এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | ২৭ এপ্রিল ২০১৫ ১৮:৫৮291180
  • ঐশিক,
    ভালো আছি।
  • সিকি | ২৭ এপ্রিল ২০১৫ ১৮:৫৪291179
  • আবার ভূমিকম্প। এবারে অবশ্য দিল্লিতে টের পাওয়া যায় নি। শিলিগুড়ি, সিকিম, বিহার।
  • san | ২৭ এপ্রিল ২০১৫ ১৮:৫৩291178
  • আরে উত্তর ভারতে সবকিছুরই এগলেস ভার্শন হয় :-) কবে এগলেস ওমলেট দেখব কে জানে।যা হোক সঞ্জীব কাপুরের এগলেস পুডিং এর রেসিপি আছে। আরো কারো ও থাকতে পারে।
  • - | ২৭ এপ্রিল ২০১৫ ১৮:৪৫291177
  • অ!
    তাইলে পু-ও কি থাকতেই হয়? কাজুভাই?
  • Kaju | ২৭ এপ্রিল ২০১৫ ১৮:৪১291176
  • ডিম ছাড়া হয় কখনো? নামের ডি টা এল কোদ্দিয়ে, ডিমের ডি তো।
  • - | ২৭ এপ্রিল ২০১৫ ১৮:৩৯291175
  • ডিম ছাড়া পুডিং হয় না, না?
  • Kaju | ২৭ এপ্রিল ২০১৫ ১৮:৩৭291174
  • কিন্তু সর্ষেবাটা দিয়ে পুডিং ! না না মোটেই ভালো হবে না। দে-দি কী করে বলল এটা !
  • aka | ২৭ এপ্রিল ২০১৫ ১৮:৩২291173
  • আমার বাবা পুডিং বানাত ওপরে আবার অনেক ফল দিয়ে সাজানো থাকত।
  • de | ২৭ এপ্রিল ২০১৫ ১৮:১৪291172
  • থ্যাংকু, থ্যাংকু সে!
  • ঐশিক | ২৭ এপ্রিল ২০১৫ ১৭:৫০291171
  • সে দি এখন কেমন আছেন?
  • de | ২৭ এপ্রিল ২০১৫ ১৭:২১291168
  • সে,

    সময় থাকলে কয়েকটা পুডিংয়ের রেসিপি দিয়েন না সর্ষেবাটা টইতে - পরে খুঁজে পেতে সমস্যা হয় না তাহলে!
  • phutki | ২৭ এপ্রিল ২০১৫ ১৭:১৭291167
  • কনভেকশানে বানাবো। বানিয়ে জানাবো।

    থ্যাংকু সে দি। "তুমি" বল্লে খুশি হব। তুইতেও আপত্তি নেই।
  • সে | ২৭ এপ্রিল ২০১৫ ১৭:১৬291166
  • ক্যারামেল পুডিং না বানালে, পাত্রের গায়ে অল্প মাখন লাগিয়ে নেবেন, নইলে লেগে যাবে গায়ে।
  • সে | ২৭ এপ্রিল ২০১৫ ১৭:১৫291165
  • আভেনে বানালে ঢাকা দিতে হবে না। ট্রেতে যেন সবসময় জল থাকে। এটা বিবিসি তে বেকিং প্রোগ্রামে দেখে শিখেছি।
  • সে | ২৭ এপ্রিল ২০১৫ ১৭:১৪291164
  • চকোলেট পুডিং বানাতে হলে ঐ মিশ্রণে কোকো পাউডার মিশিয়ে নেবেন স্বাদ অনুসারে। অথবা কুকিং চকোলেট ওয়াটার বাথে ধীরে ধীরে গলিয়ে দুধের ঐ মিশ্রণে মেশাবেন পছন্দমতো।

    এসব ছাড়াও আরো অনেক রকম পুডিং হয়, যেমন ব্রেড পুডিং, ফ্রুট পুডিং। সেসবে জলের ভাপ লাগে না। পদ্ধতি অন্যরকম।
  • phutki | ২৭ এপ্রিল ২০১৫ ১৭:১৩291163
  • আভেনে বানালে ঢাকা দেব ?
  • Kaju | ২৭ এপ্রিল ২০১৫ ১৭:১০291162
  • এই পুডিঙের সাথে ছোটবেলার কত স্মৃতি যে জড়িয়ে আছে ! শ্যামবাজারে পুজোর বাজার করে ফেরার পথে ফড়েপুকুরের দিলরুবা-য় গেলেই ছোটবেলায় আমার জন্যে পুডিং বরাদ্দ - নরম পরতের মধ্যে আলতো ছুরি ডুবিয়ে খাওয়া আর বাবা মা অবধারিত ফিস কবিরাজি। পরে বছর কয়েক আগেও গেলাম, সে জিনিস আর নেই।
  • সে | ২৭ এপ্রিল ২০১৫ ১৭:০৯291161
  • চারটে ডিম ফেটান, এক কাপ চিনি, দুধ কোয়ার্টার লিটার। খুবসে মিশিয়ে নিন। টাইট করে ঢাকনা বন্ধ হয় এমন পাত্রে ঢেলে ঢাকনা বন্ধ করে দিন। এবার অপেক্ষাকৃত বড়ো পাত্রে অল্প জল দিয়ে আঁচে বসান। ঐ জলের ওপরে ঢাকনা বন্ধ পাত্র রাখুন। বড়ো পাত্রের ঢাকনা বন্ধ করুন। ৩০ মিনিট থেকে ৪৫ মিনিট আঁচে রাখুন।
    (প্রেসার কুকারে হলে, একটা সিটি মারলেই আঁচ বন্ধ করে দিন, প্রেসার নেমে গেলে ভেতর থকে ছোটো পাত্র বের করে দেখে নিন পুডিং হয়ে গেছে)

    ক্যারামেল পুডিং বানাতে হলে ছোটো পাত্রের মধ্যে আগে চিনি গরম করে ক্যারামেল বানিয়ে, তাতে ঐ মিশ্রন ঢেলে তারপরে আঁচে বসাবেন।

    আভেনে বানালে জল ভরা ট্রে তে ছোটো ছোটো পোর্সিলেনের পাত্রে পুডিং বানাতে পারেন। সময় একটু বেশি লাগে। ১৫০ ডিগ্রীতে ৪০ মিনিট মতো।
    দুধে ভ্যানিলা মেশাতে পারেন। কন্ডেন্সড মিল্কও মেশাতে পারেন দুধে।
  • phutki | ২৭ এপ্রিল ২০১৫ ১৭:০১291160
  • আমাকে কেউ সোজা সরল পুডিং বানানোর রেসিপি দেবেন পিলিজ।
  • একক | ২৭ এপ্রিল ২০১৫ ১৬:৩০291159
  • খুপিইই বাহাজে ব্যাহাপাআর :))))) কিন্তু নোংরা লেভেলের মস্তি পেযেছীঈঈঈঈ :))))) মার্কেটের কনফ্লিক্ট নিয়ে স্টেট কে সালিসী মানা হাহাহাহাহা পুরো বাঁদরের রুটি ভাগের ক্লাসিক এগ্জাম্পুল হেহেহ্হে হেহেহে ভেরি সরি :( হেব্বি নোংরা মস্তি পেয়েছি :)))))) সাররিয়েল দুনিয়া মাম্মামা :)))
  • d | ২৭ এপ্রিল ২০১৫ ১৬:০৯291158
  • ঐ আর কি, পয়সা দিলে তো ইমেইল অ্যাড্রেস কেনাই যায় তো যে কোনও উপায়ে কেউ তো কালেক্ট করতেই পারে সে নাইজেরিয়ান প্রিন্সই হোক কি ভায়াগ্রা। আর ট্রাইই বা কী দোষ করল? ওসব তো বেচাবেচি হয়েই থাকে।
  • Abbe Plumpness Calm | ২৭ এপ্রিল ২০১৫ ১৬:০৭291157
  • বা পয়সা দিলে কেন ইমেল অ্যাড্রেস কিনতে পাওয়া যাবে না:-p
  • pi | ২৭ এপ্রিল ২০১৫ ১৬:০৪291155
  • গ্রামের অবস্থা এক এক করে সামনে আসতে শুরু করেছে। তবে, আজ ধ্বংসস্তূপের মধ্যে থেকে দুটি বাচ্চা উদ্ধার হল, প্রায় অক্ষত।
  • d | ২৭ এপ্রিল ২০১৫ ১৬:০৪291156
  • এই সেরেছে!!

    তবে এবারও নিশ্চয় কিছু বেচু জুটবে যারা বলতে থাকবে না না ট্রাই তো ঠিকই করেছে, এমনই তো হওয়া উচিৎ ইত্যাদি।
  • quark | ২৭ এপ্রিল ২০১৫ ১৬:০৩291154
  • নেপালের দুর্গত মানুষদের যাঁরা সাহায্য করতে চান - http://www.wfp.org/
  • cb | ২৭ এপ্রিল ২০১৫ ১৪:৪৮291152
  • দ ১১ ২৪

    একদম সেম ফিলিং। আমি প্রথমদিকে সত্যি ই ভেবেছিলাম ওঁয়ারা নেপালে আছেন, তাপ্পর বিরক্ত হলাম
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত