এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ২১ এপ্রিল ২০১৫ ১০:১৭288660
  • আপনিই একবার বললেন, 'বেসিকেলি মিথ্থে কথা। লোক ঠকানো। চিটিং। বিজ্ঞানের নামে চিটিং।'

    আরেকবার বললেন, 'হর্লিক্সে ইঃ তে যখন মাস্কেল বাড়বে,লম্বা হবে - এইসব বলে তখন সেটা যাস' অতিরঞ্জন হতে পারে।'

    আগে ঠিক করুন, সর্বৈব মিথ্যা, চিটিং বলবেন না জাস্ট অতিরঞ্জন, তারপর নাহয় ফেল টেল করাবেন ঃ)

    আর বললামই তো, ধনলক্ষ্মী যন্ত্র যদি বলতো বৈজ্ঞানিক পরীক্ষায় দেখা গেছে এতে ফল হয়, সেটা আরো এক ধাপ বেশি মিথ্যাচার হত, যেটা হরলিক্সরা করে। এতেও না বোঝার মত শিশিবোতম কিছু তো নেই।
  • san | ২১ এপ্রিল ২০১৫ ১০:১৪288659
  • মঙ্গলঘট, শ্রী, পুজোর আলপনা এসব কারা "কালচার" ভেবে করে ? এ তো পুরোপুরিই ধর্ম। যারাই পুজো-আচ্চা-হ্যানোত্যানো বিশ্বাস করে তারাই করে। কার বাড়িতে বিনা কারণে আলপনা -মঙ্গলঘট এইসব সাজানো থাকে ? বাস্তু-ফাস্তু কোনো কালচার না, পোষ্কার ধর্ম।
  • Abbe Calm Plumpness | ২১ এপ্রিল ২০১৫ ১০:১২288657
  • আমি বাদ যাই কেন? রাজনৈতিক অ্যাঙ্গল এনে দিই।

    সৌমিত্র কোন পরিস্থিতিতে এই অ্যাডগুলো করছেন সেটাও বিচার্য। যতদূর জানি টাকাপয়সার অবস্থা অত্যন্ত খারাপ - নিজের এবং ছেলের চিকিৎসা ইত্যাদি। আয়ও বিশেষ নেই। টলিপাড়ায় কে কে সিনেমা সিরিয়ালে কাজ পাবেন সেসব আজকাল অন্যত্র ঠিক হয়, অন্য ক্রাইটেরিয়ার ভিত্তিতে। ছোটখাটো ফিল্মমেকারদের অবস্থা তো খুবই খারাপ (দুজনকে চিনি), সৌমিত্র এই গোলে পড়ে গিয়ে থাকতেও পারেন।
  • Tim | ২১ এপ্রিল ২০১৫ ১০:১১288656
  • এই যেমন তুই অঙ্কে ভালো আর সাহিত্য ভালো বুঝিস বলে তোর গোরুমোষ সংক্রান্ত কনফুশন আর সুপুরি কিলিং গুলো আমরা প্রশ্রয় দি সেইরকম
  • san | ২১ এপ্রিল ২০১৫ ১০:০৭288655
  • ওহো অন্যান্য বিষয়ে প্রতিভা থাকলে খারাপ কাজের খারাপত্ব কমে যায়, ওকে !
  • quark | ২১ এপ্রিল ২০১৫ ১০:০৩288651
  • হে হে! আমাদের টিভি চালালেই প্রথমেই ঐ চ্যানেলটি আসে (সিটি কেবল এর দয়ায়)। তা কাল শুনলুম এনার্জি ব্রেসলেট (জুন মালিয়া) টাইটানিয়াম দিয়ে তৈরি। আর তার সাথে সাথে এটাও জানালেন টাইটানিয়াম রকেট এবং স্যাটেলাইট বানাতে কাজে লাগে। তবেই বুঝুন, ঐ জিনিস পল্লে আবনি এক্কেরে রকেটের গতিতে সব কাজ কোরে ফেলতে পার্বেন।
  • Abhyu | ২১ এপ্রিল ২০১৫ ১০:০৩288652
  • যাগ্গে হুচি শুনে রাখো, রাতের বেলায় চণ্ডীপাঠ করতে নেই। সেই জন্যে ভোরবেলায় মহালয়া হয়। সূর্য ডোবার পরে চণ্ডীপাঠ শুনলেও পাপ হবে বলেই মনে হয়। (অয়ি গিরিনন্দিনি চণ্ডীর অংশ নয়, ওটা যখন খুশি গাওয়া যায়)
  • একক | ২১ এপ্রিল ২০১৫ ১০:০৩288653
  • এইযে মঙ্গলঘট স্থাপন হয় বাঙালি বাড়িতে। এর অবস্থান, স্বস্তিকা,কটি আম্রপল্লব,সুপারি সব ফিক্সড। এইযে আমরা আলপনায় মত্স্যমুদ্রা, হস্তমুদ্রা আঁকি এগুলো কেন,এর ফলাফল কী সেগুলো শাস্ত্রে বর্ণিত। গোটা "কলচর" ব্যাপারটাই এসেছে ধর্ম থেকে,তন্ত্র থেকে। এমনকি নাচের মুদ্রায় পর্যন্ত্য। এখন আমরা এর ধর্মীয় আসপেক্ট কে বাদদিয়ে শুধু কালচার নিচ্ছি। সেটা নিয়ে আপত্তি নেই আমার। আপনা আপনা চয়েস। কিন্তু কেও যদি পুণ্য-লাভ এসব ভেবেই ওগুলো করে সেটা কে দাগিয়ে দেব কেন ? হনুমানযন্ত্রে সার্টেইন পুণ্য ও জাগতিক লাভ হয়। এটা ধর্মীয় ধারণা। এবং ধর্মীয় জায়গায় দাঁড়িয়ে বাঙালি তন্ত্রাচার এর চে এটা আলাদা কোথায় ?

    এই আমরা বাঙালিরা সংস্কৃতি করি, ধর্ম না এটা কিন্তু খুব গোলমেলে ধারণা। পুজোর আলপনায় কখনো ইচ্ছেমতো গথিক মোটিফ, গনেশ পুজোয় সাপের মোটিফ দিয়ে ডিসাইন এসব করে দেখবেন পুরুত কেমন হইহই করে ওঠে। কিছু না, দুগ্গাপুজোর শ্রী তে গথিক স্কাল ঢোকালেই তেড়ে আসবে। খুব ভেতরে ভেতরে এগুলো আছে। বাইরে থেকে আমরা ধর্ম করছিনা, শুধুই কালচার ভেবে সন্তুষ্ট থাকি।

    ....বাঙালি বাড়িতে বৌদ্ধিক তন্ত্রাচার থেকে আসা কয়েন,ব্যাং, আর্কিটেক্ট/ইন্তিরিয়ার দেকরেতর দের ইন-ইয়াং নিয়ে মাথাব্যথা আর তান্লুম না আপাতত।
  • Tim | ২১ এপ্রিল ২০১৫ ১০:০৩288654
  • আমি বলছি আমি বলছি। হনুমানযন্ত্র হলো রাজনৈতিক দলের দেওয়াল লিখন, বেসলেস জিনিস ঐ মার্কসবাদ সত্য কারণ ইহা বিজ্ঞান টাইপ। লোকে বিশ্বাস করে ঠকে আবার বিশ্বাস করে যারা করার। আর হর্লিক্সের অ্যাড হলো জিরো ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নালে ভুলভাল রেজাল্টের পেপার। ন্যান অ্যাকাডেমিয়ার অ্যাঙ্গল এনে দিলুম।
  • san | ২১ এপ্রিল ২০১৫ ১০:০১288650
  • ঠকানো মানে ঠকানো-ই, সে স্বপ্নাদ্য মাদুলি হোক আর বানিয়ে বলা বৈজ্ঞানিক উপকারিতা। তবে "আমার সুন্দর চুলের রহস্য" বললে কাব্যিক (অ্যাডিক ? ঃ-)) অতিরঞ্জন বলে ছাড় দেওয়া যায়। কিন্তু "বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমাণিত" বলে ভুলভাল তথ্য দিলে কেস ঠুকে দেওয়াই উচিত। অ্যাডে যাকে দেখাচ্ছে তিনি ল্যাবে গিয়ে সন্ধান নেবেন ও বিষয়ের এক্সপার্ট হবেন এটা সম্ভব না যদিও। কিন্তু স্বপ্নাদ্য মাদুলি বুঝতে ল্যাবে যাওয়ার দরকার নেই, এমনিই বোঝা যায় ঢপ বেচছি।
  • Abhyu | ২১ এপ্রিল ২০১৫ ১০:০০288649
  • বাপু হে, দি অটোমেটিক শ্রীদুর্গাগ্রাফ তাহলে কি দোষ করল? যাক দাঁতের পোকার ডিপ্রেশনটা পছন্দ হয়েছে :)
  • Tim | ২১ এপ্রিল ২০১৫ ০৯:৫৯288648
  • হাত দিয়ে খাওয়া ও টেস্ট প্রসঙ্গেঃ পাই মাঝে মাঝে হাত ধুতে পারে। জিনিসটা তেমন খারাপ না, তা সে অক্ষদা যাই বলুক। ডাক্তারী মতে টেস্টের থেকে হেল্থ বেশি দরকারি ;-)
  • dd | ২১ এপ্রিল ২০১৫ ০৯:৫৮288647
  • মাজখানটা শক্তো লাগলে আস্তে আস্তে দু বার পল্লেই বুঝে যাবে। কিন্ত একেবারেই না বুঝলে মুষ্কিল। ফ্যাল করানো ছাড়া উপায় নেই।

    তাও দেখি চেষ্টা করে। "পরীক্ষায় প্রমানিতো" কথাটা সর্বৈব ঠিক। কিন্তু গ্যাঁড়াকলে ভত্তি। মানে যে "পরীক্ষা" টা হয়েছে সেটি একটি বৃহৎ ঢপ। এমন কি স্পনসর্ড ঢপও। এটা আইনে ফাঁক, বেসিকেলি মিথ্থে কথা। লোক ঠকানো। চিটিং। বিজ্ঞানের নামে চিটিং।

    কিন্তু যন্ত্রতে তো লোক "ঠকানো"র কোনো সীনই নেই। মিথ্যে "সমীক্ষা" নেই, বৈজ্ঞানিক টেস্ট মেস্ট নেই। কিস্যু নেই। যাস' প্লেন অ্যান্ড সিপুল বিশ্বাসের ব্যাপার। কুসংস্কার। সব মিলিয়ে বিশ্রী ব্যাপার।

    এর পরেও না বুঝলে আমি নাচার। মিত্তিরদাকে ডাকতে হবে গুছিয়ে বুঝিয়ে দিতে। আমি তো আর পারি না।
  • hu | ২১ এপ্রিল ২০১৫ ০৯:৫৩288646
  • সৌমিত্র চট্টোপাধ্যায়ের মত প্রতিভা, পরিশ্রম করার ক্ষমতা যদি আমারও থাকত তাহলে স্পর্ধা কথাটা লিখতাম না হয়তো।
  • hu | ২১ এপ্রিল ২০১৫ ০৯:৫২288645
  • আমার বাড়িতে রেডিও আছে। মহালায় দিন সাড়ে চারটের অ্যালার্ম দিয়ে উঠে কোনমতে রেডিও অন করে আবার চাদর চাপা দিয়ে পাশ ফিরি। চন্ডীপাঠ আমি ফ্রি তে পেলাম না? এমন ফ্রিতে পাওয়া জিনিসে কোন পুণ্য আছে কেউ বিশ্বাস করবে?
  • pi | ২১ এপ্রিল ২০১৫ ০৯:৫১288643
  • লোক ঠকানো জিনিসটা আমাদের খালি কিছু কিছু জিনিসের বেলাতেই মনে হয়, অন্যগুলো আমরা দেখেও দেখিনা ঃ)
  • Arpan | ২১ এপ্রিল ২০১৫ ০৯:৫১288644
  • এদিকে ন্যাকা ডট কম খুলেছে সেই খবর রাখেন?

    http://www.nykaa.com/
  • san | ২১ এপ্রিল ২০১৫ ০৯:৫০288642
  • সৌমিত্র চট্টোপাধ্যায় বলে ধিক্কার দিতে "স্পর্ধা" লাগবে ? ক্যানো ? করছেন তো লোক-ঠকানো জিনিসের প্রচার, সেটাকে কারো "ব্যক্তিগত ব্যাপার" মনে করিনা।
  • একক | ২১ এপ্রিল ২০১৫ ০৯:৪৮288639
  • ফ্রি আবার কী ? :((( একটা চন্ডিপাঠ অনুষ্ঠানের টিআরপি জানেন ? কত এড আসে আগে-পিছে ? শুধু মহালয়া শুনবে বলে একসময় বছরের একটা নির্দিস্ট সময় রেদীয়র ব্যাটারি বিক্কিরি কত বাড়ে ? কোনকিছুই ফ্রি না। নাথিং। জাস্ট ডিফারেন্ট বিসনেস মডেল।
  • pi | ২১ এপ্রিল ২০১৫ ০৯:৪৮288640
  • না, একেবারেই বুঝলাম না, যেটা পরীক্ষা করে দেখা যায়নি লম্বা হবে, সেটার নামে বলে দেওয়া যে সেই খেলে লম্বা হবে, এবং এটাও বলে দেওয়া যে পরীক্ষায় এটা প্রমাণিত .. এটা কেন মিথ্যা নয় !
    এক্কেবারে বুঝলাম না।
    তবে ধনলক্ষ্মী যন্ত্র যদি বলতো বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমাণিত এতে অমুক উপকার হয়না, তাতে মিথ্যাচারের অভিযোগ উঠতো না, সেটা বুঝলাম আর বুঝে আরো ব্যোমকে গেলাম ঃ)

    আর বৈজ্ঞানিক ভিত্তি আছে এরকম দাবি বহুবিধ জিনিস ই করে। সেগুলো আরেক স্টেপ বেশি মিথ্যাচার !
  • hu | ২১ এপ্রিল ২০১৫ ০৯:৪৮288641
  • হিন্দী বলয়ের ধর্ম নিয়ে বাঙলীর ছুঁতমার্গের দিন গেছে। বেশ কয়েকবছর শুনতে পাই আমার মা ধনতেরাসে বাসন কেনে। অথচ ইনি ছোটবেলায় আমার হিন্দী সিনেমা দেখতে দিতেন না, হিন্দী গান শোনা পাপ ছিল। আর বললাম তো, সৌমিত্র অঞ্জলী জুয়েলার্সে বসে গ্রহরত্নের অ্যাড দিলেও আমার একই রকম খারাপ লাগত। প্রাদেশিকতার ব্যাপার নয় এটা। অন্তত আমার কাছে।
  • নেতাই | ২১ এপ্রিল ২০১৫ ০৯:৪৫288638
  • মাঝের দিকটা শক্ত শক্ত লাগছে
  • একক | ২১ এপ্রিল ২০১৫ ০৯:৪৪288636
  • দরকার তো সবার সব প্রোডাক্ট এ থাকবেনা। কিনতেও যাবো না :D
  • hu | ২১ এপ্রিল ২০১৫ ০৯:৪৪288637
  • ধুর! পুণ্যটা আসল হলে কি আর রেডিওতে ফ্রিতে দিত? যত দামী পুণ্য তত বেশী দাম।
  • dd | ২১ এপ্রিল ২০১৫ ০৯:৪৩288635
  • হর্লিক্সে ইঃ তে যখন মাস্কেল বাড়বে,লম্বা হবে - এইসব বলে তখন সেটা যাস' অতিরঞ্জন হতে পারে।

    মানে হেলথ ড্রিং তো আছেই। অনেক রকমের হেলথ ড্রিং আছে। কিন্তু হর্লিক্স সেই জাতীয় নয় বা সেরকম এফেকটিভ নয়।

    টুথপেস্টেও এরম নানান স্ট্যাট দ্যায় (সমীক্ষায় দ্যাখা গ্যাছে ব্র্যান্ড X ইউজ কল্লে ৪৩ % দাঁতের পোকা ডিপ্রেসনে ভোগে"। ইঃ)

    কিন্তু টুথ্পেস্ট আর হেলথ ড্রিং - ব্যাপারগুলো অলৌকিক কিছু নয়। উপকারের লিস্টিটা ফোলানো ফাঁপানো বা যাকে বলে বিজ্ঞাপনের ভাষা। তবে একটা লোক দ্যাখানো "নিরপেক্ষ"টেস্ট করতেই হয়। কেউ কেস ঠুকে দিলে কাজে লাগে। বেসিকেলি আইনের ফাঁকের সুযোগ নেওয়া।

    কিন্তু এসব যন্ত্রো টন্ত্রো তো বোগাস। দাবীও করে না কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে। এগুলোতে বিশ্বাস করতে হলে পুরো অলৌকিক ফেনোমেননকেই মানতে হয়।

    যদি এতেও না বুঝে থাকেন তো ঠিক কোন যায়গাটা বুজতে পারছেন না সেটা বলবেন।
  • hu | ২১ এপ্রিল ২০১৫ ০৯:৪২288634
  • আসলে ভেবে দেখলাম হনুমান যন্ত্রের অ্যাড দেখলে আমার পিত্তি জ্বলে যায় তার কারন এই প্রোডাক্টটায় আমার দরকার নেই। সাবান-শ্যাম্পু দরকার পড়ে, হরলিক্স খেতে ভালো না বাসলেও বমি করে দেব না। কিন্তু ঘরে একটা হনুমান যন্ত্র এসে বসলে সিরিয়াসলি ওয়াক আসবে। তো নিজের এত পছন্দের এক অভিনেতাকে ঐ জিনিসের অ্যাড করতে দেখলে খারাপ লাগবে না? ওনাকে সমালোচনা করছি না। দুঃখ হয়েছে দেখে। এটাই জানাচ্ছি।
  • একক | ২১ এপ্রিল ২০১৫ ০৯:৩৯288633
  • হু
    সম্পর্ক আছে :) যে কোনো পাঠ-এ কী পরিমান পুণ্য সঞ্চয় হয় কী লাভ হয় তার বিশদ বর্ণনা শাস্ত্রে আছে। আপনি যে কোনো পাঠ বা পাঁচালির বই ঘাঁটলেও পাবেন। পরিস্কার করে পাঠের ফলশ্রুতি লেখা থাকে। কেও নির্ধনের ধন দেন। কেও অপুত্রের পুত্র। কেও বিপদ থেকে রক্ষা করেন। পাঠের ফলশ্রুতি ব্যপারটা না থাকলে এগুলো এতকাল চলত না। পাঠ শোনা, পাঠ করা, এমনকি দিনের নির্দিষ্ট সময়ে পাঠ করার লিখিত নির্দেশ আছে। এবার আমরা কেও এগুলো মনে রাখি আর কেও রাখিনা। তাতে ব্যাপারটা আলাদা হয়ে যায়না। আমি পেন্সিল দিয়ে কান চুলকালে পেন্সিল যে লেখারও টুল সেটা কি ভুল হয়ে যায় ? সমাজের বড় অংশ ফললাভের আশাতেই ধর্মাচরণ করে। তন্ত্রের যন্ত্র, হনুমানযন্ত্রম, পাঠ এগুলো অবস্যই ধর্মীয়। হিন্দি বলয়ের ধর্ম বলেই এতো গায়ে লাগছে বাঙালির।
  • pi | ২১ এপ্রিল ২০১৫ ০৯:৩৩288632
  • তাছাড়া, অমুক ফিলিমস্টার বলেন আমার রূপের রহস্য অমুক সাবান বা অমুক ক্রিম বা তমুক ফেসওয়াশ হ্যানো ত্যানো, আমার ঘন কালো চুলের রহস্য অমুক তেল, তমুক শ্যাম্পু, সেসবও তো বহু সময়ই মিথ্যা। তাই নিয়ে আপত্তি উঠতে দেখিনা তো ! অ্যাড তো একটা সাজানো জিনিসই। মিথ্যা বলতে যদি অসুবিধা হয় ঃ)
  • pi | ২১ এপ্রিল ২০১৫ ০৯:৩১288631
  • প্রশ্নটা এখানেও আবার করে দিলুম ঃ)
    এই হরলিক্স, কমপ্লান হ্যানোত্যানো যে সবসময় বলে অমুক পরীক্ষায় তমুক পরীক্ষায় এদের এত্ত এত্ত কার্যকরিতা প্রমাণিত হয়েছে, সেগুলোর কোন পাবলিশড রেজাল্ট ই তো নেই বলে শুনেছিলাম। তো, এগুলো নিয়ে বলাই যায়। মানে, ঐ ধনলক্ষ্মী যন্ত্র কি অমুক বেল্ট তমুক প্যাচ, এসবের থেকে আলাদা কীসে ? নানাবিধ স্কিন কেয়ার প্রোডাক্ট ? কোনটা পরীক্ষিত ? বরং বৈজ্ঞানিক দ্বারা পরীক্ষিত বলে আলাদা ট্যাগলাইন দিয়ে যে প্রচার চালায়, তারই কতগুলোর কী সত্যতা আছে কে জানে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত