এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | ২১ এপ্রিল ২০১৫ ১৫:৪০289080
  • আহা স্নরকেলিং বড়ো ভালো জিনিস। শুধু স্নরকেলিং মাস্ক টা নিজে কিনে নিয়ে যাওয়াই ভালো - নয়তো অন্যের মুখে দেওয়া মাস্ক জলে ধুয়ে ব্যবহার করতে দেয় - সে বড়ো ঘেন্না লাগে।

    আন্দামানে জলি বয় আইল্যান্ডে আমি ডীপ সি তে স্নরকেলিং করেছিলাম ট্রেনার সাথে নিয়ে - পুরো স্বর্গের মতো দেখতে জলের নীচটা!
  • hu | ২১ এপ্রিল ২০১৫ ১৫:৩৯289077
  • হ্যাঁ হ্যাঁ, দেখুন তো সোসেনের আস্পদ্দা!
  • sosen | ২১ এপ্রিল ২০১৫ ১৫:৩৯289078
  • এইগুলো কি দে-দির দেওয়া দইয়ের মদ্দেই দেবো? প্লিজ জানিয়ে যাবেন
  • সে | ২১ এপ্রিল ২০১৫ ১৫:৩৯289079
  • কাসুন্দী দিয়ে আমি কাঁচামিঠে আম খেতাম ছোটোবেলায়। ঐটুকুই মনে আছে।
    এখন কাসুন্দী বানালে বড়োমুখের বোতোলে ঢালি। ঢালাও সুবিধে, বের করাও সুবিধে।
  • S | ২১ এপ্রিল ২০১৫ ১৫:৩৮289076
  • শ্রীখন্ড একজাতিয় মিস্টি তো। সেখানেও বাদাম, শসাকুচি, অল্প পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কাসুন্দি, আর ধনেপাতা? কি দিন এলো।
  • de | ২১ এপ্রিল ২০১৫ ১৫:৩৭289075
  • আপনারা কতো ভাটিয়েছেন -- এতো এতো ভাট আমায় পড়ে উঠতে হবে ঃ((((

    দমদি,

    দই সিল্কের কাপড়ে ঢেলে ঝুলিয়ে রাখো ঘন্টা দুয়েক। সব জল বেরিয়ে যাবে। তারপরে গুঁড়ো চিনি আর এলাচ গুঁড়োর সঙ্গে ভালো করে ফেটিয়ে ফেটিয়ে মেশাও। তারপরে ফ্রীজে রাখলে শ্রীখন্ড পাবে।

    এর সঙ্গে আমের পাল্প মেশালে আম্রখন্ড।
  • dc | ২১ এপ্রিল ২০১৫ ১৫:৩৬289074
  • ধনেপাতা দেবেন না, একটু মিন্ট পাতা দিয়ে দেবেন। আরেকটু ভাল্লাগবে।
  • sosen | ২১ এপ্রিল ২০১৫ ১৫:৩৫289071
  • বাদাম, শসাকুচি, অল্প পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কাসুন্দি, আর ধনেপাতা দিয়ে শ্রীখন্ডের রেসিপিটাও চাই।

    দাঁড়ান আরেট্টু কাজিয়ে আবার আসছি
  • S | ২১ এপ্রিল ২০১৫ ১৫:৩৫289072
  • হ্যাঁ ঐরকম বোতল। আগের চ্যাপ্টা শিশির যুগ এখন আর নেই। পরিবত্তনের ধোঁয়া সর্বত্র।
  • সে | ২১ এপ্রিল ২০১৫ ১৫:৩৫289073
  • আমাদের ছোটোবেলায় সেই চ্যাপ্টা শিশির ওপরে লেখা থাকত, ঢাকা বিক্রমপুরের কাসুন্দী। পাতলা গোলাপী কাগজে মোড়া থাকত সেই শিশি। সেই শিশি প্রথমে খুবসে ঝাঁকিয়ে নিতে হতো। একটু কাসুন্দী খেলেই নাক দিয়ে ঝাঁজ বেরিয়ে আসত। চোখে জল এসে যেত।
    এখন ঘরে বানাই। নিজের ইচ্ছেমত ঝাল কম দিই। সর্ষে কাঁচা আম হলুদ নুন মিষ্টি খুব খু উ ব অল্প কাঁচা লঙ্কা। সরষের তেলের বদলে অলিভ অয়েল। জল। বোঁ করে ফুড প্রোসেসরে দু মিনিট, একটু নেড়ে নিয়ে ফের এক মিনিট।
  • একক | ২১ এপ্রিল ২০১৫ ১৫:৩৪289069
  • পাবলিক দৃন্কিং এর প্রচলন কমে যাওয়ায় চ্যাপ্টা শিশি বাজার থেকে উঠে গেছে। কাসুন্দির জন্যে তো কেও শিশি বানাতনা। ওগুলো ব্র্যান্ডির শিশি। এখন আর কেও হিপ পকেটে ব্র্যান্ডি নিয়ে ঘোরেনা বা ঘুরলেও নিজের হিপ ফ্লাস্ক এ ঢেলে নেয়। একমাত্র ৩৭৫ রাম আর রক্সি ব্র্যান্ডি এখনো চ্যাপ্টা শিশিতে আছে।
  • sosen | ২১ এপ্রিল ২০১৫ ১৫:৩৪289070
  • দাঁড়ান, পিছিয়ে পড়ছি। এই ইস্পিডে চল্লে মুশকিল, হ্যাঁ কি হয়েচে? টিম দু নম্বর পরকীয়াটা নিজে নিজে করেছিলো তাই ঠিকঠাক কত্তে পারেনি?
    ঠিকই, টিমের কাছ থেকে এর বেশি কি এক্সপেক্ট করা যায়। স্নরকেলিং কত্তে কত্তে পরকীয়া, লম্বা বলে কি ঋত্বিক রোশন? কনসেন্ট্রেশনের প্রিয়োজন্নাই?
  • hu | ২১ এপ্রিল ২০১৫ ১৫:২৯289067
  • টমেটো সসের বোতলের মত বোতল।
  • hu | ২১ এপ্রিল ২০১৫ ১৫:২৯289068
  • না না, আজকাল বোতলে বিক্রি করে। সেই আগের মত চ্যাপ্টা শিশি দেখিনা আর।
  • সে | ২১ এপ্রিল ২০১৫ ১৫:২৮289066
  • বোতোলের সাইজ কিরম?
    কাসুন্দী তো শিশিতে থাকে। বোতোলে থাকে মদ।
  • hu | ২১ এপ্রিল ২০১৫ ১৫:২৭289065
  • বানাতে পারি তো কি হয়েছে! কুমুদি তো বলল কিনলে পুণ্য হবে। একক যাই বলুক ফ্রিতে পাওয়া পুণ্যে কাজ হয় বলে আমি বিশ্বেস করিনা।
  • একক | ২১ এপ্রিল ২০১৫ ১৫:২৬289063
  • বা নাচোস এর মত করে। তর্তিয়া চিপস এ গদগদ করে কাসুন্দি ঢালুন, গপাগপ খেয়ে নিন। নাহয় কচুভাজা দিয়ে। মানে একবোতল কাসুন্দি জাস্ট কিভাবে খাওয়া যায় ভেবে পরে আছে ভাবতেই কেমন লাগে !
  • hu | ২১ এপ্রিল ২০১৫ ১৫:২৬289064
  • হুঁ, বাদাম, শসাকুচি, অল্প পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কাসুন্দি। আমি তো ধনেপাতাও দেব। সোসেন যাই বলুক না কেন!
  • d | ২১ এপ্রিল ২০১৫ ১৫:২৫289061
  • হ্যাঁ সহজ হলে লিখে দেবেন প্লীজ।
  • সে | ২১ এপ্রিল ২০১৫ ১৫:২৫289062
  • আমার পাতানো ভাই রাঁধুনি। সে চমৎকার শ্রীখণ্ড বানায়। সে এলে জেনে নেবো।
  • san | ২১ এপ্রিল ২০১৫ ১৫:২৪289060
  • ডিমসেদ্ধও কাসুন্দি দিয়ে খেতে খুবই ভাললাগে।
  • d | ২১ এপ্রিল ২০১৫ ১৫:২৩289058
  • কিন্তু হুচু তো নিজেই খুব সুন্দর গয়না বানাতে পারে। আবার দোকান থেকে কিনবে কেন??

    আমায় কেউ একটা সহজে শ্রীখন্ড বানাবার রেসিপী পেলে দিও তো।
  • একক | ২১ এপ্রিল ২০১৫ ১৫:২৩289059
  • সিরিয়াসলি কাসুন্দি এমনি এমনি খাওয়া যায়। মানে সামান্য সশাকুচি দিয়ে আধবোতল কাসুন্দি এমনি উঠে যাবে।
  • সে | ২১ এপ্রিল ২০১৫ ১৫:২২289057
  • কাসুন্দী বানাতে ৫ মিনিটো লাগে না।
  • Tim | ২১ এপ্রিল ২০১৫ ১৫:২১289056
  • না না নেশাও হয় না এক বোতলে। কুমুদি না কেমিস্ট? মনে মনে অ্যানালাইজ করে নেয় খালি।
  • san | ২১ এপ্রিল ২০১৫ ১৫:২০289055
  • আজ শুধু শক পাওয়ারই দিন। কুমুদিও এককের মত একবোতল কাসুন্দি খেয়ে নেশা করে ???? বা করত ?????
  • kumu | ২১ এপ্রিল ২০১৫ ১৫:১৯289051
  • হু আচ্ছা।
  • একক | ২১ এপ্রিল ২০১৫ ১৫:১৯289052
  • এই আম কাসুন্দি টা দেখে আমার ভাপা আড় মাছের পেটি আম কাসুন্দি মাখিয়ে খেতে ইচ্ছে কচ্ছে :/
  • Tim | ২১ এপ্রিল ২০১৫ ১৫:১৯289053
  • অনেকটা ভত্তি বেডপ্যানের মত দেখতে লাগছে
  • dc | ২১ এপ্রিল ২০১৫ ১৫:১৯289054
  • রসগোল্লা দিয়ে কাসুন্দি মনে হচ্ছে মন্দ হবেনা, এবার কলকাতায় গিয়ে ট্রাই করবো। আমার পাঁপড় বা চানাচুর দিয়ে রসগোল্লা খেতে ভারী ভাল্লাগে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত