এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ২৪ এপ্রিল ২০১৫ ১৪:৫৯290101
  • একে একে উত্তর দিই
    -বাদু কে? বাদু একজন সম্বেদনশীল অভিনেত্রী। হেব্বি ব্যক্তিত্ব (রেফঃ কুমুদি), গ্লিসারিন লাগেনা (রেফঃ ?), আপাতত বাংলা সিরিয়ালে পরিচিত মুখ ও কাজুর হার্টথ্রব। কিন্তু এখানেই প্রশ্নটা আরো বিস্তার পায়। এর সাথে লিংকড বাদু কে?
    -বাদু কী? এটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাদুকে কী জানতে হলে তাকে চেনা দরকার। আমরা কি বাদুকে চিনতে চাই? বয়েই গেল বলবেন্না, ইসের ওপারের কথাও এখানে অবান্তর (স্মৃতি সততই খচ্চর)। বাকি রইলো এমেনকেকে। মানুষের জীবন যেমন ঈশ্বরের দুঃস্বপ্ন, তেমনি এমেনকেকে হলো করন জোহরের দুঃস্বপ্ন। বাদু আসলেই লক্ষ কোটি বছর ধরে বয়ে চলা ....শূন্যস্থান পূরণ কএ নিন। বাদু আয়নার মত, কেউ সেখানে হিনী দেয় তো কেউ হানি। তাই আবারো, চেইন রিয়াকশনের মত, জানতে হবে, বাদু কেন? বাদুকে চেনা সহজ নয়।
    -অতএব, বাদু কেন?
    এখানে নানান অ্যাঙ্গল আছে। দোলনা থেকে হাতবোমা, পর্দা থেকে জর্দা, পদ্য থেকে প্রেম আর ছন্দ থেকে কন্দ। বাবার ব্যারিটোন থেকে মায়ের গৃহকোণ, বোনের বিয়ে থেকে প্রেমিকার (সন্তানের) অন্নপ্রাশন, পাবেন। সব মিলিয়ে মার্জিন আর সাম্রাজ্যবাদের ককটেল থেকে বাদুর উৎপত্তি। পুরাণে আছে তিনো থেকে তারান্তিনো, সব গুলে খেয়ে বদহজম হেতু ব্রহ্মা বমি করলেন। সেই বমি ধুতে শিবের মাথায় সামান্য অস্ত্রপচার করে (ব্যাংদির রিকোয়েস্ট) গঙ্গায় ফিনাইল মেশানো হলো। সেই লিকুইডে (আর ডিটেল চাইবেন্না, খুন হয়ে যাব) থেকে বাদুর উৎপত্তি।
  • সিকি | ২৪ এপ্রিল ২০১৫ ১৪:৫৬290099
  • ব্যাঙের জন্য কবিতা তো সুকুমার রায়ই লিখে গেছেন। সেখানে অবশ্য বিভীষণের নাম রামভজন।
  • sosen | ২৪ এপ্রিল ২০১৫ ১৪:৫৩290098
  • এইত্তো, ফার্স্ট এন্ট্রি এসে গ্যাছে। দ্যাখো, দেখেশেখো। পরকীয়া কত্তে না পেরে সিকি সেশে সিকিনীর নামেই লিখে ফেল্লো। তুমিও বিভীষণদার নামে লেখো, পরকীয়া তো কাচাকুচির মদ্দে সময় করে উঠতে পারবে না
  • sosen | ২৪ এপ্রিল ২০১৫ ১৪:৫১290097
  • ক্যানো? অম্নি! তুমি কবিতা লিখবে। বাদুড়াণিকে হ্যাটা কল্লেই কবিতা লিখতে হবে।
  • সিকি | ২৪ এপ্রিল ২০১৫ ১৪:৪৯290096
  • সিকি কয়, সিকিনী
    জনমের দুখিনী
    তুই গেলি বেড়াতে
    রাত নামে পাড়াতে
    একা বসে সিকি গায়
    সা রে গা মা হায় হায়
    সেই গানে জ্বলে দপ্‌
    প্রতিবেশি মোজা সব
    পরকীয়া হাতড়ে
    সিকি মরে কাতরে
    চাঁদু-বাদু ভেসে যায়
    পারাবার সাঁতরে
    গ্লিসারিন কম কম
    চমকিয়া চমচম
    থামে না চোখের জল
    সিকি-আঁখি ট্যাপকল।
  • byaang | ২৪ এপ্রিল ২০১৫ ১৪:৪৮290095
  • এই সোসেন, আমাকেও জাজের দলে ঢুকিয়ে নে না প্লিজ?
  • san | ২৪ এপ্রিল ২০১৫ ১৪:৪৪290094
  • তাছাড়া আমি অঙ্কুরিত দেখেই ছোলা পড়েছিলাম।
  • Abbe Plumpness Calm | ২৪ এপ্রিল ২০১৫ ১৪:৪৩290093
  • হুতাশের প্রেমিক (বা প্রেমিকা) ছিলো বলে পরশুরাম ল্যাখেন নাই। তথাপি কচি সংসদের সকলেই উঁচু জাতের প্রেমিক (বা প্রেমিকা) ছেলো - কাল্পনিক প্রিয়া (বা প্রিয়)-র উদ্দেশ্যে কঠিন কঠিন পদ্য লিখতো।
  • kumu | ২৪ এপ্রিল ২০১৫ ১৪:৪২290091
  • স্যান দুইই
  • Abbe Plumpness Calm | ২৪ এপ্রিল ২০১৫ ১৪:৪২290092
  • একে এই বুড়ো বয়সে ফের শ্রয়ডিঙ্গারের বেড়াল বুঝতে হচ্ছে, তার মধ্যে প্রেম, হুঁঃ যত্তসব।
  • san | ২৪ এপ্রিল ২০১৫ ১৪:৪১290090
  • প্রেমিক জোগাড় করে দ্যান, কবিতা লিখে দিচ্ছি। আমি এখন ঝুলি হাতে প্রেমিক খুঁজে বেড়াতে পারবনা মোটেও।
  • Abbe Plumpness Calm | ২৪ এপ্রিল ২০১৫ ১৪:৩৯290089
  • সোসেন কি হুতাশ হালদার?
  • সিকি | ২৪ এপ্রিল ২০১৫ ১৪:৩৮290087
  • না না, আমি কাজুর এই প্যাথেটিক প্রেমের প্রতি খুবই সিম-প্যাথেটিক।

    কাজু, গো-অ্যাহেড। গুঁতিয়ে দিস না।
  • sosen | ২৪ এপ্রিল ২০১৫ ১৪:৩৮290088
  • আমি কুমুদি আর হানুদা জাজ। যে ফাস্টোহবে তাকে মনিকাকার সিডি
  • sosen | ২৪ এপ্রিল ২০১৫ ১৪:৩৭290086
  • একটা সুন্দর অঙ্কুরিত প্রেমকে এই সব প্রশ্নবাণে যারা লাঞ্ছিত করছে তাদের একটা করে প্রেমের কবিতা লেখার শাস্তি দেওয়া হক। সেই সব কবিতায় নিজেদের প্রেমিক প্রেমিকার নাম থাকতে হবে। কাজুর মতো কারেজিয়াস হতে হবে।

    ফার্স্ট গোজ স্যান।
  • Tim | ২৪ এপ্রিল ২০১৫ ১৪:৩৪290085
  • স্যান, দুইই

    কাজুর পাড়ার নাম পাল্টে বাদুরডাঙা রাখা যায় না?
  • san | ২৪ এপ্রিল ২০১৫ ১৪:৩২290084
  • ব্যতিক্রমী ব্যক্তিত্ব অভিনেত্রীর না অভিনীত চরিত্রের ?

    ( সিরিয়াস প্রশ্ন, হতেই পারে - আমি তার ইন্টারভিউ ইঃ পড়ি নাই)
  • quark | ২৪ এপ্রিল ২০১৫ ১৪:৩১290083
  • বাদু কে, কী ও কেন?
  • h | ২৪ এপ্রিল ২০১৫ ১৪:৩০290082
  • এ মানে দেখেও ভাল্লাগে।
  • sosen | ২৪ এপ্রিল ২০১৫ ১৪:২৮290081
  • এহে, কুমুদি এরে ফ্যান কইয়ে অকমান কইরেন না। এ হইল খাঁটি চন্ডীদাসী প্রেম।
  • de | ২৪ এপ্রিল ২০১৫ ১৪:২৭290080
  • বাদু এক্কেরে ট্রাডিশন্যাল বিউটি -

    অভিনয় দেখি নাই -
  • kumu | ২৪ এপ্রিল ২০১৫ ১৪:২৪290079
  • যদি ঠিক বুঝে থাকি মেয়েটির ব্যতিক্রমী ব্যক্তিত্ব দেখেই কাজু ওর ফ্যান হয়ে পড়েচে।ওসব চোখ চুল কিছু না।
  • san | ২৪ এপ্রিল ২০১৫ ১৪:২৩290078
  • ওহো সেই গামছা পরে প্রেয়সী হাতে গাড়ু, তাইতো ?
  • b | ২৪ এপ্রিল ২০১৫ ১৪:২১290076
  • এঃ কাজু এক্কেবারে গলে পেস্তা হইয়ে গিয়েচে।
  • Abbe Plumpness Calm | ২৪ এপ্রিল ২০১৫ ১৪:২১290077
  • জনৈক প্রফেসরের এক সিনেমা তারার প্রেমে পড়ার গপ্পো
  • Abbe Plumpness Calm | ২৪ এপ্রিল ২০১৫ ১৪:২০290075
  • একেবারে "ও"? ও আচ্ছা;-)
  • san | ২৪ এপ্রিল ২০১৫ ১৪:১৯290074
  • প্রেম হো তো অ্যায়সা !

    সদা, তিলোত্তমা কোন গপ্পটা ?
  • sosen | ২৪ এপ্রিল ২০১৫ ১৪:১৫290073
  • ও কাজু আরেকটু লেখ না বাবা সত্যের খাতিরে
  • sosen | ২৪ এপ্রিল ২০১৫ ১৪:১৩290072
  • কাজুর পোস্টটা কি সুইট!
  • শ্রী সদা | ২৪ এপ্রিল ২০১৫ ১৪:০৮290071
  • কাজুদার অবস্থা দেখে কারো পরশুরামের তিলোত্তমা (?) মনে পড়ছে না ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত