এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ২৫ এপ্রিল ২০১৫ ১০:৪৯290580
  • নয়নতারা গাছের পাতা না ফুলের বোঁটা কি একটা খুব ভালো ওষুধ। এথেন্সের বোটানিক্যাল গার্ডেনে প্রচুর নয়নতারা গাছ আছে, লাগলে বলবেন - বীজ পাঠিয়ে দেব।
  • Abhyu | ২৫ এপ্রিল ২০১৫ ১০:৪৫290579
  • অরণ্যদা, বাংলা বললে তো আপনারা পাত্তা দেবেন না, তবু দেখুন http://en.wikipedia.org/wiki/Azadirachta_indica
  • S | ২৫ এপ্রিল ২০১৫ ১০:৪২290578
  • ঢ্যাঁড়শে তো প্রচুর স্টার্চ। সারারাত ভিজিয়ে রাখা মানে এক গ্লাস স্টার্চ মিশ্রিত জল। সেই জল সুগার কমানোর জন্যে?
  • Arpan | ২৫ এপ্রিল ২০১৫ ১০:৩৯290577
  • শুনেছি নয়নতারা গাছের পাতা চিবুলে সুগার কন্ট্রোলে থাকে। সে পাতাও শুনেছি বিষ তেতো। (চন্দ্রবিন্দু নেই)
  • - | ২৫ এপ্রিল ২০১৫ ১০:৩৮290576
  • তাও আবার প্লেন জল না। এক্কেরে গ্লাস ভত্তি ঢ্যাঁড়শ জল ঃ-)
  • aranya | ২৫ এপ্রিল ২০১৫ ১০:৩৬290575
  • যাঃ, আশার আলোয় শান্তনু জল ঢেলে দিলেন
  • S | ২৫ এপ্রিল ২০১৫ ১০:২৮290573
  • ভাগিদার, ওয়েস্ট উইঙ্গের বেশ কতগুলো সিজন দেখেছি। হাসি পায়। ঐ সিরিয়ালে দেখিয়েছে প্রেসিডেন্ড, ভিপ, হোয়াইট হাউসের সব্বাই কি ভালো। আহা। কি ইনোসেন্ট সব লোকজন। কত গ্যান তাঁদের। এইটা মনে হয় তইরী করা হয়েছিলো মনিকা কেসের পরে পলিটিকাল ক্লাসের প্রতি প্রিয়ত্ব/আনুগত্য তইরী করার জন্যে। স্ক্যান্ডাল, ভিপ, বা হাউজ অব কার্ডস দেখলে বোঝা যায় যে ওয়েস্ট উইঙ্গ অতিব জুভেনাইল।
  • kc | ২৫ এপ্রিল ২০১৫ ১০:২৮290574
  • শান্তনুদা, লটারির টিকিট কাটতে বলছ তাইলে?
  • santanu | ২৫ এপ্রিল ২০১৫ ১০:২৫290572
  • যার কপাল ভালো তার সুগার কমে। এর সাথে ঢ্যাঁড়শ এর কোনো সম্পর্ক নাই।
    ৬ মাস সকালে উঠে ওই জঘন্য জল খেয়েছিলাম। কিস্যু হয় নি।
    অসুধ খান, প্রথমে একটা, তারপর দুটো, চারটে ইত্যাদি, তারপর ইন্সুলিন,
    ঐসব টোটকা হয় গুল্প নয় কপাল।

    ঢ্যাঁড়শ খেয়ে সুগার কমলে একটা লটারির টিকিট ও কাটবেন, কিছুই বলা যায় না।
  • kc | ২৫ এপ্রিল ২০১৫ ১০:২৪290571
  • সবথেকে ভাল হয় ব্যাকইয়ার্ডে ঢ্যাঁড়শ লাগান, তাইলে স্প্রে কেমিক্যাল সার এসব থেকেও রেহাই।
  • Bhagidaar | ২৫ এপ্রিল ২০১৫ ১০:২৩290570
  • অনেকগুলো নামকরা সিরিজ দেখিনি, তুলে রাখা আছে, কিন্তু যা যাদেখেছি তার মধ্যে আমার ফেভারিট দা ওয়েস্ট উইং।
  • kc | ২৫ এপ্রিল ২০১৫ ১০:২১290568
  • খালিপেটে।
  • সিকি | ২৫ এপ্রিল ২০১৫ ১০:২১290569
  • কাটোয়ায় ননস্টপ বোমাবাজি চলছে।
  • - | ২৫ এপ্রিল ২০১৫ ১০:১৯290566
  • জলটা খালি পেটে খেতে হবে নাকি ব্রেকফাস্টের সঙ্গে খেলেও চলবে?
  • kc | ২৫ এপ্রিল ২০১৫ ১০:১৯290567
  • কাঁচা
  • aranya | ২৫ এপ্রিল ২০১৫ ১০:১৭290565
  • রিয়ালি, অফ অল থিংস, ঢ্যাঁড়শ! এটা তো করাই যায়। কাঁচা ভেজাব না সিদ্ধ করে?
  • kc | ২৫ এপ্রিল ২০১৫ ১০:১৩290564
  • ঢ্যাঁড়শ, ঢ্যাঁড়শ। রাত্রে এক গেলাস জলে একটা ঢ্যাঁড়শ লম্বালম্বি ভাবে কেটে নিয়ে ডুবিয়ে রাখুন। সকালে উঠে জলটা খেয়ে ফেলুন। সুগার কমে যাবে।
  • - | ২৫ এপ্রিল ২০১৫ ১০:০৬290563
  • কলকাতায় ভালো শালের জন্য কোন কোন দোকানে যাওয়া উচিৎ? কাশ্মীর এম্পোরিয়ামে যাওয়া হবেই। এছাড়া অন্য কোথায়?
  • S | ২৫ এপ্রিল ২০১৫ ১০:০৪290562
  • মিমি চক্কবত্তি নিয়ে আমি কিন্তু বলিনি ভালো অভিনয় করে - বলেছিলাম কোনো নেকামো নেই। ভালো অভিনয় আমার লাগতো সন্ধ্যা রায়ের। আরেকজন ছিলেন ছায়াদেবি - মনে হয় টিভি থেকে বেড়িয়ে এসে কথা বলছেন।

    ইন্জিরি সিরিয়াল দেখতে গেলে দেখুনঃ
    কমেডির ক্ষেত্রে বিগ ব্যাঙ্গ, হাউ আই মেট ইউর মাদার, ফ্রেন্ডস (সেই পুরোনো), স্ক্রাব। কিন্তু এই সবগুলোতে একটাই প্রব্লেম - অডিয়েন্সের হাসি। আরেকটু ম্যাচিওর দেখতে হলে দেখুন - মডার্ণ ফ্যামিলি - একদম অন্যরকম। আর যদি টুইস্টেড কমেডি দেখতে হয় - তাহলে দেখুন অ্যারেস্টেড ডেভেলপমেন্ট - এর থেকে ভালো স্ক্রিপ্ট মনে হয়না কোনো কমেডিতে লেখা হয়েছে। আরো দুটো আমি এখন দেখি - অন্য স্বাদের - এপিসোড্স (ম্যাট ল ব্ল্যান্ক আমার বড্ড প্রিয়) আর ভীপ (এইটা যারা হাউজ অব কার্ডস দেখেন তাদের জন্যে মাস্ট সি - হজম করিয়ে দেবে)।

    আর সিরিয়াস দেখতে গেলে আছে - লস্ট (প্রথম তিনটে আর শেষের সিজনটা যাস্ট অসাধারন)। যারা ইন্জিনিয়ারিঙ্গের লোক দেখুন প্রিজন ব্রেক। হাউজ অব কার্ডস জাস্ট অসাধারন - মানে লোকটা একাই একহাজারের সমান - পলিটিকাল থ্রিলার দেখে যে গায়ে কাঁটা দিতে পারে এইটা না দেখলে জানবেন না। স্ক্যান্ডাল আমার মোটামুটি লেগেছে - শুধু মাত্র ফার্স্ট লেডির চরিত্রে বেলামি ইয়ঙ্গ অসাধারণ অভিনয় করে গেছেন। ব্রেকিঙ্গ ব্যাড শুনেছি খুব প্রিয় সবার - আমি কিছুতেই শুরু করতে পারিনি - আমি আবার কেমিস্ট্রিতে বড্ড কাচা। আর আরেকটা আছে - হোমল্যান্ড। এর মধ্যে হোমল্যান্ড আর লস্ট মিয়া বিবি দুজনেরই দেখার মতন। আরো একটা আছে - গুড ওয়াইফ। যাঁরা ব্যাটসম্যানের ভক্ত দেখুন গথ্যাম - ভালো হচ্ছে।
  • kumu | ২৫ এপ্রিল ২০১৫ ১০:০৩290561
  • অর্পণ না নোতুন পুরোনো কোন পাসওয়ার্ডেই খুল্লো নাতো।
    অরণ্য ডায়াবিটিসের জন্য কোন ওষুধ খান?সেগুলো কখন খাবেন(খালিপেটে /অন্য সময়)সেটি ডঃকে জিগিয়ে নেবেন।আমি ওষুধের সময় কন্ট্রোলিয়ে উপকার পেয়েছি।
  • aranya | ২৫ এপ্রিল ২০১৫ ১০:০১290560
  • অভ্যু, ওটাকে বাংলায় কি বলে?
  • Abhyu | ২৫ এপ্রিল ২০১৫ ০৯:৫১290559
  • আজাদিরাচটা ইন্ডিকার পাতা খান, সুগার কমবে
  • aranya | ২৫ এপ্রিল ২০১৫ ০৯:৪৫290558
  • মাস্ক খেয়ে কোন সমস্যা হয় নাই। থ্যাংকুমু।

    ভয়াবহ কাজের চাপ, নো হাঁটাহাঁটি, নিষিদ্ধ খাদ্য ভক্ষণ ইঃ কারণে সুগার চড়্চড়িয়ে বাড়ছে, সে অবিশ্যি অন্য দুঃখের কিস্যা
  • Arpan | ২৫ এপ্রিল ২০১৫ ০৯:৪২290557
  • হ্যাঁ, সেটা দিয়ে এবারো হবে না?
  • san | ২৫ এপ্রিল ২০১৫ ০৯:৪০290556
  • অল্পবয়সের অপর্ণাকে ( গোটা দুতিন সিনেমাই দেখেছি হবে) আমারও ভালই লাগে।মাধবীকেও।
  • kumu | ২৫ এপ্রিল ২০১৫ ০৯:৩৯290555
  • অর্পণ আছে।সেখানে গিয়েই বদলেছিলাম।জিমেলে নোতুনটি এসেছিল।
  • Bhagidaar | ২৫ এপ্রিল ২০১৫ ০৯:৩২290554
  • কাছিমের জন্য তো গুপ্তটুকু লুপ্ত নয় যুক্ত করতে হয়!
  • a x | ২৫ এপ্রিল ২০১৫ ০৯:২৯290552
  • আমারও অপর্ণাকে বেশ ভালো লাগে। তিন কন্যাতে। কাবেরীকেও ভালো লাগে। কেয়াকেও। মাধবীকে তো খুবই।
  • Bhagidaar | ২৫ এপ্রিল ২০১৫ ০৯:২৯290553
  • বাক্সবদল আমার ভাললেগেছিল, সৌমিত্রকে একটু সহ্য করে নিলেই হলো।
  • - | ২৫ এপ্রিল ২০১৫ ০৯:২৮290551
  • ভাগীদার ৯টা১৯ঃ রিতুপন্নার গুপ্ত টুকু লুপ্ত করে পোথোম লাইনে এক্কথায়ই বলতে পার্তেন -- সব সেনোয়ালা নাইকাদেরই ভালো লাগে।
    আর, গুপ্ত টুকু লুপ্ত হয়ে গেলে কাছিমও কাছাকাছি চলে আসে ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত