এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | ২০ এপ্রিল ২০১৫ ২২:৪২288571
  • অটোওয়ালাদের লোকাল থানায় হপ্তা/কমিশন দিতে হয়। সার্জেন্টরাও খায়। সেই সব খরচ কুলোতে অটোওয়ালারা একটা রুট ভেঙ্গে নেয় দুতিন ভাগে। তাই পুলিশ এসব ক্ষেত্রে রক্ষকের বদলে ভক্ষক হলেও আশ্চর্যের কিছু নেই।
    অন্যায়ের প্রতিবাদ করা ভালো। তবে চারিদিকে এত বেশি অন্যায়, যে প্রতিবাদ করে করে বিফল হতে হতে হতাশ না হয়ে যায়। শিশুমনে এর প্রভাব অনেকরকম হতে পারে।
  • | ২০ এপ্রিল ২০১৫ ২২:১৮288569
  • ঠিকাছে কলি। লিখো তোমার সময়মত। তাড়া কিছু নেই।

    ফোজ্জি, মেসেজ দেখো। এটারও তাড়া নাই।
  • kiki | ২০ এপ্রিল ২০১৫ ২২:০৬288568
  • হুম্ম!! ঃ(
  • a x | ২০ এপ্রিল ২০১৫ ২২:০০288567
  • কিকি এরকম ভেবোনা, অন্যায় দেখলে আপত্তি করছ, এটা ও মনে রাখবে। তাতে জগতের কি রিয়াকশন, এটায় ওর রাগ দুঃখ ইত্যাদি হবে, কিন্তু এগুলো ওর মধ্যে থাকবে।
  • kiki | ২০ এপ্রিল ২০১৫ ২১:৫১288566
  • ক্রমাগত যা শিখিয়েছি তা ভুল প্রমানিত হচ্ছে বা উল্টোটা শেখাতে হচ্ছে। একটা টিনেজারের জন্য সেটা যে কি চাপ হয়ে যাচ্ছে। অথচ আমার হাত পা বাঁধা। ঃ(
  • kiki | ২০ এপ্রিল ২০১৫ ২১:৪৮288565
  • আজ কিছুক্ষন আগে বেহালা চোদ্দনম্বর (আজকাল বানাম গুলো অচেনা লাগে) থেকে ফিরছিলাম। তখন পৌনে আট্টা হবে। এবার আমার তারাতলা থেকে ঠাকুরপুকুর এ অটো-র বিরক্তিকর কিছু ব্যাপার আছে। তারা অফিসটাইমে তারাতলার দিকে যাবার সময় আর সন্ধ্যে থেকে ফেরার সময় কিছুতেই সোজা ফিরবে না, ভেঙে আসবে, যেমন ঠাকুরপুকুর থেকে চৌরাস্তা, চৌরাস্তা থেকে বেহালা, সেখান থেকে তারাতলা। উল্টো ভাবে সন্ধ্যেতে। এবার কয়েকবার অত্যন্ত বিরক্ত হয়ে ডিউটিরত সার্জেন্ট কে বলে দেখেছি বেশ কাজ হয়। ওনারা এসে দাঁড়ালেই ব্যাটারা সুরসুরিয়ে তুলে নেবে।

    আজ ও চোদ্দনম্বরে একই অবস্থা। তখন সেখানে একটা বাচ্চা সার্জেন্ট ছিলো, এস ঘোষ, আর একজন কনস্টেবল। তাদের বললাম, বললেন আপনারা দেখুন, আমরা আসছি। এবার যথারীতি অটোয়ালার ডোন্ট কেয়ার ব্যাপার, আর সার্জেন্ট রাও আমাদের দিকে পিছন ফিরে নিজেরা কথা বলছে, তখন ঋভুকে পাঠিয়ে আমি দাঁড়িয়ে আছি আর একটা বয়স্ক কাপল। সেই ভদ্রলোক ও রেগে চলে গেলেন, তাই দেখে অটো পালালো। এবার আমরা পার হয়ে গিয়ে দেখি ঋভুকে তুমুল ধমকাচ্ছে। ঋভু নাকি ঠিক ভাবে কথা বলেনি। বেচারি ইম্মিডিয়েট স্যরি বললো, আমাদের সামনেই, তখন আর পায় কে, যাচ্ছেতাই ভাবে ঋভুকে ঝেড়ে চলেছে। তখন ভদ্রলোক বললেন, ওকে আপনি অভদ্র বলছেন, কিন্তু আপনি তো বেশি অসভ্যতা করছেন। তার কি দাপট বেশ করছি, যা পারেন করুন। আপনারা কি মাথা কিনে নিয়েছেন! যাস্ট অটোয়ালা, ট্যাক্সিয়ালার অ্যাটিট্যুড। আমি তখন আপনার নাম আর ডেজিগনেশন বলুন বলে নিজেই নামটা পরে নিয়েছি, অবস্থা দেখে কনস্টেবলটা সটকে গেছে।

    গিয়ে বেহালা থানাকে বললাম, ওরা বললো চৌরাস্তায় গিয়ে বলতে, এটা ট্রাফিক কন্ট্রোলের ব্যাপার, ওদের নয়। সেখানে গিয়ে বললাম। অবশ্য এখানে আগেও একবার গেছি। সেখানে অবশ্য খুবই ভালো ব্যবহার করলো। কিন্তু কথায় বুঝলাম তিনটে অপশন আছে, এক ওরাই ছ্হেলেটিকে কড়কাবে, দুই ওকে ডেকে স্যরি বলাতে পারে, তিন আমি রিপোর্ট লেখাতে পারি। তবে বয়স কম হলো না, ওদের কথাও বুঝলাম। আর ঝামেলা ভালো লাগছিলো ও না। কাজেই ঋভুকে বললাম চলে আয়। আমার যথারীতি নাম, অ্যাড্রেস আর ফোন নাম্বার লিখে নিলো। কিন্তু ছেলেটা খুব ডিপ্রেসড। কেঁদে ফেলেছিলো রাগে আর অক্ষমতায়। এত খারাপ লাগছে। আসলে আজকাল মনে হয় আমার ই কিছু প্রবলেম আছে, নইলে আমার সাথেই সবার লেগে যায় কেন! ছেলেটাও আমার সাথে থেকে থেকে তাই অবস্থা।
  • একক | ২০ এপ্রিল ২০১৫ ২১:৪১288564
  • না ওটার কথাই বলছিলুম। ভনিতাবিহীন নিপাট সিনেমা। তারপর টু স্যর উইথ লাভ ও দেখলুম। সেখানেও কালার্ড পিপল নিয়ে সাটল ব্যাপার আছে।
  • 00 | ২০ এপ্রিল ২০১৫ ২১:৩৫288563
  • @ একক, সিডনি পইটিয়ারের guess who is coming to dinner নাকি অন্য কোনো সিনেমা দেখলেন?
  • একক | ২০ এপ্রিল ২০১৫ ২১:০১288562
  • কল্কি আছে যখন সিনিমা টা দেখবই ! হামি ওনার এট্টু এট্টু ফ্যান আছে। সেই ইয়েলো বুটস থেকে একটিং দেখে পিঘলে গেলাম।
  • b | ২০ এপ্রিল ২০১৫ ২০:৫৪288561
  • বুঝলাম।
    তবে টারান্টিনোর সিনেমায় দেখছি কালো মব বস শাদা বক্সারকে (ব্রুস উইলিস) কাজের অফার দিচ্ছে "উইল ইউ বি মাই নিগার"?
  • sosen | ২০ এপ্রিল ২০১৫ ২০:৫০288560
  • "-" কি বললেন বুঝতে পারলাম না।
  • a x | ২০ এপ্রিল ২০১৫ ২০:৪৭288559
  • আর আফ্রিকান আমেরিকান আরো পরে, রেভারেন্ড জেসে জ্যাকসন ব্যবহার করতে শুরু করে।
  • একক | ২০ এপ্রিল ২০১৫ ২০:৪৬288558
  • অক্ষ
    ফর্তিস এ আগাথা ক্রিস্টির টেন লিল নিগার্স এর নাম ফাইনাল এডিশনে চেঞ্জ করে দেওয়া হয়। কোনো ব্যান ছিলনা অবশ্য। জাস্ট বিতর্ক এড়াতে।
  • a x | ২০ এপ্রিল ২০১৫ ২০:৪৪288556
  • ওসবে = সবে
  • একক | ২০ এপ্রিল ২০১৫ ২০:৪৪288557
  • একচুয়ালি ঝামেলা ছিল নিগার শব্দটা নিয়ে। নিগ্রো মানে সিম্পলি কালো, সেই থেকে কালো মানুষ। এটা নিয়ে ঝামেলা ছিলনা। নিগার এর সঙ্গে নানান শব্দ জুড়ে চ্যান্চ্রা, অকর্মন্য,অপরাধী এইসব বোঝাতে ব্যবহৃত হত। ন্যাচেরালি আপত্তি ওঠে। মোটামুটি ১৯৪০,৫০ অনোয়ারডস নিগার ওয়ার্ড বা নিগার রিলেটেড ওয়ার্ড পাবলিক এড্রেসে এড়িয়ে চলা শুরু হয়। তার অনেক পর পাবলিক মিডিয়ায় নিগার ব্যান হয়। নিগ্রো ও। যদিও ঘনিষ্ট বন্ধুদের মধ্যে মাই নিগাহ খুব প্রচলিত ভাষা। মানে এখনো,এন্ড ইটস এক্সেপ্তেদ।
  • a x | ২০ এপ্রিল ২০১৫ ২০:৪৩288555
  • b, আর্লি সেভেন্টিস, লেট সিক্সটিস থেকে।

    কার্মাইকেলের মিসিসিপি র‌্যালি থেকে "ব্ল্যাক" শব্দটা "নিগ্রো"কে রিপ্লেস করতে শুরু করে। কিন্তু সেনসাসে অ্যাস লেট অ্যাস ২০১০ অবধি ব্যবহার হয়েছে। ওসবে ২০১৩তে লেজিসলেশন করে এই শব্দ ব্যবহার হবেনা বলা হয়েছে।
  • - | ২০ এপ্রিল ২০১৫ ২০:৪২288554
  • সবাই কাঁদছিলো? দুঃখে না আনন্দে?
    দুঃখ পাবার জন্য মানুষ কষ্ট করে কোথাও যায় না কি?
    না কি আনন্দ পেতে গিয়ে ভুলে গেছে ... শুধুমুধু দুঃখ পেয়ে চলে গেলো?!
  • sosen | ২০ এপ্রিল ২০১৫ ২০:৩৬288553
  • সিনেমাটা একদম সিম্পল মেইনস্ট্রিম সিনেমা। ড্রামা আছে, লুপহোল আছে, কিন্তু "আর্টফিলিম" বানানোর কোনো চেষ্টা নেই, কোনো মেসেজ দেবার চেষ্টা নেই(লাস্ট সিন ছাড়া)। দেখা উচিত। কালকি খুব ভালো, সায়নী অত্যন্ত ন্যাচারাল, রেবতীর কথা আর বলার কিছু নেই, প্রত্যেকে খুব সঙ্গত অভিনয় করেছে। এদিক ওদিক থেকে একটু টোকাটুকি আছে, সে কোনো ব্যাপার না।

    হলে সবাই কাঁদছিল, এইটা বড়ো ব্যাপার।
  • kk | ২০ এপ্রিল ২০১৫ ২০:৩১288552
  • দমুদি,

    লেপ্টিন নিয়ে দু চারটে কথা বলার আছে। পরে লিখছি।দুপুরের দিকে।
  • b | ২০ এপ্রিল ২০১৫ ২০:২৭288551
  • এন ভাই আমার পল রোবসন/
    ওরা আমাদের গান গাইতে দেয় না পল রোবসন।

    এক হবু জামাইবাবু বেশ আবেগ দিয়ে গানতেন গানটা। সেই শুনেই দিদি প্রেমে পড়ল। তারপরে হঠাৎ আম্রিকায় গিয়ে শুনি এন কথাটি অচল।

    এটা ঠিক কখন হল? কোন সময়ে এই শব্দটি ডেরগেটরি হল? কারণ সিভিল রাইট মুভমেন্টের সময়েও শুনছি মার্টিন লুথার কিং হরদম এন ওয়ার্ড ইউজ করছেন।
  • সে | ২০ এপ্রিল ২০১৫ ২০:০৯288549
  • ভালো। ভালো।
  • একক | ২০ এপ্রিল ২০১৫ ২০:০৮288548
  • গুরুতে কোনো এন্ড ইউসার লাইসেন্স এগ্রিমেন্ট নাই। তবে সার্ভার টা ফেডারেল গভট এর আন্ডারে। রিপোর্ট করলে সেন্সর করবে মনে হয়। কাওকে উদ্দেশ্য করে না বললে সেন্সরযোগ্য কিন্তু ক্রিমিনাল অফেন্স নয়। মুভি/লিটারেচার এর পার্ট হলে সেন্সরযোগ্যও নয়। আলাদা ক্যাটেগরী তে দিয়ে দেয়। যেমন টারান্টিনোর মুভি। প্রসঙ্গত এই সিনেমাটিতেও নিগ্রো শব্দটাই আছে। একেবারেই সুশীল মুভি নয়। বরং এক লিবারাল বাবা সারাজীবন মেয়েকে এন্টি রেসিস্ট বাণী শুনিয়ে হটাত নিগ্রো জামাই দেখে কেমন মূর্ছা যাবেন তাই নিয়েই স্যাটায়ার। এবং আরেকটা ব্যাপার নাইসলি ডীল করেছে সেটা হলো কালার্ড ফ্যামিলি রাও ইকুয়ালি হযায়ট হেটার। লিবেরাল রা যেটা চেপে গিয়ে একতরফা ইতিহাস লেখেন আর কী :)
  • সে | ২০ এপ্রিল ২০১৫ ১৯:৫৫288547
  • এন ওয়ার্ড আজকাল এরকম লেখা যায়?
  • একক | ২০ এপ্রিল ২০১৫ ১৯:৪৮288546
  • আমি কাল একটা মিস্তিমতম ফ্যামিলি ড্রামা দেখলুম। সিডনি পটার এর। সেই এক নিগ্রো ছোঁড়া আর সাদা মেয়ের প্রেম নিয়ে দুই বাড়ির তুলকালাম। ব্যাপক মজার।
  • sosen | ২০ এপ্রিল ২০১৫ ১৯:৪৩288545
  • অনেকদিন বাদে মন ভরানো একটা সিনেমা দেখলাম।
  • একক | ২০ এপ্রিল ২০১৫ ১৯:৩৯288544
  • "গ্যারান্টি" কী ? ! জনতা বা রাষ্ট্র কেও কাওকে গ্যারান্টি দেয় না :) যত বেশি ইন্ডিভিজুয়াল প্রটেকশন বাড়ে তত কালেকটিভ এর কালচারাল প্রতিরোধ কমে আসে। কারণ মানুষ সমাজের নাকের ডগা দিয়ে নিজের মত জীবনযাপন করতে পারে। নিজের মত আন্ডার কোটস অবস্যই। সমস্ত নিজের মতই উইথ ট্রেড অফ আসে। এইযে দায়ভোর্স ল্য,এবরশন ল্য ইন্ডিয়াতে তারপর ধরুন ফেডারেল গভমেন্ট জোর করে যাচ্ছে গে ম্যারেজ রুল সব স্টেটে পাশ করাতে এগুলো কী ? একচুয়ালি কে গে কে হেটেরো তাতে রাষ্ট্রের বোয়ে গ্যালো। তার কাছে সবাই নাম্বার মাত্র। যত বেশি ইন্ডিভিজুয়াল রাইটস ঢোকাবে তত গোষ্টি প্রতিরোধ ভাঙ্গবে। যত বেশি হেডনিক কালচার প্রমোট করবে তত কে কী ভাবলো বোয়ে গ্যালো মানসিকতা তৈরী হবে। এগুলো আমাদের দেশে অলরেডি শুরু হয়েছে কিন্তু যা হয় আরকি যেমন বিরোধী তেমন সরকার, শেপ এ আসতে প্রচুর সময় নেবে। সেখানে দাঁড়িয়ে ব্যক্তি হিসেবে নিজের ট্রেড অফ টা বুঝে নেওয়া জরুরি।
  • Abhyu | ২০ এপ্রিল ২০১৫ ১৯:৩২288543
  • কোন বিশু?

    পণ্ডিতমশাই তখন কি যেন একটা স্বপ্ন দেখিয়া অবাক হ‌‌ইয়া নাক ডাকাইতেছিলেন। গণেশের ডাকে হঠাৎ‌ তন্দ্রা ছুটিয়া যাওয়ায় তিনি সাংঘাতিক রকম বিষম খাইয়া ফেলিলেন। গণেশ বেচারা তার প্রশ্নের এ রকম জবাব একেবারেই কল্পনা করে নাই, সে ভয় পাইয়া বলিল, "ঐ যা কি হবে ?" ভোলা বলিল, "দৌড়ে জল নিয়ে আয়।" বিশু বলিল, "শিগ্‌‌গির মাথায় জল দে।" গণেশ এক দৌড়ে কোথা হ‌‌ইতে একটা কুঁজা আনিয়া ঢক্‌‌ঢক্‌‌ করিয়া পণ্ডিতমশায়ের টাকের উপর জল ঢালিতে লাগিল। পণ্ডিতমশায়ের বিষম খাওয়া খুব চট্‌‌পট্‌‌ থামিয়া গেল, কিন্তু তাঁহার মুখ দেখিয়া গণেশের হাতে জলের কুঁজা ঠক্‌‌ঠক্‌‌ করিয়া কাঁপিতে লাগিল।

    ভয়ে সকলেই খুব গম্ভীর হ‌‌ইয়া রহিল, খালি শ্যামলাল বেচারার মুখটাই কেমন যেন আহ্লাদি গোছের হাসি হাসি মতো, সে কিছুতেই গম্ভীর হ‌‌ইতে পারিল না। পণ্ডিতমশায়ের রাগ হঠাৎ‌ তার উপরেই ঠিক্‌‌রাইয়া পড়িল। তিনি বাঘের মতো গুম্‌‌গুমে গলায় বলিলেন, "উঠে আয় !" শ্যামলাল ভয়ে কাঁদ কাঁদ হ‌‌ইয়া বলিল, "আমি কি করলাম? গণশা জল ঢাল্‌‌ল, তা আমার দোষ কি?" পণ্ডিতমশাই মানুষ ভালো, তিনি শ্যামলালকে ছাড়িয়া গণ্‌‌শার দিকে তাকাইয়া দেখেন তাহার হাতে তখনও জলের কুঁজা। গণেশ কোনো প্রশ্নের অপেক্ষা না করিয়াই বলিয়া ফেলিল, "ভোলা আমাকে বলেছিল।" ভোলা বলিল, "আমি তো খালি জল আনতে বলেছিলম। বিশু বলেছিল, মাথায় ঢেলে দে।" বিশু বলিল, "আমি কি পণ্ডিতমশায়ের মাথায় দিতে বলেছি? ওর নিজের মাথায় দেওয়া উচিত ছিল, তাহলে বুদ্ধিটা ঠাণ্ডা হত।"

    ঐ বিশু?
  • pi | ২০ এপ্রিল ২০১৫ ১৯:০০288542
  • এদিকে আপনারা বিশুবাবুর কথা কি জানেন ?
  • pi | ২০ এপ্রিল ২০১৫ ১৮:৫৯288541
  • এখন তো টেলিশপিং ময় বাড়িতে সিসিটিভির অ্যাড !
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত