এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | ২৮ এপ্রিল ২০১৫ ২২:৩২291720
  • এইটা ভালো :) মিলিয়ে মিলিয়ে গিয়ে শেষে থেবড়ে বসে পর্বে। নো মিলান্তি বিজনেস। পাঠক ম্যালা পশ্ন কল্লেই মাথায় ডাবু হাতা দিয়ে ঠকাং !
  • | ২৮ এপ্রিল ২০১৫ ২২:৩১291719
  • উঃ টিমের কবিতাটা ফাটাফাটি হইসে!
    হুতেন্দ্রবাবুরটা একটু ইসেমতম হয়ে গেছে।
  • pi | ২৮ এপ্রিল ২০১৫ ২২:২৯291717
  • এগুলোকে কেউ কোন টইতে তুলুন। কোন টই সে আমি কী জানি।
  • r2h | ২৮ এপ্রিল ২০১৫ ২২:২৮291715
  • এই যাঃ। এইটা পপিচু হয়ে গেল যেঃ০
  • r2h | ২৮ এপ্রিল ২০১৫ ২২:২৮291716
  • টিমের পদ্য চরম হইসে। সাধু সাধু।
  • Tim | ২৮ এপ্রিল ২০১৫ ২২:২৪291714
  • গোলা হয়েচে হুতেন্দ্রনাথের কবতে। কে বলে খারাপ? তাকে সুপসুপা সমাস কর দেয়া হোক? নয়ত ব্লাইন্ড ডেট।
  • Tim | ২৮ এপ্রিল ২০১৫ ২২:২২291711
  • ছবির সাথে কবতে। কিন্তু হুতোদা লিখছিলো?
  • pi | ২৮ এপ্রিল ২০১৫ ২২:২২291712
  • আচ্ছা, অভিষেক তুংগার একটা পোস্ট এখানে দিলাম। ওরা যাদবপুরের মাউন্টেনিয়ারিং ক্লাবের কন্ট্যাক্টে নেপাল যাবে। ক'দিন ধরে কোলকাতায় কিছু টাকাপত্রও তুলেছে। আরো দরকার। কেউ দিতে ইচ্ছুক হলে যোগাযোগ করতে পারেন।
    বুনান, এখানে দেখিস।

    'একটি জরুরী পোষ্ট
    আমার বন্ধু ও জুনিয়াররা গত কয়েকদিন ধরে অক্লান্ত কাজ করে চলেছে নেপালের দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। রোদে ঝড়ে বৃষ্টিতে ওরা টাকা,জামা কাপড়,শুকনো খাওয়ার দাওয়ার জোগাড় করে চলছে,কোলকাতার নানা জায়গায় সাধারণ পথচলতি মানুষ থেকে বিভিন্ন কলেজ,আত্মীয় স্বজনদের থেকে। মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর তাগিদে সমাজের সর্বস্তরের মানুষের থেকে ব্যাপক সাড়া পেয়েছে এখনো অব্দি।এখনো পুরো উদ্যম এ চলছে সংগ্রহের কাজ।
    এই ত্রাণ সামগ্রী নিয়ে আমি ও কয়েকজন মিলে আগামি বৃহষ্পতিবার রাতে রওনা দিচ্ছি নেপালের উদ্দেশ্যে। আমাদের বন্ধু নোরবু শেরপারর মাধ্যমে আমরা যাচ্ছি নেপালের কিছু খতিগ্রস্ত প্রত্যন্ত গ্রামের দিকে। ত্রাণ থেকে উদ্ধারকার্য সব ই চলছে মূলতঃ শহরাঞ্চলে। গ্রামগুলির অবস্থা বেশ খারাপ।
    যদি কেউ এখনো টাকা,বেডশীট,ত্রিপল,ওষুধ,শুকনো খাওয়ার বা অন্য কিছু দিয়ে সাহায্য করে চান,খুব তাড়াতাড়ি আমায় যোগা্যোগ করতে পারেন।
    ওরা অপেক্ষায় আছে আপনার ঊষ্ণ ভালোবাসার আশায়।
    ধন্যবাদ
    অভিষেক
    মোবাইল -৮০১৩০৯৩৩৭১'
  • Tim | ২৮ এপ্রিল ২০১৫ ২২:২২291713
  • অন্ধখেজুর অন্ধখেজুর তোমার ডালে তাড়ি
    অন্ধখেজুর, তোমার সাথে ঘুলঘুলিতে পাড়ি
    দিচ্ছি ভেবে কাটিয়ে দিলেম কেচ্ছা ভেবে ভালো
    বাসার ওপর ঘেন্না ধরে, তোমার মুখে আলো
    চোনার জন্য হাঁটতে থাকি, ঘাঁটতে থাকি পেজ
    ফেকের রাজ্যে পদ্য তুমি, ব্রেকের রাজ্যে গেজ
    অন্ধখেজুর, চলার শুরু ইতিহাসের পাতায়
    একশো ছেলের জন্ম দিয়ে বিস্ফোরণের খাতায়
    সেই যে ঢ্যারা, এখনও সেই ভোটের ইষ্টিশানে
    অন্ধখেজুর, পট্টি খোলো, দেশ ভেসে যায় বানে
    বানের জলে সিরেল চলে, মিষ্টি মতন বালি
    মুখ ঢেকেছে অন্ধখেজুর, উটের চোখে কালি
  • pi | ২৮ এপ্রিল ২০১৫ ২২:১৮291710
  • নিন্দে করার জন্য সরি চেয়ে নেওয়া উচিত। নইলে আরশোলা বানানো হোক।
  • T | ২৮ এপ্রিল ২০১৫ ২২:১৭291709
  • কে নিন্দে করে কবির। আরশোলা বানিয়ে দেবো।
  • byaang | ২৮ এপ্রিল ২০১৫ ২২:১৪291706
  • যার শেষ খারাপ, তার সব খারাপ।
  • byaang | ২৮ এপ্রিল ২০১৫ ২২:১৪291707
  • লাস্ট লাইনটা
  • byaang | ২৮ এপ্রিল ২০১৫ ২২:১৪291708
  • কোবতেটা ভালৈ এগোচ্ছিল। কিন্তু লস্ত লাইনটা সব গুবলেট করে দিল। বৃথাই এত সব কবি পোষা।
  • r2h | ২৮ এপ্রিল ২০১৫ ২২:১১291705
  • অ্যাপোলো রে গর্জাস,
    ঘ্রাউ রবে তর্জাস
    বেয়াদপ কাক দেখে
    তাক করে বর্ষাস
    নেই তোর পাৎলুন।

    পোলাপান ফাৎরা
    লঘু গুরু মাত্রা
    ইত্যাদি জ্ঞান নাই
    পাতকী, অযাত্রা।
    -পীড়পদে, অভাজন।

    মেলানো গেলনা। তাতে কি, আপনারা তো এমনিতেও প্রশংসা করবেন না।
  • r2h | ২৮ এপ্রিল ২০১৫ ২২:০৭291703
  • হিসেব করে দেখ্ছি মোটামুটি গত পনেরো বছরে আমি দুবছরের বেশী কোন এক জায়গায় থাকিনি। যাদের এরকম একজায়গায় মন টেঁকে না তাদের কি যেন একটা চমৎকার নিন্দাত্মক কথা আছে ময়মন্সিঙ্গা ভাষায়, ঠিক মনে পড়ছে না। বাউইস্যা বলে একটা কথা আছে, তার মানে অনেকটা লক্ষ্যহীন। অবশ্য আমার ঘুরে বেড়ানো গুলো যে সব উদ্যোগ নিয়ে করা তা নয়, পাকেচক্রেও হয়ে যায়, এই যেমন গত দেড়মাস বেঞ্চে বসেছিলাম (রীতিমত চিন্তায় ছিলাম, চাকরী গেলে খাবোটা কি, আমার পক্ষে নতুন চাকরী জোটানো খুবি কঠিন),তারপর এই নতুন প্রোজেক্ট। তবে কিনা এক জায়গায় থাকতে ভাল্লাগে না তাও ঠিক, গত আশ্বিনের মাঝামাঝি থেকেই উশখুশ করছিলাম।
  • byaang | ২৮ এপ্রিল ২০১৫ ২২:০৭291704
  • এ আবার কেমন ছবি? ভালো করে বুঝিয়ে দেওয়া নেই। অন্ধ খেজুর করতে গিয়ে লেড়ো বিস্কুটের মত ওটা কী দেওয়ানেওয়া চলছে?
  • Bhagidaar | ২৮ এপ্রিল ২০১৫ ২২:০৬291702
  • এত পুরো ধৃতরাষ্ট্র ও গান্ধারী!
  • সিকি | ২৮ এপ্রিল ২০১৫ ২২:০৪291701
  • Bhagidaar | ২৮ এপ্রিল ২০১৫ ২২:০১291699
  • আমিও দেখতে চাই অন্ধ খেজুরের ছবি। কানা বেগুন হতে পারলে অন্ধ খেজুর কেন হবেনা!
  • সিকি | ২৮ এপ্রিল ২০১৫ ২২:০১291700
  • শূন্য এ ভাটে, কাজু মোর আয়, ফিরে আয়, ফিরে আআআআয় ...
  • sosen | ২৮ এপ্রিল ২০১৫ ২২:০০291698
  • এখানে ছবি দাও। আমরা দেখতে চাই
  • a x | ২৮ এপ্রিল ২০১৫ ২১:৫৯291697
  • ঃ-))))
  • r2h | ২৮ এপ্রিল ২০১৫ ২১:৫৮291696
  • গত বছর কই, তার আগের বছর। দুই বচ্ছর হয়ে গেল, উহ।
  • byaang | ২৮ এপ্রিল ২০১৫ ২১:৫৭291695
  • অ, বলছেন ওটা অভ্যুর ছবি ছিল? ভাগ্যিস বললেন। নয়তো আরো একজনকে চেনা আমার বাকি থেকে যেত।
  • | ২৮ এপ্রিল ২০১৫ ২১:৫৬291693
  • অ্যাপোলো তো পাবলিক ডিসপ্লে।
    কিন্তু এই হুতো এমন স্টেটে স্টেটে ঘুরে বেড়াচ্ছে কেন? এই তো হার্টফোর্ডে গেল গতবছর না?
  • pi | ২৮ এপ্রিল ২০১৫ ২১:৫৬291694
  • ফেবুগ্রুপে।
  • byaang | ২৮ এপ্রিল ২০১৫ ২১:৫৫291690
  • কোথায় এঁকেছে?
  • Tim | ২৮ এপ্রিল ২০১৫ ২১:৫৫291691
  • কার প্রোফাইল? আর ছবিটাই বা কার? অভ্যু না অ্যাপোলোর? দেখুন দুটোই এ দিয়ে শুরু।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত