এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ২৫ এপ্রিল ২০১৫ ২১:৫০290700
  • ১১০০ অ্যান্ড স্টিল কাউন্টিং ...
  • pi | ২৫ এপ্রিল ২০১৫ ২১:১৬290699
  • এদিকে বলছে, এটাই হয়তো সেই ভূমিকম্প। In an interview to The Hindu in May 2013, Vinod Kumar Gaur, seismologist with the Centre for Mathematical Modelling and Computer Simulation, had said: “Calculations show that there is sufficient accumulated energy [in the MFT], now to produce an 8 magnitude earthquake. I cannot say when. It may not happen tomorrow, but it could possibly happen sometime this century, or wait longer to produce a much larger one.”

    In a study published in the journal Nature Geoscience in December 2012, a research team led by Nanyang Technological University (NTU) discovered that massive earthquakes in the range of 8 to 8.5 magnitudes on the Richter scale had left clear ground scars in the central Himalaya
  • সিকি | ২৫ এপ্রিল ২০১৫ ২১:১১290698
  • নেপালের খবর শুনছি আর ভয়ে মুখ শুকিয়ে যাচ্ছে।

    সিকিনীর সাথে লম্বা কথা হল, ওরা আজকে রাবাংলা গেছিল। প্রচণ্ড মেঘ আর বৃষ্টি, এর বেশি কিছু অসুবিধে হয় নি। সিকিমে সেভাবে নাকি ট্রেমর বোঝা যায় নি।
  • pi | ২৫ এপ্রিল ২০১৫ ২০:৫১290697
  • আমার জানা নেই, আমিও তো বিস্ময় চিহ্ন ই দিলাম। ওটা গার্ডিয়ানের আপডেট পেজে ছিল।
  • sm | ২৫ এপ্রিল ২০১৫ ২০:২৬290696
  • দেড় ঘন্টার মধ্যে বড় কম্পন প্রেডিক্ট করছে; এরকম প্রেডিক্ট করা যায় নাকি? কত টা
    একুরেসি?২৪ ঘন্টার মধ্যে আফটার শকের এফেক্ট থাকে; এটা জানা কথা।
    প্রথম ভূমিকম্পের আগে কোনো প্রেডিকশন ছিল?
  • Div0 | ২৫ এপ্রিল ২০১৫ ২০:২৫290695
  • প্পন্দা, এখন দেখলাম। আশা করি কাকিমা এখন ভালো আছেন। এখানে নিয়ে চলে এসো পারলে, মানে উনি একটু স্টেবল হয়ে ওঠার পর। অবশ্য তাই বলেই বা আর কী লাভ। নিজের বাবা-মা'কে আনতেই কালঘাম ছুটে যাচ্ছে। কিছুতে আসবে না। না কি, অনেক কাজ আর সে সবের 'তোরা কিছু বুঝবি না' :-|
    লাস্ট বুধবার থেকে মা প্রায় বেডরীড্‌ন ছিল। হাইপারটেনশন। ১০০/১৮০। ফোন করে বলতে গেলে বাবা উলটো বোঝে। এদিকে চরম টেনশন নেয় নিজেও, প্লাস, টাইপ-ওয়ান ডায়াবেটিক, দুই চোখেই রেটিনোপ্যাথি সেট ইন করেছে সেইজন্য প্রতি তিনমাসে পালা করে প্রতি চোখে লুসেন্টিস ইঞ্জেকশন দেওয়া হয়। অ্যান্ড অ্যাজ ইফ দ্যাটজ নট ইনাফ, লাস্ট অ্যাঞ্জিওগ্রামেও বেশ খানিকটা ব্লকেজ দেখা গেছে। আমার আজ যাওয়ার কথা ছিল। আমার বদলে দাদা গেছে।
    বয়স, ছেলেমানুষী অভিমান এবং দুরন্ত জেদ - এই তিন এক হলে কী হয় তাই দেখছি আর কি!
  • | ২৫ এপ্রিল ২০১৫ ২০:২৩290694
  • শমিত রায় লিখেছে

    "একজনের মাথার ব্যারাম ছিল, সে সব জিনিষের নামকরণ করত। তার ছবির নাম ছিল স্যাটাস্যাট, তার রেলগাড়ির নাম ছিল মহানায়ক, তার আপিসের নাম ছিল চালের পায়েস - কিন্তু যেই দেশের নাম দিয়েছে বাপের জমিদারী, অমনি ভূমিকম্প হয়ে গণতন্ত্র টনতন্ত্র সব পড়ে গিয়েছে। হোঃ হোঃ হোঃ ...... "
  • Div0 | ২৫ এপ্রিল ২০১৫ ২০:১৪290693
  • এরা সব্বাই ভালো থাকুক, এদের চেনাপরিচিত সক্কলে -





    আর, আরও একটা হেল্পলাইন নাম্বারঃ
    Indian Embassy in Nepal has set up helpline: +977-9851135141
  • pi | ২৫ এপ্রিল ২০১৫ ২০:০৪290692
  • people who are in Nepal, for any assistance HELP LINE NUMBER
    +977-985-1107021
  • pi | ২৫ এপ্রিল ২০১৫ ২০:০৩290691
  • দেড়্ঘণ্টার মধ্যে নাকি একটা বড় কম্পন প্রেডিক্ট করেছে !
  • pi | ২৫ এপ্রিল ২০১৫ ২০:০০290690
  • অভ্যু, ট্রুপ আর সাহায্য নিয়ে ভারতীয় বিমান বেরিয়ে গেছে।
  • Div0 | ২৫ এপ্রিল ২০১৫ ১৯:৫৮290689
  • এই ছোট্ট পুটকিটা, তার বন্ধুগুলো সুরক্ষিত থাকুক -
  • pi | ২৫ এপ্রিল ২০১৫ ১৯:৫৫290688
  • নেপাল প্রায় ন'শো। তাও এ শুধু কাঠামাণ্ডু আর আশেপাশে। গ্রামগুলোর খবর এলে কোথায় দাঁড়াবে কে জানে। সোমবার দুপুরবেলা থেকে যাদবপুরে এইট বি র বাইরে লোকজন ভূমিকম্পের জন্য ত্রাণ সংগ্রহ করবে। যে যে পারবেন, আসতে বলেছে।
  • Abhyu | ২৫ এপ্রিল ২০১৫ ১৯:৫৩290687
  • নেপালের কাছাকাছি আমাদের কিছু প্রজেক্ট আছে।
    ওদিকে পরশু প্রচণ্ড ঝড়ে আমাদের কাজের মাসির বাড়ির চাল উড়ে গেছে। তারপর বৃষ্টিতে সব কিছু, মানে একেবারে সব কিছু ভিজে গেছে। ওদের চার না পাঁচটা মেয়ে (ছেলে নেই বলে)।
  • Div0 | ২৫ এপ্রিল ২০১৫ ১৯:৫২290686
  • ফেওয়া লেক'এর পাশে ধনবাহাদুর লামা'র ছোট্ট বাড়িটা যেখানে এক সপ্তাহ কাটিয়েছিলাম বছর দুই আগে, ফোন করলাম একটু আগে। স্ত্রী-কন্যা নিয়ে সব্বাই ভালো আছেন। শুনে শান্তি পেলাম। বললেন বাড়ির একাংশের দেওয়ালে ফাটল ধরেছে। লেকের জল উপচে পায়ে-হাঁটা যে রাস্তাটা মচ্ছপুছরে পাহাড়ের দিকে যায় সেটা ভাসিয়েছে। আরও বললেন গোর্খা ডিস্ট্রিক্টে ক্ষয়ক্ষতি সবচাইতে বেশী। মনকামনা মন্দিরটাও ওই পথেই। এদিকে কাঠমান্ডুতে ভক্তপুরের সেই গলিগুলো। আমাকে ইতিউতি জায়গায় নিয়ে যাওয়া চন্দন যে চায়ের কাপে চপস্টিকগুলো ড্রামস্টিকের মত ব্যবহার করে দেখিয়েছিল, তার নাম্বার রিচেবল পেলাম না। আশা করি ক্লাব আমস্টারডামে যেই ছেলেগুলো অন-রিকোয়েস্ট বার দশেক লেননের ইম্যাজিন গেয়েছিল তারাও সবাই ঠিক আছে।
  • Abhyu | ২৫ এপ্রিল ২০১৫ ১৯:৪৭290685
  • যা বুঝলাম নেপালের অবস্থা তো খুবই খারাপ। অনেক কিছু ধ্বংস হয়ে গেছে। প্রাণহানি হাজার ছাড়িয়ে যেতে পারে :(
    হোপফুলি ভারতীয় সেনা যাবে সাহায্য করতে। ওদের অভিজ্ঞতা প্রচুর। নেপালীদের অ্যান্টি ভারত মনোভাব কোনো প্রতিবন্ধক হবে না আশা করি।

    খুবই খারাপ লাগছে।
  • Abhyu | ২৫ এপ্রিল ২০১৫ ১৮:৩১290684
  • বুনু ঠিকাছে তো?
  • Abhyu | ২৫ এপ্রিল ২০১৫ ১৮:২৮290683
  • অর্পণ, মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন, এটা আনকমন জিনিস না।
    সিকির খবরও ঠিক্ঠাক, খুব টেনশন হয় এ সময়
  • kabya | ২৫ এপ্রিল ২০১৫ ১৮:১৫290682
  • আমার কাজে র মেয়ে র বর নেপাল গেছে। ওকে বল্লাম ফোন করেছো? বলে কাল কথা হয়েছে, আজ ঠিক ই থাকবে।
  • kabya | ২৫ এপ্রিল ২০১৫ ১৮:১২290681
  • একক ধন্যবাদ। চিন্তা হচ্ছিল।
    সিকিনির খবর পাওয়া গেছে শুনে নিশ্চিন্ত লাগল।
    অর্পন মা ভালো হয়ে উঠবেন খুব তারাতারি। চিন্তা কোরো না। আসলে সব জায়গায় এক ই ব্যাপার, বাবা মা রা এখানে এসে থাকতে চায় না মোটে।
  • Arpan | ২৫ এপ্রিল ২০১৫ ১৭:২৯290680
  • পাল্লিন!

    লুরু এলে একটা ট্রিট পাওনা রইল। প্লিজ একটা উইকেন্ড ফাঁকা রেখো।
  • সিকি | ২৫ এপ্রিল ২০১৫ ১৭:১৯290679
  • এভারেস্টের বেসক্যাম্পে ৮ জন মারা গেছেন, বিহারে মোট ২২ মৃত।
  • সিকি | ২৫ এপ্রিল ২০১৫ ১৬:৫৯290678
  • হুঁ, তোর সোনামুই আজ ব্যাপক খেল দেখিয়েছে।
  • Paallin | ২৫ এপ্রিল ২০১৫ ১৬:৩৯290677
  • ক্কি ঘুম মাইয়ার :)

    @পাই
  • pi | ২৫ এপ্রিল ২০১৫ ১৬:৩৭290676
  • কী অদ্ভুত। আজ তকে ভূমিকম্পের ম্যাপ দেখাচ্ছে, তাতে পঃবঙ্গ ই নেই। আর পুরো নর্থ ইস্ট জ্বলজ্বল করছে। কিছু তো টেরই পাইনি।
  • Paallin | ২৫ এপ্রিল ২০১৫ ১৬:৩৬290675
  • অপ্পন, এইটার ফার্স্টহ্যান্ড এক্সপিরিয়েন্স আছে। মাল্টিপল টাইমস। ইন্ফো ্লাগলে বোলো।
  • Paallin | ২৫ এপ্রিল ২০১৫ ১৬:৩৪290673
  • সোনামুই এর ভোটে কি ঝাড়পিট। বাইরের ভোট্গুন্ডাদের শুনি সোনামুই এর লোকজন পিটিয়ে বের করে দিয়েছে। জ্জিও !
  • pi | ২৫ এপ্রিল ২০১৫ ১৬:৩৪290674
  • লোকজনের চিকিৎসা চলছিল রাস্তায়, কারণ্নয় হাসপাতালাও ভেঙে পড়েছে কিম্বা ভেঙে পড়তে পারে।
  • pi | ২৫ এপ্রিল ২০১৫ ১৬:২৯290672
  • ইতিমধ্যেই প্রায় ৫০০ জন। পঃবঙ্গে ৩ জন।

    অর্পণ, মা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।
  • Abbe Plumpness Calm | ২৫ এপ্রিল ২০১৫ ১৬:০৫290671
  • ভাত
    ডাল
    লটে মাছের বড়া
    আমোদী মাছ ভাজা
    কাঁচা আম, কাসুন্দি দিয়ে দেশি পুঁটির টক
    আদা বাটা দিয়ে মেনি মাছ
    গন্ধরাজ সরষে বেলে

    স্থান - ফিশফিশ, বালিগঞ্জ প্লেস

    অসংখ্য মাছের প্রিপারেশন, আমার বাড়ির বেড়ালদের খুবই পছন্দ হয়েছে। মাছ ব্যাপারটা কেমন ইয়ে মতন বলে আমার অতটা...

    বেড়াল প্রজাতির লোকজন ঘুরে আসতে পারেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত