এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ২৯ এপ্রিল ২০১৫ ১০:০৯291871
  • তাছাড়া আজ যে কেসিনাগ কুচো কুচো করতে চায়, কাল সে হাজার টাকার নোট কুচো কুচো করবে। বিষয়লোভী না মোটেও।
  • aranya | ২৯ এপ্রিল ২০১৫ ১০:০৮291867
  • আমার তরফে হিরণ্ময় নীরবতায় ভাববেন না যেন বে-র প্রস্তাব থেকে পিছিয়ে এসেচি, এট্টু ঘাপটি মেরে ডিনার কচ্ছিলুম আর কি।

    ব্যাঙাচি আমার খুবই পছন্দের পাত্র, তার নামে এই সব অন্যায্য অপবাদ তুড়ি মেরে উড়িয়ে দি। আর কি সব বেসলেস কুচ্ছো - ক্লাস সিক্স (নাকি সেভেন?) -এর বাচ্চা নাকি 'বিষয়লোভী'। হয়ত একটা নতুন ক্রিকেট ব্যাট বা প্লে স্টেশন চেয়েছিল, তাই বলে এমন ট্যাগিয়ে দেওয়া
  • byaang | ২৯ এপ্রিল ২০১৫ ১০:০৮291868
  • হুচির লিংটা আমি সেই কোন সকালে দিয়ে রেখেছি। হুঁ হুঁ বাবা।
  • Abhyu | ২৯ এপ্রিল ২০১৫ ১০:০৮291869
  • হুচি পড়া করে না। এরা সমৃদ্ধ ছেলেমেয়ে।
  • সিকি | ২৯ এপ্রিল ২০১৫ ০৯:৫৯291864
  • আগে আমার ব্লাইন্ড ডেটের পার্টনারটা ফাইনালাইজ করি। সবাই একে অপরকে বিয়ে করে নিচ্ছে, আমার কি একটাও পরকীয়া হয় না? প্রমিস করছি, রিপোর্টার, ফোটোগ্রাফার, সেলফি স্পেশালিস্ট কিছুই ডাকব না।
  • byaang | ২৯ এপ্রিল ২০১৫ ০৯:২৮291863
  • ব্যাঙাচির সেই জিঘাংসা দেখলে কেউই আর ব্যাঙাচিকে হবু জামাই হিসাবে চাইবেন না।
  • byaang | ২৯ এপ্রিল ২০১৫ ০৯:২৫291862
  • তার উপরে আজকাল ব্যাঙাচি মাঝে মাঝেই ক্ষেপে উঠে কে সি নাগকে কুচি কুচি করে কাটতে যায়। তখন তাকে বাগ মানানোই দায়।
  • Abhyu | ২৯ এপ্রিল ২০১৫ ০৯:২৩291861
  • এটা ফেসবুক নয়। ব্যাঙাচির নামে কুচ্ছো করবেন না।
  • byaang | ২৯ এপ্রিল ২০১৫ ০৯:২২291860
  • পাত্রের বয়সও কিছু কম না। পুরো বারো।
    বিধিসম্মত সতর্কীকরণঃ ব্যাঙাচি একটি অত্যন্ত বদমেজাজি, অসভ্য, দুর্বিনীত, দায়িত্বজ্ঞানহীন কিন্তু বিষয়লোভী ছোকরা। উহার সাথে সম্বন্ধ করিলে নিজ দায়িত্বে করিবেন। পরবর্তীকালে কোম্পানিকে দায়ী করিবেন না।
  • Abhyu | ২৯ এপ্রিল ২০১৫ ০৯:২১291859
  • শুধু ব্যাঙাচির বিয়েতে ব্যাঙদি নিতকনে সাজতে না চায় এইটা খেয়াল রাখতে হবে।
  • | ২৯ এপ্রিল ২০১৫ ০৯:২০291858
  • আজ্জোর ভবিষ্যত ভেবে কপালে করাঘাত করবো না আনন্দে আত্মহারা হবো- কেউ একটু বলে দিন তো।
  • Abhyu | ২৯ এপ্রিল ২০১৫ ০৯:১৯291857
  • ব্যাঙাচিও তো বছর বারো হল। চলবে। গুরুসূত্রে পাল্টি ঘর।
  • aranya | ২৯ এপ্রিল ২০১৫ ০৯:১৭291856
  • ব্যাঙাচি-র সাথে আমার মেয়ের সম্বন্ধ করলে হয়, অবিশ্যি পাত্রীর বয়স-টা একটু বেশি, ১৫
  • aranya | ২৯ এপ্রিল ২০১৫ ০৯:১২291853
  • :-)
  • byaang | ২৯ এপ্রিল ২০১৫ ০৯:১২291854
  • আমি তোকে বিয়ে করলে রিমি কেন তোকে ত্যাগ করবে? ইন ফ্যাক্ট রিমির জন্যই আমি তোকে বিয়ে করছি। আমি আর রিমি দুজনে মিলে তোর সঙ্গে ঘর করব। তারপর দেখি তোর তেল বাড়ে না কমে।
  • Bhagidaar | ২৯ এপ্রিল ২০১৫ ০৯:১২291855
  • কিন্তু ব্যাংদি এমন শোলের বাসন্তির মতন কথায় কথায় "জিগান কোথায়" কয় কেন?
  • aka | ২৯ এপ্রিল ২০১৫ ০৯:০৭291852
  • কার কি আপত্তি আছে বা নেই তাতে কিই বা এসে গেল?

    আমার কোন আপত্তি নাই।ব্যাঙ্গ আমারে বিয়া করল হুইচ ইজ অবৈধ। রিমিও আমারএ ত্যাগ করিল। অতঃপর রিমি ও ব্যঙ্গ সুখে জীবন যাপন করিল।

    হোহোহিহিহি।
  • Abhyu | ২৯ এপ্রিল ২০১৫ ০৮:৫৮291851
  • ব্যাং কানেকশন নামে রিমিদির কেন আপত্তি থাকবে?
  • aranya | ২৯ এপ্রিল ২০১৫ ০৮:৫৫291849
  • রিমি-র আপত্তি নাই?
  • Abhyu | ২৯ এপ্রিল ২০১৫ ০৮:৫৫291850
  • স্বপ্নটা লিখে ফ্যালো। আমি নাম ঠিক করেছি - ব্যাং কানেকশন
  • byaang | ২৯ এপ্রিল ২০১৫ ০৮:৫৩291848
  • তা বেশ হবে। আমি আকাকে বিয়ে করলে ব্যাঙাচির বৌ নতুন শ্বশুর বরণ করবে।
  • byaang | ২৯ এপ্রিল ২০১৫ ০৮:৫২291847
  • ব্যাঙাচির বৌ? ঃ)))))
  • aranya | ২৯ এপ্রিল ২০১৫ ০৮:৫১291845
  • সন্ধেয় ঘুমিয়ে পড়ে ব্যাঙ-কে স্বপ্নে দেখলাম। বেশ মজার স্বপ্ন, কিন্তু অনেকটাই ভুলে গেছি - ব্যাঙাচির বউ ছিল আর কি যেন একটা আবাপ কানেক্শন ছিল
  • byaang | ২৯ এপ্রিল ২০১৫ ০৮:৫১291846
  • হোক হোক।
  • Abhyu | ২৯ এপ্রিল ২০১৫ ০৮:৫০291843
  • লেঠেল দাদুর গল্প হবে না?
  • Abhyu | ২৯ এপ্রিল ২০১৫ ০৮:৫০291844
  • কি রকম গল্প?
  • byaang | ২৯ এপ্রিল ২০১৫ ০৮:৪৯291842
  • কালোদাদু সত্যিই একজন আছেন। কালোদাদুও একজন আছেন আর কালোদিদাও একজন আছেন। জিগান কোথায়? ঐ যে। সিউড়িতে এবং হেতমপুরে।

    আর আমার মেজোপিসেমশাইয়ের ডাকনাম কালোদা। মানে আজ অব্দি একজন বাদ্দিয়ে আর কাউকে কালো বলে ডাকতে শুনি নি। শুধু একবার নিজের চোখে দেখেছিলাম অজিত পাঁজা ভোটের প্রচারে এসে পিসেমশাইকে "কালো" বলে ডেকেছিল। তা বাদে আর সব্বাই কালোদা বলেই ডাকে। এমনকি শিবাশ্রমের (শরবতের দোকান) বুড়ো-ও কালোদা বলেই ডাকত। এবার জিগান এই কালোদা কোথায় থাকেন? বিডন স্ট্রীটের গায়েই।
  • Abbe Plumpness Calm | ২৯ এপ্রিল ২০১৫ ০৮:৪৬291841
  • মায়ের একজন কালোমামা ছিলেন, তিনি নিশ্চয় আমার কালোদাদুই হতেন। তাছাড়া আমার দাদুভাইয়ের বাবার নাম ছিলো কালো - মায়েরা নিশ্চয় ওনাকে কালোদাদু বলতো। সেই কালো আর ওনার ভাই কচি (তিনি আবার লেঠেল ছিলেন) প্রচুর গল্প ছোটবেলায় শুনেছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত