এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • - | ২৪ এপ্রিল ২০১৫ ০৪:৪৫289860
  • এটা মামী?
    "মন শুধু বলে অসম্ভব, এ অসম্ভব!"
  • m | ২৪ এপ্রিল ২০১৫ ০৩:৩৫289859
  • একটা ছড়া লিখি বরঙ্গ

    প্রেমিকঃ মেঘপিয়নের ব্যাগের ভিতর মনখারাপের দিষ্তা

    অপ্রেমিকঃ আবার তুই লেঙ্গি খেলি,লেজ বান্কানো কুত্তা!

    প্রেমিকঃ ভালোবাসলে পেরোতে হয় আগুনের সেই দরিয়া

    অপ্রেমিকঃ চুপ বে শালা,কাটবে তো দিন সেই হাথ মারিয়া।

    প্রেমিকঃ মনে মনে বাসবো ভালো সরাজীবনের তরে,
    ভালো থাকুক সুখে থাকুক সাত সাগরের পারে

    অপ্রেমিকঃ তুমিও বাল দুখখো চো*আও,পাতা খেয়ে ঝিমাও
    কম সে কম বাওয়াল দিয়ে নাগর টা কে প্যন্দায়াও

    প্রেমিকঃ যাই এবারে, উঠতে হবে। উফ্ফ্ফ!! কি ভীষন কষ্ট

    অপ্রেমিকঃ ফোন এলো ঐ ৬ নম্বরের ঠিক দেখেছি পষ্ট
  • Atoz | ২৪ এপ্রিল ২০১৫ ০১:২৭289858
  • ব্যাংদি, ঐ মহিলা রণিত রায়কে জড়িয়ে কাঁদছিলেন কেন? তখন রণিত কী করছিলেন? সুড়সুড়ি লাগে সুড়সুড়ি লাগে বলে উশ্খুশ করছিলেন?
    ঃ-)
  • - | ২৪ এপ্রিল ২০১৫ ০১:২০289857
  • বাইশের সেরাঃ
    ৯টা ৮ পিএমের উত্তরে বি-এর দুর্ধর্ষ ৯১১ পিএম ঃ-) এমন ওয়ান লাইনারের এতগুলি লেয়ার থাকতে পারে!
    ২৩শের চত্ব পয়েনঃ
    ৫টা৫২ পিএম, স্যান -- bee মাধুকরী না, মধুকরী। মাধুকরী মানে আলাদা।
  • Tim | ২৪ এপ্রিল ২০১৫ ০১:১৪289856
  • আহা ওদুটো তো একসাথেই ধরলাম
  • Abhyu | ২৪ এপ্রিল ২০১৫ ০০:২১289855
  • ব্যাঙাচির আপডেটটাও আমার খুব পছন্দ হইছে।
  • Tim | ২৪ এপ্রিল ২০১৫ ০০:১৭289854
  • ব্যাঙদির আপডেট ঃ-))
  • kumu | ২৪ এপ্রিল ২০১৫ ০০:০১289853
  • হায় হায় আজই বাদুরাণীকে এত ন্যাকামো করতে হোলো!!!!
  • bhagidaar | ২৩ এপ্রিল ২০১৫ ২৩:৫০289852
  • Baappo! Kotto bhaat!
  • 4z | ২৩ এপ্রিল ২০১৫ ২৩:৪১289851
  • :-)))
  • byaang | ২৩ এপ্রিল ২০১৫ ২৩:০৮289850
  • বিটিডাব্লিউ, আমি যখন দেখছিলাম, তখন ভাত খুঁটতে খুঁটতে ব্যাঙাচিও টিভির দিকে তাকিয়ে গিলছিল। "সানিয়েলবাবু" কথাটা ভালো বুঝতে না পেরে জিজ্ঞেস করল "কী বলে ডাকল? স্প্যানিয়েলবাবু?? মানুষের নাম স্প্যানিয়েল?"
  • byaang | ২৩ এপ্রিল ২০১৫ ২৩:০৫289849
  • ইসে আপনারা আমার দোষ নেবেন না। আমি কিন্তু সত্যিই অত্যন্ত আন্তরিকভাবে নিষ্ঠাভরে সিরিয়ালটি দেখার চেষ্টা করেছিলাম। কিন্তু বাসিবিয়ের কনের চুলের যে অমন অবস্থা হতে পারে, ভাবা যায় না। অত উস্কোখুশকো চুলওয়ালা কনেকে চোখ চেয়ে ত্রিশ সেকেন্ডের বেশি দেখা গেল না। আর কনের মা খুবই বিচ্ছিরিভাবে বরের মাকে থ্রেট করছিলেন হাঁউ মাঁউ করে কাঁদতে কাঁদতে। আর ম্যাড়াকান্ত বরটা অদ্ভুতভাবে ঐ গা রি রি করানো হেড্গীয়ারটা পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের মাকে থ্রেট খেতে দেখছিল। তারপরের বরের বাবা "আরে সানিয়েলবাবু" বলে কনের বাবাকে জড়িয়ে ধরা মাত্র আমি চ্যানেলটা পাল্টে দিতে বাধ্য হলাম। আপনারাই বলুন আর কীইবা আমি করতে পারতাম?
    তো পাল্টে সোনি চ্যানেল করলুম। সিআইডি দেখে একটু মনটা হাল্কা করব ভেবে। কিন্তু সেখানে গিয়ে দেখলাম সিআইডি হচ্ছে না। রনিত রয়কে জড়িয়ে ধরে এক মহিলা খুব কাঁদছেন। আর ব্যাকগ্রাউন্ডে ঝিনি রে ঝিনি বলে গান হচ্ছে। অম্নি আমার পাইয়ের কথা মনে পড়ে গিয়ে হাসি টাসি পেয়ে গেল।

    আপনারা আমার কী হল জানতে উদগ্রীব থাকবেন সেতো জানাই কথা। তাই আপডেট দিয়ে গেলাম।
  • Atoz | ২৩ এপ্রিল ২০১৫ ২২:২০289848
  • অনেক আগে ভাটে খুব সিরেলের গপ্পো হতো। সেই গানের ওপারে, ইষ্টি কুটুম, সুবর্ণলতা এইসবের আমলে। তারপরে মনে হয় সেইসব সিরেল শেষ হয়ে যাওয়ায় গল্পও আর হতো না। কাল আবার নতুন সিরিয়ালের গল্প দেখে বড়ই খুশ হলাম। ঃ-)
  • Atoz | ২৩ এপ্রিল ২০১৫ ২২:১৫289847
  • একটা এরকম গান ছিলো না? বেশ কাটা কাটা সুরে?
    "মন নিয়ে কাছাকাছি
    তুমি আছো আমি আছি
    ঝিখ ঝিক ঝিখ ঝিকা----
    ঃ-)
  • যম | ২৩ এপ্রিল ২০১৫ ২১:৫৪289846
  • আবাপর এইমুহুর্তের কিছু আলোড়ন সৃষ্টিকারী খবর। পড়তে হয়, নইলে পিছিয়ে পড়তে হয়।
    ------------------------------------------------------
    ঝিঁঝির স্বাদে আহ্লাদিত সালমা

    চল্লিশ পেরোলেই কি চালশে? আর সেই জন্যই কি ঠিক ঠাহর করতে না পেরে আস্ত একটা ঝিঁঝিঁপোকা মুখে পুরে দিলেন বছর আটচল্লিশের বিশ্বের ডাকসাইটে যৌন প্রতিমা সালমা হায়েক?
    কে বলেছে! দিব্যি সুস্থ শরীরে, সজাগ মস্তিষ্কেই একটা ঝিঁঝিঁপোকা খেয়ে ফেলেছেন সালমা। পলকে মুখে পুরেছেন সেটাকে। তার পর শুধু একটা কচমচ আওয়াজ শোনা গিয়েছে সেকেন্ড কয়েকের জন্য। সেটা শেষ হতে না হতেই নায়িকার মুখে ধরা পড়েছে ভুবনমোহিনী হাসি। ঝিঁঝিঁপোকা না কি দিব্যি খেতে!

    এত দিন ব্যাঙ, টিকটিকি, কচ্ছপ, মাকড়সাই তাদের পেট ভরাত ঝিঁঝিপোকা খেয়ে। সে তালিকায় এ বার স্থান করে নিলেন হলিউড সেলেব-ও। নিন্দুকেরা অনেকে অবশ্য বলছেন, ব্যাপারটা শুধুই ‘আপ রুচি খানা’ না-ও হতে পারে। হয়তো ওই মেক্সিকোর ঝিঁঝিঁপোকার মধ্যেই লুকিয়ে রয়েছে সালমার যৌন আবেদনের গোপন রহস্য। এত দিনে শুধু খাদ্য-খাদক সম্পর্কটা প্রযুক্তির কল্যাণে ‘ভাইরাল’ হয়ে ছড়িয়ে পড়ল দুনিয়ায়— এই যা!

    ম্যাডোনার ‘নাটকে’ নাটকের ছন্দপতন

    খুলেই বরং বলা যাক! এক্কেবারে হালফিলের ঘটনা। নিউ ইয়র্ক সিটির পাবলিক হল। মঞ্চে অভিনীত হচ্ছে ‘হ্যামিলটন’। দর্শকাসনে অনেক নামীদামী ব্যক্তিত্বদের মাঝে বসে ছিলেন ম্যাডোনা। তবে সে নাটক গায়িকা দেখলে তো! বরং মঞ্চের নীচেই এক নাটক ঘটিয়ে ফেললেন তিনি! নাটক চলছিল নাটকের মতো, গায়িকার আঙুল ঘুরছিল অন্য খানে। তাঁর যাবতীয় মনোযোগ তখন ছিল টুইট করায়। এক বার নয়, দু’বার নয়, প্রায় সমস্ত সময় ধরেই ‘পাপা ডোন্ট প্রিচ’-এর গায়িকা ব্যস্ত ছিলেন এই কাজে। শেষমেশ পাশের এক বিরক্ত দর্শকের কথায় টুইট করা বন্ধ করেন শিল্পী।

    তার পর আর কী! বিশ্ব জুড়ে এখন যে যা পারছেন, বলে চলেছেন ম্যাডোনাকে নিয়ে। নিউ ইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যালে ঘটনার উল্লেখ করে কটূক্তিও করেছেন ফিল্ম সমালোচক চার্লস টেলর। সত্যিই তো! গায়িকা নিজেও তো শিল্পী। তাঁর পারফরম্যান্সের সময় এমন হলে কী করতেন ‘লাইক আ ভার্জিন’?

    বর্ণবিদ্বেষী বিতর্কে নাজেহাল ঐশ্বর্য

    বহুমূল্য গয়নায় সেজে ক্যামেরার সামনে বসেছিলেন লাস্যময়ী। কিন্তু গয়নার সাবেকি নকশা বা কন্যের আবেদন কোনওটাই পাত্তা পেল না। যাবতীয় টিআরপি কেড়ে নিল বর্ণবিদ্বেষী বিতর্ক। সব মিলিয়ে বিজ্ঞাপনী বিতর্কে জেরবার হলেন ঐশ্বর্য রাই বচ্চন।

    সম্প্রতি এক অলংকার-নির্মাতা সংস্থার বিজ্ঞাপনে দেখা গিয়েছে বিগ বি-র ‘বহু’র সারা শরীর মিনেকারি গয়নায় ঢাকা। তাঁর মাথায় ছাতা ‌ধরেছে এক কৃ্ষ্ণাঙ্গ বালক। এই বিজ্ঞাপন প্রকাশিত হতেই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের রোষানলে পড়েন ঐশ্বর্য। ‘ওপেন লেটার টু ঐশ্বর্য রাই বচ্চন’ নামে একটি খোলা চিঠি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। সেখানে বলা হয় যে তাঁর বিজ্ঞাপনটি বর্ণবৈষম্যকে ইন্ধন দিচ্ছে। পাশাপাশি ওই বিজ্ঞাপনে শিশু-শ্রমকেও তুলে ধরা হয়েছে।
  • sosen | ২৩ এপ্রিল ২০১৫ ২১:৪৬289845
  • আহা লজ্জা পাচ্ছো কেন। ছোটো মে' নাহয় একটু পোল্লো মেড়ো শাড়ি।( কি রেসিস্ট দেকেচো) আমার মে থাকলে আমিই দিতুম কাজুর সাথে বে'। বড়ো লক্ষ্মী ছেলে, শাশুড়িকে খুব যত্নো করবে।
  • byaang | ২৩ এপ্রিল ২০১৫ ২১:৩৮289844
  • না বাপু। আমার মেয়ে টেয়ে নয়। থাকলেও কি আর তাকে মেড়ো শাড়ি পরতে দিতুম?
  • | ২৩ এপ্রিল ২০১৫ ২১:২৭289843
  • এতক্ষণে বাদুড়নীর ছবি দেখলাম।
  • kiki | ২৩ এপ্রিল ২০১৫ ২১:২১289841
  • বেঙীর একটা কনগ্রা ডিউ রয়েচে? দিয়ে গেলুম। আগে না দেবার জন্য স্যরি ও চেয়ে গেলুম। কদ্দিক সামলাবো?
  • I | ২৩ এপ্রিল ২০১৫ ২১:২১289842
  • অঃ, অনেক পিছিয়ে গিয়ে দেখতে পেলাম। এরই তরে ... !
  • I | ২৩ এপ্রিল ২০১৫ ২১:১৯289840
  • আমি অত কিছু জানি ফানি না। কাজুর বৌয়ের ছবি ভাটে পোস্ট করে দেখান তো- কার কত দম !
  • h | ২৩ এপ্রিল ২০১৫ ২১:১০289839
  • আমি এই ব্লগার কে জানি না, অরিজিনা পোস্ট দেখিনি, দু পয়হা দিয়ে যাব? হাতে খুজলি হল।

    ব্লগার দু - তিনটি জিনিস বলেন নি, কি উদ্দেশেয় বলেন নি জানি না, অথবা জানেন না।

    ১। মুসলমান রা যে দেশে মাইনরিটি, এবং যে দেশে মাইনরিটি ডিসক্রিমিনেশন এর শিকার, সেখানে বামপন্থী দের একাংশ ধর্মীর ভিত্তিতে তৈরী সংগঠন এর সংগে গেছেন। যেমন সোশালিস্ট ওয়ার্কার পার্টি র সংগে ঘোষিত অ্যালায়েন্স ছিল মুসলিম কাউন্সিল অফ ব্রিটেন এর। এ ছাড়া রেসপেক্ট পার্টি রয়েছে বড় অ্যালায়েন্স এ। এটা কে আলাদা বিছিন্ন বা একটি বিশেষ ধর্মীয় সংগঠন এর সংগে অ্যালায়েন্স হিসেবে দেখার কারণ নেই। কোনো হিন্দু ধর্মীয় সংগঠন বা কোনো জিউইশ সোসাইটি লন্ডন শহরে অন্তত এই অ্যালায়েন্স এ আসে নি। তার কারণ এর কনটেক্স্ট ছিল ইরাক যুদ্ধ। আমি এই অ্যালায়েন্স এর সংগে বহু মিছিল করেছি। ব্যক্তিগত ভাবে। স্টপ দ্য ওয়ার গ্রুপের সংগে থাকার কারণে।

    ২। এই উপরের অ্যালায়েন্স একটা ট্র্যাডিশন এর কন্টিনিউয়েশন। সেটা হল ৬০ এর শেষে বিশেষত ৭০স এর শুরুতে 'সাউথ্হল ব্ল্যাক সিস্টার্স' এবং অন্যান্য ব্ল্যাক চার্চ অ্যাসোসিয়েচন এর সংগে লেবার লেফ্ট এর দীর্ঘ দিনের সম্পর্ক ছিল। লেবার এর মধ্যেই রেজিস্টান্স থাকলেও ছিল। (ব্রিস্টল এর বাস কর্মী ইউনিয়ন এর ইন্সিডেন্ট, ফারুখ ঢোন্ডির আর্লি রাইটিংস পড়ে দেখবেন।)

    ৩। ফ্রান্সে প্যালেস্টাইন সলিডারিটি এর আমলে আশির দশক থেকেই বামপন্থী অ্যালায়েন্শ ছিল, অ্যান্টি সেমিটিজম এর অভিযোগ সত্ত্বেও ছিল। আমি ফ্রান্সে অ্যাজ লেট অ্যাজ 2000s বড় মিছিল দেখেছি।

    তিনটে খবর ই যে দিকে পয়েন্ট করে, সেটা হল এজেন্ডা মিললে দুটো সংগঠন এক সংগে কাজ করতেই পারে, কিন্তু যেখানে মাইনরিটি ডিসক্রিমিনেশন টা এজেন্ডা সেখানে বামপন্থী রা অনেক সময়ে ধর্মীয় সংগঠনের সংগে কাজ করেছেন। মোপালা বিদ্রোহের এরকম একটা ব্যাখ্যা আছে। মুসলীম লিগের সঁগে নতুন ওয়াহাবি প্রভাবিত পোলিটিকাল ইসলাম গড়ার আগে অব্দি বামপন্থী দের ভালো রিলেশন ছিল কেরালায়।

    বাংলাদেশের ঘটনা টা আলাদা তার ইতিহাসে কেন এই অয়্লায়েন্স সম্ভব হয় নি, সেটা বুঝতে অসুবিধে হওয়ার কথা না।
  • sosen | ২৩ এপ্রিল ২০১৫ ২১:০৭289838
  • ব্যাং দির এ =মেয়ে? কবে হোলো?
  • aka | ২৩ এপ্রিল ২০১৫ ২০:৫৯289837
  • কোন বিষয়ে কি গুরুত্বপূর্ণ মতামত লাগিবে? লাগিলে আগামী ১০ মিনিটের মধ্যে বলুন। সুবর্ণ সুযোগ হেলায় হারাবেন না।
  • Abhyu | ২৩ এপ্রিল ২০১৫ ২০:৪৫289836
  • বে কবে নয়, বে কাকে? ঐ বী-কে বে করলে চলবে না, ব্যাঙদির এ-কে বে করতে হবে।
  • sosen | ২৩ এপ্রিল ২০১৫ ২০:৩২289835
  • ঠিকাছে আপনি একসেট জড়োয়া কিনে দিয়েন। শাড়ি নয় গরীব সোসেনই দিল। কিন্তু বে কবে?
  • Abhyu | ২৩ এপ্রিল ২০১৫ ২০:২৫289834
  • শাড়ি কেনাতে আমি মোটেই চাঁদা দেব না, ও কিনে গিফ্ট করতে হয় সোসেন করুক। ইঁইঁঃ
  • dc | ২৩ এপ্রিল ২০১৫ ২০:০৬289833
  • " বিশ্ব কাপানো আপনার কাজ।"

    উফ হাসতে হাসতে চায়ের কাপ প্রায় উল্টে দিয়েছিলাম :d :d
  • pi | ২৩ এপ্রিল ২০১৫ ১৯:৫৩289832
  • বাদুরানীকে আমারো বেশ লাগলো।
  • pi | ২৩ এপ্রিল ২০১৫ ১৯:৫১289830
  • এই নিন। এক বিখ্যাত ব্লগারের লেখা ঃ)

    'ইউরোপে ইসলামপন্থীদের সাথে বামপন্থীদের অ্যালায়েন্স হয়েছে এবং হচ্ছে। খোদ বৃইটেনেই হয়েছে, এছাড়াও ফ্রান্সে হয়েছে। এই খবরগুলো কি আমাদের দেশের বামেরা রাখেন? অনেকেই এই অ্যালায়েন্সকে অস্বাভাবিক কিন্তু প্রয়োজনীয় বলছেন। এই ধরণের অ্যালায়েন্সে বামপন্থীরা ট্রটস্কির দেখানো পথে লড়াই করেছেন। ১৯০৫ সালে জারের রাশিয়ায় ট্রটস্কি বামপন্থীদের মিত্রদের সাথে নিয়ে লড়াই চালানোর কৌশল হিসেবে পাঁচটি নীতির প্রস্তাবনা করেছিলেন।
    ১/ আলাদা ভাবে মার্চ করবে কিন্তু আঘাত করবে একসাথে।
    ২/ নিজেদের রাজনৈতিক দাবীকে পরিত্যাগ করবে না।
    ৩/ নিজেদের ভিন্ন রাজনৈতিক লক্ষ্যকে গোপন করবে না।
    ৪/ মিত্রের দিকেও খেয়াল রাখবে যেমন করে শত্রুর দিকে খেয়াল রাখি।
    ৫/ ঐক্য বজায় রাখার চাইতে লড়াইয়ের দিকে দৃষ্টি নিবদ্ধ রাখবে।
    ইসলামপন্থীদের সাথে নিয়ে লড়াইয়ের সময় এই পাঁচটি নীতিই আরো কঠোর ভাবে অনুসরণ করছেন বামপন্থীরা।
    কেউ ধরে নেবেন না যে আমি এই প্রস্তাব করছি বাংলাদেশে। কিন্তু এই খবরগুলো না জানলে বিশ্ব বামপন্থার এবং বাম আন্দোলনের গতি প্রকৃতি বুঝতে ব্যর্থ হবেন বাংলাদেশের বামপন্থীরা। আর আমার কথা শুনে আমাকে রাজাকার মনে হবে।
    পরেশ ধর একটা গান লিখেছিলেন, বামপন্থীদের খুব প্রিয় একটা গান "প্রাণে প্রাণ মিল করে দাও তুফানের ঘূর্ণি ঘোরাও জীবনের ঝরাপাতা উড়িয়ে দিয়ে পুড়িয়ে দিয়ে বিশ্ব কাঁপাও"। বিশ্ব কাপানো আপনার কাজ। সেই কাজকে সম্ভব করে তুলুন। বুর্জোয়াদের পলিটিক্যাল ন্যরেটিভ প্রত্যাখ্যান করুন।'
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত