এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৪ এপ্রিল ২০১৫ ০৮:৫৪289920
  • উফ্‌ কেউ একটা কেস টেস করে এই নামবদলগুলো আটকাবে না?
  • byaang | ২৪ এপ্রিল ২০১৫ ০৮:৫২289919
  • আজ থেকে আমার মাসিমণি মানে মেজোমাসি থাকেন অগ্নিবীণায় আর ভালোমাসি মানে সেজোমাসি থাকেন গীতবিতানে।
  • Abhyu | ২৪ এপ্রিল ২০১৫ ০৮:৫১289918
  • আমি থাকি সমৃদ্ধি নগরে। কোন্নগরের পরেই।
  • byaang | ২৪ এপ্রিল ২০১৫ ০৮:৫০289917
  • হি হি হি, ভাবুন একবার, আমাদের কিড়িমিড়ি নিজের ঠিকানা বাতলাচ্ছেন "আমি থাকি উত্তম সিটিতে" বলে।
  • kiki | ২৪ এপ্রিল ২০১৫ ০৮:৪৭289916
  • সোসেন,
    ঃ))

    সিকি,
    উফ!! নন্দিতা দাস কোদ্দিয়ে এলো? নন্দনা সেন তো !!!

    আরো অনেক ইসে সিন আছে, কিন্তু সিন্মাটার সাথে ঠিক আছে তো!
  • সিকি | ২৪ এপ্রিল ২০১৫ ০৮:৪৪289915
  • কিকি, রঙ্গ রসিয়া তে নন্দিতা দাসের একটা হট সীন আছে।
  • সিকি | ২৪ এপ্রিল ২০১৫ ০৮:৪৩289914
  • কী সব চলছে মাইরি! নিজের নাম প্রত্যুৎপন্নমতিত্ব, বাড়ির নাম কিংকর্তব্যবিমূঢ় কেস পুরো।
  • Abhyu | ২৪ এপ্রিল ২০১৫ ০৮:৪১289913
  • সমৃদ্ধি বিশ্ববিদ্যালয় = প্রস্পারিটি ইউনিভার্সিটি
  • aranya | ২৪ এপ্রিল ২০১৫ ০৮:৩৯289911
  • ভেরি ভেরি ব্যাড। ছোটবেলার শহরের নাম পাল্টে যাওয়া
  • Abhyu | ২৪ এপ্রিল ২০১৫ ০৮:৩৮289910
  • সমৃদ্ধি ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল হাই স্কুল
  • aranya | ২৪ এপ্রিল ২০১৫ ০৮:৩২289909
  • এদিকে মমতা আবার কল্যাণী-র নাম পাল্টে দিয়েচে। কোন মানে হয়! পুরো বিন তুঘলক
  • byaang | ২৪ এপ্রিল ২০১৫ ০৮:৩১289908
  • তা একদিন খেয়েই ছেড়ে দিলেন না কেন? রোজ খেতে গেলেন কেন?
  • aranya | ২৪ এপ্রিল ২০১৫ ০৮:৩০289906
  • কি ভয়াবহ খেতে, তোমাদের কোন ধারণাই নেই। মুখের ভিতর বজ্রপাত বলা যেতে পারে। ও জিনিস একক-ও ম্যানেজ করতে পারবে না
  • byaang | ২৪ এপ্রিল ২০১৫ ০৮:৩০289907
  • সে তো আমার বম্বের আপিসের ক্যান্টিনে এমনিধারাই ব্যবস্থা ছিল। বিরিয়ানি একটিই রান্না হত। কিন্তু যে যেমন অর্ডার করত, সে তেমন পেত। ২০০২ সালে ডিম বিরিয়ানি ছিল সতেরো টাকার কুপন, মুর্গি বিরিয়ানির ছিল একুশটাকার কুপন আর ছাগল বিরিয়ানির ছিল ২৭ টাকার কুপন। তা আমি রোজ সকালে ক্যান্টিনের ছেলেটির থেকে সতেরোটাকার কুপন কেটে ডিম বিরিয়ানি অর্ডার করে, দুপুরবেলায় ডিম দেওয়া চিকেন-মাটন বিরিয়ানি পেতুম। মানে ছোটো ছোটো টুকরো ভাতের সাথে চলে আসতই।
  • sosen | ২৪ এপ্রিল ২০১৫ ০৮:২৬289905
  • অরণ্যদা, রুটিতে মাখিয়ে খেলেন? ঃ)
  • S | ২৪ এপ্রিল ২০১৫ ০৮:২৪289904
  • আচ্ছা লাউ বড়ি আর চিংড়ি রান্না করে যার যেমন দরকার তাকে তেমনি ভাবে পরিবেশন করলেই তো হয়। মানে যিনি চিংড়ি খাবেন না তাকে বলেদিন এটি লাউ বড়ি, যিনি শুধু চিংড়ি খাবেন তার ক্ষেত্রে সেটিই আবার হয়ে যাচ্ছে শুধু চিংড়ি। কবি একেই বলেছেন কাস্টোমাইজেশন। শুধু দুই কাস্টোমারকে এক সঙ্গে প্রোডাক্টের ডেমো দেবেন না।

    আমার বড় মামির এমন একটা প্রব্লেম ছিলো। মামা, আর মামার দুই ছেলে (তার মধ্যে একটি তখন সবেই নাবালক) এদের সবার আলাদা আলাদা বায়নাক্কা।
  • sosen | ২৪ এপ্রিল ২০১৫ ০৮:২৩289903
  • কিকিদি----ফাইন!
  • kiki | ২৪ এপ্রিল ২০১৫ ০৮:২২289902
  • এসব তো হয়েই থাকে। আমি একবার নবনীতার মতন ডেটলের বদলে ফিনাইল দিয়ে গরমকালে স্নান করে নিলুম। সেদিন আবার ঋভুর স্কুলে না কোথায় যাবার ছিলো। ব্যাটা আমার সাথে যেতে অস্বীকার করলো।দুটো কাছাকাছি ছিলো।ঃ(

    আর কাল একটু আনন্দের বাড়াবাড়িতে এভরি নাইট ইন মাই ড্রিম বলে গাইতে শুরু করেছিলাম বলে বল্লো, তোমার বয়ফ্রেন্ড থাকলে এটা শোনার পর গাইতো এভরিটাইম ইন মাই নাইটমেয়ার আই সি উ............. বাড়ীর লোকেরা এমন ধারাই হয়।( সোসেন এসেই ফাইন কর্বে!!!)
  • kiki | ২৪ এপ্রিল ২০১৫ ০৮:১৬289901
  • আমি কিন্তু হাসিনি। অরণ্যদা, আপনার সাথে আছি।ঃ)
  • Nina | ২৪ এপ্রিল ২০১৫ ০৮:১৫289899
  • আরণ্য দেখবে কেমন তোমার স্কিন সকসকে
    হয়ে যাবে চিন্তা কোরোনি ওসব পেটে গেলে আরও ভাল কাজ হয় ঃ-)
  • aranya | ২৪ এপ্রিল ২০১৫ ০৮:১৫289900
  • আতোজ, জ্যাম, জেলি-র কোন আলাদা তাক নেই। মাস্ক-এর পাশে চীজ, চকলেট এসব-ও ছিল
  • kiki | ২৪ এপ্রিল ২০১৫ ০৮:১৪289897
  • আর চিংড়ির টোপ দিয়ে আমি ঋভুকে কি না খাইয়ে দিলাম। :D ওল থেকে শুরু করে লাউ পর্যন্ত।
  • byaang | ২৪ এপ্রিল ২০১৫ ০৮:১৪289898
  • ওঃ আগেই অরণ্যদা লিখে দিয়েছে।
  • byaang | ২৪ এপ্রিল ২০১৫ ০৮:১৩289896
  • কথা হল ঐ ক্রীমের মালিক কি জানেন ক্রীমের পরিমাণ হ্রাস পাওয়ার কারণ? ঐ ক্রীমের দামটিও বেশ উঁচু তারে বাঁধা হওয়ারই সম্ভাবনা কিনা। সেই জিনিস অমন করে খেয়ে নষ্ট করা!!!
  • aranya | ২৪ এপ্রিল ২০১৫ ০৮:১১289894
  • ব্যাঙ-ও হাসচে, জালিম দুনিয়ায় কারও সহানুভূতি আশা করাই অন্যায়

    বৌ হাসচে, আবার রেগেও যাচ্চে, জিনিসটার দাম নাকি অনেক, খেয়ে নষ্ট করা পাপ

    মেয়ে লেবেল শুদ্দু শিশি-র ফটো তুলে বন্ধুদের পাঠাল -এমন ফানি ঘটনা নাকি বহুদিন ঘটেনি

    আমার হেলথ হ্যাজার্ড নিয়ে কেউই চিন্তিত নয়

    এদের সাথেই ওঠাবসা :-(
  • kiki | ২৪ এপ্রিল ২০১৫ ০৮:১১289895
  • যাহ!! আমার পোষ্টটা বেঙীর পোষ্ট পড়ে লেখা।
  • byaang | ২৪ এপ্রিল ২০১৫ ০৮:১০289892
  • ছেলের বাপ লাউবড়ির সাথে পাবেন কাটাপোনার ঝোল।

    ছেলের আমিষ বলতে চিংড়িভাজা ও মুর্গিভাজা। কারণ চিংড়ি তো আর মাছ নয়, চিংড়ি জলের পোকা। তিনি মাছ খান না। তাই তার জন্য কাটাপোনার ঝোলের বদলে মুর্গির ঠ্যাং ভাজা।

    ছেলের নিরিমিষ্যি বলতে কাঁচা আম মাখা। তিনি কাঁচা আম ছাড়া আর কোনো কিছুকেই সবুজ সব্জি বলে মানতে নারাজ।
  • kiki | ২৪ এপ্রিল ২০১৫ ০৮:১০289893
  • আমারো।:P

    গতকাল রভি বার্মার উপর করা রঙ রসিয়া দেখলাম। বেশ ভালো লাগলো। সিনেমাটা হলে আসার সাথে সাথে তুলে নিলো কেন?
  • mumu | ২৪ এপ্রিল ২০১৫ ০৮:০৮289891
  • আমাকে বল্লেন ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত