এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Div0 | ১৬ এপ্রিল ২০১৫ ২১:২৭287850
  • ক্লাস নাইনে (না কি টেন) কোষ আঁকতে শিখে খুবই পারদর্শী হয়ে উঠেছিলাম। এই ডায়াগ্রামটা এখনও মনে আছে। প্র্যাকটিক্যাল খাতাগুলো খুঁজলে হয় একবার।

  • h | ১৬ এপ্রিল ২০১৫ ২১:২১287849
  • বানান টা চাপ হয়ে গেল। এই জন্যে আঁকা আরো প্র্যাকটিশ করা উচিত।
  • aka | ১৬ এপ্রিল ২০১৫ ২১:২০287847
  • দুরে পাহাড়, সেখান থেকে সূর্য্য উঠছে, কয়েকটা চীলের মতন দেখতে পাখি উড়ে বেড়াচ্ছে, সমতলে কয়েকটা কুঁড়ে ঘর, একটা রাস্তা, কয়েকটা তাল বা নারকোল গাছের মতন দেখতে গাছ। দু একটা লোকের মতন কিছু হেঁটে যাচ্ছে, আর একটা গরুর গাড়ি। এইটা আমি ভালো আঁকতাম। মানে প্রথম প্রথম নয় কিন্তু এত প্র্যাকটিস করেছি ভালো না হয়ে যাবে কোথায়?
  • san | ১৬ এপ্রিল ২০১৫ ২১:২০287848
  • কিন্তু ঘটি পেয়ারা কি জিনিস ?
  • T | ১৬ এপ্রিল ২০১৫ ২১:১৭287845
  • বুলবুলভাজায় অ্যাত সব গল্প বেরিয়েছে, একটু মনস্থির করে পড়ব যে তার উপায় নেই। আপনারা ভাটান, আমি চললাম।
  • san | ১৬ এপ্রিল ২০১৫ ২১:১৭287846
  • আমাদের আঁকার ইস্কুলে কার্টুন না কমিকস আঁকতে চাওয়ায় অপসমস্কিতি কয়েছিল। শুধু পাহাড়ের মধ্যে দিয়ে ঝর্ণা বয়ে যাচ্ছে, গ্রামের মধ্যে রাঙামাটির পথ, অন্ধকার রাত্তিরে ঘাটে নৌকো বাঁধা এইসব ভাবগম্ভীর জিনিসই খালি আঁকাত !
    সেই দুঃখেই আমাদের কারো কারো আর শিল্পী হওয়া হল নি !
  • T | ১৬ এপ্রিল ২০১৫ ২১:১৪287844
  • ও হ্যাঁ, মনে পড়ল কিশোর ভারতীতে পড়াকালীন, আঁকা পরীক্ষায় একবার আমি ফেলুদা এঁকেছিলাম। আঁকার স্যার খুবই খুশি হয়ে একটি মহার্ঘ ভবিষ্যদবাণী করেছিলেন, তুমি খুব ভালো ফোর্জার হতে পারবে।
  • Div0 | ১৬ এপ্রিল ২০১৫ ২১:১১287843
  • এই যে সোসেন, চটপট নিজে জীবন বিজ্ঞানে নোবেল পেয়ে আমায় লোন দিস। তাহলে অন্ততঃ ধারদেনাগুলো একটু শোধ করতে পারি।
  • | ১৬ এপ্রিল ২০১৫ ২১:০৯287842
  • আমার কোনও আঁকার স্কুল ছিল না। আমি একেবারে আঁকতে পারি না।
    এই নেই-ন তে আমি ডিডি কে হারিয়ে দিয়েছি। হুঁ হুঁ।
  • একক | ১৬ এপ্রিল ২০১৫ ২১:০৭287840
  • আরে পড়ার ইস্কুলের আঁকার টিচার রা ওরকম বিদঘুটে হন :( মিশনে ছিলেন অমল দা। আম-কলা-চড়াইপাখি যে যাই আঁকুক উনি তার চারপাশ ধরে একটা গোল্লা আঁকতেন, তারপর তারপাশে লিখে দিতেন "পুনরায়,বড় করিয়া"। সেভেন না এইটে আমরা একবার অমলদা কে সবাই মিলে চেপে ধরি। কোথায় ভুল হয়েছে এঁকে দেখান ! সবার খাতাতেই বচ্ছর বচ্ছর গোল্লা কাটার মানে কী ? তাতে একটা অমল হাসি দিয়ে বললেন :আমি কি কাওকে ভুল বলেছি ? আমি তো বলেছি আবার বড় করে আঁকো !
  • T | ১৬ এপ্রিল ২০১৫ ২১:০৭287841
  • আঁকার স্কুলে গিয়ে খুব আঁকা শেখার শখ ছিল আমার। পাড়াতেই ছিল। তো, সেখানে প্রতি রবিবার সকালে, মানে টাইমটা ছিল ওই মহাভারত শুরু হওয়ার ঠিক আগে অবধি, ছবি আঁকাতো। স্কুলতুতো বন্ধু ইত্যাদি জনতা চুটিয়ে হুল্লোড় করে আসত। রঙ ফং নিয়ে মারামারি একাকার কান্ড ইত্যাদি। আমি কোনো দিন যাই নি। কেন কে জানে!

    মেয়েকে আঁকার স্কুলে ভর্তি করে দিলুম। টাইমিংটা রবির বদলে শনিবার। স্কুলের বন্ধুরাও আসে। নির্ঘাত দিব্যি আনন্দ করে। আমাকে সেদিন খরগোশ আঁকতে শেখাল। গুগুল হ্যাঙাউটে। আমি শিখলুম যে খরগোশের কান আঁকাটাই সবচেয়ে শক্ত কাজ। ওটা খুবই গুরুত্বপূর্ণ।

    আমাদের বাড়িতে দুটো খরগোশ আছে। তাদের কে দেখে দেখে এঁকেছে। খুবই খুশি হলুম।
  • aka | ১৬ এপ্রিল ২০১৫ ২১:০০287839
  • আঁকা শুনলেই কেমন নস্টালজিক হয়ে পড়ি। আমাদের উৎপাদনাত্মক ও সৃজনাত্মক পরীক্ষায় এসেছিল ঘটি পেয়ারা আঁকতে। আমার বেস্ট এফর্ট নিয়ে যখন স্যারের কাছে গেলাম, দেখে টেখে বললেন খুব ভালো শসা হয়েছে। ব্যাস সেই শেষ। অথচ পৌষ্টিকতন্ত্র ভালই আঁকতাম। দু একটি ঘটনা পৃথিবীর কতই না ক্ষতি করে দিয়েছে ভাবলে দুঃখ হয়।
  • sosen | ১৬ এপ্রিল ২০১৫ ২০:৫৪287838
  • ইরেজার আর পুট্টি রবার না হলে আমি আঁকতে পারিনা
  • একক | ১৬ এপ্রিল ২০১৫ ২০:৪৬287837
  • লিখলুম যখন দিদিমনি কে নিয়ে একটা ভালো কথাও লিখি। যদিও তুলি-পেন্সিল সেই ছেড়েছি আর ধরিনি। কিন্তু একটা জিনিস বলেছিলেন পুরো মাথায় গেঁথে গেছে : ইরেজার ব্যবহার করবে না, চেষ্টা করবে যেন ভুল না হয়।
  • একক | ১৬ এপ্রিল ২০১৫ ২০:৩২287836
  • আমার আঁকার ইস্কুল হেব্বি কড়া ছিলো। সেই আলমবাজার থেকে মহামিলন মঠ যাওয়ার রাস্তায় সবুজবীথি ইস্কুলের গলিতে। সবুজবীথি ইস্কুল কোথায় এত ব্যাখ্যানার দক্কার নেই। এক দিদিমনি শেখাতেন। প্রতি রোববার কেলাস। হেই বড় একটা বোর্ড বগলে আরেক হাতে প্যান্টুল সামলে যেতুম। স্কেচ, প্যাস্টেল,ওয়াটার দিব্য এগুচ্ছিল কিন্তু দিদিমনির সঙ্গে পটলো না :/ ফর্সা ফর্সা মানুষ আঁকলে বলেন তোমার সব মানুষ ফর্সা ক্যানো ? তা লাল, নীল, কালো, কমলা,সবুজ মানুষ আন্ক্লুম সেও দেখে মাথায় হাত। স্টিল লাইফ স্কেচ হয়ে গেলে একটু বেঞ্চে হাঁটতুম, নেহাতই অন্যরা কে কেমন আঁকছে দেখার জন্যে। তাতেও আপত্তি :/ তারপর তো একটু উন্চুক্লাসে উঠলুম আর ছাড়িয়ে দিলো :| বাবার এক আর্টিস্ট কলীগ কে এত্তা স্কেচ করে দেখালুম তো তিনি বুদ্ধি দিলেন ছবি এঁকে কিন্তু রোজগার হয়না, বড় কষ্টের জীবন। ব্যাস। একদিক দিয়ে ভালই হয়েছে। ফ্লুরোসেন্ট কালারের মানুষ আঁকলেও কেও বকার নাই :)
  • sosen | ১৬ এপ্রিল ২০১৫ ২০:২৮287835
  • এটাও ভালো তো, অহো!
  • Abhyu | ১৬ এপ্রিল ২০১৫ ২০:১৭287834
  • অর্পণ হোয়্যার না, হা অ তু কো।
  • Tim | ১৬ এপ্রিল ২০১৫ ২০:১৫287833
  • বোঝো!
  • Tim | ১৬ এপ্রিল ২০১৫ ২০:১৪287832
  • শেখ সিকি ভালো টাং টুইস্টার, উইথ এ পিঞ্চ অফ হিনী
  • sosen | ১৬ এপ্রিল ২০১৫ ২০:১৩287831
  • আমার প্রথম আঁকার স্কুল ছিল দমদমপার্কের বাজারে। পনেরো টাকা মাইনে, কার্ড ছিল। আসলে একটা বাড়ি। দীপঙ্করকাকু আঁকা শেখাতেন। খুব ভালো শেখাতেন কিন্তু হি ওয়াজ চাইল্ড মলেস্টার। প্রায়ই ভিতরের ঘরে নিয়ে গিয়ে যাচ্ছেতাই ভাবে খাবলাখাবলি করতেন। তখনো সেসব বোঝার বুদ্ধিই হয়নি। এখন একটু একটু মনে পড়ে। তার চেয়েও বেশি মনে পড়ে রং রং রং। পরে একবার গিয়ে ঐ বাড়িটা খুঁজেছিলাম। পাইনি।
  • শ্রী সদা | ১৬ এপ্রিল ২০১৫ ২০:০৬287830
  • তিন হপ্তার মাইনে। তবে সিকিদা শেখ মানুষ, ওটাই তিন লাখ বা তিন কোটি হতে বাধা নেই ঃ)
  • Tim | ১৬ এপ্রিল ২০১৫ ২০:০৪287829
  • একক, আমাদের আঁকার স্কুল নামেই স্কুল ছিলো আসলে কাকুর বন্ধু কয়েকজনকে শনি রবিবার আঁকা শেখাতো। বেঞ্চি ফেঞ্চির বালাই নাই। বেশ ফিচেল প্রকৃতির মাষ্টার, সবাই মিলে মেঝেতে বসে আড্ডা আর আঁকিবুকি কাটা হতো। সেই আমার ঠেকের হাতেখড়ি। চূড়ান্ত বাঁদরামো হতো, জেঠিমা সিরিয়াল দেখতে বসলে আমরাও একে একে বসে যেতাম, খেলা থাকলে সেদিনও নমো নমো করে একটা ঘটফট এঁকে কাট, একেকদিন ঐ বাড়ির বাগানে ক্রিকেট খেলা হতো। আর খুচরো ক্রাশটাশ এইসব নিয়ে জমজমাট। এককথায় আঁকাটা বাদে সিরিয়াসলি সবই হয়েচে ঃ-)
  • sosen | ১৬ এপ্রিল ২০১৫ ২০:০১287828
  • তিনকোটি পেলে আমায় এই কুড়ি লাখ মতো। আর কেউ না দিলেও সায়ন দেবে
    আচ্ছা অর্পণ হোয়্যার?
  • sosen | ১৬ এপ্রিল ২০১৫ ১৯:৫৮287827
  • তিনলাখ টাকা এক্ষুণি এরিয়ার পাবে এরা?নাকি তিন কোটি? বিশ্বাস নেই শেষেট্টাও হতে পারে
  • সিকি | ১৬ এপ্রিল ২০১৫ ১৯:৫৩287826
  • ভাগীর চ্যায়রা তো আজ পজ্জন্ত দেখলুম না।
  • sosen | ১৬ এপ্রিল ২০১৫ ১৯:৫২287825
  • তখন ফড়িং এর মতো চ্যায়রা ছিল, তাই নাপালেও গাড়ির কিচ্ছুটি হয়নি।
  • Bhagidaar | ১৬ এপ্রিল ২০১৫ ১৯:৪১287824
  • আমার কলকাতার ড্রাইভিং ইন্সট্রাকটার কনুই-কে কইনু বলত। আমি তা শুনে রাগে না দুক্ষে না কিসে কি জানে তিড়িংবিড়িং করে লাফাতাম প্রায়।
  • সিকি | ১৬ এপ্রিল ২০১৫ ১৯:০৫287823
  • সব্বাই পাবে।

    আইপিও ২০০৪। আমি তখন মেলবোর্নে, রামাদোরাই এসেছিল, মনে আছে।
  • সিকি | ১৬ এপ্রিল ২০১৫ ১৯:০৪287822
  • আর তিন মাস পরে হলেই আমিও তিন পেয়ে যেতাম। এখন কী দেবে কে জানে!
  • Div0 | ১৬ এপ্রিল ২০১৫ ১৮:৫৯287821
  • আমার মনে হয় যে বছর IPO হয়, মানে ২০০৩, তবে থেকে ইয়ার অফ সার্ভিস কাউন্ট শুরু | এটা অনসাইট রিসোর্সদেরও দিচ্ছে নাকি? তাহলে পুরো ওয়াও কেস |
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত