এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ২২ এপ্রিল ২০১৫ ১১:০২289320
  • আমারো কোরাল।
  • Abbe Plumpness Calm | ২২ এপ্রিল ২০১৫ ১০:৫২289318
  • You're coral!

    Your hidden beauty attracts many suitors. Also, did you know you were an animal?!
  • ন্যাড়া | ২২ এপ্রিল ২০১৫ ১০:৫২289319
  • প্রতিভার ব্যাপারে নিজের মুখে কী আর বলব - ও ব্যাপারে, আমি যাকে বলে, একটু মেফিস্টোফিলিস। কিন্তু বুক চিতিয়ে বলতে পারি, ভালোত্বে আমি কবীর সুমনকেও হারিয়ে দিতে পারি - কোথায় লাগেন করবাবু!
  • - | ২২ এপ্রিল ২০১৫ ১০:৫১289317
  • সোনালী কাছিম।
    সোসেন চিংড়ি।
  • Abhyu | ২২ এপ্রিল ২০১৫ ১০:৪৮289316
  • সোসেন তো কাছিম ছিল। চিংড়ি হল ক্যামনে?
  • একক | ২২ এপ্রিল ২০১৫ ১০:৪৩289314
  • :|

    You're a giant squid!

    You can achieve anything to which you put your mind and/or your massive tentacles.
  • Abhyu | ২২ এপ্রিল ২০১৫ ১০:৪৩289315
  • তাত্থেকেও ইন্টারেস্টিং গল্প হল দমুদি আমাকে মীনাদির কথা বলেছিল (নিষ্ঠার) আর আমি মীনাকে মিতা শুনে তীর্থদার কাছ থেকে ফোন নং নিয়ে মিতাদিকে কল করেছিলাম।
    তারপর কি হইল...
  • d | ২২ এপ্রিল ২০১৫ ১০:৩৯289312
  • হুঁ তীর্থঙ্করের সবই ভালো, খুব ভালো। শুধু একটাই বাজে ব্যপার। অভ্যু নামক এই মিচকেপটাশটির সাথে তীত্থই আমার পরিচয় করিয়ে দিয়েছিল।
    এ বাদে আর সব খুব ভাল।
  • quark | ২২ এপ্রিল ২০১৫ ১০:৩৯289313
  • "বয়সটা ছোটো থেকেই একটু বেশি" :-)
  • lcm | ২২ এপ্রিল ২০১৫ ১০:৩৭289311
  • সুবিনয়ের নাম চেপে ধরলেই আর গাইতে পারবেন না
  • Abhyu | ২২ এপ্রিল ২০১৫ ১০:৩৬289310
  • কেন সুবিনয় খারাপ কি? উচ্চারণটা একটু গোলমেলে (তাও জায়গা বিশেষে) আর বয়সটা ছোটো থেকেই একটু বেশি, তাছাড়া আর তো কোনো প্রবলেম নেই?
  • Abhyu | ২২ এপ্রিল ২০১৫ ১০:৩৩289307
  • তাছাড়া আমার এই গামা পালোয়ান চেহারা নিয়ে যখন কেউ আওয়াজ দিত, তখনও একা তীর্থদাই আমাকে বল ভরসা যুগিয়েছে।
  • sosen | ২২ এপ্রিল ২০১৫ ১০:৩৩289308
  • উফ তাও আবার সুবিনয়ের !
  • Abbe Plumpness Calm | ২২ এপ্রিল ২০১৫ ১০:৩৩289309
  • ও হ্যাঁ, আরো একটা জিনিস বলার ছিলো।

    পিএইচডি করার সময় বয়সটা অতটা ফ্যাক্টর না হলেও চাকরি/মাইনে-তে অভ্যেস হয়ে গেলে চাপ আছে। আমি অনেক লোক দেখেছি যারা প্রচুর ইচ্ছে থাকলেও ওই চাকরি ছেড়ে বা অনেক কম মাইনেতে রিসার্চ-অ্যাসোসিয়েট হয়ে থাকতে হবে - এইটা মেনে নিতে পারে না। ইনফ্যাক্ট আমার বউ এই দোষে দুষ্ট। মেরিল্যান্ডে যেই চাকরি পেয়ে গেলো, তক্ষুনি জিআরই প্রিপারেশন শেষ। অথচ তার আগে একটা কম্পু না কিনলে জিআরই-র পড়া হচ্ছে না বলে মাস তিনেক ঝগড়া হয়েছিলো। সেই কম্পু কিনে আমি জিআরই দিয়ে ফেল্লুম, তেনার হল না। আবার বিলেতে শিবিল/জিওটেকনিক্যালের হেডের সঙ্গে যোগাযোগ করিয়ে দিলুম, তখন নতুন প্রোজেক্ট ছিলো না, কিন্তু তিনি বলেছিলেন রেগুলার টাচে থাকতে - মাস কয়েক পর প্রোজেক্টও শুরু হল, কিন্তু তদ্দিনে তিনি চাকরি পেয়ে গেছেন, সুতরাং...

    সদা একটা অপশন এক্সপ্লোর করতে পারে - যেটা আমি করেছিলুম। jobs.ac.uk খুঁজে একটা রিসার্চ অ্যাসোসিয়েটের পোজিশন। তাতে করে ইউনি স্টাফ হিসেবে টিউশন ফী এগজেম্প্ট হয়ে যায়। কিন্তু প্রোজেক্টের কাজ আর পিএইচডির কাজকে অ্যালাইন না করতে পারলে এক্সেসিভ চাপ হতে পারে, আর অ্যালাইন করে ফেলতে পারলে হেব্বি সুবিধা।
  • sosen | ২২ এপ্রিল ২০১৫ ১০:৩২289306
  • You're a mantis shrimp!Mysterious and beautiful, you’re not afraid to use your powerful claws to attack, stun and dismember prey

    আমি এইটা পেলাম। নিজের সম্বন্ধে সম্ভ্রম হোলো
  • Abhyu | ২২ এপ্রিল ২০১৫ ১০:২৪289305
  • কত ইন্সপায়ারিং আর কি বলব। রাত দুটোর সময় কোন ডালের সাথে কোন ভাজা ভালো যায় তা নিয়ে আলোচনা করতে আর কেউ পারে বলে মনে হয় না।
  • Tim | ২২ এপ্রিল ২০১৫ ১০:২০289304
  • মানে দমদিই..

    অজ্জিতদাকে ক।

    আর তীর্থদাকে যে না দেখেছে বিশ্বাস করবেনা মানুষ একাধারে এত প্রতিভাবান ও ভালো হতে পারে। খুব ইন্সপায়ারিং।
  • lcm | ২২ এপ্রিল ২০১৫ ১০:১৪289303
  • ব্যস, সুযোগের অপেক্ষায় ছিল। দিল এক পিস রবীন্দসংগীত গুঁজে।
  • Abhyu | ২২ এপ্রিল ২০১৫ ১০:১২289302
  • একটা কোটেশনও যদি ঠিক করে দিতে পারে ল্যাদোশদা!

    সদা থাকো আনন্দে

  • lcm | ২২ এপ্রিল ২০১৫ ১০:১০289301
  • সদা সুখে রহো
  • sosen | ২২ এপ্রিল ২০১৫ ১০:০৯289300
  • দমটাই হলো ইম্পর্ট্যান্ট
  • quark | ২২ এপ্রিল ২০১৫ ১০:০৫289299
  • সদাকে একটা কথা বলা ছিল। এই উঁচু-নীচু ব্যাপারটা অত সহজ নয়। আকার গল্পটা (সার্ন এবং মাইনে) ঠিক। অজ্জিৎ এর শেষ পোস্টও (হোম লোন ইএমাই) এক্কেবারে ঠিক। কারও কাছে আদ্ধেক মাইনেতে সার্ন উঁচু, আর কারো কাছে ডাবল মাইনেতে সচ্ছলতা। একেবারেই ব্যক্তিগত পছন্দ।

    থাকে বাকি চাপ, ল্যাং, হতাশা - মনে হয় দুটোতেই একই রকম।
  • Abbe Plumpness Calm | ২২ এপ্রিল ২০১৫ ১০:০০289298
  • অ্যাকাডেমিক রিসার্চে যখন ছিলুম - তখন ইউকে গভর্নমেন্ট ই-সায়েন্সের পিছনে প্রচুর ফান্ডিং করছিলো। অ্যাকাডেমিয়া আর ইন্ডাস্ট্রি মিলে বেশ কিছু বড় প্রবলেমকে টার্গেট করেছিলো, যার ফলে গোটা সার্ভিস ওরিয়েন্টেশন আর গ্রিডের কনসেপ্টটা তৈরী হয়, আর তার ন্যাজ ধরে আজকের ক্লাউড/ইউটিলিটি - এগুলোর কোনোটাই ই-সায়েন্সের ঐ রিসার্চ প্রোজেক্টগুলো না হলে হত না। দেশোদ্ধারটা বিশেষ বড় ব্যাপার ছিলো না।

    মুশকিল হল এখানে অ্যাকাডেমিয়া নিয়ে আমার বিশেষ ধারণা নেই, কোলাবরেশনে কাজ করতে গিয়ে যতটুকু হওয়া সম্ভব সেটা ছাড়া। যদিও তার মধ্যেই অনেক লবিবাজি, ল্যাং মারামারি - এসবের খবর পাই। এই ব্যাপারটা বাইরে কখনো দেখিনি কিন্তু।

    ইন্ডাস্ট্রি রিসার্চে কিছু অ্যাডভান্টেজ অবশ্যই আছে - এই যেমন ধরেন ডেলিভারির চাপ তুলনামূলকভাবে কম, বিজনেস ইউনিটের চাইতে চাপও কিছুটা কম (আমার কন্টেম্পোরারি বন্ধুরা এখনো রাত্তির দশটা অবধি আপিসে থাকে, আমি সাড়ে ছটায় বেরিয়ে যাই) - কিন্তু আমাকে আবার বাড়ি গিয়েও একটা বড় সময় পড়াশোনা চালিয়ে যেতে হয়। যাই হোক - সেটা অ্যাকাডেমিয়াতে থাকলেও করতে হত। এখানে আরো অ্যাডভান্টেজ হল ফান্ডিং নিয়ে চাপ অ্যাকাডেমিয়ার তুলনায় মনে হয় কম - ডিএসটি/ডিওটির পিছনে দৌড়োদৌড়ি করতে হয় না। যে কোনো কনফারেন্সে পেপার নেমে গেলে সেখানে যাওয়ার ফান্ডিং নিয়ে চিন্তা করতে হয় না, সে দুনিয়ার যেখানেই হোক না কেন (অবশ্য এখন টিয়ার ওয়ান/টু এসব এসে গেছে, কাজেই হাবিজাবি কনফারেন্স এক্সক্লুডেড)।

    কিন্তু ডিস-অ্যাডভান্টেজ আছে বেশ কিছু। আপনার গোল হল পেপার/পেটেন্ট। বছরের শেষে অ্যাপ্রাইজাল হবে এর ওপর। অথচ একটা ভালো কনফারেন্সে (যথা PODC বা WWW) মৌলিক পেপার যে ছয় আটমাসের রিসার্চে না হওয়ারই চান্স বেশি সেটা কেউ বোঝে বলে মনে হয় না। রিসার্চ প্রোপোজাল যে আপনি লিখে জমা দেবেন - তার গাইডলাইন ঠিক করবে এমন লোক যে রিসার্চের র বোঝে কিনা সন্দেহ, তার সেই যোগ্যতাই নেই, হয়তো সারাজীবন আইএসও করে এসেছে। সে গাইডলাইন এমন হবে যে দেখলেন প্রোজেক্টের মত টাইমলাইন চাইছে, অথচ রিসার্চ গোলের মধ্যে অনিশ্চয়তা এতই যে আদৌ কোনো টাইমলাইন (অত ফাইন গ্রেইনড) দেওয়া সম্ভব নয়। সেই লোকই আবার রিভিউ অ্যাসাইন করবে। রিভিউ করবে বিজনেস ইউনিটের ডাইনোসর আমলের লোকজন, সেখানে আকছার দেখেছি স্টেট অফ দ্য আর্ট সম্পর্কে তাদের বিন্দুমাত্র ধারণা নেই (ক্লায়েন্ট যেটুকু বলেছে সেটুকুই জানে), বা হোয়াইট পেপার অবধি দৌড়। অথচ তাদের রিভিউই গুরুত্ব পাবে। বা অ্যাকাডেমিক রিভিউ অ্যাসইনমেন্টও এমন হবে যেন আপনার হয়েছে হার্টের অসুখ, আপনাকে পাঠানো হল বিশ্বখ্যাত দাঁতের ডাক্তারের কাছে। বিজনেস ইউনিটের ইন্টারেস্টের বাইরে রিসার্চ - ওরে বাবা, সেসব নিয়ে করবো কী - এমন মনোভাব। কাজেই, বিজনেস ইউজ কেস না থাকলে রিসার্চও নেই (যদিও এর ভালো দিকও আছে, খারাপ দিকও আছে)। এই ইউজকেস ম্যাপিং করতে গিয়ে অধিকাংশ ক্ষেত্রে আসল প্রবলেমটাই টার্গেট করা হয় না, পুরোটাই শর্ট টার্ম গোল নির্ভর।

    এবং এই ব্যাপারটা ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের প্রায় সর্বত্রই মনে হয়। IRL-এ শুনলাম ভারতে সাড়ে ছশো রিসার্চারের মধ্যে মাত্র সতেরোজন ওয়াটসনের একটা ডিবেটিং ডেরিভেটিভ নিয়ে কাজ করছে - লং টার্ম রিসার্চ, কর্পোরেট ফান্ডেড। বাদবাকি সব মোটামুটি বিজনেস ইউনিটের শর্ট টার্ম সলিউশনিং করছে।

    আর এসবের ওপর ওই গত ডিসেম্বর থেকে এই বছরের ফেব্রুয়ারীর চাপের মত চাপ তো আছেই।

    দেখেশুনে ঠিক করেছি IIEST লোক নেওয়া শুরু করলেই একটা অ্যাপ্লি ঠুকে দেবো যা থাকে কপালে করে। পেয়ে গেলে ভাববো। কারণ ওখেনে আবার মইনে তো অর্ধেকেরও কম হবে মনে হয়, হোম লোনের ইএমআই দিতেই পকেট খালি হয়ে যাবে।
  • S | ২২ এপ্রিল ২০১৫ ০৯:৫৮289297
  • অ্যাকাডেমিয়াতে প্রচুর ফ্রাস্ট্রেশন আসে ঠিকঠাক যায়্গায় না থাকতে পারলে (খুব কম লোকই থাকতে পারে)। জলদি কিছুই হয় না। অবশ্য কেউ এক্সপেক্টও করেনা। একটা পেপার পাঠালাম - রিজেক্ট করার কারণ দেখিয়ে দুই রেফারির এক্জন লিখলেন "এই রেজাল্ট দেখে আমি আস্চর্য্য হচ্ছি, তবে আমার মনে হয় অন্য কারণ থাকবে", আরেকজন "এই রেজাল্ট খুবই এক্সপেক্টেড, এর মধ্যে আর নতুন কি হোলো"। লোকেরা ফ্রাস্টেশন অন্যদের উপরে ওঠায়, রিসেন্টলি খুব কম ভদ্র রেফারি রিপোর্ট দেখেছি (অন্যদের গুলো-ও মাঝে মধ্যে পড়ার সৌভাগ্যি হয়)। এখনো এই লাইনে নতুন - তাই পুরো নাড়িভুড়ি উল্টে যায়। বেশ কয়েকদিন লাগে শক নিতে। আর আরেকটা কথা মনে হয় যে কেউ চাননা আপনার একটা পেপার পাবলিশ হোক, কারণ তাহলে সে পিছিয়ে পড়লো - তাই রেফারি রিজেক্ট করার কারণ খুঁজে বেড়ায়।

    ইন্ডাস্ট্রিতে আবার অন্য হ্যাপা।
  • Abhyu | ২২ এপ্রিল ২০১৫ ০৯:৫১289296
  • সদা, দম থাকলে বয়সটা কোনো ব্যাপার না। তীর্থদা ৩৫+ বছর বয়সে পি এইচ ডি করতে এসেছিল। ছাত্রাবস্থায় টাকা পয়সা বেশি ছিল না। কোনো কমপ্লেন না করে হাসিমুখে আমাদেরই মতো বাজে ভাবে থাকত। রাতে কখনো কখনো ছাদ থেকে জল পড়ত। শীতের রাতে দূরে গিয়ে লণ্ড্রি করতে হত। মনে রাখতে হবে তার আগে সে আট বছর একটা ডিপার্টমেণ্টের হেড ছিল, সেই অনুযায়ী জীবনযাত্রায় অভ্যস্তও ছিল। কোয়েলীদিও সুন্দরভাবে মানিয়ে নিয়েছিল। আজ তীর্থদা হার্ভার্ডের অ্যাসোসিয়েট প্রফেসর।
  • Arpan | ২২ এপ্রিল ২০১৫ ০৯:৪৬289295
  • অ তালে আর দুক্কু কী। সবাইকে কম বেশি লাটক (অ্যাটেনশন সিক) করতে হয়, যেকোন প্রফেশনে।
  • sosen | ২২ এপ্রিল ২০১৫ ০৯:৪৪289294
  • আমার মনে হয় দিনের শেষে কে কোথায় কমফর্টেবল সেটা খুব ইমপর্ট্যান্ট। অ্যাকাডেমিয়ায় টাকা কম থাকবে। ইনসিক্যুরিটি থাকবে। চাপ সাঙ্ঘাতিক, দিনের শেষে আউটপুট শূন্যও হতে পারে। এই সব জেনে লোকে ক্যালকুলেটেড রিস্ক নেবে, কিম্বা নেবেনা। আরো সব ব্যক্তিগত ব্যাপারও হিসেবে রাখতেই হয়। তবে সদাকে একটাই কথা বলার, ঝাঁপ দেওয়ার বয়েসটা ম্যাটার করে, তাই এখনো একটা ট্রাই নিয়ে দেখতে পারিস। দু তিন বছর আগেই তুই বলছিলি এই কথাগুলো। তার মানেই তোর মাথায় আছে। একটা ট্রাই দিয়ে দ্যাখ। পটকেদা ভালো গাইড করতে পারবেন।
  • S | ২২ এপ্রিল ২০১৫ ০৯:৪৩289293
  • গুগল আর্থ ডে কুইজে একবার ম্যামথ হলাম আরেকবার কমোডো ড্রাগন।
  • একক | ২২ এপ্রিল ২০১৫ ০৯:৩৭289291
  • হ্যা সেটাই তো। কোয়ালিটি কাজ হলে আপনি গ্রোথ হবে। এই প্রশ্ন টাও অদ্ভুত। আর নেহাত যদি ব্যাপারটা এমন হয় যে মার্কেট আউটপুট দেখিয়ে ফান্ডিং আসবে তবে ওই কাজটুকু মার্কেটিং এর লোককে আউটসোর্স করা ভালো। রিসার্চার হেজিয়ে কী করব্যা :|
  • Abhyu | ২২ এপ্রিল ২০১৫ ০৯:৩৭289292
  • উফ্ফ!
    উফ্ফ!!
    উফ্ফ!!!

    আজকালও আনন্দবাজারের মতো হয়ে গেছে http://aajkaal.in/
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত