এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kc | ২১ এপ্রিল ২০১৫ ১৪:০২288959
  • আরে ধুর, ইলিশ, চিঙড়ি যা হোক কাসুন্দি দিয়ে ম্যারিনেট করে মাইক্রো করলেই গরম ভাতের সঙ্গে অমেত্ত পেয়ে যাবেন।

    রসগোল্লাও কাসুন্দি দিয়ে ভাল লাগে। গুরু থেকেই শিখেছি। কিন্তু ভাল লাগে। এটা ফ্যাক্ট।
  • Tim | ২১ এপ্রিল ২০১৫ ১৪:০১288958
  • একা ব্ল্যাঙ্ক কেন হবে, স্যানও খায়। আমার ধারণা আমারো ভালোই লাগবে। নেহাত রসগোল্লা নেই, তাই
  • Tim | ২১ এপ্রিল ২০১৫ ১৪:০০288956
  • সেঃ ৫ এ খেয়েচিলো, স্রেফ রাস্তায় দাঁড়িয়েই খেয়ে নিলো। এগুলোর একটাও প্রবাদ না
  • সিকি | ২১ এপ্রিল ২০১৫ ১৪:০০288957
  • ওহো - সে তো আমি যাই নি, তাই দেখি-ও নি। কিন্তু ব্ল্যাঙ্ক সত্তি সত্তি কাসুন্দি দিয়ে রসগোল্লা খেয়েছিল? সত্যি?
  • S | ২১ এপ্রিল ২০১৫ ১৩:৫৯288952
  • রসগোল্লায় কাসুন্দি দিলে আমার তো কোন ছড়, রসগোল্লারও শক লাগবে।
  • Tim | ২১ এপ্রিল ২০১৫ ১৩:৫৯288953
  • হ্যাঁ আম্মো প্রত্যক্ষদর্শী
  • শ্রী সদা | ২১ এপ্রিল ২০১৫ ১৩:৫৯288954
  • এই ওয়াস্যাবি কোটেড মটরভাজা দিয়ে হুইস্কি খেতে বেশ লাগে। এক বন্ধু এক টিন এনেছিল জাপান থেকে।
  • sosen | ২১ এপ্রিল ২০১৫ ১৩:৫৯288955
  • কে বলেছে? আমার চোখের সামনে মিয়াওয়ের বিয়েতে ব্ল্যাংকি কাসুন্দি দিয়ে এত্তোগুলো রসোগোল্লা খেলো!
  • সে | ২১ এপ্রিল ২০১৫ ১৩:৫৭288951
  • সিকি | ২১ এপ্রিল ২০১৫ ১৩:৫৬288949
  • এসের ঐ রসগোল্লায় একটা কালচারাল শক লেগেছে - উনি এখন আর কাউকেই বিশ্বাস করতে পারছেন না।

    এস, রসগোল্লা দিয়ে কাসুন্দি গুরুর একটি প্রাচীন অরণ্য প্রবাদ। আজও এখানে ভাটিয়ে বেড়ান এমন কেউ একবার এই কম্বি খেয়ে এনজয় করেছিলেন, তারপর থেকে এই কম্বিটি গুরুর আসরে অমর হয়ে যায়, যদিও দ্বিতীয় কেউই দ্বিতীয়বারের জন্য এটি খেয়ে দেখবার চেষ্টাও করেন নি।
  • সে | ২১ এপ্রিল ২০১৫ ১৩:৫৬288950
  • wasabi?
  • b | ২১ এপ্রিল ২০১৫ ১৩:৫৪288947
  • মনে পল্ল। এক বন্ধুর পাল্লায় পড়ে জাপানে রেস্টুর‌্যান্টে কাঁচা মাছ খেতে গেছি। দেখি প্লেটের মাঝখানে সুন্দর করে সাজানো একটা সবজেটে পদ্ম, কিছু একটা সস। চামচে দিয়ে ঘপ করে পুরো ফুলটা মুখে পুরে দিলাম। তারপরে কি হয়েচিলো ঠিক মনে নেই, তবে বেঁচে আচি, বলাই বাহুল্য।
  • kumu | ২১ এপ্রিল ২০১৫ ১৩:৫৪288948
  • যে রান্নায় সর্ষে বাটা দিতে হয় তাতে কাসিন্দি দিন।মাস্টার্ড সসের মত করে ব্যাভার করেন।মাত্র একবোতল কাসুন্দি নিয়ে এত ইয়ে??
  • Kaju | ২১ এপ্রিল ২০১৫ ১৩:৫৩288946
  • আচ্ছা কাসুন-দি বলে কেন? কাসুন কি কোনো মেয়ের নাম হয়? কাসুন আপনি একটু কাশুন।
  • Tim | ২১ এপ্রিল ২০১৫ ১৩:৫২288945
  • এইতো এস আরো কত অপশন পেলেন (চিন্টুবাউ, কেলগস ইত্যাদি)।
  • b | ২১ এপ্রিল ২০১৫ ১৩:৫১288944
  • নঃ আপনাদের জ্বালায় উনি আর কোনোদিন, নেভার এভার, ফরেভার কাসুন্দি খাবেন না। যত্তসব!
  • kiki | ২১ এপ্রিল ২০১৫ ১৩:৫০288941
  • নেট অসম্ভব স্লো। চিন্টুকে হাতের কাছে পেলে কাসুন্দি দিয়ে খেয়ে নেবো। মেসেজের উত্তর গেলো না।:X
  • Abbe Calm Plumpness | ২১ এপ্রিল ২০১৫ ১৩:৫০288942
  • আরে ধুর মশাই। টানা আট বচ্ছর বিকেলে ফ্রোজেন কাবাব আর সঙ্গে কেলগসের রাইস ক্রিসপিজে সরষের তেল (যাতে লেখা থাকতো ফর এক্সটার্নাল ইউজ অনলি)-চানাচুর-পেঁয়াজ-কাঁচালঙ্কা মিশিয়ে খেয়ে কাটিয়ে দিলুম...

    (কেলগসের রাইস ক্রিসপিজে চানাচুর ইঃ মিশিয়ে খেলে হেব্বি লাগে, প্লেন মুড়ি-চানাচুরের চেয়েও অনেক ভালো)
  • kumu | ২১ এপ্রিল ২০১৫ ১৩:৫০288943
  • খবর্দার সর্ষের তেল শুধুমুধু খেও নি।
  • Kaju | ২১ এপ্রিল ২০১৫ ১৩:৪৯288940
  • কাছাকাছি আর্মাডিলো, টেরোড্যাক্টাইল বা আরশোলা কিচ্ছু নেই? ডিমের কী অভাব !
  • hu | ২১ এপ্রিল ২০১৫ ১৩:৪৮288939
  • বিদেশে যে যে জিনিসের সাথে মাস্টার্ড সস দিতে দেখেন সেগুলোই কাসুন্দি দিয়ে খান।
  • Tim | ২১ এপ্রিল ২০১৫ ১৩:৪৭288937
  • ফুল পাওয়া যায়? গাঁদা সুজ্জোমুখি টগর শিউলি গোলাপ? ভেজে কাসুন্দি দিয়ে খান। দমদি ওরম খায়
  • Kaju | ২১ এপ্রিল ২০১৫ ১৩:৪৭288938
  • আরে, ঘোড়ার ডিমের ওমলেট বানান, সেইটে কাসুন্দি দিয়ে খান। টেস কাকে বলে দেখবেন। অমেত্ত !
  • Tim | ২১ এপ্রিল ২০১৫ ১৩:৪৬288936
  • না না ওসব অ্যাডের চটক, কুনো বৈজ্ঞানিক ভিত্তি নাই। খেয়ে নিন
  • sosen | ২১ এপ্রিল ২০১৫ ১৩:৪৫288933
  • ব্রেডেড মাছভাজা তো? আমিও জানিনা কেনো, কলিদি বকবে তাই।
    খেয়ে নিন খেয়ে নিন
  • Tim | ২১ এপ্রিল ২০১৫ ১৩:৪৫288934
  • নেশা মানে ঝিম? সত্যি? আধবোতল সর্ষের তেল পড়ে আছে, এটা করে দেখবো ঃ-))
  • S | ২১ এপ্রিল ২০১৫ ১৩:৪৫288935
  • আছে দোকান - কিন্তু সেখানে ভসসা হয়্না। কবেকার মাল ধরাচ্ছে কে জানে। আচ্চা চিকেন ফ্র্যান্কি আছে, সেইটাই ভেজে খাওয়া যাবে?
  • b | ২১ এপ্রিল ২০১৫ ১৩:৪৪288931
  • কাসুন্দি এক বোতোল খেলে মরবেন না, পরের দিন বাথরুমে নির্দিষ্ট জায়গায় একটা এসি লাগিয়ে যাবেন।
  • একক | ২১ এপ্রিল ২০১৫ ১৩:৪৪288932
  • টিম
    :))
    কখনো সর্ষের তেল পলা চারেক খেয়ে দেকেচ ?ব্যাপক নেশা ! দু পলা খেলেও হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত