এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ২৭ এপ্রিল ২০১৫ ১১:৫১291150
  • হুম।
  • Tim | ২৭ এপ্রিল ২০১৫ ১১:৪৮291149
  • ইউটিউবে আর বিবিসিতে ভিডিও দেখলাম, ফোটোগ্রাফ দেখলাম। অসুস্থ হওয়ার থ্রেশহোল্ড বেড়ে গেছে পাই। মানুষ নির্বিচারে মরছে এটা কি নতুন ঘটনা?
    বিবিসিতে একটা আর্টিকল পড়ছিলাম নর্থ আফ্রিকা থেকে মাইগ্রেট করা নিয়ে। ছবি আছে, স্ট্যাট আছে। কুড়ি বছর ধরে লোক মরছে, গোলাগুনতি নাই। যেদিকে তাকাও লোক মরছে, অনেকদিন ধরেই।
  • pi | ২৭ এপ্রিল ২০১৫ ১১:২৬291148
  • টিভি দেখতে হলে অসুস্থ হয়ে পড়তে।
  • d | ২৭ এপ্রিল ২০১৫ ১১:২৪291147
  • হুঁ
    আমার সবচে ইরিটেটিং লাগছে আমার বন্ধু লিস্টির কয়েকজনকে দেখছি নেপাল থেকে বহু বহু দূরে বসেও নিজেদের 'সেফ' বলে মার্ক করছেন আর তার নোটি আসছে
    কমনসেন্স ইজ নট সো কমন। >:(
  • Tim | ২৭ এপ্রিল ২০১৫ ১১:১৮291146
  • ধুর এই নেপালের খবর যত পড়ছি ততই কিরকম একটা হচ্ছে
  • সিকি | ২৭ এপ্রিল ২০১৫ ১০:৪৭291145
  • আপনার বাড়িতে প্লেন চলে? ওয়াও।
  • kumu | ২৭ এপ্রিল ২০১৫ ০৯:০০291144
  • দাঁত কিড়মিড় করিয়া-
    যে কারণে আলমারীতে ঢোকা যাবে না সেই একই কারণে ফ্রিজেও ঢোকা যাবে না।সেখানে হপ্তার রান্না/রান্নার জোগাড় ভর্ত্তি করা আছে।
    আর অভাবনীয় বলে কিছু নাই।প্লেনে বসে নাক/কান চুলকোতে গিয়ে চশমা ভেঙে ফেলা কেউ শুনেচে?সেও আমাদের বাড়ীতে হয়।কালই হয়েচে।এখন আমি সেই ডাঁটি সারাতে যাব।
  • | ২৭ এপ্রিল ২০১৫ ০৮:৪৮291143
  • উফ! :-(

  • Abhyu | ২৭ এপ্রিল ২০১৫ ০৮:৩৭291142
  • রামা বলে একটা ছেলে একবার আলমারিতে ঢুকে আধঘন্টা বসেছিল - আই এস আইয়ের টইতে লিখেছিলাম নিশ্চয় গল্পটা।
  • | ২৭ এপ্রিল ২০১৫ ০৮:২৩291141
  • কুমু আলমারী বা ফ্রীজের সামনে দাঁড়িয়ে ঢোকবার চেষ্টা করছে --- এইটা ভাবলেই ফ্যাকফ্যাকিয়ে হাসি পাচ্ছে
  • byaang | ২৭ এপ্রিল ২০১৫ ০৭:৫১291140
  • ঃ)
  • Abhyu | ২৭ এপ্রিল ২০১৫ ০৭:৩৮291139
  • আজ কি একটা সিনেমা দেখলাম গো - উরি বাবা রে - শেষটায় কি ঝাড়পিট - দেখতে ভয় লাগছিল - কিন্তু তার সাথে ডায়ালগ শুনলে মনে হবে শ্রীশ্রীচৈতন্যদেব দেখছি - খালি বিশ্বপ্রেমের কথা - আমার ধারণা ছিল সিনেমায় নায়ক নায়িকারা প্রেম করে, ও হরি - এখানে মাথা ফেটে রক্ত পড়ছে আর অ্যায়সা হাঁসুলি উঁচিয়ে বলছে - সবাইকে ভালোবাসতে চেয়েছিলাম, সবাইকে ভালোবাসো - এই সব। বাপ্পোস!
  • byaang | ২৭ এপ্রিল ২০১৫ ০৭:৩৩291138
  • দেবের সিন্মা বেশি আর দেখতে পাই কোথায়? শুধু তো চাঁদের পাহাড় আর বুনো হাঁস।
  • Abhyu | ২৭ এপ্রিল ২০১৫ ০৭:১৮291137
  • দেবের সিনেমা দ্যাখো যে!
    আমি আজ খানিকটা দেখলাম - ওরে বাবারে মারে দাদুরে
  • byaang | ২৭ এপ্রিল ২০১৫ ০৭:১৪291136
  • কী কারণ?
  • Abhyu | ২৭ এপ্রিল ২০১৫ ০৭:১০291135
  • কিন্তু ব্যাঙদি তুমি কি জানো যে তোমার মাঝে মাঝে ডিপ্রেশনের কারণ আমি ধরতে পেরেছি?
  • byaang | ২৭ এপ্রিল ২০১৫ ০৭:০৭291134
  • আজ ব্যাঙাচি আর তার তিন বন্ধু বিক্রম, বরুণ আর সরণ প্রথমবার অভিভাবকবিহীন হয়ে সিনেমায় যাবে। টিকিটও নিজেরাই কাটবে। নিজেদের টাকা নিজেরাই নিয়ে যাবে এবং নিজেদের ইচ্ছেমত খরচ করবে।
    ফলে ব্যাঙাচি যত না উত্তেজিত, তার মা অনেক বেশি উত্তেজিত।

    পরশুদিন লিফ্টে করে উঠতে উঠতে "নীরবতা" বানান জিগিয়েছি, তো ঠিকই বলেছে, কিন্তু ঠিক বলার পরে আমার বজ্রকঠিন মুখ দেখে ভুল বলেছে ভেবে ঘাবড়ে গিয়ে দন্ত্য নটাকে পাল্টে দেওয়ার চেষ্টা করায় আমার কাছে কিল খেয়েছে। তা যাই হোক ঘরের চাবি খুলতে খুলতে সান্ত্বনা দিয়ে বললুম "ব্যাকরণে দুটো নিয়ম আছে কোথায় ণ হবে আর কোথায় ষ হবে তাই নিয়ে। ণত্ব বিধান আর ষ্ত্ব বিধান। এই দুটো নিয়ম ভালো করে শিখে নিলেই আর তোর ভুল হবে না।" আমার কথা থামিয়ে দিয়ে জিগিয়ে উঠল "আর কোনো রত্ববিধান নেই? রগুলো নিয়েও খুব কষ্ট আমার।"
  • Abhyu | ২৭ এপ্রিল ২০১৫ ০৫:১৬291133
  • ব্যাঙদির উপর শ্রদ্ধা আমার অনেক বেড়ে গেল।
  • Abhyu | ২৭ এপ্রিল ২০১৫ ০৪:১৭291132
  • দেবের সিনেমা দেখছি - মাঝখান থেকে যদিও - তাতে কি?
  • Abhyu | ২৭ এপ্রিল ২০১৫ ০৩:৫৩291131
  • আমার এ ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে
    আমার এ দীপ না জ্বালালে দেয় না কিছুই আলো
  • Atoz | ২৭ এপ্রিল ২০১৫ ০৩:২০291130
  • আচ্ছা।
  • Abhyu | ২৭ এপ্রিল ২০১৫ ০২:৩০291129
  • ইউটিউবে দেবব্রত বিশ্বাসের নামে সার্চ করলেই পেয়ে যাবে। এখানে দেব না (1:26 AM পোস্ট)
  • Atoz | ২৭ এপ্রিল ২০১৫ ০২:২১291128
  • থ্যাংকু থ্যাংকু।
    "তোমার অসীমে প্রাণমন লয়ে-"
  • Abhyu | ২৭ এপ্রিল ২০১৫ ০১:৫৬291127
  • কেন রে এই দুয়ারটুকু
  • সিকি | ২৭ এপ্রিল ২০১৫ ০১:৩৩291126
  • নাই নাই ভয়, সে শুধু আমারই - নিশিদিন কাঁদি তাই।
    অন্তর গ্লানি সংসারভার পলক ফেলিতে কোথা একাকার
    জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই।

    কিন্তু মানুষ এমন ... নাঃ থাক। কাল আবার সোমবার।
  • | ২৭ এপ্রিল ২০১৫ ০১:২৬291125
  • আমার আবার এই গানটা শুনলে অসম্ভব কষ্ট হয়ঃ(
  • Abhyu | ২৭ এপ্রিল ২০১৫ ০১:২৩291124
  • তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই--
    কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই ॥
    মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ,
    তোমা হতে যবে হইয়ে বিমুখ আপনার পানে চাই॥
    হে পূর্ণ, তব চরণের কাছে যাহা-কিছু সব আছে আছে আছে
  • kc | ২৭ এপ্রিল ২০১৫ ০১:২২291123
  • তোমার অসীমে প্রাণমন লয়ে....
  • Atoz | ২৭ এপ্রিল ২০১৫ ০১:২০291122
  • ঠিকই, অভ্যু। ঐ যে রবীন্দ্রনাথের "হে পূর্ণ তব চরণের কাছে যাহা কিছু সব আছে আছে আছ---" এটা আসলে কোন্‌ গানটা?
  • Tim | ২৭ এপ্রিল ২০১৫ ০১:১৭291121
  • কেউ কেউ ঝাল লেগেছে বা হানি সিং ইয়ো ইয়ো থেকেও শক্তি পায়। কিসুই বলা যায়না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত