এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kk | ২৫ এপ্রিল ২০১৫ ০০:৪৫290370
  • কে গল্প বলছে?আমিও একটু শুনি।
  • Atoz | ২৫ এপ্রিল ২০১৫ ০০:৪৪290369
  • মাঝখানে একটা বড়ো দেখে খপরের কাগজ পাতো, তার উপরে মুড়ি ঢালো, বেগুনী ঢালো, আলুর্চপ ঢালো, গোটা কত কাঁচলংকা ঢালো। তারপরে গোল হয়ে ঘিরে বসো, খেতে খেতে সবাই গল্প শুনি। গল্প শুরু করো।
    ঃ-)
  • kc | ২৫ এপ্রিল ২০১৫ ০০:৪৩290368
  • মুড়িমাখা কাগজটাই পেতে দিলেন? জামায় তেল লেগে যাবে তো।
  • kk | ২৫ এপ্রিল ২০১৫ ০০:৪২290367
  • বসলাম। আমার জ্যেঠিমা ডিমকে বলতেন হাঁসফল। ডিম বললে নাকি অযাত্রা হবে।তাই।
  • a x | ২৫ এপ্রিল ২০১৫ ০০:৪১290366
  • এই তো খবরের কাগজ পেতে দিয়েছি, বসে পড়!
  • Atoz | ২৫ এপ্রিল ২০১৫ ০০:৩৯290365
  • কারা যেন মুরগীর ডিম শাস্ত্রে নিষেধ বলে খেত না, খেত হাঁসেরডিম। শাস্ত্রে হাঁসের ডিম সম্পর্কে হয়তো কিছু নিষেধ বলা ছিল না কিংবা হয়তো বলা ছিল "প্রত্যহ হংসডিম্ব ভক্ষ ভক্ষ ভক্ষ, কুক্কুটস্য ডিম্ব নৈব নৈব চ।"
    ঃ-)
  • kk | ২৫ এপ্রিল ২০১৫ ০০:৩৭290363
  • আপনারা একটু সরে বসুন তো।আমাকে একটু বসতে দিন।
  • kc | ২৫ এপ্রিল ২০১৫ ০০:৩৭290364
  • না না আমার লাগে আঁশটে গন্ধ। বাড়ির বাকি দুজনতো হামলে পড়ে খায়।
  • a x | ২৫ এপ্রিল ২০১৫ ০০:৩৫290362
  • বলে কি রে! পচা ডিম আর ওভারকুকড মাংস খেয়েছিলেন তাইলে।
  • kc | ২৫ এপ্রিল ২০১৫ ০০:৩৪290361
  • হাঁসের ডিমে বড্ড আঁশটে গন্ধ, হাঁসের মাংস কেমন চিমড়ে টাইপ। ভালো না।
  • একক | ২৫ এপ্রিল ২০১৫ ০০:৩০290359
  • অবশ্য এখন রোজ হাঁসের ডিম ও খাইনা।
  • a x | ২৫ এপ্রিল ২০১৫ ০০:৩০290360
  • হুচে, খেতে আপত্তি না থাকলে চামড়া শুদ্ধু কর।
  • a x | ২৫ এপ্রিল ২০১৫ ০০:২৯290358
  • আপনারা এইটুকুন এইটুকুন বাচ্চারা এত ওষুধ খান কেন?
  • একক | ২৫ এপ্রিল ২০১৫ ০০:২৭290357
  • সেজন্যে স্টাটিন গিলছি তো রোজ নিয়ম করে :( আর কত :/
  • I | ২৫ এপ্রিল ২০১৫ ০০:২২290356
  • তবে কিনা রেগুলার খান পাঁচেক হাঁসেড্ডিম খেলে আমারে আর বাঁচতে হবে না। আহা, বহুকাল হাঁসেড্ডিম খাই নি। হে কোলিষ্ঠরল, নিষ্ঠুর কোলিষ্ঠরল !
  • pi | ২৫ এপ্রিল ২০১৫ ০০:২১290355
  • স্কিনের সাথে খেলে বোধহয় অপকার বেশি।

    বেশি হাঁসের মাংস খেলে অস্বস্তি হয়, বিশেষ করে একটু বয়স হলে, এটা এখানেই অনকেই বলেছে। এখানে হাঁসের মাংস তো খুব চালু জিনিস। খুব স্পেশাল ডিশ।
  • একক | ২৫ এপ্রিল ২০১৫ ০০:১৮290354
  • আরে হাঁস নিয়ে লোকে ওরম বেকার দুন্নাম দেয় ঈদিকে খেতেও ছাড়েনা। সেই এক ছিল সিনিয়র আমার প্রথম চাগ্রিতে। ধর্মতলার দিকে একটা ক্লায়েন্ট হাউসে যাওয়ার আগে এট্টু রাইটার্সের উদিকে গিয়ে খান পাঁচেক সেদ্ধ হাঁসেদ্দিম খেয়ে পিত্তরক্ষা কত্তুম আর সে অলপ্পেয়ে ছোঁড়া খালি পাশে দাঁড়িয়ে বলবে : হাঁসেদ্দিম খেলে বাত হয়, হাঁসেদ্দিম খেলে বাত হয়। তাপ্পর ঠিক যখন আমি পাঁচ কী ছ নম্বর ডিমটা মুখে পুরছি তখন আর থাকতে না পেরে ডিমলা কে :ওই আমাকেও দুটো দাও তো, নুন দিয়ে দিও।
  • pi | ২৫ এপ্রিল ২০১৫ ০০:১৭290353
  • সেতো বারণ করেই।

    এখানে হাঁসগুলোকে প্রচুর নধর করা হয়, খাওয়ার জন্য।
  • I | ২৫ এপ্রিল ২০১৫ ০০:১৫290352
  • তালে তো শোর-গরু খাওয়াই যাবে না।
  • I | ২৫ এপ্রিল ২০১৫ ০০:১৪290351
  • বেশ লুন মাখানো চাঁদ।
  • pi | ২৫ এপ্রিল ২০১৫ ০০:১১290350
  • হাই ফ্যাট কনটেন্ট আর স্যাচুরেটেড ফ্যাটের জন্য বলে।
  • I | ২৫ এপ্রিল ২০১৫ ০০:১০290349
  • দিব্য খুলছে।
  • সিকি | ২৫ এপ্রিল ২০১৫ ০০:০৯290348
  • আমার গুগল খুলছে, কিন্তু জিমেল ডাউন।
  • Div0 | ২৫ এপ্রিল ২০১৫ ০০:০৮290347
  • টু
    আ লুনি ডক

    যদি পারো লুন দাও
    আমি লুন খেতে ভালোবাসি
    দাও লুন, লুন দাও
    আমি লুন খেতে ভালোবাসি
    ভালোবাসি ফুলে লুন
    ভালোবাসি লুনে মনস্তাপ
    লুনময় হাঁস দাও যদি
    আমি ইগনোর করবো রক্তচাপ

    <বাদবাকি>
  • একক | ২৫ এপ্রিল ২০১৫ ০০:০৭290346
  • হম, দেখলুম তো চেক্করে।
  • সিকি | ২৫ এপ্রিল ২০১৫ ০০:০৪290345
  • আপনাদের জিমেল খুলছে?
  • একক | ২৪ এপ্রিল ২০১৫ ২৩:৫৯290344
  • হাঁসের মাংস তো চিরকাল ইংলিশ ড্রেস করেই খেলুম। নইলে স্বাদ পাওয়া যাবেনা।
  • I | ২৪ এপ্রিল ২০১৫ ২৩:৫৮290343
  • তালে খাবো। আমি লুন খেতে খুব ভালোবাসি।
  • I | ২৪ এপ্রিল ২০১৫ ২৩:৪৫290342
  • প্রেসার বাড়বে কেন? এতে কি ঢালাও লুন দেওয়া হয়?
  • hu | ২৪ এপ্রিল ২০১৫ ২৩:৩৪290341
  • থ্যাঙ্কু পাই, ফোর্জি। ফোর্জির রেসিপিতে তো স্কিন অন লিখেছে। পাই যেটা দিলে সেটাতেও পালক ছাড়ানোর কথা লিখেছে। চামড়া কি করতে হবে বলছে না। যাক গে, এখন ঘুমোই। কাল তো রাঁধব।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত