এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ২৬ এপ্রিল ২০১৫ ২০:০৬291060
  • আমি একটা কুকুর দেখেছিলাম যখন তার বয়স আট বছর, দেখলে মনে হত দু মাসের (অনেকদিন বেঁচে ছিল - প্রায় বারো বছর) - তা সে যখন ছোটো ছিল, তখন নাকি হাতের তালুর ওপর ধরে যেত!
  • sosen | ২৬ এপ্রিল ২০১৫ ২০:০৩291059
  • কুতুর নাম হোলো Teeny। সে যে বড়ো হবে এমং কোনো আশা দেখছি না, পুতুল কুতু কিনা।
  • Abhyu | ২৬ এপ্রিল ২০১৫ ১৯:৫৯291058
  • কুতুয়া তো অনেকদিনের চেনা নাম! সেই অ্যাসটেরিক্সের সময় থেকে।
    তবে কিনা, এই আদুরে নামগুলো বড় হওয়ার পর অন্ততঃ পাবলিকলি ব্যবহার না করলেই ভালো। আমাদের এক মাস্টারমশাই ছিলেন, হাবুদা - তাঁর আসল নাম কি সেটা সহজে মনেও আসে ন!
  • | ২৬ এপ্রিল ২০১৫ ১৯:৫৫291057
  • কেমন লাগলো তিমি?
    একদা এটি আমাদের খুব প্রিয় সিনেমা ছিলো।
  • Tim | ২৬ এপ্রিল ২০১৫ ১৯:৫১291056
  • আজ "বার্নট বাই দ্য সান" দেখলাম।
  • Tim | ২৬ এপ্রিল ২০১৫ ১৯:৪৮291055
  • ও না কুত্তার শর্টফর্ম। এই বাদু ইত্যাদি আদুরে নাম শুনে শুনে অব্যেস খারাপ হয়ে গেছে।
  • Tim | ২৬ এপ্রিল ২০১৫ ১৯:৪৭291054
  • কুতুও কি সিরেলের আটিস?
  • sosen | ২৬ এপ্রিল ২০১৫ ১৯:৪৩291053
  • কুতুটা হেব্বি ফচকে হয়েছে। হাতে চায়ের কাপ নিলেই জামা ধরে টানতে থাকে। চায়ে ভিজিয়ে বিস্কুট দিতে হবে। দুই পায়ে দাঁড়িয়ে এমন নাচে, না দিয়ে পারা যায় না জাস্ট।
  • pi | ২৬ এপ্রিল ২০১৫ ১৯:৩৫291051
  • সদার সমস্যাটা আমারো হয়েছে বহুদিন ধরে। এনকোডিং ওয়েস্টার্ন করেও আমি কোনো ফল পাইনি। ফেবু ব মেইলে পুরো আন্দাজে বাংলা লিখি।
  • | ২৬ এপ্রিল ২০১৫ ১৯:৩৫291052
  • উত্তেজনার কি অভাব আছে নাকি? ভেবে দেখলে বেঁচে থাকাটাই একটা প্রবল অবাক করা ব্যাপার। তার মধ্যে স্তরে স্তরে বহু কারণে বিভিন্ন উত্তেজনা-আরো চাই?
  • | ২৬ এপ্রিল ২০১৫ ১৯:২৭291049
  • এমা!
  • Div0 | ২৬ এপ্রিল ২০১৫ ১৯:২৭291050
  • সদা কাল বাড়ি ফিরতে পেরেছিস, এই অনেক। টানা দু'ঘন্টা জাস্ট অসম্ভব বৃষ্টি হয়েছে।

    আর অভ্র কীবোর্ড টা উড়োস না। ক্রোমে সোলেইমানলিপি ফন্ট সেট করার দরকার নেই, এরিয়াল'ই থাকুক, শুধু এনকোডিংটা Western রেখে দেখ ঠিকমত রেন্ডার করে কিনা। এইরকম -

  • sosen | ২৬ এপ্রিল ২০১৫ ১৯:২৩291048
  • স্যাড।
  • একক | ২৬ এপ্রিল ২০১৫ ১৯:২১291046
  • সেকী !
  • sosen | ২৬ এপ্রিল ২০১৫ ১৯:২১291047
  • থ্যাঙ্কি পাই
  • kc | ২৬ এপ্রিল ২০১৫ ১৯:১৯291045
  • যাহ! মাসদুর রহমান বৈদ্য আজ মারা গেছেন? এরকম একটা পজিটিভ লোক এত তাড়াতাড়ি চলে গেলেন?
  • একক | ২৬ এপ্রিল ২০১৫ ১৯:১৪291044
  • বিড়ম্বনা ক্যানো :( উত্তেজনাপূর্ণ হবে। বৃষ্টির জায়গায় লোকে ছাতা বগলে ঘোরে না ? আমরা সবাই রাস্তায় জুতো পরি তো। পোকাদের জগৎ দেখুন কত শত ইন্টারেস্টিং সেলফ প্রটেকশন। সমুদ্রের তলার ছোটো প্রাণীরা। মানুষের সেসব ইনবিল্ট নাই। শুধু বুদ্ধি আছে। সেই খাটিয়েই আত্মরক্ষা করবে।
  • | ২৬ এপ্রিল ২০১৫ ১৯:০৯291043
  • এইরকম ভাবতে থাকলে একসময় বেঁচে থাকাটাই বিড়ম্বনা মনে হবে।
  • একক | ২৬ এপ্রিল ২০১৫ ১৯:০৫291042
  • @ম
    হ্যা, ওরকম পড়েছি নেট এ :) এস সাচ কোনো কমন "শেষ দিন" আসবেনা। কিন্তু যেখানে যখন দিসাস্তার হয় সেটাই তো তাদের শেষ দিন হয়ে যেতে পারে তাই না। কাজেই ক্যাপসুল বানানো টা জরুরি। শুধু কী ভূমিকম্প। বিষাক্ত গ্যাসের এটাক থেকে আগুন লাগা কতকিছুই হতে পারে। সেই দিন খুব দুরে নেই যখন গ্যাস মাস্ক পরে পাবলিক এরিয়াতে বেরোনো স্বাভাবিক হয়ে যাবে।
  • pi | ২৬ এপ্রিল ২০১৫ ১৯:০০291041
  • এত বৃষ্টি হবে বলছে যে, এবার নাকি ভালোমতন ধস নামতে পারে।

    নেপাল ২০০০ ছাড়ালো, ভারত ৬০।
  • | ২৬ এপ্রিল ২০১৫ ১৮:৫৯291040
  • একক কি জানে ২০১২ তেপৃথিবীর শেষ দিন আসন্ন ভেবে কত মার্কিন ক্যাপসুল,ট্যাবলেট ইত্যাদি কিনে নিশ্চিন্দি হয়েছিলো। নরওয়ে তে( হল্যান্ড ও হইতে পারে) এক ভদ্রলোক আরো একধাপ এগিয়ে নোয়ার স্টাইলে একটা ঢাউস নৌকো তৈরী করে ( ইনি অবশ্য পরম ধার্মিক)চলেছেন!!!
  • | ২৬ এপ্রিল ২০১৫ ১৮:৫৩291038
  • কুমু,নিশ্চিন্তে বলতে পারি তোমার শাড়ি আর সালোয়ার কমিজ সম্পর্কে বাড়ির বাকিদেরো একই মতঃ)
  • একক | ২৬ এপ্রিল ২০১৫ ১৮:৫৩291039
  • আলটিমেটলি তো আমাদের একটা ক্যাপসুল ডিসাইন করতে হবে যার মধ্যে ঢুকে সেফলি মানুষ হপ্তাখানেক এটলিস্ট থাকতে পারে। এখন খুব ভালো শক এবসর্বিং মেটেরিয়াল আছে বাজারে। আর ভেতরে জল -শুকনো খাবার -হাগুহিসু বেড়িয়ে আসার আউটলেট এসব দরকার। ব্যাটারিচালিত রেডিও ট্রান্সমিটার থাকবে। কোনো বিপদ বুঝলেই মানুষ এরকম ক্যাপসুলে ঢুকে যাবে। তারপর এসওএস যেতে থাকবে রেস্ক্যু টিমের কাছে। বেশিদিন থাকতে হলে ত্রান্কুইলায়জার দিয়ে ঘুম পারিয়েও দেওয়া যায়। মেটাবলিজম কন্ট্রোলে থাকবে, প্যানিক ও করবেনা। দিসাস্তার প্রেদিক্সনের কাজ যেমন চলছে চলুক। ক্যাপসুল বানানোটা জরুরি। ভবিষ্যত পৃথিবী পুরো শুক্কুরবারের আকাশ। কিস্যু বলা যায়না।

    খুব ছোটো এনিম্যাল, পোকা এরা কিভাবে আত্মরক্ষা করে স্টাডি করুন। আন্দাজ পাবেন। প্রকৃতির ক্ষমতার কাছে মানুষ পোকা বই কিছু না।
  • kumu | ২৬ এপ্রিল ২০১৫ ১৮:৫২291037
  • কেন রে এই দুয়ারটুকু ইত্যাদি
    দেখলাম
  • kumu | ২৬ এপ্রিল ২০১৫ ১৮:৫০291036
  • সরি একক।ট্রায়াল দিয়্র রাখি ভেবে আলমারী খুলে দেখ্স্লাম এই অনন্ত স্যুটের দোকান বের করা ও তোলা জাস্ট সম্ভব না।তার্চেয়ে ঐ যা বল্লুম কেন রে এই দুয়্স্স্রটুকু ইত্য়্স্স্দি।
  • pi | ২৬ এপ্রিল ২০১৫ ১৮:৪৯291035
  • ওপেন্টি বায়োস্কোপ।
  • Tim | ২৬ এপ্রিল ২০১৫ ১৮:৪৮291034
  • কোন ছবি?
  • - | ২৬ এপ্রিল ২০১৫ ১৮:৩২291033
  • ৪টে ২৭ আর ০৫টা২৫ মিলিয়ে এককই যা একটু কাজের কতা বললেন। আর কুমুর সেদ্দ ভাত খাওয়াটাও ঠিকঠাক। ভূমিকম্প অর নো ভূমিকম্প, এ-দু'টি এমই এমনিই করতে ভালো লাগবে।
    সেদ্দ ভাত খেয়ে আলমারিতে ঢুকে ঘুম।
    আঃ শান্তি!
  • pi | ২৬ এপ্রিল ২০১৫ ১৮:২৭291032
  • ইটিভিতে, আটটা থেকে।

    খুব প্রেডিক্টেবল সিনেমামনে হয়েছিল, কিন্তু ভাল লেগেছিল, অসধারণ না হলেও। বেরিয়ে দেখলাম, বাবার চোখে জল। কখনো এরকম দেখিনি।
  • sosen | ২৬ এপ্রিল ২০১৫ ১৮:০৭291031
  • অভ্র উড়িয়ে দে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত