এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ২২ এপ্রিল ২০১৫ ১৫:২৪289440
  • পোড়ানোর কনসেপ্টটা আমার বহুৎ বীভৎস লাগে। জাস্ট অমানবিক। দেহদান তার থেকে অনেক বেশি অ্যাক্সেপ্টেবল, একান্তই না হলে কবর। এখন জন্মের দোষ, আমার জন্য পিথিমীর কোথাও কবর খোঁড়া যাবে না, তাই দেহদানের দিকেই ঝুঁকে আছি।

    ছোটবেলায় একবার দেহদানের অঙ্গীকার করেছিলাম, সে কারা করিয়েছিল আর সে কাগজই বা কোথায়, কিসুই আর জানি না। কোনও সেন্ট্রালাইজড ডেটাবেস বা অর্গানাইজেশন আছে, অল ইন্ডিয়া নম্বর টাইপের?
  • de | ২২ এপ্রিল ২০১৫ ১৫:১৫289439
  • কার্ড করা থাকলে অনলাইনে চেঞ্জ অব অ্যাড্রেসের অ্যাপ্লি করলেই তো হোলো - সে তো ঠিকানা আমারো নেই - এখন মুম্বইতে আছি - আরো তিন বচ্ছর থাকবো - মেয়ের পড়াশুনোর জন্য, তারপরে কোথায় থাকবো তা কি আমি নিজেই জানি?
  • hu | ২২ এপ্রিল ২০১৫ ১৫:১২289438
  • হ্যাঁ, মেডিকেল পড়ার জন্য লাগে। তবে সেই পারপাসে দেহ পাওয়া অপেক্ষাকৃত সহজ শুনেছি। অনেক মৃতদেহ পাওয়া যায় যা সনাক্ত হয় না, কেউ এসে দাবী করে না। অর্গ্যান ডোনেট করতে পারলে বেশি ভালো হয় আর কি। যিনি মারা যাচ্ছেন তাঁর কাছে যারা আছেন তারা অ্যাকটিভ হলে এটা করাও সম্ভব। কিন্তু ঐ সময়ের মানসিক অবস্থায় সব কিছু ঠিক্ঠাক হয়ে ওঠে না।
  • d | ২২ এপ্রিল ২০১৫ ১৫:০৯289437
  • হুঁ এই ঠিকানা না থাকাটাই সমস্যা।
  • b | ২২ এপ্রিল ২০১৫ ১৫:০৪289436
  • দেহদান শুধু অর্গ্যানের জন্যে নয়, মেডিক্যাল পঠন পাঠনের জন্যেও কাজে লাগে তো।
  • hu | ২২ এপ্রিল ২০১৫ ১৫:০৩289434
  • সঙ্গে সঙ্গে খবর না দিতে পারলে অরগ্যানগুলো দেওয়ার অবস্থায় থাকে না। এই কারনে অনেকের দেহদান করা থাকলেও অরগ্যান নেওয়া যায় না।
  • b | ২২ এপ্রিল ২০১৫ ১৫:০৩289435
  • আর যখন চালিটা বন্ধ রেলের ওপরে বসিয়ে দেয়, রেলটা দেহশুদ্ধু চালিটা টেনে নেয়, ঝনাত করে দরজা বন্ধ, চোখ ফিরিয়ে নেই, আর ঠিক সেই সময়ে মনঃশ্চক্ষে ভেসে ওঠে সেই না দেখা ছবিটা, শেষ বারের মত অক্ষত প্রিয়জনের শরীর।
  • dc | ২২ এপ্রিল ২০১৫ ১৪:৫৬289433
  • হুঁ কারুর কাজে এলে খারাপ না, অন্তত অন্য কেউ তো বাঁচবে।
  • Tim | ২২ এপ্রিল ২০১৫ ১৪:৫৫289432
  • এটা জেনে নিয়ে কনফার্ম করবো। ভুলও বলতে পারি শিওর নই।
  • Tim | ২২ এপ্রিল ২০১৫ ১৪:৫৩289431
  • ঠিকানার ব্যাপারটা মনে হয় ঠিকই। আমার মা কাকিমা রা করেছে। আমারও ঠিকানার প্রবলেম, সেটা ফিক্সড হলেই করবো। অতি অবশ্যই অর্গান ডোনেট করতে চাই। আমার বলে কিছু নেই, সবই ধার করা মাল আবার চুকিয়ে দিতে হবে, সেই মেটাস্টেবল স্টেটে কারুর কোন কাজে এলে বোনাস।
  • Kaju | ২২ এপ্রিল ২০১৫ ১৪:৫১289428
  • আমার তো আদরের নৌকো কেমন ভেসে যায় দেখেই বেশ লাগে। কতদিন প্রিন্সেপ ঘাট চাইনি মেঘলা রোদেলা বিকেলে !
  • dc | ২২ এপ্রিল ২০১৫ ১৪:৫১289429
  • de ভালো আইডিয়া দিয়েছেন, তবে এটা নিয়ে আগেও ভেবেছিলাম। কার্ড করানোর ইচ্ছে আছে, একদুবছরের মধ্যে করিয়ে নেবো।

    Kaju কি জানি! আমি যখন বাবাকে নিয়ে চুল্লির বাইরে বসেছিলাম তখন বেশ ভয় হচ্ছিলো। মানে বাবার আর আমার, দুজনের জন্যই। ভাবছিলাম একটু পরেই গনগনে আগুনে ঢুকিয়ে দেওয়া হবে, বাবা বোধায় খুব ভয় পাচ্ছে।
  • Tim | ২২ এপ্রিল ২০১৫ ১৪:৫১289430
  • সেটা এদিকে শীত কাটালে দেখা যায়, কঠিন কিছু না। রেলপথে শীতে যেকোনো দিকে গেলেই ধূ ধূ বরফের মাঠ, শুধু পুন্নিমা খুঁজে বেরোলেই হলো।
  • d | ২২ এপ্রিল ২০১৫ ১৪:৪৮289427
  • এই অর্গান ডোনেশানের ব্যপারটা ফাইনালাইজ করতে পারছি না কোথায় থাকব এইটে ঠিক করতে পারছি না বলে। এদের নিশ্চয় একটা পাকা ঠিকানা জানাতে হয় তাই না?
  • Kaju | ২২ এপ্রিল ২০১৫ ১৪:৪৭289425
  • সে যারা বডি ডোনেট করেন মহান ব্যক্তি। আমার মনে হয় পুড়ে যাওয়াই ভালো। আমার চিহ্ন নিশ্চিহ্ন হয়ে যাবে একেবারে জম্মের মত। বডি ডোনেট করে ওরম আধখেঁচড়া থাকার চেয়ে না একদম থাকা ভালো। All or None।

    ""পুড়ছিল ঐ শ্মশান ভরে কাঠের রাশি
    পুড়তে আমি ভালোবাসি ভালোইবাসি
    পুড়তে আমি চাচ্ছি কোনও নদীর ধারে
    কারণ একটা সময় আছে আসতে পারে
    যখন আগুন অসহ্য হয় নদীর ধারে
    এবং মড়া চাইতে পারে এককুশি জল
    মৃত্যু তখন হয়না সফল হয়না সফল''
  • মি | ২২ এপ্রিল ২০১৫ ১৪:৪৭289426
  • আমার একটা কতোদিনের সাথ আছে ... with little bit of details। শীতকালে যখন রেললাইনের দুধার আদিগন্ত বরফে ঢাকা থাকবে, সেরকম সময়ে পূর্ণিমা রাতে ওই ট্রেনের জানলায় বসে দেখা। এককথায়, তুষারের রাজধানী জ্যোৎনায় ধুয়ে গেলে কেমন লাগে জানার ইচ্ছে।
  • de | ২২ এপ্রিল ২০১৫ ১৪:৪৪289424
  • থ্যাংকু একক!

    ডিসি, পোড়াবে কেন? অরগ্যান ডোনেশনের কার্ড করে ফেলুন। আমি তো সেই কবে থেকে করে বসে আছি - মেয়েকে বলা আছে, এই ফাইলে কার্ড আছে, এখেনে একটা ফোন করবি আর ওরা নিয়ে যাবে!
  • Kaju | ২২ এপ্রিল ২০১৫ ১৪:৪৩289423
  • তখন কি আর বুঝতে পারবেন নাকি?
    আগুনের আঁচ ফীল করতে পারছেন না এটাও ফীল করতে পারবেন না।
  • dc | ২২ এপ্রিল ২০১৫ ১৪:৪১289422
  • আর আমি মরে যাবার পর আমার মড়াটাকে পুড়িয়ে দেবে, এই ভয়েও কাঠ হয়ে আছি। যেদিন থেকে বাপকে পুড়িয়ে এসেছি সেদিন থেকে এই ভয়টা চেপে ধরেছে।
  • Tim | ২২ এপ্রিল ২০১৫ ১৪:৩৯289421
  • না রাশা না নর্দার্ন কাজাখ্স্তানে। চড়ি নাই তবে বড়ো ইচ্ছে ছিলো। সে কি আর হবে ঃ-(
  • mi | ২২ এপ্রিল ২০১৫ ১৪:৩৬289419
  • টিমদা, তুমি কি রাশিয়ায় থাকো ? trans-Siberian railway তে চড়েছো?
  • dc | ২২ এপ্রিল ২০১৫ ১৪:৩৬289420
  • আমার তো মরা আর মড়া, দুটোতেই ভয়।
  • একক | ২২ এপ্রিল ২০১৫ ১৪:৩২289418
  • আহা আধবালতির কিছু বেশি পরিমান জল আমি একবারই খেইছিলুম :) দেখা হয়ে গেছে। আর করিনি তো। তেল টা খানিক এক্সিদেন্তালি। বমি টা একেবারেই নরমাল। কোনো জোর করতে হয়না। তবে বয়েস হচ্ছে এটা ঘটনা। এবার কোনো একটা দিক বেছে স্পেসালায়স কত্তে হবে। এই সবকিছু করে দেখার নেশা ছেড়ে। আমার প্রচন্ড মড়ার ভয়। লোকে কিসব সাহসিকতার কথা বলে কিসুই বুঝিনা। কাজেই হঠকারী কিছু করবনা :)
  • kc | ২২ এপ্রিল ২০১৫ ১৪:২০289417
  • সোসনের চোটে জগৎ অন্ধকার হয়ে আছে, তবু একটু পিছিয়ে পড়ে দেখে, একককে একটা কথা বলে যাই, এই সব জল বেশী খেয়ে বুঁদ হয়ে থাকা, জোর কোরে বমি করে নেওয়া, দুহাতা তেল খেয়ে নেওয়া এসব আওয়ারাগর্দি কোরোনা বাপু। বয়সটি চল্লিশ ছাড়ালেই বুইতে পারবা। তখন খুব খারাপ লাগবে। এক্কেবারে নিজের অভিজ্ঞতা বলে গেলাম।
  • একক | ২২ এপ্রিল ২০১৫ ১৪:১৬289416
  • @আব্বে
    একদিন হ্যাশ নিয়ে আউটসাইদার হয়ে বেউলো বাজাবার চেষ্টা করে দ্যাখো :) নো স্টাফ। শুধু কান দিয়ে। তারপর সেই রেকর্ডিং আবার ইনসাইডার অবস্থায় শোনো। মস্তি পাবে ! তবে অন্যদের শোনালে ভুলভাল বলবে।
  • Tim | ২২ এপ্রিল ২০১৫ ১৪:১২289415
  • ম্যামথ হওয়ার উপায় কেউ জান্তে চাইবেনা, লোকের কি মাথা খারাপ ?
    বরম আমি হানিবি হওয়ার একটা উপায় পেইচি।

    উফ এদিকে পাশেই কোথাও এক পিআই তার ছাত্তরকে চমকাচ্চে চড়া সুরে রাশানে। মাগো, তুলে নাও তুলে নাও
  • একক | ২২ এপ্রিল ২০১৫ ১৪:১১289414
  • বুকমার্ক তো ব্যাকআপ নিয়ে নতুন ব্রাউসারে রিস্টোর করা যায়। দেখুন ব্যাকাপ অপশন পাবেন।
  • de | ২২ এপ্রিল ২০১৫ ১৪:০৮289410
  • আচ্ছা ফায়ারফক্সের বুকমার্কগুলো কি কোন ফোল্ডারে সেভড্‌ থাকে? আপিসে সব উইন্ডোজ মেশিনে vmware দিয়ে ব্রাউজার খোলার পলিসি নিয়েছে। তাতে ওল্ড ব্রাউজারের বুকমার্কগুলো কি করে ফেরত পেতে পারি কেউ জানো/জানেন?
  • Abbe Plumpness Calm | ২২ এপ্রিল ২০১৫ ১৪:০৮289411
  • কিন্তু অ্যাডভান্টেজ আছে তো।

    ওই ধুমকির সময় সোসেন আধ-লেখা পেপারটা আউটসাইডার হিসেবে দেখতে পাবেন, এক্কেরে বাইরে থেকে। এমনকি নিজেকেও দেখে ফেলতে পারেন - পেপার-লেখা অবস্তায়। আর আউটসাইডার হয়ে দেখলে ভালো নয়? সব ভুলটুল ধরা পড়ে যাবে ঃ-)
  • Tim | ২২ এপ্রিল ২০১৫ ১৪:০৮289412
  • হ্যাঁ সত্যি প্রতিবাদ হওয়া উচিত এই টিজিং এর। কিন্তু খেলাধুলোর আপডেট পাইনা কেন আর? ঋভু কি আর খ্যালে না?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত