এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ২১ এপ্রিল ২০১৫ ০৯:২৬288630
  • ওনাকে হরলিক্স নিয়ে প্রশ্নটা ক'রে এসেছি, দেখি কী উত্তর দেন ঃ)
  • hu | ২১ এপ্রিল ২০১৫ ০৯:২৪288629
  • হনুমান যন্ত্রের সাথে চন্ডীপাঠের সিডি কি অর্থে তুলনীয়? যদ্দুর ধারনা ঐ যন্ত্রটি কেনা হয় কোন কিছু পাওয়ার আশায়। আংটির পাথর কেনার সাথে কিছুটা সম্পর্ক থাকতেও পারে। কিন্তু মহালয়ার ভোরে চন্ডীপাঠ শোনার সাথে তেমন কোন পুণ্যের যোগ আছে বলে জানি না। যদি বা থাকেও তাহলেও সেটা সম্ভবত খুব গুরুত্বপূর্ণ নয়। তেমন হলে মন্দিরে লাইন দিয়ে পয়সা দিয়ে কিনতে হত। ফ্রি পাওয়া যেত কি?

    সৌমিত্র চট্টোপাধ্যায়্কে ধিক্কার দেওয়ার স্পর্ধা নেই। তবে হনুমান যন্ত্রের অ্যাড দেখে দুঃখ হয়েছিল। জ্যোতিষের দোকানের অ্যাড দিতে দেখলেও দুঃখ হত। প্রাদেশিকতার সম্পর্ক নেই এর সাথে।
  • - | ২১ এপ্রিল ২০১৫ ০৯:২২288628
  • কাকু ছবি দিলোঃ
  • pi | ২১ এপ্রিল ২০১৫ ০৯:২১288627
  • হাতে ক'রে না খেলে খাবারের টেস্টই পাইনা মনে হয় !
  • - | ২১ এপ্রিল ২০১৫ ০৯:১৮288626
  • হ্যাঙ্গার মানে জামাকাপড় ঝোলানোর হ্যাঙ্গার? তাই দিয়ে খাবারও খাওয়া যায় নাকি? কোথায় শেখানো হয় সেসব?
  • | ২১ এপ্রিল ২০১৫ ০৯:১৬288624
  • কোথায় যাই মা তারা!! এদিকে হাতে করে ডিম চটকায়, ওদিকে হ্যাঙ্গার দিয়ে নুডলস খায়ঃ(((
  • Arpan | ২১ এপ্রিল ২০১৫ ০৯:১৬288625
  • আরে যেখানে ডিম বাইন্ডারের কাজ করে সেসব খাবারের কথা হচ্ছে।
  • একক | ২১ এপ্রিল ২০১৫ ০৯:১৫288623
  • ফুলকারুটি হাত দিয়ে খাই। পাউরুটি-বার্গার এসব দুহাত দিয়ে। এছাড়া ভাত-মাছ-মাংস-নুডুল সব চামচ দিয়ে।
  • | ২১ এপ্রিল ২০১৫ ০৯:১২288622
  • হচ্ছিলো ডিমের কথা, নিয়ে এলো ময়দা!
    মনে হয় কায়দা করে মোগলাই পরোটার রেসিপি দিচ্ছে;(
  • a x | ২১ এপ্রিল ২০১৫ ০৯:১১288620
  • হ্যাঙ্গার দিয়ে নুডলস খেয়েই দেখনা একদিন। না পারলে আমি দেখিয়ে দেব খন।
  • একক | ২১ এপ্রিল ২০১৫ ০৯:১১288621
  • সৌমিত্রবাবু কে নিয়ে ওই উদ্দাম সুশীলপনা আমিও দেখেছিলুম। শুধু জিগাতে ইচ্ছে যায় হনুমানযন্ত্রম না হয়ে সৌমিত্র যদি সুললিত সংস্কৃতে চন্ডিপাঠ এর সিডি বের করতেন বা মহালয়া এ কন্ঠ্য দিতেন তবে কেমন হত ? তখন কিন্তু এগুলো সংস্কৃতি ওগুলো কুসংস্কার এইসব যুক্তি আসত।

    বাঙালির আঘাত লেগেছে প্রাদেশিকতায়। আর কিস্যু না। চিরকাল অন্য প্রদেশের মানুষ কে গালাগাল দিয়ে অভ্যস্ত। পেশা-ব্যবসা সবেতেই দেয়ালে পিঠ। সেখানে বাঙালি কলচর এর লাস্ট মাহিকান পুলুবাবু কিনা বিহারী-মেরো দের জন্যে এড কচ্ছেন ? ! ছি ছি। এইটা ঢাকতে আঁতলামির বন্যা বইছে।
  • a x | ২১ এপ্রিল ২০১৫ ০৯:১০288619
  • বড় গোল করে। আমি কি তোমাকে কফিতে চিনি হাত দিয়ে মাখতে বলেছি? কিমা মাখবেনা, ময়দা মাখবেনা, এ আবার কি, হ্যাঁ!
  • a x | ২১ এপ্রিল ২০১৫ ০৯:০৭288618
  • আমারও অনেককে ক্যালানোর আছে। নেহাৎ কিছু বলছিনা বলে...
  • | ২১ এপ্রিল ২০১৫ ০৯:০৬288617
  • মাকালি বিদ্যা,আমি নুডলস,ফ্রাইডরাইস, চাইনিজ,মঙ্গোলিয়ান হাত দিয়ে খাই না। তবে হ্যাঙ্গার, ব্লাইন্ড ঘোরানোর ডান্ডার মত চমৎকার জিনিস দিয়ে খাবার বিদ্যা তোমার কাছ থেকে পেতে আগ্রহীঃ))
  • kk | ২১ এপ্রিল ২০১৫ ০৯:০৫288615
  • সৌমিত্রবাবুর*
  • kk | ২১ এপ্রিল ২০১৫ ০৯:০৫288616
  • কুমুদি,
    থ্যাংকিউ। এই যে সৌমিত্র্বাবুর লেখা --

    S,
    চাইনীজ বাঁধাকপি মানে লেটুশ নয় তো। ঐ যে লম্বাটে বাঁধাকপিগুলো হয়,ন্যাপা ক্যাবেজ।
  • a x | ২১ এপ্রিল ২০১৫ ০৯:০১288614
  • বোঝো! এরপর বলবে হাত দিয়ে খাও কেন, কাঁটা চামচ, হ্যাঙ্গার, হাতা, ব্লাইন্ড ঘোরানোর ডান্ডা, কত কি আছে!
  • Bhagidaar | ২১ এপ্রিল ২০১৫ ০৮:৫৯288613
  • অক্ষদার আটটা চুয়াল্লিশে হিনী দেব ভাবছিলাম, কিন্তু সেদিনের সিবির কমেন্ট মনে পড়ল। থাকগে-- ;)))
  • Arpan | ২১ এপ্রিল ২০১৫ ০৮:৫৬288612
  • আমিও কেশীকে বেদম কেলাব।
  • | ২১ এপ্রিল ২০১৫ ০৮:৫৫288611
  • কিসব ঢপের টই খোলে লোকজন। মাথা নেই মুন্ডু নেই। ফেবুতে দেওয়া ঢপের 'What's on your mind' টাইপের।

    আর অচিন্তিকে বেদম ক্যালাব। কেলিয়ে একদম পাট পাট করে দেব।
  • | ২১ এপ্রিল ২০১৫ ০৮:৫২288610
  • বুঝেছি, লার্জ/স্মল মোটর স্কিল নিয়ে এখনো লড়ে যাচ্ছেন। কাদামাটিও মাখতে পারেন।
  • kumu | ২১ এপ্রিল ২০১৫ ০৮:৫০288609
  • কলি ১২ ১১ তে খুব ভাল ও দরকারী কথা লিখেছে।
    সৌমিত্রবাবুর লেখা কোথায়?

    আর একটি কথা-
    সৌমিত্র চট্টোপাধ্যায় হনুমানযন্ত্রের অ্যাডে কাজ করেছেন বলে ওনাকে ধিক্কার দিয়ে মুখবইতে একটি খোলা চিঠি দেখলাম।দুর্ভাগ্য যে ওঁর মাপের একজন শিল্পীকে এখনো এইধরণের অ্যাড বা বস্তাপচা সিরিয়ালে কাজ করতে হয়।ওঁর ব্যক্তিগত কোন ব্যাপারে উঁকি না দেওয়া শোভনীয়।হনুমানযন্ত্রের বিষয়ে ফেসবুক তাত্ত্বিকরে যা জানেন তা উনিও অবশ্যই জানেন।
    তবুও,তবুও কেন?
    একটু ধৈর্য ধরে ভেবে দেখার চেয়ে প্রবাদপ্রতিম  শিল্পীকে খোলা চিঠি লেখা অনেক সহজ,লাইকও পাওয়া যায়,গর্ব অনুভব করে অনেকে।
    এইকথাগুলো ফেবুতে লেখার চেষ্টা করলাম কিন্তু লেখা উঠছে না,কেন জানিনা।তাই এখানে লিখলাম,খুবি অপ্রাসঙ্গিক ভাবে।
  • a x | ২১ এপ্রিল ২০১৫ ০৮:৪৭288607
  • ও মা, কিমা তো হাত দিয়েই মাখতে হয়, আর তাতে ডিম মেশালে, সেটা এড়িয়ে তো আর মাখা যায়না!
  • | ২১ এপ্রিল ২০১৫ ০৮:৪৬288606
  • কেন বাছা, ঘরে চামচ, কাঁটা কিছুই নাই? হাত দিয়ে ডিম চটকাতে হয়।
    কে জানে হয়তো অমলেট বানানোর সময় হাত দিয়েই ডিম গুলে নেন!!
  • a x | ২১ এপ্রিল ২০১৫ ০৮:৪৪288605
  • নাম দিয়ে কি হবে? সবই তো কামের ব্যপার।
  • Arpan | ২১ এপ্রিল ২০১৫ ০৮:৪৩288604
  • নাহ, মামী দেখে নাই আগে। ঐ জন্য নামী শেফের রেফাঃ দিলাম। তোমার নামেই কাজ হত বলছ?
  • a x | ২১ এপ্রিল ২০১৫ ০৮:৪২288603
  • কাঁচা ডিম চটকানো দেখতে নামজাদা ইতালিয়ান শেফকে লাগল? আমাকে বললে আমিই দেখিয়ে দিতাম!
  • Arpan | ২১ এপ্রিল ২০১৫ ০৮:৩৮288602
  • বই নতুন করে আনাইনি। বইমেলার বইগুলি এবার বগলে করে নিয়ে এলাম।

    হেঁ হেঁ সবই আফনাদের কৃপায় আর ঐ বাকি সবও।

    আর কী সুক্ষণে মোমের মিউজিয়মও লাস্ট মিনিটে ক্যান্সেল করে দিলাম। এখন দেখছি বিচক্ষণের কাজ হয়েছে।
  • | ২১ এপ্রিল ২০১৫ ০৮:৩১288601
  • আম জাম লিচু খেয়ে এলেন? ইলিশ,বোয়াল সন্দেশ, দই? বইপত্র আনলেন?
    এদিকে আবার কাল থেকে শীত পড়ে গেছেঃ(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত