এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ১৯ এপ্রিল ২০১৫ ০০:৪৬288240
  • আমার বন্ধু একবার বেসুরো গান শুনে বলেছিল - এটা তো অনেকটা রবীন্দ্রসঙ্গীতের মত শুনতে ! অল্পবয়েসি গায়িকা তাতে কেঁদে ফেলেছিলেন।
  • lcm | ১৯ এপ্রিল ২০১৫ ০০:৩৮288239
  • আম্রিগার এক জায়গায় খুব কষে রোবিন্দো সোংগিত প্যাকটিস চলছে।
    আবির ছিল খুব ঠোঁটকাটা, বন্ধুরা বলত ভ্যাম্পায়ার - ঠোঁটে পার্মানেন্ট স্টিচ নিয়ে ঘুরে বেড়ায়, জমাট কালো রক্তের ছোপ।
    এহেন এক প্যাকটিসানুষ্ঠানে একজন হত্তাকত্তা আবিরকে জিগালো
    - কি কেমন লাগছে, হুঁ হুঁ আমাদের এখানেও আছে ট্যালেন্ট।
    - কোন ট্যালেন্ট?
    - এই যে রোবিন্দোসংগিত, পারবে এমন গাইতে
    - নাহ! কনসিস্টেন্টলি এত ভুল সুরে, বিচ্ছিরি গলায় সমবেত হাঙ্গামা পারবো না। আমি যাদের জানি গান গায় তারাও কেউ পারবে না।
  • Div0 | ১৯ এপ্রিল ২০১৫ ০০:৩৬288238
  • এটা লিখেই মনে এল বীণাপাণি কলাকেন্দ্রে সন্তোষবাবুর 'ধিতাং ধিতাং বোলে'র তালে ঝপাং ঝপাং নাচ। প্রথমে বাইরে থেকে শুধু ধুপ-ধাপ আওয়াজ পাচ্ছিলাম। বাচ্চা বাচ্চা নৃত্যপটু মেয়েগুলো সেই পার্ফর্ম্যান্স দেখে অনকদিন ট্রমাটাইজড হয়ে ছিল। দিগির সে কী গুব গুব আওয়াজ। সেই কলচরের স্রোত আজও অব্যহত!
  • একক | ১৯ এপ্রিল ২০১৫ ০০:৩৫288237
  • কেও পড়ত না :( হিন্দি রামচরিতে বা হনুমানচল্লিশায় একটা সুরেলা পড়ার ধরন আছে। সেই মিঠাস টা একেবারে হিন্দির নিজস্ব।
  • একক | ১৯ এপ্রিল ২০১৫ ০০:৩৩288236
  • হাউসিং এর গপ্প toi খোলো সান্দা। সবার ঝুলিতেই কিছু না কিছু থাকবে !
  • san | ১৯ এপ্রিল ২০১৫ ০০:৩১288235
  • সংস্কৃত রামায়ণ না। হনুমান চালিশাকে সংস্কৃতে অনুবাদ করলে উনি শ্রীমদ্ভগবদ্গীতাকে টাফ কম্পিটিশন দিতে পারতেন !
  • san | ১৯ এপ্রিল ২০১৫ ০০:২৮288234
  • আহা, তাহলে ভারতের জাতীয় গ্রন্থ হতে হতেও হল না !
  • Div0 | ১৯ এপ্রিল ২০১৫ ০০:২৭288232
  • "টাকুর্স অ্যান্ড ডেভটাস" :D :D
    "ঈদিকে শাড়ি ফসফস কচ্ছে তার, খালি দাঁত চিপে যাচ্ছে কিছু বলে যাআআ থামিস নাআআ" :D :D :D

    তাও তো বেসুরো মম চিত্ত শোনোনি সদ্য কীবোর্ড লার্নারের হাতে :p
  • একক | ১৯ এপ্রিল ২০১৫ ০০:২৭288233
  • সংস্কৃত চলবেনা। রাম-হনুমান এরা হিন্দি বলয়ের লৌকিক ধর্মের অঙ্গ হয়ে গেছে। সেটা শ্রীরামচরিতমানস ধরে হয়েছে। সংস্কৃত রামায়ন ধরে না। ইনফ্যাক্ট সংস্কৃত রামায়নের কাহিনী নিয়ে এনাদের কোনো ইন্টারেস্ট ও নেই।
  • robu | ১৯ এপ্রিল ২০১৫ ০০:২৪288231
  • উফ্ফ, কত যে বাঙ্গলা আর কলকাতা হেটার্স আছে!!
  • san | ১৯ এপ্রিল ২০১৫ ০০:২২288230
  • সংস্কৃতে অনুবাদ হয়নি এখনও ?
  • san | ১৯ এপ্রিল ২০১৫ ০০:২১288229
  • বাংলায়ও ?? :-o :-o :-o
    তুলে নে মা !
  • একক | ১৯ এপ্রিল ২০১৫ ০০:১৯288228
  • হনুমানচল্লিশা তো বাংলায় অনুবাদ হচ্ছে অনেকদিন ধরে। এবার মায়ের কাছেও এক কপি দেখলুম। কনটেম্পরারী টাকুর্স এন্ড ডেভটাস সর্বদা ওনার ঝুলিতে থাকে।
  • একক | ১৯ এপ্রিল ২০১৫ ০০:১৬288227
  • @সান্দা, এন্জয়েড ইট ফুলেস্ট এন্ড লেফট ইট :) থাউকো স্ক্রিপ্ট রাইটার হয়ে গেসলুম এত বাজেভাবে জরিয়েছিলুম। একজনের পর আরেকজন নাচবে ঈদিকে শাড়ি ফসফস কচ্ছে তার, খালি দাঁত চিপে যাচ্ছে কিছু বলে যাআআ থামিস নাআআ :((

    এছাড়া কুইজ, অন্তাক্ষরী, শংখ বাদন, শ্রী বানানো, আলপনা .....পুরো মুখে পদ্য হাতে জিঙ্ক অক্সায়ড :D :D
  • kabya | ১৯ এপ্রিল ২০১৫ ০০:১৫288226
  • পোটকে দা আমাকে বীফ স্টূ খেতে ডাকলো না। কি দুখু পেলাম।
  • san | ১৯ এপ্রিল ২০১৫ ০০:০৭288225
  • উফ এই এক হনুমানচালিশার ফ্যাশন হয়েছে। দেখলেই মাথায় খুন চেপে যায়। চতুর্দিকে শ্রীরাম-শ্রীগোরু-শ্রীহনুমান !
  • Div0 | ১৯ এপ্রিল ২০১৫ ০০:০৬288224
  • গতবারে খুব বেশী দায়িত্ব নিইনি ফর অবভিয়াস রীজনস। তাই এবছর কমিটি মেম্বারদের বলে দেওয়া হয়েছে অ্যাবসেন্টীজম টলারেট করা হবে না বলে। আর নতুন এফ-ব্লকের মাসিমা আরজ কমিট্‌ করেছেন দমশীর দিন নিজ হাতে পাঁটা খাওয়াবেন বলে। সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে যে ক্যাডাভ্যারাস নৃত্যনাটিকাগুলো চক্ষুকে নির্দয়ভাবে পীড়া দেয় শুধু ওগুলো থেকে বাঁচতে চাই। গতবার গরবার স্টিকগুলোরও বেশ কিছু কে বা কারা যেন ঝেড়ে দিল। C'est la vie! :-|
  • pi | ১৯ এপ্রিল ২০১৫ ০০:০৪288223
  • অনেকদিন আগে লিখেছিলাম। এই নববর্ষে মনে পড়লো। এই দিনগুলো মনে পড়লে ভালোই লাগে। সে এখন এমনি করতে ভাল লাগুক ছাই না লাগুক ঃ)

    সেই দূরদর্শনে নববর্ষের বৈঠকী আড্ডা শোনার জন্য ইস্কুলের দিনগুলোর থেকেও তাড়াতাড়ি উঠে পড়া, আর অনুষ্ঠান শুনে প্রতিবারের মতই সেই নাক সিঁটকানো ... তা হোক। ভাল কিছু ও তো ছিল। সেই সেবার, 'শূন্য হৃদয়পদ্ম নিয়ে যা' লাইনটা যেমনি আসছিল, জলের উপর একটা লত্‌পত করতে থাকা পদ্মফুলের উপর ক্যামেরা ফোকাস করছিল,দেখে আমাদের কী হাসি, কিন্তু ঐ চক্করে ধীরেন মিত্তিরের গলায় ঐ অমন পদ্মার ঢেউ রে ও তো শোনা হয়ে গেল ! :)তারপর এট্টু বেলা হল কি হল নি, মা র হাতে তৈরি করা সুতীর নতুন ফ্রক গলিয়ে পাড়া চরতে বেড়ানো, ক্লাবের থেকে মিষ্টির প্যাকেটে বরফি, গুঁজিয়া আর বোঁদে, দুপুরবেলা খাসির মাংস ভাত,তাতে ইয়াব্বড় বড় আলু :)খেয়েদেয়ে নাকি ঘুমোতেও হবে, নৈলে সন্ধেবেলা স্টেজে উঠে গান গাইবো যখন, তখন পু-উ-রো পেত্নীর মত লাগবে। মা বলেছে। সকাল থেকে রোদে পুড়ে টো টো করে ঘুরে বেরিয়েছি যে।ছাই ঘুমুবো। চোখটা বুঁজে একটু মটকা মেরে পড়ে থাকতে হবে, মা ঘুমানো অব্দি।কিন্তু ঐ ফুলস্পীডে চলতে থাকা পাখার হাওয়া ঠিকমত গায়ে না লাগার অস্বস্তি নিয়েই কখন যে সত্যি চোখ লেগে গেছে, টের পাই চটকাটা ভেঙ্গে যেতে।একটু ঠান্ডা হাওয়ার ঝলক লাগতে।চেয়ে দেখি, যে ভয়টা ছিল আমাদের, ক'দিন ধরে, ঠিক তাই।ঈশেন কোণে মেঘ জমেছে।কালবোশেখী এল বলে।এবার আমাদের ফাংশন ! :((কী হাওয়া, কী হাওয়া ..., দৌড়ে গিয়ে রান্নাঘরের জানলা দিয়ে দেখি, স্টেজের ত্রিপল তো উড়ে গেল বলে ! :((পই পই করে সুজয়কাকুরা বলেছিল আসলামদাকে। ম্যারাপটা মজবুত করে বাঁধতে। নিশ্চই ফাঁকি মেরেছে।কিন্তু এবার কি হবে !জানলা দিয়ে চীৎকার করে ওবাড়ির তিনতলায় গুড্ডিকে ডাকি। বারান্দায় বেরিয়ে আসে, ধুতি পরেই। জুতা আবিষ্কারের গোবুচন্দ্র। ধুতি পরে ফাইনাল স্টেজ রিহার্স্যালের কথা ছিল যে একটু বাদেই। বলে, ফাংশন কি আর তাইলে হবেই না !বৃষ্টি ও নেমে পড়েছে। কী বড় বড় ফোঁটা। :(কেঁদেই ফেলি এবার। মা চেঁচাচ্ছে, শিগ্গির জানলার পাটি বন্ধ কর, ছাঁট আসছে !

    হ্যালো, হ্যালো মাইক টেস্টিং ওয়ান টু ... ঠিক শুনছি তো ! :o জানলাটা ফাঁক করি। অন্ধকার। মেঘের না। সন্ধে নামার একটু আগের।বৃষ্টি ই বা কৈ ! :)বাপিদারা একটা বড় ত্রিপল জোগাড় করে ফেলেছে, তার উপরে চেয়ারগুলো পাতা হবে তাইলে আর কাদা লাগবেনা।আর এমনকি, স্টেজটাও তো উড়ে যায়নি বলেই মনে হচ্ছে ! :)সাড়ে ছটার ঘন্টা।উফ, কী দেরিটাই না এবার করে ফেল্লাম !কখন ই বা গানগুলো একবার প্র্যাকটিস করবো, কখন ই বা সাজবো .. কত্ত কাজ .... পালাই !
  • san | ১৯ এপ্রিল ২০১৫ ০০:০২288222
  • আমরাও বহুবছর পুজো প্যান্ডেলে যাইনি। আশা করি সামনেও বহু বছর না গিয়ে বেঁচে থাকতে পারব :-)
  • সিকি | ১৯ এপ্রিল ২০১৫ ০০:০০288220
  • পয়লা বৈশাখ উদযাপন সেরে ফিরলাম। বিবিধ পারফরমেন্সের মধ্যে একটি বাচ্চা লম্বা হনুমানচাল্লিশা আবৃত্তি করে খুব হাততালি পেল।
  • pi | ১৯ এপ্রিল ২০১৫ ০০:০০288221
  • ওগুলো সব যে কী মিস করি ঃ)
    এখন হলে হয়তো সেভাবে ইন্ভলবড হতাম না। তবু ..
  • Div0 | ১৮ এপ্রিল ২০১৫ ২৩:৫৯288219
  • নাটিকা কথিকা অর্গি পার্টি একক ডেফিনিটলি হ্যাজ বীন দেয়ার ডান (অল অফ) দ্যাট :D :D

    তুমি এবার এসে এক্ষপিরিয়েন্স করে যাও আমাদের কন্ট্রোল্‌ড কেঅস। ড্রিংস অন দ্য হাউজ :p
  • একক | ১৮ এপ্রিল ২০১৫ ২৩:৫৮288218
  • সান্দা
    লুরুতে একটা সুবিধে আছে। কলকাতার মত ছুটি ওয়ালা লোক নেই তো। তাই যাই করুক একটা লিমিট থাকবে :)
  • একক | ১৮ এপ্রিল ২০১৫ ২৩:৫৫288217
  • ওরে বাবা আমি ছোটবেলা থেকে দু দুটো হাউসিং এ পরপর থেকেছি :( প্রথমটায় তো গপ্প বলে শেষ হবেনা। দুগ্গপুজো কালিপুজো তো মাস্ট এছাড়া রবীন্দ্রজয়ন্তি, আলাদা আলাদা করে বিভিন্ন ব্লকের ছাদে রসুন-সন্ধে, নাটিকা,কথিকা,বাইরের আর্টিস্ট বাপ্পো রে বাপ্পো। প্রতিদিন দুটো করে নাটক। তার আবার জাজমেন্ট প্যানেল। এই আগের নাটকের প্রপস খুলছে তো এই একজন গাইতে দেওয়া হচ্ছেনা বলে চমকে গ্যালো :( আমি আবার এইটে পড়তে থেকে নাটকের জাজ ছিলুম :( ক্ষুদিরামের এক্সেস। জাস্ট ওয়াক ধরে গেছে ওসবের প্রতি। এখন হাউসিং এ থাকলেও কারো সঙ্গে মিশিনা। কলকাতা তো যাইইনা পুজোর টাইমে। ঢাক শুনলে মনে হয় বিশপাট কেলিয়ে আসি।
  • Div0 | ১৮ এপ্রিল ২০১৫ ২৩:৫০288216
  • নিরুপদ্রুত হাউজিং পাওয়া লাকি ব্যাপার। এখানে বাঙালীদের সংখ্যাধিক্যের দরুণ লাইব্রেরি, গোটাসেদ্ধ, ইতুপুজো, পঁচিশেবৈশাখ - কিচ্ছু বাদ্দিচ্ছে না। সবকিছুই ঢাক পিটিয়ে। তবে আপাত-বিনাইন ক্লামজি কম্যুনিটিতে এরম শোরগোল ভালোই লাগে, সে নিজে ফিজিক্যালি থাকি বা না-থাকি। গতবার ডিস্কো-ডান্ডিয়া আর নবমী-নাইট মিলিয়ে এক ভরপুর কেয়স তৈরী হয়েছিল। প্লাস টুকটাক ঢুকুঢুকুতে ফুডস্টলগুলোর অবদান ছিল অপরিসীম। এবার দেখা যাক।
  • san | ১৮ এপ্রিল ২০১৫ ২৩:৪৮288215
  • তবে রবীন্দ্রজয়ন্তীতে অনুরূপ মান-অভিমান-পালা হত মনে পড়ল :-)
  • san | ১৮ এপ্রিল ২০১৫ ২৩:৪২288214
  • :-D

    আমাদের হাউসিং এ দুগ্গাপুজো হতনা। ঐসময় গভীর শান্তি বিরাজ করত :-)
  • Div0 | ১৮ এপ্রিল ২০১৫ ২৩:৪১288212
  • ** একক
  • Div0 | ১৮ এপ্রিল ২০১৫ ২৩:৪১288213
  • :-D

    এ কক কী আর বলি একদম ওই ওই আর ওই পয়েনগুলোই ছিল মূলতঃ :p
    গতবারের অবাঙালী MC পোচ্চুর বাওয়াল দিয়েছিল। এবারের আসামের প্রেসিডেন্টও বাওয়াল দেওয়ার তালে আছে। তাই কাউন্টার স্ট্র্যাটেজি তৈরী হচ্ছে আর কী। প্লাস গতবারে অষ্টমীর কূপন কাটা নিয়েও কথা শুনতে হয়েছিল। এবার মেম্বারশীপের টার্মস অ্যান্ড কন্ডিশনসও বদলাচ্ছে, ইত্যাদি। মোটামুটি পঁচিশ-ঘর বাঙালি সব মিলিয়ে। আমি কাল-পরশু করে আলসুর যাবো তরুণ পালের ডেরায়।
  • pi | ১৮ এপ্রিল ২০১৫ ২৩:৪০288211
  • পাড়াতেও হয়। আমার শ্বশুরবাড়ির পাড়ায় দেখ্লাম পুজোর এক হপ্তা পর থেকেই পরের পুজোর মিটিং শুরু হয়ে যায়। মাসে মসে ইন্স্টলমেন্টে লোকজন চাঁদা দেয় সারা বছর ধরে ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত