এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ২১ এপ্রিল ২০১৫ ১১:০২288722
  • আমি কুলফি ছাড়া আর কিছু জমাই না। সে অবশ্য কুলফি মিক্স কিনে।
  • se | ২১ এপ্রিল ২০১৫ ১১:০১288716
  • যাই হোক, গণেশের ব্যাপারটা নতুন করে কিছু বলবার নেই। যাদের জানার ঠিকই জানে।
  • Tim | ২১ এপ্রিল ২০১৫ ১১:০১288717
  • অর্পনকে ক ;-)
  • একক | ২১ এপ্রিল ২০১৫ ১১:০১288718
  • কী আশ্চর্য্য ! প্রোডাক্ট এর ভ্যালুএসন তো উপভোক্তা করে। এইখানটায় একটা গোলমাল আছে। ধরুন আপনি কিউবিস্ম বোঝেননা। একখান কিউবিস্ট পেইন্টিং দেখে মনে হলো ঘরের পর্দার সঙ্গে ভালো ম্যাচিং হবে, কিনে নিয়ে টাঙিয়ে দিলেন। আপনি তাতে কিউবিস্ট বা কিউবিস্ম এর কানোসিয়ার হয়ে গেলেন নাকী ? নেভার :))।

    এভাবে গনেশ মূর্তি জমালে বা তন্ত্রের আল্পনা আঁকলে কেও ধার্মিক হয়ে যায়না। তাহলে সমস্ত নাচের মুদ্রা তুলে দিতে হয়। তান্ত্রিক মোটিফে ভর্তি। তাতে তারা কেও ধার্মিক হয়ে যায়না। কারণ তাদের লার্নিং নেই। ভ্যালু এপ্রিসিয়েশন ইস আ লার্নিং প্রসেস। আপনি ধার্মিক হলে গনেশে সিদ্ধিদাতা খুঁজবেন, বুদ্ধে নির্বাণ খুঁজবেন। নইলে ওগুলো আপনার কাছে পেপারওয়েট থেকে এসথেটিক যা খুশি ভ্যালু হতে পারে।

    এট দ্য সেম টাইম, আপনি ধর্ম খুঁজছেন না বলে বাকিরাও খুঁজছেনা তাও নয়। যার যে লার্নিং টা আছে সে সেভাবে অবজেক্ট কে রেকগ্নায়স করে। এর কোনো জেনেরাল কার্পেট হয়না যে অমুক জিনিস পছন্দ করা কু এটা সু। গোলমাল টা নিজের লার্নিং লিমিট অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টায়। অবজেক্ট এ নয়।
  • Arpan | ২১ এপ্রিল ২০১৫ ১১:০১288719
  • হনুমন যন্ত্র মানে এই জিনিসটা?

    http://hanumanchalisayantra.com/
  • lcm | ২১ এপ্রিল ২০১৫ ১১:০০288713
  • আহা টিম্ভাই, আগাপাস্তারা না পড়ে, মাঝখান থেকে ঢুকে কমেন্ট তো, একটু ডিসকাউন্ট দিও।
  • Tim | ২১ এপ্রিল ২০১৫ ১১:০০288714
  • ট্রেন্ডটা হঠাৎ শুরু হয়নি। ৯০ এর শেষের দিকেই অল্প অল্প করে হয়েছে। লোকে গিফট করতে শুরু করেছে। আমি নিজেই পেয়েছি এরম কত।
  • pi | ২১ এপ্রিল ২০১৫ ১১:০০288715
  • গণেশ অনেকেই পিস অব আর্ট হিসেবে জমায়। গণেশ নিয়ে এতকরমের কাজ হয়েছে ভাবা যায়না। আমার দু'গন আত্মীয়া জমায়। আমি কোথাও গেলে অন্যরকমের গণেশ দেখতে পেলে তাদের জন্য নিয়ে আসি।

    এনিওয়ে, আমার বাড়ির লোকে পুজো আচ্চা করতে চাইলেও তাই নিয়েও তো ফতোয়া জারি করিনা, করতে পারবেনা বলে ! আমি বিশ্বাস করিনা জানিয়েছি, আর আমাকে দিয়ে কিছু জোর করে না করালেই হল।
  • lcm | ২১ এপ্রিল ২০১৫ ১০:৫৯288712
  • আমার তো সৌমিত্রর অ্যাডখান কিউট লাগছিল, কতটা খাঁটি সোনা দিয়া বানানো যন্ত্র তা বারংবার বলতেছিলেন। অল দ্যাট গ্লিটার্স ইজ নট ইয়ে... বাজারে অনেক জালি হনুমান যন্ত্র আছে, সাবধান।
  • potke | ২১ এপ্রিল ২০১৫ ১০:৫৮288710
  • ডাইরেক্টর টেনিউর শেষ হয়ে আসছে, এক্ষটেন্ডেড হবে হয়তো, পদ্মশ্রী পেয়েছেন, লিগ্যাসি আছে, জনতা মনে রাখবে ওনাকে।

    এসবে কেন ঢুকতে গেলেন?
  • Arpan | ২১ এপ্রিল ২০১৫ ১০:৫৮288711
  • না না, আমি নিজেই কিনেছি। লোকের রুচির ওপর ভরসা কম। ঃ)
  • se | ২১ এপ্রিল ২০১৫ ১০:৫৭288709
  • না। নান্দনিক নিশ্চয়। কিন্তু ঘরে ঘরে সবাই নাব্দনিক গণেশ জমায়, কিন্তু নিজে কেনে না। অন্য কেউ কিনে প্রেজেন্ট করবে। আর অন্য কোনো নাব্দনিকতার নিদর্শন এরকম বহু বহু গণেশ কালেক্টরদের মধ্যে নেই। ট্রেন্ডটাও হঠাৎই শুরু হয়েছে। যত বেশি গণেশ জমবে তত সৌভাগ্য বা টাকা এই গোছের কিছু। স্ট্যাম্প জমানো বা অন্য কোনো হবি র মতো নয়। নানান রকমের গণেশ, এমনকি একই রকম দেখতে একাধিক গণেশ। সংখ্যায় যত বেশি হবে, তত সৌভাগ্য বাড়বে।
  • lcm | ২১ এপ্রিল ২০১৫ ১০:৫৬288706
  • ঐ হইল। দাঁড়াও না। যখন ৩০০০ সালে পুনর্জন্ম হইব, তখন দ্যাখবা, সৌমিত্রর ঐ হনুমান যন্ত্র মিউজিয়ামে কাঁচের বাক্সে রাখা আছে। হাত দেওয়া যাবে না। দূর থেকে দ্যাখতে হইব তখনে।
  • pi | ২১ এপ্রিল ২০১৫ ১০:৫৬288707
  • আমার তো বক্তব্য সমালোচনা দুটোরই করা দরকার। শনিকবচ, ধনলক্ষ্মী হলেই রে রে করে তেড়ে আসবো, আর অন্যগুলোকে নিয়ে টুঁ শব্দটি করবো না, এটা দ্বিচারিতা মনে হয়। ঐ সরকার থেকে যেমন কেস ফাইল করেছে, এই সব কিছু নিয়েই করা উচিত।

    আর যেখানে বিজ্ঞানের নাম ব্যবহার করে ভাঁওতা দেওয়া হচ্ছে, সেগুলো আরো বেশি অপরাধ মনে করি। তাই এক কথায় ঠগ, প্রতারক বলতে পারি।

    কেউ ঈশ্বর বা দৈবে বিশ্বাস করলে তাই নিয়ে আমি খিল্লি করতে পারি, আমি মানতে না পারি, কেন মানি না বলতে পারি, কিন্তু কারুর বিশ্বাস নিয়ে আমি মামলা করতে পারি কি ?
    হ্যাঁ, বিশ্বাসের ভিত্তিতে যে প্রোডাক্টগুলোর কার্যকরিতা দেখানো হয়, সেগুলো নিয়েও বলা উচিত। কিন্তু সেটা বলতে গেলে তো এই মন্দির, মসজিদ, চার্চ সবকিছু নিয়েই আপত্তি তুলতে হয়। ধর্মের নামে যা যা ব্যবসা হচ্ছে। সেগুলো একেবারে এক গ্রাউণ্ড। ভেবে দেখো।
  • Tim | ২১ এপ্রিল ২০১৫ ১০:৫৬288708
  • মিউজিয়াম নিয়ে আমার মুশকিল কই দেখলা ল্যাদোষদা। পাই একক এদের কও।
    আর অ্যাডের কথা হচ্ছে, মিউজিয়াম কি অ্যাড দিয়ে তোমায় বলেছে আসুন এলে আপনার বাঁ বগলের আঁচিলটা খসে বিনোদ খান্নার মত ম্যাচো হবেন? তাইলে ভেবে বলবো ভাঙবো কিনা।
  • সিকি | ২১ এপ্রিল ২০১৫ ১০:৫৫288705
  • সকাল হল তা হলে।
  • hu | ২১ এপ্রিল ২০১৫ ১০:৫৪288704
  • হনুমান চালিশা নয়। হনুমান যন্ত্র।
  • lcm | ২১ এপ্রিল ২০১৫ ১০:৫৩288703
  • ও হরি, সেই সৌমিত্র-র অ্যাড নিয়া অলুচানা হইতাসে।
    তা বলি, হনুমান চালিশা-র অ্যাড তো, তাতে মুশকিল টা কি!
    আমি তো এদেশে মিউজিয়ামে হানুমান চালিশা দ্যাখসি, সাহেবরা যত্ন কইর‌্যা বাঁধাইয়া রাখ্সেন, বহুদিনের পুরানো, তালপাতায় লেখা (অবশ্য, পাম লিভ্‌স লেখা ছিল)।
    তাইলে কি টিমভাই কি এইবার এই মিউজিয়াম গুলি ভাঙচূর শুরু করবা নকি?
  • Arpan | ২১ এপ্রিল ২০১৫ ১০:৫২288701
  • অরিজিত বুদ্ধের জামাই পড়ে আরো হাঁ হয়ে গেছিলাম।
  • hu | ২১ এপ্রিল ২০১৫ ১০:৫২288702
  • আমারও বুদ্ধ আছে। একটা ডোকরার দুর্গা কেনার ইচ্ছা আছে। আনুবিস ছিল। এখন আর নেই। মেক্সিকান চাঁদ-সূর্য আছে। মূর্তি জমাই তো কি হল?
  • Arpan | ২১ এপ্রিল ২০১৫ ১০:৫১288700
  • ডোকরার গণেশের সিরিজ বেশ কিছু জমিয়েছি। এখন যদি গণেশযন্ত্র কেউ বেচতে আসে তালে কিনব না।

    গণেশ না হয়ে বোম্বাগড়ের রাজার সিরিজ করলেও জমাতাম। দেখতে নান্দনিক হলেই হল।
  • hu | ২১ এপ্রিল ২০১৫ ১০:৫০288699
  • আমার প্রশ্নের জবাব কিন্তু পেলাম না। দৈব আর হেলথ ড্রিংকের সোস্যাল অ্যাস্পেক্ট কমপেয়রেবল কিনা জানতে চেয়েছিলাম।
  • Tim | ২১ এপ্রিল ২০১৫ ১০:৪৯288697
  • পাই, গরীব লোকেদের নেশার জিনিসেও অনেক ক্ষতি হয়। কিন্তু এর অন্য আর্থ-সামাজিক কারণ আছে। একটা কে না সরিয়ে অন্যটাকে কিভাবে সমালোচনা করবে?
    মানে ইন জেনেরাল ভালো কোয়ালিটির স্বাস্থ্য পরিষেবা ও মেটেরিয়াল সস্তায় অ্যাভেলেইবল না করে কিভাবে হর্লিক্স, এবং জীবন থেকে বিপুল পরিমাণ আনসার্টেনটি না সরিয়ে কিভাবে হনুমানযন্ত্রের সমালোচনা করবে?
  • pi | ২১ এপ্রিল ২০১৫ ১০:৪৯288698
  • একক, পুরো ক। এটাই বলতে চাইছি। বিজ্ঞানের কুসংস্কার, বিজ্ঞানের অন্ধ বিশ্বাস, এগুলো আরো ক্ষতিকর লাগে।
    এই বৈজ্ঞানিক পরীক্ষার একটা জোব্বা পরিয়ে দিলেই সমাজে যে অ্যাক্সেপ্টেন্সের ট্রেন্ড টা দেখি, সেটা আরো বিপজ্জনক মনে হয়।
  • lcm | ২১ এপ্রিল ২০১৫ ১০:৪৮288695
  • খাইসে!! টিম্ভাই কয় কি? সৌমিত্র এই বয়েসে আবার কারে ডেথ থ্রেট দিলেন !
  • Abbe Calm Plumpness | ২১ এপ্রিল ২০১৫ ১০:৪৮288696
  • এই মেরেচে। আমি তো বুদ্ধ জমাই - সিকিমে হরেক কিসিমের ছোট ছোট বুদ্ধমূর্তি পাওয়া যায়, হেব্বি লাগে।

    @পোটকে - হ্যাঁ, বিমলদা টুম্পাইয়ের প্রতিদ্বন্দী। হাঁ হয়ে গেছি সকালে খবরটা পড়ে থেকে।
  • Tim | ২১ এপ্রিল ২০১৫ ১০:৪৬288694
  • একখান তফাৎ হ্যাজ। সেটা হলো প্রডাক্টটা কার, কে বেচছে। যদি সবই এক বলেন তো সেই হিসেবে সৌমিত্র চট্টোপাধ্যায় আর ফারাবির মধ্যে কোন তফাৎ নাই। আফনেরা এতে কম্ফর্টেবল তো?
  • se | ২১ এপ্রিল ২০১৫ ১০:৪৫288693
  • আচ্ছা অনেকে গণেশ জমান - এটা ও তো কুসংস্কার না কী? এটা দেশে ফিরে দেখেছিলাম লোকের বাড়ী গেলেই গাদাগাদা গণেশ, সবাই গণেশপ্রেমী হয়ে গিয়েছে। সেই গণেশ আবার নিজে কিনলে হবে না, অন্য কেউ প্রেজেন্ট করলে তবেই হবে। যেখানেই যাই গণেশে গণেশে একাকার। গেলোবারে এক নাস্তিক লেখক আমায় গণেশ প্রেজেন্ট করে বসলেন। ছোট্টো কৌটোর মধ্যে গণেশ। কী আর বলব! রেখে দিয়েছি তাকে।
  • pi | ২১ এপ্রিল ২০১৫ ১০:৪৪288692
  • দৈবের বৈজ্ঞানিক ভিত্তি আছে বলে প্রোমোট করা আরো ক্ষতিকর বলে করছি।

    আর হ্যাঁ, এই হরলিক্স, কম্প্ল্যান যে মিথ্যাচার করে তাতে প্রচুর মানুষের প্রচুর প্রচুর টাকা নষ্ট হয়, সেটা খুব বড় ক্ষতি মনে করি।
  • একক | ২১ এপ্রিল ২০১৫ ১০:৪৩288691
  • "বেসিক্যালি আরেক লেভেল বেশি মিথ্যা জুড়লে লোকের আপত্তি উড়ে যায় দেখছি ঃ)"

    পাই,
    একদম তাই। জাস্ট মিথ্যেগুলো তে যত বেশি "বৈজ্ঞানিক" জুড়ে দেওয়া যায় তত সফল। আরেকটা ওয়ার্ড হচ্ছে "ম্যাথমেটিক্স"। অঙ্ক কে সবাই সমীহ করে। ধরা যাক একজন লোকের দুটো হাতের দৈর্ঘ্য, গড় রেডিয়াস ইত্যাদি নিলুম। ক্যালিপার্স দিয়ে ফ্যাট থিকনেস মাপলুম। এরপর হাবাজাবি এরকম খানপঁচিশ পারামিটার নিয়ে অঙ্ক কষে শেষে বল্লুম যাদের বাম আর ডান হাতের অমুক অমুক পারামিতারের রেশিও এই তাদের বেরিবেরি রোগ হবে। অমুক ওষুধ খান প্রিকশন হিসেবে। লোকে ওষুধ চালু করে দেবে :(( সবচে সেফ হলো অকারণ ভিটামিন গেলানো !!! অঙ্ক থাকলেও রেসাল্ট এর ইন্তার্প্রিতেষণ টাই যে ভুলভাল সেটা প্রশ্ন ও করবেনা। যত গম্ভীর নাম,চকচকে যন্ত্রপাতি তত বিশ্বাস। এবার চ্যালেঞ্জ করলে দেখাবো ক্যালিপার্স টা স্নেইদার কোম্পানির তৈরী। সাতখুন মাপ। লোকে ডেটার ফাইনাল ইন্তার্প্রিতেষণ কে চ্যালেঞ্জ করেনা। একটা টিপিকাল "বিজ্ঞান" এর কুসংস্কার চলছে চারপাশে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত