এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sosen | ২৬ এপ্রিল ২০১৫ ০৮:৫০290789
  • কোন গল্প??
  • একক | ২৬ এপ্রিল ২০১৫ ০৮:৫০290790
  • @সচ

    গাইডলাইন দিয়ে দুনিয়া চলে না তো :) গাইডলাইন বাস্তবে প্রভাব ফ্যালে তখনি যখন সেটা মানুষের সুবিধে-অসুবিধের সঙ্গে জড়িয়ে যায়। সে বলতে গেলে তো আর্থকোয়েক প্রোন এলাকা ধরে ধরে গাইডলাইন আছে কিভাবে বাড়ি বানানো উচিত। কিন্তু কেও শুনবেনা সেসব। এরকম যদি হত যে আপনি আর্থকোয়েক গাইডলাইন মানলে দিসাস্তার ইন্সিওরেন্স এর প্রিমিয়াম অনেক কম, কভারেজ বেশি ; অন্যদিকে আমি না মানলে কভারেজ অলমোস্ট নিল ........তখন দেখতেন বড় বিল্ডার রা মানতে বাধ্য হচ্ছে। কোথাও একটা পাবলিক কে প্যাঁচে ফেলে দিতে হয়। নইলে সকলেই ফাঁকিবাজ। রাজনীতিক দের শুদু গাল পেরে লাভ নাই।
  • | ২৬ এপ্রিল ২০১৫ ০৮:৪৯290788
  • গল্পটা পড়ে হাসতে হাসতে পেট ফেটে গেলঃ)
  • Abhyu | ২৬ এপ্রিল ২০১৫ ০৮:৪৭290787
  • যাগ্গে
  • pi | ২৬ এপ্রিল ২০১৫ ০৮:৪৫290786
  • কথাটা আমার একার মানানোর হলে লিখতে যেতাম না। যাগ্গে।
  • 4z | ২৬ এপ্রিল ২০১৫ ০৮:৪৪290784
  • "-", মনে পড়েছে। দয়ারাম। তবে সে দোকান এখনও আছে না উঠে গেছে জানিনা। অনেক পুরনো দোকান।
  • pi | ২৬ এপ্রিল ২০১৫ ০৮:৪৪290785
  • যেটা স্বাধীনতা বলছো সেটা একার ইচ্ছে সবার উপর চাপিয়ে দেওয়াও হতে পারে। যাগ্গে এ নিয়ে কোন জোরাজুরি তো নেই,খারাপ লেগেছে জানিয়েছি। সেটা জানানোও আমার স্বাধীনতা।
  • sosen | ২৬ এপ্রিল ২০১৫ ০৮:৪৩290782
  • কিন্তু হানুদার ভূগোলের টইটা তুল্লেই আমি একবার গিয়ে পড়ে আসি ঃ))))
  • একক | ২৬ এপ্রিল ২০১৫ ০৮:৪৩290783
  • :D অদ্বৈত,দ্বৈত,দ্বৈতাদ্বৈত। কোয়ান্টাম এর হদ্দমুদ্দ আর কী :))
  • Abhyu | ২৬ এপ্রিল ২০১৫ ০৮:৪২290781
  • মানে টই যখন ডুবেই গেছে আর কি :)
  • Abhyu | ২৬ এপ্রিল ২০১৫ ০৮:৪১290780
  • বেশ, মানিয়ে নাও একটু
  • pi | ২৬ এপ্রিল ২০১৫ ০৮:৪০290779
  • নিজের পছন্দ ও অন্যের পছন্দ ব্যালান্স করে চলাই একসাথে চলার শর্ত জানতাম। তিন চারটে পছন্দের টই তোলা নিয়ে তো কেউ কিছু বলেনা কিন্তু এতগুলো চালু টই ডুবোলে অন্যদের অসুবিধা হতেই পারে,অন্য অনেকের অপছন্দ হতে পারে,তাই না?
  • mi | ২৬ এপ্রিল ২০১৫ ০৮:৩৯290778
  • পরিচয় পাত্রের status update থেকেঃ"ভূমিকম্প নিয়ে উদ্বেগের মধ্যেই যেটা হাস্যকর মনে হল সেটা হচ্ছে এবিপি আনন্দের স্টুডিওর অবস্থা। সকাল থেকে ভোট উপলক্ষে মহামহিম সুমন দে গলাবাজি করছিলেন, সঙ্গে শিক্ষাবিদ বিজন, যাদবপুরের তৃণ সমীরবাবু, এবিপির রাজনৈতিক বিশ্লেষক দেবজ্যোতি প্রমুখ। জোরগলায় ফেয়ার ইলেকশন নিয়ে সুমন দে বাণী দিচ্ছিলেন, হঠাৎ তিনি ঘোষণা করলেন এই দেখুন কলকাতায় ভূমিকম্প হচ্ছে (সুমন দে ঘোষণা না করলে ভূমিকম্প ভূমিকম্পের মর্যাদা পায় না, তোমারি চেতনার রঙে পান্না হল সবুজ)। শিক্ষাবিদ বিজন দেখলাম প্রাণভয়ে পালাচ্ছেন, অন্যরাও উঠি উঠি করছেন, কিন্তু হাতের গ্লাসের জল আর মাথার ওপরের আলো কম্পমান দেখেও অচঞ্চল শুধু জাতীয় বীর সুমন দে। তিনি নিজেও বেরবেন না বিজনদেরও বেরতে দেবেন না, জোর করে বসিয়ে রাখবেন। ভাগ্যিস দেবনারায়ণ সরকার আজ ছিলেন না। শিক্ষাবিদ বিজনের আচরণে প্রমাণ হল তৃণমূলও মানুষ, তাদেরও মৃত্যুভয় বড় কম নয়। কিন্তু দুঃখেষু অনুদ্বিগ্নমনা স্থিতধী মুনিপ্রবর ওই একজনই, তাঁর নাম সুমন। অজর, অমর এবং অবধ্য, ব্যাধিভয়হীন, আঘাতশঙ্কাহীন এই সুমন আসলে এবিপির প্রতীক। সিপিএম তৃণমূল কেউই এদের কায়দা করতে পারল না শত প্রয়াসেও। মরিয়া না মরে রাম এ কেমন বৈরী।"
  • sch | ২৬ এপ্রিল ২০১৫ ০৮:৩৪290776
  • একক আর্থকোয়েক এফেক্টেড জোনের ক্যাটাগোরাইজেশান আছে তো ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড (BIS 1893 বা http://www.ndma.gov.in/en/zone-map.html) অনুযায়ী জোনিংও করা আছে। আর্থকোয়েক প্রুফ ইটের বাড়ি বানানোর সুন্দর গাইদলাইনও আছে -
    http://www.nicee.org/confinedmasonry.php

    কিন্তু ইমপ্লিমেন্ট করবে কে? কতগুলো অশিক্ষিত পলিটিশিয়ান আর তাদের সহযোগী ব ওন ম্যারো পর্যন্ত করাপ্টেড কিছু মাড়োয়ারী রিয়াল এস্টেট ডেভেলপার।

    ওসব গাইডলাইন বইতেই থাকবে। কেউ কিচ্ছু করবে না।তার চে ভূমিকম্প হোক আরো অনেক অনেক মানুষ মারা যাবে - তখন যদি চেতনা হয়
  • Abhyu | ২৬ এপ্রিল ২০১৫ ০৮:৩৪290777
  • টই ডুবাই নাই, কিছু পছন্দমত টই তুলে এনেছি। পছন্দমত টই খোলা এবং তোলা তো চণ্ডালের স্বাধীনতা, নয়?
  • pi | ২৬ এপ্রিল ২০১৫ ০৮:৩১290774
  • এইরকম কোন কারণ ছাড়া টই ডুবোনোটা খুব অসুবিধার ও বিরক্তিকর। অন্যরা যারা কিছুক্ষণ দেখেনি তারা জানতেই পারেনা কী কী আলোচনা হচ্ছিল। সার্চ করে সবাই পুরানো টই বারও করতে পারেনা। যেখানে আলোচনা চলছিল লিখতে ছয়, অন্যত্র জানায় লিখতে পারছেনা। কেউ কেউ জানতেও পারেনা। একার ইচ্ছে একার পছন্দমত সব টই সবার ঘাড়ে চাপানোর কী মানে?
  • - | ২৬ এপ্রিল ২০১৫ ০৮:৩১290775
  • সোসেন, আপনার লেখা কপি-পেস্ট করে পাঠিয়ে দিচ্ছি। খুব, খুবই উপকার হল।
  • Abbe Plumpness Calm | ২৬ এপ্রিল ২০১৫ ০৮:২৮290773
  • একক হল সুপারপোজিশনের উদাহরণ। কোয়ান্টাম স্টেটে বিদ্যমান। তাই তো?

    (আসলে আমি এখন সুপারপোজিশন আর এন্ট্যাঙ্গলমেন্টের রিয়েল উদা খুঁজছি, এরকম ট্যাঞ্জিবল উদা হলে ভালো হয়)
  • sosen | ২৬ এপ্রিল ২০১৫ ০৮:২৪290771
  • হ্যাঁ শাল-ই বহুরকম পাওয়া যায়।
    আর পুরোনো নিউমার্কেটের নিচে কাশ্মীরী এম্পো তেও পাবেন, তবে কোয়ালিটি অতো ভালো হবে না।
    বাইরের এম্পো/কটেজ ইন্ডাস্ট্রিতে দামটা খুব বেশি পড়বে। জিনিস ভালো-ই হবে।
    এছাড়া, একরঙা শালের জন্য লুধিয়ানা বা পাঞ্জাব এম্পোরিয়াম ট্রাই করতে পারেন, ওগুলো অন্য মেটেরিয়াল, পশমিনা বা সেমি পশমিনা নয়, কিন্তু খুব গরম। একটু কুটকুটে উল।
    এখন শাল কিনতে গেলে উলমার্ক অবশ্যই দেখে নেবেন।
  • - | ২৬ এপ্রিল ২০১৫ ০৮:২৪290772
  • আচ্ছা নামের মধ্যে ইন্ডিয়ান আছেই। আশা করি এটা বল্লে চিনে যেতে পারবে। তাইলেই হবে।
  • | ২৬ এপ্রিল ২০১৫ ০৮:২১290770
  • নাম এখন মনে পড়ছে না। ইন্ডিয়ান সিল্ক হাউজ হতে পারে বা আদি ইন্ডিয়ান।
  • Abhyu | ২৬ এপ্রিল ২০১৫ ০৮:১৯290768
  • কিন্তু মার্কেটে কোন এককটা চলবে তাহলে?
  • একক | ২৬ এপ্রিল ২০১৫ ০৮:১৯290769
  • ক্যালাইডোস্কপিক একক :) সবকটা একক ই এককের অভতার। এর মধ্যে আইদার সবকটাই বা কোনো একটা একক বা কোনোটাই একক নয় বা থাক সকালসকাল পাবলিকের মাথা খেয়ে কাজ নেই :(
  • - | ২৬ এপ্রিল ২০১৫ ০৮:১৬290767
  • থ্যাংকু!
    সোসেন, অন্য কোনও কাশ্মীরি জিনিস না শুধু শালই কিনতে চাই। তবু দেখতে বলব ক্রাফ্ট-এর দোকানে।
    ম, কলেজ স্ট্রিটের দোকানের নামটা?
    ফোর্জি, যদি দোকানের নামটা মনে পড়ে লিখে দেবেন প্লিজ।
    আবারও ধন্যবাদ!
  • Abhyu | ২৬ এপ্রিল ২০১৫ ০৮:১৩290766
  • একক তো একজনই হওয়ার কথা - বহুবচন হবে কি করে? এ কি শোভন নাকি?
  • | ২৬ এপ্রিল ২০১৫ ০৮:০৭290765
  • খবরের কাগজ পড়া ছেড়ে দিতে হবে মনে হচ্ছে- প্রথম পাতার ছবি দেখলে শরীর খারাপ লাগে।
  • একক | ২৬ এপ্রিল ২০১৫ ০৮:০৫290764
  • শাল গায়ে দিলে একক দের গা কুটকুট করে :|
  • | ২৬ এপ্রিল ২০১৫ ০৮:০৩290763
  • হ্যাঁ হ্যাঁ আদি নিউমার্কেটেও দেখবেন।
  • | ২৬ এপ্রিল ২০১৫ ০৮:০১290762
  • একরঙা শালের জন্যে কলেজস্ট্রিটের শাড়ির দোকানে একটু দেখতে পারেন। শীতের সময় ভালো বৈচিত্র্য ছিলো -আর কটেজ ইন্ডাস্ট্রিজ এম্পোরিয়ামে দেখতে পারেন। তবে গরমে কিরকম পাওয়া যাবে এইটা বলা মুশকিল।
  • sosen | ২৬ এপ্রিল ২০১৫ ০৭:৫৮290761
  • ফিরপো মার্কেটে কিং ক্র্যাফট বলে একটা দোকান আছে। অথেন্টিক কাশ্মীরী জিনিস বিক্রি করে। নিউমার্কেটে ঢোকার পথে ডানহাতে যে খেলনার দোকান তার পাশের গলিটা দিয়ে ঢুকবেন। কাশ্মীর এম্পোরিয়ামের চেয়ে অনেক কম দামে প্রচুর বেশি ভ্যারাইটির জিনিস পাবেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত