্ঝোলের ডিমটাও জানে।
  • সিকি | ২৯ এপ্রিল ২০১৫ ১০:৪৬291896
  • k নামে লেখেন।
  • kumu | ২৯ এপ্রিল ২০১৫ ১০:৪৪291895
  • কোথায় পাই?কেলো নামে?আমি খুব এনজয় করি ওনার লেখা।
  • pi | ২৯ এপ্রিল ২০১৫ ১০:৪৩291892
  • কেলোদা তো দু'দিন আগেই কত্তকিচ্ছু লিখলেন !
  • kumu | ২৯ এপ্রিল ২০১৫ ১০:৪৩291893
  • এমন তো
  • d | ২৯ এপ্রিল ২০১৫ ১০:৪৩291894
  • আমার মেজোপিসেমশাইয়ের ডাক নাম কালো। সবাই কালো বলেই ডাকত, জামাই বলে মোটেও রেয়াৎ করত না। তেনারা আবার সমৃদ্ধির আদিযুগের বাসিন্দা। সেথায়ও লোকে তাঁকে কালোমৈত্তির বলে নাকি চিনত।
  • aranya | ২৯ এপ্রিল ২০১৫ ১০:৪২291890
  • হেসে ফেলেচি, সরি চাই। আসলে আমি ব্যাঙের পাশেই আছি
  • aranya | ২৯ এপ্রিল ২০১৫ ১০:৪২291891
  • এরেই কয় মেল বন্ডিং, ব্যাঙাচি + বিভীষণ :-)
  • kumu | ২৯ এপ্রিল ২০১৫ ১০:৪১291889
  • প্রশ্ন
    রিমি ও কেলো আজকাল আর আসে না কেন?
    অনুরোধ
    কাজু,বন্ধুদের মধ্যে এমন য়ো হয়ই।ফিরে এসো চটপট।
    আবার প্রশ্ন
    রিটারের পর কুমুদির আকাকে দত্তক নেওয়ার প্রস্তাব (আকার অনুরোধক্রমে)কি বাতিল হইল?
    আবার অনুরোধ
    ঐ ঐ ঐ।
  • byaang | ২৯ এপ্রিল ২০১৫ ১০:৩৯291887
  • আর আরো একটা বিধিসম্মত সতর্কীকরণ অরণ্যদার পাওনা হয় বলেই মনে করি।
    যে ছেলে বারো বছর হওয়ার আগেই নিজের বাবাকে কুমন্ত্রণা দেয় "মায়ের সব কথা তুমি মেনে নাও কেন? তোমাকে কিছু করতে বললেই কি তোমাকে সেটা করতে হবে? মা আমাকে পড়াতে বললেই তুমি পড়াতে চলে আসবে? মাকে কি তুমি ভয় পাও? মাকে ভয় পাওয়ার কী আছে? আমি তো মাকে ভয় পাই না একটুও। মা কিছু বললে বলে দাও যে তুমি পারবে না। অত ভয় পেও না" ইত্যাদি বলে, সে ছেলেকে নিজের ঘরে ঢোকানোর আগে আরো একবার ভাবুন।
  • aranya | ২৯ এপ্রিল ২০১৫ ১০:৩৯291888
  • ব্যাঙ, চিন্তাটা বুঝতে পারি। আমারও দুশ্চিন্তা হয় মাঝে মাঝে, সারাক্ষণ কোন দিকে না তাকিয়ে টেক্স্ট করে যাচ্ছে, নয় বন্ধুদের সাথে ঘুরে বেড়াচ্ছে
  • kc | ২৯ এপ্রিল ২০১৫ ১০:৩৭291886
  • ব্যথা খেয়েছে এটা শিওর। এবার কী করে, কার কাছে থেকে, ওয়ান সাইডেড কিনা, এসবের জন্য "ধুর্ত বাবা-মা" র গোয়েন্দাগিরি জারি আছে।
  • byaang | ২৯ এপ্রিল ২০১৫ ১০:৩৪291884
  • অরণ্যদা, ঐ পরে কী হবের ভয়েই আমি সারাক্ষণ সিঁটিয়ে থাকি।
  • pi | ২৯ এপ্রিল ২০১৫ ১০:৩৪291885
  • এদিকে আমার মেইলবাক্সো খুলে সকাল সকাল 'ললিথা' কে সম্বোধিত একটা মেইল দেখে যৎপরোনাস্তি ঘাবড়ে গেছিলুম। কারণ সেন্ডার আমার কোলাবোরেটর এবং মেইলচেন আমার আগের মেইলের প্রশ্নের উত্তর হিসেবে এই মেইলটাকে ফিট করাই যায়। খালি মেইলটা ডিয়ার ললিথাকে করা।
    যাহোক, এনিয়ে আর উচ্চবাচ্যা না করে ওনার মেইলের উত্তরে খালি থ্যাঙ্কু জানিয়ে দিয়েছিলুম।
    এখুনি মেইল এসেছে, উনি নাকি জাস্ট খেয়াল করেছেন যে ললিথা বলো সম্বোধন করেছেন, এটা নাকি আইফোনের কারেকশন কারসাজি !
  • byaang | ২৯ এপ্রিল ২০১৫ ১০:৩২291883
  • কী করে ব্যথা পেল?
  • kc | ২৯ এপ্রিল ২০১৫ ১০:৩১291882
  • এদিকে আমার পুত্র হালকা ব্যাথা খাওয়া মুখ নিয়ে ঘুরছে।
  • সিকি | ২৯ এপ্রিল ২০১৫ ১০:২৫291881
  • কিন্তু অন্ধ খেজুরে রেজিস্টার করার সাইটটা যে খুলছে না, তাইলে ছবি পাঠাবো কেং কয়ে? এদিকে আবার বলেছে সানগ্লাস পরা ছবি পাঠালে হবে না।

    কী চাপ।
  • sosen | ২৯ এপ্রিল ২০১৫ ১০:২৪291879
  • ব্যাংদি রিমিদিকেই বিয়ে কল্লে পারে তো। আকাদাকে মাঝখান থেকে কাটিয়ে দাও, শ্যামনগরের শান্ত ছেলে, আর কতো লোড নেবে?
  • aranya | ২৯ এপ্রিল ২০১৫ ১০:২৪291880
  • শুনছি, দিব্য গান।
    ব্যাঙাচি-কে সত্যি আমার মেয়ের সাথে রাখলে হত, ব্যাপক আড্ডা মেরে, ঘুরে বেরিয়েও রাত জেগে পড়া করে ফেলচে। অবিশ্যি এখনও অব্দি, টাচ উড, পরে কি হবে জানি না
  • Abbe Plumpness Calm | ২৯ এপ্রিল ২০১৫ ১০:২০291878
  • "ঠিক উল্টো দিকের রাস্তায় ঢুকতে বাঁ হাতে ‘কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন’-এর ক্লাবঘরে তখনই তুমুল ভিড়। ভিতরে টিভিতে ভোটের ফল দেখা যাচ্ছে। দরজার বাইরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ল্যামিনেট করে বাঁধানো মাঝারি সাইজের ছবি। তলায় লেখা—‘তব চরণং কেবলম।’ পাশে কয়েক ছত্র কবিতা— ‘কী রূপে এলে মাগো/আগে কোথায় ছিল ধাম/মানব রূপে জনম নিলে/তুমি হয়ে ভগবান।।।’। এক-এক জন করে আসছেন, চটি খুলে ছবিতে প্রণাম করছেন, তার পরে খালি পায়ে ঘরে ঢুকে যাচ্ছেন।"

    http://tinyurl.com/myzrz5j
  • shatadal | ২৯ এপ্রিল ২০১৫ ১০:১৫291877
  • আজকে যে কুচো করে কেসিনাগ
    কালকে তো কুচোবেই নোট সে।
  • Tim | ২৯ এপ্রিল ২০১৫ ১০:১৪291876
  • আমার এক মামা আছে তো, কেলোমামা। জেঠতুতো দাদার মামা আসলে, কিন্তু আমরা সবাই মিলে ভাগ বসিয়েচি।কি যে ভালো লোক কি বলবো।
  • pi | ২৯ এপ্রিল ২০১৫ ১০:১৩291875
  • কিন্তু আমার কেমন সন্দ হচ্ছে, এগুলো আদতে রেস্তোঁরার অ্যাড।
  • d | ২৯ এপ্রিল ২০১৫ ১০:১২291874
  • হঠাৎ এক সকালে ঘুম ভেঙে উঠে বেলজারের নীচ থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে গ্রীন হাউসের আওতা গুটিগুটি বাইরে এসে যাঁরা আম্বেদকরের নাম শুনে অ্যাব্বড় থিয়োরী নামায়ে দেন সেইসব শাক্যজিতেরা এই লেখাটা পড়ে দেখতে পারেন

    http://www.anandabazar.com/editorial/now-a-days-we-have-to-judge-b-r-ambedkar-properly-1.139810
  • aranya | ২৯ এপ্রিল ২০১৫ ১০:১১291873
  • আমার পরিচিত এক ভদ্রলোকের ডাক নাম ছিল কালা। সে বহু আগের কথা, আজকের সমৃদ্ধির রাস্তায় তখন মাথায় কালো ট্রাঙ্ক-ভর্তি কেক নিয়ে সুরেলা গলায় কেক-ওয়ালা ডাকতে ডাকতে যেত - কেক্বা-আ-লা, কেক্বা-আ-আ-লা।

    আর অমনি ঐ ভদ্রলোক বারান্দায় বেরিয়ে এসে জিগাতেন - আমায় কেউ ডাকছে? আমি কালা।
  • pi | ২৯ এপ্রিল ২০১৫ ১০:১০291872
  • বোঝো !! আমি তাইলে একদম ঠিকই বুঝেছি। ঐ সাংবাদিক পাশে বসিয়ে ডায়লগ বলতে হয়।
    এটাই এই সময়ের ব্লাইণ্ড ডেট !
  • byaang | ২৯ এপ্রিল ২০১৫ ১০:০৯291870
  • ব্যাঙাচি আপনাদের এই গানটা শুনতে দিল আর অরণ্যদার ছবি দেখিয়ে বললুম, "এই যে সেই মামাটা যে খুব খেলাধুলো করতে ভালোবাসে। এর মেয়েকে বিয়ে করে এর কাছে গিয়ে থাকবি আমেরিকায়?" ব্যাঙাচি উত্তরে বলল "ও বুঝেছি। নিজেও আমাকে পড়িয়ে দেওয়ার চান্স পাচ্ছ না, ব্যাঙ্গালোরেও কাউকে দিয়ে আমাকে পড়িয়ে দিতে পারছ না বলে এখন আমাকে আমেরিকায় পাঠিয়ে পড়াতে পারবে বলে ভাবছ? আমাকে ট্রিক করার চেষ্টা কোরো না।" (গত হপ্তা থেকে এককের বাড়ির রাস্তায় যে রেস্তোরাঁয় খেতে যাওয়া হত, সেখানে খেতে যাওয়া বন্ধ হয়ে গেছে, পোটকের বাড়ির সামনের রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে গেলেও ইলেক্ট্রিক শক লাগার মত ছিটকে উঠে গাড়ি থেকে নেমে যাওয়ার চেষ্টা করে)
    তারপর বলল "গুরুচন্ডালিতে সবাইকে বল, আমি এই গানটা শুনতে বলেছি।"
    বল্লুম। নিন। শুনুন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত