এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ২১ এপ্রিল ২০১৫ ১১:৩৬288778
  • কেনো, জনগণ দেবে। হাজার বছর ধরে দিয়ে আসছে। ভালোবেসে ভগোমানের পায়ে দুটো ফুল, এক বাক্স মাখা সন্দেশ দিলে কি হবে! মানে যদি ভালো কোয়ালিটির সন্দেশ হয়।
    আর তার বেশি চাইলে তিরুপতিতে গিয়ে মাথার চুল, কাশীতে গিয়ে সোনাদানা -
    হরি হরি, আল্লা আল্লা, জিসাস জিসাস।
  • Tim | ২১ এপ্রিল ২০১৫ ১১:৩৬288779
  • অর্পনকে, হ্যাঁ অলোকনাথের ;-)
  • Tim | ২১ এপ্রিল ২০১৫ ১১:৩৬288780
  • আমার আগের প্রশ্নটা ল্যাদোষদা কে। এইটা সিরিয়াসলি জানতে চাই এই সোশ্যাল বেনিফিট (এটা হলে অনেক লোকে খেতে পাবে অন্তত হপ্তায় দুদিন) কিভাবে দেবে?
  • Arpan | ২১ এপ্রিল ২০১৫ ১১:৩৫288777
  • আর সংস্কার কোথায় যাবে? সংস্কার? সে কি তৃতীয় পিলার?
  • Tim | ২১ এপ্রিল ২০১৫ ১১:৩২288776
  • পাই, আর্ট আর ধর্মকে গুলিয়ে দিওনা। যেটা আর্ট সেটা সব ফর্মেই আর্ট, যেটা ধর্ম সেটা ধর্মই। এতে কি উবগার হচ্চে বুঝিনা।
  • hu | ২১ এপ্রিল ২০১৫ ১১:২৯288774
  • জালি গুঁড়ো দুধের ব্যাপারটা বুঝলাম না। আমি যা দেখলাম আপত্তিটা হল বিজ্ঞাপনে যতটা দাবী করা হয় সেটা সত্যি নয়। কমপ্ল্যানে লম্বা হওয়ার গুন নেই। বা স্পেশাল কে-র প্যাকেটে যে ফলগুলোর ছবি থাকে সেগুলো স্পেশাল কে-তে নেই। এইরকম। জালি গুঁড়ো দুধ শুনলে মনে হয় এমন দুধ যা খেলে বাচ্চা মরে যাবে। কমপ্ল্যান বা স্পেশাল কে সম্পর্কে অভিযোগ সেই গোত্রের নয়।

    ডিঃ আমি অভিযোগের ভ্যালিডিটি অস্বীকার করছি না বা লঘু করে দেখছি না। তুলনাটা ঠিক হল না এটাই বলছি।
  • Tim | ২১ এপ্রিল ২০১৫ ১১:২৯288775
  • তা এই মোচ্ছবের ফান্ডিং টা কে দেবে? ওবামা না সৌদী প্রিন্স ? ;-)
  • pi | ২১ এপ্রিল ২০১৫ ১১:২৭288772
  • আরে আমি চ্যালেঞ্জ করেছ বলিনি ঃ)

    তবে আমি দূরদর্শনের ঐ ডকুটা দেখে পুরো হুব্বা বনে গেছি। কী অসম্ভব সুন্দর কাজ। আর একটা জিনিস ভাল লাগলো, ওখানে ওরকম ভাস্কর্যের ক্লাস নেওয়া হয় !
  • lcm | ২১ এপ্রিল ২০১৫ ১১:২৭288773
  • আমি দায়িত্বে থাকলে, আরো বেশি করে পুজো, স্পেশালি পূজোর ভোগ - পুরো ফ্রি। উইকেন্ডে লাগাতার খাওয়াদাওয়া। বিকেলে হরিকিত্তনের সঙ্গে নাচ, হালকা এক্সারসাইজ।
  • Tim | ২১ এপ্রিল ২০১৫ ১১:২৫288766
  • মন্দিরে পুজো বন্ধ হওয়া দরকার বলে মনে করি। আমি দায়িত্বে থাকলে করতাম। ঃ-)
  • lcm | ২১ এপ্রিল ২০১৫ ১১:২৫288767
  • *গুঁড়ো
  • lcm | ২১ এপ্রিল ২০১৫ ১১:২৫288768
  • বোঝো! জালি গুর্হো দুধের থেকে, ভগবানে বিশ্বাস নাকি বেশি ক্ষতিকর।
    কি সব গাজোয়ারি লিবারিলিজ্‌ম !
  • Tim | ২১ এপ্রিল ২০১৫ ১১:২৫288769
  • আমি যত ধার্মিক দেখেচি তাদের বেশিরভাগই হেবি সংকীর্ণ, দরকার পড়লেই খামচি দেওয়া টাইপ। তাতে কী প্রমাণিত হয়?
  • Arpan | ২১ এপ্রিল ২০১৫ ১১:২৫288770
  • স্যানকেঃ উল্টোটাও হয়। সোভিয়েতে হয়েছিল।
  • hu | ২১ এপ্রিল ২০১৫ ১১:২৫288771
  • পাই, আমি মহাবলীপুরমে যাই নি। ওটার কৌতুহল জনিত প্রশ্ন ছিল। চ্যালেঞ্জ নয় ঃ-)
  • pi | ২১ এপ্রিল ২০১৫ ১১:২৪288765
  • টিম, মন্দিরে পুজো আচ্চা বন্ধ নিয়ে বলো ঃ)
  • pi | ২১ এপ্রিল ২০১৫ ১১:২৩288761
  • মহাবলীপুরমে হুলিয়ে পুজো হয় বলেই জানি।
  • san | ২১ এপ্রিল ২০১৫ ১১:২৩288762
  • আমি যত নাস্তিক দেখেছি তাদেরও বেশিরভাগই খুব ভাল মানুষ।
  • Tim | ২১ এপ্রিল ২০১৫ ১১:২৩288763
  • আরে বাড়িতে পুজোও বন্ধ হোক চাই, কিন্তু সেটা ফোর্স করতে পারিনা। নিজে নিজে হলে খুশিই হবো।
    হর্লিক্সের ঢপও নিজে নিজে বন্ধ হলে খুশিই হবো। তবে তাতে কম ক্ষতি হচ্ছে এটা আমার মত। ব্যক্তিগত।
  • hu | ২১ এপ্রিল ২০১৫ ১১:২৩288764
  • পুজো-আচ্চা বন্ধ করে দেওয়া তো খুবই ভালো সিদ্ধান্ত। এবার এতগুলো ধর্ম আছে, তাদের প্রার্থনাস্থল আছে, পুজো আছে, ধর্মের সাথে জড়িত লোকাচার জনিত কুসংস্কার আছে। এগুলো আছেই। অনেক যুগ ধরে আছে। এখন তার সাথে আরো জিনিস যোগ হচ্ছে। যেটা ছিলনা সেটাও যোগ হচ্ছে। এই জগদ্দলটা সরাতে গেলে তুমি কোথা থেকে শুরু করবে? একটা আগুন লাগা বাড়িতে তুমি আরো লোক ঢুকিয়ে রেসকিউ করবে? নাকি প্রথমে এন্ট্রি রেস্ট্রিক্ট করবে, তারপর আটকে পড়া লোকজনকে বার করবে?
  • lcm | ২১ এপ্রিল ২০১৫ ১১:২১288756
  • আমি বিশ্বাস করি না, কিন্তু, ঈশ্বরে বিশ্বাস খুব ভালো জিনিস। আমি যাদেরকে দ্যাখসি যাদের ঈশ্বরে সাংঘাতিক বিশ্বাস ছিল, এই যেমন ঠাকুমা বা বড়মা - তারা ভারি ভালো মানুষ ছিলেন। এখনও, যাদের দেখি তাদের অনেকেই ভারি ভালো মানুষ।
  • san | ২১ এপ্রিল ২০১৫ ১১:২১288757
  • সিকির ইনফারেন্সে ভুল আছে। যত বেশি মন্দির মসজিদের রমরমা বাড়বে তত তাদের প্রভাব, অনুশাসন আরো বেশি করে বাড়িতে ঢুকবে।
    ডিঃ পাঁক বা আবর্জনা নিয়ে আমি কিছু বলি নাই।
  • Tim | ২১ এপ্রিল ২০১৫ ১১:২১288758
  • পাই, শুনিনি। তবে এরম দাবি করার মত লোক আছে এটা বিশ্বাস করলাম ঃ-)
  • Arpan | ২১ এপ্রিল ২০১৫ ১১:২১288759
  • পয়সা ক্যান অইবো? সম্মানদক্ষিণা।
  • pi | ২১ এপ্রিল ২০১৫ ১১:২১288760
  • টিম, মন্দিরগুলো যতদিন চলবে, তোমার ঐ বিশ্বাসের ভাইরাস প্রতিনিয়তই প্রোমোট হয়ে চলবে, চলছে ঃ)। বাড়িতে পুজো আচ্চা করলেও।
    এই ক্ষতিগুলো নিয়ে তালে কী ভাবছো ?
  • lcm | ২১ এপ্রিল ২০১৫ ১১:২০288755
  • হুঁ হুঁ, আছে না ঐ যে কি বই, লিবারিজ্‌ম ইজ এ মেন্টাল ডিসঅর্ডার - দাম $15.95, ডিস্কাউন্ট দিয়া ১০ ডলার, তারও পরে ৫ বোধহয়।
  • Tim | ২১ এপ্রিল ২০১৫ ১১:১৯288753
  • টু অল মিনসেজঃ আমার মিনসে কবিতাগুচ্ছের জন্য বিলটা কাকে পাঠাবো জান্যে দেবেন। মাসকাবার আসচে
  • pi | ২১ এপ্রিল ২০১৫ ১১:১৯288754
  • বিটিডব্লু, মন্দির ভেঙ্গে সেখানে স্কুল, হাসপাতাল, শৌচাগার করা হোক ... এসব দাবিদাওয়া শোনোনি ?
  • সিকি | ২১ এপ্রিল ২০১৫ ১১:১৮288751
  • ঈশ্বরবিশ্বাস, ধর্ম এগুলো আমার মতে ম্যানকাইন্ডের কাছে ক্ষতিকারক জিনিস। সেগুলো পাড়ার রাস্তায় বা আমার পার্সোনাল স্পেসে ঢুকে পড়ার চেয়ে আমি প্রেফার করব মন্দিরে মসজিদে থাকুক। যার ঐ পাঁকে চান করার ইচ্ছে সে মন্দিরে মসজিদে গিয়ে চান করে আসবে। ওটা ঐ ধর্ম ঈশ্বর ইত্যাদির ডাম্পিং গ্রাউন্ড।
  • Tim | ২১ এপ্রিল ২০১৫ ১১:১৮288752
  • আমি কিছুই ভাঙতে বলছিনা। অ্যাড করে বিশ্বাসের ভাইরাস প্রমোট করা বন্ধ করতে বলছি। হর্লিক্সের অ্যাডও বন্ধ হলে ভালো হয়, চললে ক্ষতি হচ্ছে, তবে কম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত