এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ২৪ এপ্রিল ২০১৫ ২৩:২৬290338
  • এই নাও। এখানে ভালোভাবে লেখা আছে। ছাড়াতেই বলেছে।
    http://rupascloset.blogspot.in/2011/03/pitha.html

    তবে একটা কথা, এটা খেলে প্রেশার খুব বেড়ে যায় বলে এখানের লোকজন, ডাক্তাররা বলেন। প্রেশারের সমস্যা কারুর থাকলে একটু বুঝেশুনে মেপেজুখে খাওয়া ভাল।
  • Atoz | ২৪ এপ্রিল ২০১৫ ২৩:২৬290339
  • ব্যাংদি, সরল দে'র ঐ লেজকাহিনি গল্পটা কী ছিল? সারসংক্ষেপ কইবে?
  • - | ২৪ এপ্রিল ২০১৫ ২৩:২৫290337
  • পিসি জানালো আর হপ্তা দেড়েকের মধ্যেই বাদুর জন্মদিন। 6 May। কাজুর কি কিছুই করার নেই?
  • pi | ২৪ এপ্রিল ২০১৫ ২৩:২৩290336
  • আরে না। আমিও এই ঘটনার পরে কখনো খেয়েছি মনে হয়। তবে হ্যাঁ, ঐদিন নিচের বাড়ি থেকে পাঠালে খেতে পারতুম না।
  • pi | ২৪ এপ্রিল ২০১৫ ২৩:২০290334
  • এইরে আমি রান্না করিনি, কিন্তু বেশ ক'বার খেয়েছি। খাওয়ায় তো কোন ছাল টাল বুঝিনি।
  • hu | ২৪ এপ্রিল ২০১৫ ২৩:২০290335
  • এহে! তোমার এই পোস্টটা দেখার আগেই লিখলাম। এখন কেমন লাগছে ঃ-(
  • hu | ২৪ এপ্রিল ২০১৫ ২৩:১৭290332
  • পাই, চালকুমড়ো দিয়ে হাঁসের মাংসে চামড়া রাখা হয় নাকি ছাড়িয়ে দেয়? ছবি দেখে বুঝতে পারছি না।
  • Div0 | ২৪ এপ্রিল ২০১৫ ২৩:১৭290333
  • আম-কুমড়ো শুনে একটা কন্টাই-স্পেসিফিক রান্নার কথা মনে এল। আমসি, সজনেডাঁটা আর কুমড়ো দিয়ে মৌরলামাছের টক। ঢেঁকিছাঁটা চালের ভাতের সঙ্গে মেখে অমেত্ত। এইটা লিখতে গিয়ে সেই গরম ভাতের গন্ধ নাকে আসে। সমুদ্রের ধারে অজ গ্রামের সেই বাড়িতে কাঁসার গেলাসে নোনতা নোনতা জল। মাটির দাওয়া। উঠোনে দোলনায় শিশু ঘুমায়।
  • pi | ২৪ এপ্রিল ২০১৫ ২৩:১৬290331
  • কিছুদিন আগে, সকাল উঠে থেকেই শুনি প্যাঁক প্যাঁক। কিম্বা তাতেই বোধহয় ঘুম ভেঙেছিল। কিছুক্ষণের মধ্যেই বাবা খুব উত্তেজিত হয়ে জানাল, আমাদের বাড়ির তলায় একটা মস্ত হাঁস এসেছেন। আমিও ততোধিক উতেজিত হয়ে জানলা দিয়ে উঁকি মারলুম। যদিও তিনি একটি বিরাট পরিসরে ঘুরে বেড়াচ্ছিলেন, কেমন সন্দেহ হল, সেটুকুও নির্দিষ্ট গণ্ডির মধ্যেই। ভাল করে ঠাহর করতে মনে হল গলায় সুতো বাঁধা। একটা কুকুরছানার সাথে খুব ঝগড়া করছিল। যাহোক, নিচের বাড়ির ছেলেটা হাঁস পুষেছে দেখে খুশিই হলুম। প্যাঁকপ্যাঁকানি হোক আর যাই হোক, নতুন পড়শিকে বেশ পছন্দই হয়েছিল। বেশ দেখতেও। সারাদিন দেখি বাবা ঘোরে ফেরে জানলার কাছে যায় আর আমাকে আপডেট দেয়, কী করছে। আমার মত ল্যাদখোর প্রাণীও বেশ কয়েকবার ভিসিট দিয়ে এল।
    সন্ধে হতেই ওর আওয়াজ কমলো, লোকজনের আওয়াজ বাড়লো। ভাবলাম, যাক, অন্ধকার হলে অন্তত ঘুমোয়। বউ কথা কও, কোকিল বা মাথার উপরের পায়রাদের মত অনিদ্রা রোগে ভোগে না, মাথা খারাপ করবেনা। বাবা বললো, নিচে বোধহয় আজ ফিস্টি। অন্ধকারে আগুন জ্বলছে। বাবা কেমন ক'রে একটা বললো।
    পরেরদিন সকালে আর প্যাঁকপ্যাকানিতে ঘুম ভাঙেনি। এটা বলা যদিও বাহুল্য হল।
  • hu | ২৪ এপ্রিল ২০১৫ ২৩:১৩290330
  • অক্ষদি, ঐ জন্যই তো মন স্থির করতে পারছি না চামড়াটা বাদ দেব কিনা। চামড়া ফেলে দিলে কি টেস্ট ঠিক থাকবে? আমার এক বন্ধু একবার মুরগীর ঝোল করেছিল চামড়া না ছাড়িয়ে। কাজেই বাঙলী ঝোলও চামড়া রেখে করা যাবে এটা জানি। কিন্তু নিজে কখনও করিনি বলে সাহস পাচ্ছি না।
  • a x | ২৪ এপ্রিল ২০১৫ ২৩:০৯290329
  • হুচে, হাঁসের চামড়ার তলায় অনেক ফ্যাট থাকে। হাঁসের মাংস এমনিতে মুরগির চেয়ে কম মাংসাল। ঐ ফ্যাটেই কিন্তু স্বাদ সবচেয়ে। চামড়া বাদ দিলে ফ্যাট অনেক চলে যাবে - তবে সেটাই হয়ত তুমি চাইতে পার। ঝোল ইত্যাদিতে চামড়া ছাড়া, কিন্তু রোস্ট গোছের করলে অবশ্যই চামড়া রেখ।
  • Tim | ২৪ এপ্রিল ২০১৫ ২৩:০৫290328
  • বাহ এটা ভালো নাম হয়েছে। ব্যাঙদিও নিশ্চয়ই আপত্তি করবেনা, করলেও সংক্ষেপে হানি-বিভীষিকা করে মেকাপ দেওয়া যাবে। ;-)
  • hu | ২৪ এপ্রিল ২০১৫ ২৩:০৪290327
  • অক্ষদি, আমিও মুরগীর ঝোলের মতই করব ভেবেছি। চামড়া ছাড়িয়ে নিই তাহলে?
  • hu | ২৪ এপ্রিল ২০১৫ ২৩:০৩290324
  • হ্যাঁরে সামরানদিকে এত্তেলা দিয়েছি। প্রথমবার কিনা। রাঙালুই বল আর কুমড়োই বল - ও আমি সাহস করে হাঁসের মাংসে দিতে পারব না।
  • byaang | ২৪ এপ্রিল ২০১৫ ২৩:০৩290325
  • আমাদের পাড়ার সামনেও একটা কোলকাতা রোল সেন্টার বসেছে মাস কয়েক হল।

    ওটা ফ্রেশ মোর নয়। ফ্রেশ অ্যান্ড মোর। আমাদের পাড়ার সামনের দোকান।
  • Atoz | ২৪ এপ্রিল ২০১৫ ২৩:০৩290326
  • টিম, বিভীষণ এর কাউন্টার্পার্ট পাওয়া গ্যাছে এতদিনে। সরমা ঠিক খোলে নি, কিক ছিল না।। তারপরে উত্তমবাবুর শ্রীকান্ত সিনেমা দেখে মনে হলো, ওটা হবে বিভীষিকা। ঃ-)
  • a x | ২৪ এপ্রিল ২০১৫ ২৩:০২290323
  • হাঁস রান্না আম্মো বলতে পারি, কিন্তু সে বিদেশী রান্না, তাতে চামড়া থাকবে। পালক থাকবেনা (রিস্ক নিলাম না)। আর নয়ত মুর্গির ঝোলের মত করে ফেল!
  • Div0 | ২৪ এপ্রিল ২০১৫ ২৩:০১290321
  • আমি শমিত দেখেও দেখলাম জনতা ন্যাড়াদা ভেবে নাপাচ্ছেন তাই আর কিছু বলিনিকো।

    হুচি, গয়নাবড়ির টেস্টে কিছু ফারাক তো হয়ই। ডাল-ভাত দিয়ে মেখে খেতে দিব্য লাগে আর কি। তবে টেস্টের জন্য মশলাবড়িগুলোর কথাই মনে আসে। যেগুলো শুক্তোয় দেওয়া হত। :-( :-( :'-((

    ব্যাঙদি ফ্রেশ মোর কোনটা? পুরনো অশান যেটা ছিল? টোটাল মলটায় পাওয়া যায় শুনে পুলকিত হলাম। কালই যাচ্ছি। আর আমাদের পাড়ায় একটা কোলকাতা রোল সেন্টার খুলেছে যেখানে চিংড়ি আর কবিরাজি কাটলেট ছাড়াও ঘুগনি পাওয়া যায় :) :) :)

    অক্ষদা', আমার কিচাইন বেশ সাফসুতরোই থাকে। রান্নাবান্না কালেভদ্রে হয় কিনা :)
  • Atoz | ২৪ এপ্রিল ২০১৫ ২৩:০০290320
  • চীনারা ও ভালো হাঁস রাঁধে।
  • san | ২৪ এপ্রিল ২০১৫ ২২:৫৭290319
  • হাঁস রান্না সামরানদি নির্ঘাৎ ভাল জানে।
  • pi | ২৪ এপ্রিল ২০১৫ ২২:৫৬290318
  • আরে ওটা চালকুমড়ো বা কুমড়ো না। রহস্য উদ্ধার হয়েছে। ওটা রাঙালু। রাঙালু দিয়ে হাঁস। সে অতি উত্তম।
    কিন্তু কথা হল, যা বুঝলাম, এদেশে রাঙালুকে কুমুড়া বলে আর কুমড়োকে রঙ্গালু। সে খুবই খিলিমিলি ব্যাপার।

    টিম, খুবই ভয়ের ব্যাপার। আমার গভীর রাতের খাদ্য যদি আমার খাদক হয়ে যায় ..
  • san | ২৪ এপ্রিল ২০১৫ ২২:৫৫290316
  • হু, গয়নাবড়ি খেতে বেশ ভাল।
  • Arpan | ২৪ এপ্রিল ২০১৫ ২২:৫৫290317
  • (নাহ, সত্যি ধরতে পারেননি)
  • | ২৪ এপ্রিল ২০১৫ ২২:৫৪290315
  • আর দত্তক নিতে হলে আমি অজ্জিতের মত কাউকে নেব। নিতান্ত না পেলে অক্ষর মত কাউকেও কনসিডার করতে পারি (যদিও তার পরে অনেক খাটতে হবে)
  • a x | ২৪ এপ্রিল ২০১৫ ২২:৫৩290314
  • আর ডিভোর এপ্রন পরা রান্নার ছবির চেয়ে এমন পরিষ্কার রান্নাবান্নার জায়গা দেখে আমি খুবই ইম্প্রেসড।
  • | ২৪ এপ্রিল ২০১৫ ২২:৫২290312
  • হুঁ হটস্টার মনে হয় ঠিক আত্মস্থ করতে পারে নি ব্যাঙ।
  • byaang | ২৪ এপ্রিল ২০১৫ ২২:৫২290313
  • ধরতে না পারার কী আছে? ঐ সাইটে গিয়ে এই বাদুরাণীর শোয়ের ভিউ শো করলে কিস্যু দেখাতে পারছে না। তাই আমার টিভি চাই।
  • Arpan | ২৪ এপ্রিল ২০১৫ ২২:৫১290310
  • (টিম, মনে হয় ব্যাংবাউ হটস্টারের ব্যপারটা ঠিক ধরতে পারেননি)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত