এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abbe Plumpness Calm | ২৩ এপ্রিল ২০১৫ ০৮:৫৩289620
  • কিন্তু এয়াট্টেল আর ফোটন - দুজনেই কেন আমাকে বিভিন্ন মহাদেশে ঘোরাচ্ছে বুঝছি না!!!
  • Abhyu | ২৩ এপ্রিল ২০১৫ ০৮:৪৭289619
  • কিকিদির সময়টা ভালো যাবে সন্দেহ নেই। গায়ে টিকটিকি পড়া অব্যর্থ ভালো লক্ষণ। এই সব আমি খুব জানি।
  • Arpan | ২৩ এপ্রিল ২০১৫ ০৮:৪৬289617
  • ৮ঃ৩৭ -এ ক।

    মাস লে অফ অনেক সময় আনপ্ল্যান্ড/র‌্যাপিড রিক্রুটমেন্টের জন্যও হয়। একটা বড় অ্যাকাউন্ট পাবার কথা ছিল, ধরা যাক এসেপির ইনভেন্টরি বাড়াতে হবে তার জন্য, এইবার মাস তিনেক প্যাঁচ কষার পরে সেইটা আমার এক কম্পিটিটরের কাছে চলে গেল। অতএব নতুন লোকেদের মধ্যে কিছু বেছেবুছে বাকিদের (তার সাথে পুরনো এনাই পাওয়া পপুলেশন) ধরে ছাঁটাই।

    এখন কথা হচ্ছে লে অফ টা চোখে পড়ে, সেটাই স্বাভাবিক, কিন্তু হায়ারিঙের ফেজটা চোখে পড়ে না।
  • | ২৩ এপ্রিল ২০১৫ ০৮:৪৬289618
  • হ্যাঁ অটোমেটিক টেস্টিং খুবই পুষ্টিকর ও উপকারী জিনিষ।
    অনুভব করেছি ত্যাই বলছি।
  • Abhyu | ২৩ এপ্রিল ২০১৫ ০৮:৪৫289616
  • একটা গান শুনেছিলাম - মরা মাছের চোখ যায় যদ্দূরে -
  • Abbe Plumpness Calm | ২৩ এপ্রিল ২০১৫ ০৮:৪৩289614
  • ক্লাউড, অটোমেটেড কোডিং/টেস্টিং ইত্যাদি।

    ওয়াটসন নিয়ে যারা কাজ কচ্ছে তাদের বক্তব্য সব স্পেশ্যালাইজড নলেজকে মেশিন দিয়ে রিপ্লেস করা সম্ভব। বরং জেনেরিক স্কিলসেটকে রিপ্লেস করা কঠিন। বুঝুন এবার।
  • kiki | ২৩ এপ্রিল ২০১৫ ০৮:৪৩289615
  • আজ আমায় একটা টিকটিকি হালকা চুমু দিয়ে গেছে সকাল সকাল, একথা ফেবু তে লিখতে সোমনাথ(রায়), ও মনে হয় সোমনাথ নামেই গুরুতে লেখে, জিগিয়েছেঃ

    "বেণীমাধব শীলের শেষদিকে বিভিন্ন জায়গায় টিকটিকি পড়ার ফলাফল বিশদে লেখা আছে, সে হিসেবে মানসীদির কপালে রাজযোগই নাচ্ছে।
    ওখানে আমার একটা কনফিউশন আছে, লেখা যে গুহ্যদ্বারে টিকটিকি পড়লে মৃত্যুযোগ। সেই পড়াটা কীভাবে সম্ভব বুঝতে পারি না।"

    একক বা বুনু বা যে কেউ সোমনাথকে একটু উত্তরিয়ে দাও।:P
  • Abhyu | ২৩ এপ্রিল ২০১৫ ০৮:৪১289613
  • দেখো বাপু, পামিতাদির ছানাও মুরগী দেখলে পোষার কথা না ভেবে চিকেন কারির কথা ভাবে। (আমি তো এই বয়সেও কচি পাঁঠা দেখলে বিচলিত হয়ে পড়ি।)

    pet-প্রেম খুবই ভালো, কিন্তু পেটপ্রেমের উপরে যাবে কি?
  • Abbe Plumpness Calm | ২৩ এপ্রিল ২০১৫ ০৮:৩৭289612
  • ঐ তো - ২০০৮ এও যারা ছাঁটায়নি তারাও এই বছর মাস লে-অফ করেছে দেখেই তো লোকে ভয় পেয়ে গেছে। কালই কাগজে দেখলাম - লাস্ট কোয়ার্টার সকলের খারাপ গেছে আর এই ক্লাউড ইঃ উত্থানের জন্যে অনেক কিছু পাল্টে যাবে, স্পেশ্যালি সার্ভিস কোং গুলোতে।
  • Arpan | ২৩ এপ্রিল ২০১৫ ০৮:৩২289611
  • ২০০৮ একটা এক্সেপশন। ৩০-এর গ্রেট ডিপ্রেশনের সাথে তুলনীয়।
  • Arpan | ২৩ এপ্রিল ২০১৫ ০৮:৩০289610
  • সিফোঁ!

    আমার চেনা এক বাচ্চাকে মাছের ছবি আঁকতে দেওয়ায় সে একটা কাটা পোনার পিসের ছবি এঁকেছিল।
  • lcm | ২৩ এপ্রিল ২০১৫ ০৮:০৩289609
  • ইউনিগুলোতে কিন্তু লে-অফ হয়। ২০০৮ এর রিসেশনের সময় দেখেছিলাম, একটা অ্যাডমিনিসট্রেটিভ ডিপার্টমেন্টের হেডকাউন্ট দেড় বছরের মধ্যে ১৮০০ থেকে কমিয়ে ৯০০ করে দিয়েছিল।
  • lcm | ২৩ এপ্রিল ২০১৫ ০৭:৫৪289608
  • ভাজা মাছের চোখ দুটো খেতাম
  • lcm | ২৩ এপ্রিল ২০১৫ ০৭:৫৩289606
  • এই সংখ্যা স্টুডেন্ট এম্‌প্লয়ি না ধরে।
  • sinfaut | ২৩ এপ্রিল ২০১৫ ০৭:৫৩289607
  • প্রায় একই প্রশ্নের সামনে পড়তে হয় মাছ খাওয়াতে গেলে দরিয়াকে। মাথা কই? মাছটা কি এখনও বেঁচে? ইত্যাদি।
  • lcm | ২৩ এপ্রিল ২০১৫ ০৭:৫২289605
  • হঠাৎ করে প্রচুর লোক অ্যাকাডেমিক্সে নেওয়া হয় না ঠিক, কিন্তু ইউনি সিস্টেমগুলো মাস রিক্রুটার তো বটেই। যেমন ধরো ক্যালিফোর্নিয়াতে দুটো পাবলিক ইউনি নেটওয়ার্ক - ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া (১০টা ক্যাম্পাস, ৫টা মেড স্কুল), ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি (২৩টা কলেজ)। দুটো সিস্টেম মিলিয়ে ৩ লাখের ওপর এমপ্লয়ি।
    বা, ধরো ইউনিভার্সিটি অফ টেক্সাস নেটওয়ার্ক-এ (৯টা ক্যাম্পাস, ৬টা মেড স্কুল) মোট প্রায় ৯০ হাজার এমপ্লয়ি।
  • Atoz | ২৩ এপ্রিল ২০১৫ ০৭:৪৫289604
  • ভাজা আর ডালের কম্বি গুলো দিয়ে দিও এখানে। যদি তার সঙ্গে স্ট্যাটও দাও, তাহলে আরো ভালো।
    ঃ-)
  • Abhyu | ২৩ এপ্রিল ২০১৫ ০৭:৪২289603
  • তার থেকেও ভালো ছিলো সুবিনয় রায় নিয়ে আমার কমেন্টটা, কিন্তু যথারীতি মিঠুদি সেটা মিস করে গেছে।
  • a x | ২৩ এপ্রিল ২০১৫ ০৭:২৯289602
  • 00, টেনিওর্ড পজিশন পাওয়ার আগেই কত পার্সেন্ট ঝরে যায়, সেটা একটু হিসেবে রাখবেন।

    এছাড়া টেনিউর ট্র্যাক পজিশন ক্রমাগত নন-টেনিউর অ্যাডজান্ক্ট পজিশন দিয়ে রিপ্লেসড হচ্ছে এখন।

    আর অনেক রিসার্চ ইন্স্টিটুটে তো নিজের গ্রান্ট না থাকলে কোনো চাকরি নেই। পাব্লিশ অর পেরিশ থেকে এখন গেট গ্রান্ট অর গেট লস্টের ফেজ। নেচারে পাব্লিশ করা লোকের ল্যাব উঠে গেছে চোখের সামনে। অ্যাকাডেমিয়ার অ্যাট্রিশন রেট দেখলেই বোঝা যায় কত নিশ্চয়তা।
  • Abbe Plumpness Calm | ২৩ এপ্রিল ২০১৫ ০৭:২৭289601
  • হ্যাঁ, অ্যাকাডেমিয়ায় মাস রিক্রুট হয় না ঠিকই। সংখ্যার দিক থেকে অনেক কম। কিন্তু এখন ইন্ডাস্ট্রীতে যা অবস্থা সেসব দেখে বাড়ির লোকজন চাপে পড়ে যাচ্ছে। শুধু আইটি নয়, যেখানে যেখানে এই আউটসোর্সিং ঢুকেছে সেখানেই একই হাল।
  • Atoz | ২৩ এপ্রিল ২০১৫ ০৭:২০289600
  • এরকম একটা ইন্স্পায়ারিং ছড়াও শুনেছিলাম তাঁর কাছে।

    "টোনা কয় টুনি রে বানা দুটো রুটি রে
    বিদেশেতে দিয়ে পাড়ি
    ঘরে কি চড়বে হাঁড়ি
    জলে ভেজা চিঁড়ে তুই বেড়ে দিস দুটি রে।"

    ঃ-)
  • Atoz | ২৩ এপ্রিল ২০১৫ ০৭:০৪289599
  • অভ্যু রে অভ্যু, কী আর বোলবো। এতক্ষণে হেসে বাঁচলাম পিছিয়ে পিছিয়ে ঐ রাত দুটোর সময় কোন ডালের সঙ্গে কোন ভাজা ভালো যায় এই ইন্সপায়ারিং তীর্থদার গল্প শুনে। ঃ-) ঃ-) ঃ-)
    বেঁচে থাকো বাবা, শতকন্যা ও শতপুত্রের জনক হও।
    ঃ-)
  • 00 | ২৩ এপ্রিল ২০১৫ ০৬:২৮289598
  • @ ax, টেনিওর্ড ফ্যাকালটির চাকরি তো পুরো নিশচিন্ত ই -- আমেরিকা র মতোন lay off obsessed দেশে ও। আপনার কথা ঠিক বুঝলাম না।
  • a x | ২৩ এপ্রিল ২০১৫ ০৩:১২289596
  • ইন্দোরে দিলাম -
  • Atoz | ২৩ এপ্রিল ২০১৫ ০১:৫০289595
  • আমার এক বৃদ্ধা আত্মীয়া কইতেন, "ইলেক্টিরি দিয়া কী হইবো? হারিকেন আর কুপি জ্বালাইয়া রাইতে আলো আর তালপাতার পাখায় হাওয়া। দখিনের দুয়ার জানেলা খুইলা দিলে কত হাওয়া, মেলা হাওয়া। " ঃ-)
    সেসব অনেক অনেক দিন আগের কথা।
  • achintyarup | ২৩ এপ্রিল ২০১৫ ০১:৪২289594
  • আমার দীর্ঘতম কারেনবিহীন সময় কেটেছে শুরুর দিকটায়। তখনো ইলেকটিরি লাইন বাড়িতে আনা সম্ভব হয়নি। হার্কিনের চারপাশে পাক খাওয়া বাদলা পোকা ধরতে ধরতে উল্টোদিকের বাড়ির ডুম লাইট, আরও পরে পাইপ লাইটের আলো দেখতুম। তবে তাদের বাড়িতেও পাখা তখনো লাগেনি। আমাদের বাড়ির মতই তালপাতার পাখাতেই চলত। অবশ্য মোটামুটি এরকম, কিম্বা এর চাইতেও অনেক কঠিন গ্রীষ্ম-বর্ষা কাটানো মানুষ এই গুরুতেই আরও আছেন। আমার মনে পড়ে গেল, তাই লিখলুম
  • Atoz | ২৩ এপ্রিল ২০১৫ ০১:৩১289592
  • এতো সত্যি হ্যামিলনের বাঁশিয়ালা! ঃ-)
    ভারী মধুর কাহিনি।
  • raatri | ২৩ এপ্রিল ২০১৫ ০১:২২289591
  • তাদের আবার দেখা পাই কলেজে গিয়ে।কাকু কলেজের ল্যাব-অ্যাসিস্ট্যান্ট,কলেজ লাগোয়া কোয়ার্টারে থাকে পরিবার-সহ।মাসি ঐ ছোট্টো ঘরে দিব্যি গুছিয়ে সংসার করছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত