এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sosen | ২৪ এপ্রিল ২০১৫ ০৯:৩৩289948
  • শ্যাম্পু দিয়ে কি করে দাঁত মাজে কেউ, ই রাম
  • pi | ২৪ এপ্রিল ২০১৫ ০৯:৩৩289949
  • অরণ্যদা, জিভের স্কিন বলে কি আর কেয়ার দরকার নেই ?
    তবে, মনে হয় শুধু ওটা খেয়েছেন বলে বিতিকিচ্ছিরি লেগেছে, ওর সাথে কিছুটা ক্লিন্সিং মিল্ক মিশিয়ে আর উপরে একটু ল্যাভেণ্ডার ট্যাল্কের গুঁড়ো ছড়িয়ে দিলে দিব্বি খেতে লাগতো। স্বাস্থ্যকরও হত। একক আর কলিদি কনফার্ম করতে পারবে।
  • Abbe Plumpness Calm | ২৪ এপ্রিল ২০১৫ ০৯:৩৩289950
  • দুগ্গাপুর-আসানসোল, গড়িয়া, কল্যাণী - এসব জায়গায় কেউ থাকেন নাকি?
  • aranya | ২৪ এপ্রিল ২০১৫ ০৯:৩১289947
  • ডায়াবিটিস যত বাড়ে, তত মিষ্টি-র ক্রেভিং হয়, এটা ঠিক। কি যেন একটা কারণ আছে, সোসেন বলতে পারবে
  • aranya | ২৪ এপ্রিল ২০১৫ ০৯:২৯289946
  • থ্যাংকুমু, রোজ এক চামচ জ্যাম খাই না, ঐ স্কিন মাস্ক-টা রোজ স্টেম সেল মাস্ক, তাই ব্যাঙ মজা করে রোজ কেন খাই জিগিয়েচে
  • kumu | ২৪ এপ্রিল ২০১৫ ০৯:২৭289945
  • অরণ্য, যার কেউ নাই তার পাশে কুমুদি আছে।গতকালের ভাট দ্রষ্টব্য।
    আমাদের ঘরেও পায়ের কড়ার ওষুধ আই ড্রপ ভাবার ঘটনা আছে।
    তবে রোজ এক চমচ জ্যাম,সত্যিকারের হলেও??
  • Bhagidaar | ২৪ এপ্রিল ২০১৫ ০৯:২৪289943
  • ইয়ে আমি শ্যাম্পু দিয়ে দাঁত মেজেছি। চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে হোটেলে উঠেছি, শ্যাম্পু সাবান শাওয়ার ক্যাপ কম্পলিমেন্টারি সবই দেয় হোটেলে কিন্তু কেন জানিনা টুথপেস্ট দেয়না। আলাদা করে চেয়ে নিতে হয়। অনেক জায়গাতেই এটা দেখেছি। সক্কাল বেলা টক দিতে যাব, দেখি টুথপেস্ট নেই। অগত্যা ---
  • byaang | ২৪ এপ্রিল ২০১৫ ০৯:২৪289944
  • হায় গো, কেউ আমাদের কাঁকুড়গাছির একটা নতুন নাম দিলে না!
  • S | ২৪ এপ্রিল ২০১৫ ০৯:২০289941
  • তখন সবে ঢুকেছি। খুব চাপ চলছে। একদিন সকালে দু ঘন্টা ঘুমিয়ে উঠেছি কেলাসে যাবো বলে। ডর্মের বাথরুমে গিয়ে দাঁত মাজবো বলে টুথব্রাসে টুথপেস্ট লাগিয়েছি, কেমন যেন মনে হোলো অন্য কিছু লাগালাম। অনেক ভেবে দেখলাম একমাত্র শেভিঙ্গ লোশন ওরকম হয়। তা ভালো করে চেক করে বুঝলাম যে এটা সিওর টুথ্পেস্ট। তাই মুখে পুরে দিলাম। বুঝলাম যে কিছু একটা অন্যরকম লাগছে। এইবারে চেক করতে দেখলাম না এইটা শেভিঙ্গ লোশনই বটে। কি করবো? অনেক ভেবে দেখলাম আলটিমেটলি দাঁত পরিস্কার করার কাজ, একটা সাবান টাইপের হলেই চলবে, আর ফেনা হয়ে হবে। অতএব শেভিঙ্গ লোশন চলবে, শুধু না গিললেই হবে।
  • aranya | ২৪ এপ্রিল ২০১৫ ০৯:১৯289940
  • মূর্খমন্ত্রী ইচ্ছে মত নাম বদলে দিতে পারেন, জনমত না নিয়ে, এইটা আশ্চর্যের। আইন দরকার, যাতে এটা ঠেকানো যায়
  • Abhyu | ২৪ এপ্রিল ২০১৫ ০৯:১৮289938
  • এমনি পাউডার খেলে অসুবিধে নেই, ব্লিচিং পাউডার খেলে পেট পরিষ্কার হয়ে যেতে পারে।
  • aranya | ২৪ এপ্রিল ২০১৫ ০৯:১৬289936
  • @তিমি
  • aranya | ২৪ এপ্রিল ২০১৫ ০৯:১৬289937
  • ঘুঁটে পোড়ে,গোবর হাসে। ভগোমান সব খ্যাল রাকচেন, পেপার লিখতে লিখতে কবে অন্যমনস্ক হয়ে হয়ত গুঁড়ো দুধ ভেবে পাউডার খেয়ে ফেলবে
  • san | ২৪ এপ্রিল ২০১৫ ০৯:১৪289935
  • অরণ্যদাকে সান্ত্বনা দেব ভেবেছিলাম, কিন্তু বেজায় হাসি পেয়ে গ্যালো !
  • S | ২৪ এপ্রিল ২০১৫ ০৯:১২289934
  • এরপরে কোলকাতার নাম বদলে রাখা হবে লন্ডন - সাথে আমাদের কোনো শাখা নেই বা দিদির নাম ও আঁচড় কাটা ছবি দেখে চিনবেন টাইপের কিছু একটা থাকবে। ভাবুন বাড়িতে চিঠি লিখছে - উত্তম সিটি, লন্ডন - ৮৪।
  • Tim | ২৪ এপ্রিল ২০১৫ ০৯:০৯289933
  • অরণ্যদা জিভটা কি তালে মখমলের মত হয়ে যাচ্ছে ? এবার একদিন ময়শ্চারাইজার দিয়েও ট্রাই করতে পারো। দামটা তুলনায় কম। ;-)
  • san | ২৪ এপ্রিল ২০১৫ ০৯:০৮289931
  • -, থ্যাংকু। কি জঘন্য টাইপো, ছি ছি ছি।

    কিকি, আমি নির্লোভ মানুষ। কয়েক কোটি দেখেশুনে দিয়ে দিও, তোমারই মঙ্গল হবে।
  • Abhyu | ২৪ এপ্রিল ২০১৫ ০৯:০৮289932
  • তখন ডিডি সোনার জাহাজ চালিয়ে সোনারতরীতে আসবেন।
  • Tim | ২৪ এপ্রিল ২০১৫ ০৯:০৫289929
  • কোন্নগরের নাম বদলাবে শিগ্গিরি। নাম হবে সোনার্তরী। গোল্ডেন সি বিচ আছে কিনা, তাই ঐ নাম।
  • byaang | ২৪ এপ্রিল ২০১৫ ০৯:০৫289930
  • আমাদের কাঁকুড়গাছির নাম বদলে একটা ভালো নাম দাও না কেউ?
  • Abhyu | ২৪ এপ্রিল ২০১৫ ০৯:০৩289928
  • ঢাকুরিয়ার নাম বদলে আকাশবীণা আর চেতালার নাম বদলে বিদিশা রাখলে কেমন হবে?
  • byaang | ২৪ এপ্রিল ২০১৫ ০৯:০১289927
  • কিকি, কিকি। আমার চাই আমার চাই। সেই যে দিল চাহ্তা হ্যায় তে আমির খানের অস্ট্রেলিয়ার ফ্ল্যাটটা। ঐটে পেলে আর কিচ্ছু চাই না। সারাদিন ঐ কাঁচগুলো ঘষে ঘষে মুছতে পারব আকাশ দেখতে দেখতে। আঃ!
  • byaang | ২৪ এপ্রিল ২০১৫ ০৮:৫৯289926
  • দমু হিংসেয় কেমন সবুজ হয়ে যাচ্ছে। কোন্নগরের নামবদল হয় নি কিনা।
  • kiki | ২৪ এপ্রিল ২০১৫ ০৮:৫৮289924
  • হেঃ অজ্জিতের আর সেদিন নাই। দেখোগে তিনি কাউচ অ্যাড্রেসে বিরাজমান উইদ লটস অফ আইসক্রীম। কি অপচয়!! সুন্দর ছেলেপুলেরাও একটু কনশাস হবেনি গো!!
  • sosen | ২৪ এপ্রিল ২০১৫ ০৮:৫৮289925
  • আমি যে বিশ্ব বাংলায় থাকি সে তো আপনারা জানেন-ই। আগে এরই নাম ছিল গ্রাম বাংলা। যেখানে কিনা এত্তো বড়ো বড়ো গাছ প্রথমে কেটে ফেলতে হয়। তারপর কংক্রিটের উপর মাটি চাপিয়ে তাতে কেরালা থেকে আনা শুগনো পাম বসাতে হয়। তারা রাস্তায় ওয়াইফাই বিতরণ করে।
  • kiki | ২৪ এপ্রিল ২০১৫ ০৮:৫৭289923
  • আমার রাজযোগ আছে। ওনার সিংহাসনটা খুব তাড়াতাড়ি নিয়ে নেবো। কার কি চাই, লিষ্টি বানিয়ে রাখুন। ব্রতীঈঈঈঈঈঈঈন................ লিষ্টি..................

    চললুম। ঘুমোনোর টাইম।ঃ)
  • byaang | ২৪ এপ্রিল ২০১৫ ০৮:৫৬289921
  • কিড়িমিড়ি বোধহয় খবরের কাগজ পড়েই অন্য এলাকায় বাড়ি খুঁজতে বেরিয়েছে।
  • 4z | ২৪ এপ্রিল ২০১৫ ০৮:৫৬289922
  • বাবাগো :-o
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত