এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ১৫ এপ্রিল ২০১৫ ২৩:১৮287730
  • আজ আমিও অবশ্য পেটপুরে কাবাব আর মাটন স্ট্যু খেলুম। সেমিনারের পর অতিথ সৎকার হলো, চাঁদা করে খাওয়ালুম ও খেলুম।
  • Tim | ১৫ এপ্রিল ২০১৫ ২৩:১৬287729
  • সদা মনে হয় পেটে খাবার স্টোর করার কোন মেকানিজম তৈরী করে শরীরে। দরকারে কয়েক মাস না খেয়ে থাকতে পারবে।
  • sda | ১৫ এপ্রিল ২০১৫ ২২:৫৬287728
  • না না গুল না। এই ডিনার সেরে বাড়ি এলাম।
  • kiki | ১৫ এপ্রিল ২০১৫ ২২:৪৪287727
  • ওরে বাবা! আমার প্রাচীন ফোন, যেটা কেবল ই টুকরো হয়ে যায় আর তারপরেও কাজ চলে, তা দিয়ে কাউকে ব্লক করা যায় নাকো।এক্ষুনি আবার এলো।

    যাগ্গে আমি ফোন ই অফ করে দিই।
  • Atoz | ১৫ এপ্রিল ২০১৫ ২২:৩৮287725
  • ছড়া
    ঃ-)
  • Atoz | ১৫ এপ্রিল ২০১৫ ২২:৩৮287726
  • একজন এইমাত্র সেই বিখ্যাত ছাড়া বলতে গিয়ে বল্লো

    "হ্যাঁরে হ্যাঁরে তুই নাকি কাল
    সদাকে বলেছিলি লাল?"

    ঃ-)
  • hu | ১৫ এপ্রিল ২০১৫ ২২:৩২287724
  • আশা করছি সদা গুল দিচ্ছে।
  • Div0 | ১৫ এপ্রিল ২০১৫ ২২:২১287723
  • কিকি আমাকে কনট্যাক্টে গিয়ে ব্লক করে দাও।

    দমদি' -
  • kiki | ১৫ এপ্রিল ২০১৫ ২২:১৪287722
  • ইয়ে আট্টা বাহান্নোর পর লাষ্ট টা এই এই এলো.......... তাতে তেইম দেখাচ্ছে দশটা আটত্রিশ এ এম। আর একটা ছাড়া সবই হাফ এসেছে যেখানে চার লাইনের পরে একটা খাম *u **u* লেখা।

    বাবারে! একি আমার বিসেনেলের ই মাথা খারাপ হলো!!
  • | ১৫ এপ্রিল ২০১৫ ২২:১১287721
  • না না একসাথে আসে নি, ১০-১৫ মিনিট পর পর। সবে ভাবছি এবার সায়নকে ধরে কুট করে ব্লক করে দিই, তখন দেখি আর এলো না।
  • | ১৫ এপ্রিল ২০১৫ ২২:০৫287720
  • খিক!
    সদা ঐ স্টেজটায় উন্নীত হয়ে গেছে যেখানে মা ' দেখিস খাওয়াদাওয়া ঠিক করে করিস' থেকে 'দেখিস বেশী খেয়ে ফেলিস না যেন' তে বদলে যায়।
  • sosen | ১৫ এপ্রিল ২০১৫ ২২:০২287719
  • বেচারা সদা। একটু খায়দায় তাতেও সবাই নজর দিচ্ছে, তাও যা খায় সরলমনে এখানে লিখে যায়।
  • সিকি | ১৫ এপ্রিল ২০১৫ ২১:৫৩287718
  • এ সব আমাকে পার্টি না দেবার অভিশাপ।
  • শ্রী সদা | ১৫ এপ্রিল ২০১৫ ২১:৪৮287717
  • আজকে প্ল্যান করেছিলাম এগারোটা অব্দি ঘুমোবো, কিন্তু ভোরবেলা হোয়াটস্যাপ আর ফেবুতে নববর্ষের নোটিফিকেশনের চোটে সাড়ে নটায় উঠে পড়লাম ঃ( মেজাজটা তিরিক্ষি হয়ে ছিল, রোজকার মতো আজও সিটি ব্যাংকের ক্রেডিট কার্ড ধরানোর ফোনটা আসতেই ধরে আচ্ছা করে ঝেড়ে দিয়েছি। অন্যদিন ট্রুকলারে দেখে কেটে দিই। যাগ্গে, যদি আর ফোন না করে বাঁচা যাবে।
    আপিস এসে মনে হল আজকে পয়লা বৈশাখ, একটু বিশেষভাবে খাওয়াদাওয়া করে সেলিব্রেট করা যাক। একটা ইয়েলো এসক্যালেশনের জন্যে কিছু ডিবাগিং করতে হত, সেসব সেরে প্যান্ট্রিতে গিয়ে ঢুকলাম। দু গেলাস কালো আঙুরের রস, একটা ডাঁসা পেয়ারা, চার স্লাইস ফ্রুট ব্রেড বাটার আর জ্যাম মাখিয়ে, দুধে ভিজিয়ে একটু মুইসলি, একটা চকোলেট কেক এইসব খেয়েদেয়ে এক কাপ গ্রীন টি নিয়ে সীটে গিয়ে বসলাম।
    দুপুরে একটু কন্টিনেন্টাল স্টাইলে পাস্তা আর গার্লিক চিকেন দিয়ে অল্পের উপরে ভালোই হল।
    বিকেলের দিকে খিদে খিদে পাচ্ছিল বলে দুটো ম্যাগি আমার নিজস্ব রেসিপিতে বাটার আর গোলমরিচ দিয়ে রেঁধে খেয়ে ফেললুম।
    রাতে ভাবছি ক্যাফেটেরিয়াতে একটা ফাসক্লাস পরোটা-চিকেন ফ্রাই বানায়, ওটাই খাবো।

    (পুনশ্চ ঃ এবার বাড়ি থেকে আসার সময় মা বলেছিল - সাবধানে থাকিস, আর হ্যাঁ, বেশি খাসনে যেন !)
  • Div0 | ১৫ এপ্রিল ২০১৫ ২১:৪৪287716
  • আচ্ছা ডিডিদা আর সিকি পারহেড একটা করে। কিকি আর দমদি এতগুলো একসাথে। মানে... কিন্তু... তাও কী সম্ভব!
  • Div0 | ১৫ এপ্রিল ২০১৫ ২১:৪০287715
  • dd | ১৫ এপ্রিল ২০১৫ ২১:৩৮287714
  • একবার।
  • | ১৫ এপ্রিল ২০১৫ ২১:২৯287712
  • নাহ আমি মাত্র ১৩টা পেয়েছি।
  • সিকি | ১৫ এপ্রিল ২০১৫ ২১:২৯287713
  • অমাকে যেটা পাঠিয়েছিলি? ওটা আমি একবারই পেয়েছি।
  • :-O | ১৫ এপ্রিল ২০১৫ ২১:০৪287711
  • কী সর্বনাশ ওই গ্রুপে তো আরও জনা পনেরো ছিল! এখন মনে পড়ছে কিছু বাইরের নাম্বারও ছিল!! সবাই কি সাঁইত্রিশটা করে পেয়েছে নাকি!!! দেখি কাস্টমার কেয়ারে ফোং করি :-|
  • kiki | ১৫ এপ্রিল ২০১৫ ২০:৪৯287710
  • ইয়ে, আজ সায়নের থেকে আমি প্রায় সাঁইত্রিশটা একই মেসেজ এখন ও পর্যন্ত পেয়েছি এবং পেয়ে চলেছি। বেচারীর সারামাসের পয়সা বুঝি মেসেজেই চলে যায়। ক্ষী অবস্থা!!
  • Spaceman Bells Bump | ১৫ এপ্রিল ২০১৫ ২০:০৯287709
  • GRE লজিক্যাল সেকশনে এগুলো থাকে, ব্যারনস গাইড ভর্তি আছে। কিন্তু প্রাইমারিতে বাড়াবাড়ি।
  • http://static.ibnlive.in.com/i | ১৫ এপ্রিল ২০১৫ ১৯:৫৬287708
  • ১৬ঈ জুলাই
  • শ্রী সদা | ১৫ এপ্রিল ২০১৫ ১৯:৪৪287707
  • এই টাইপের জিনিস আগে বেশ কিছু দেখেছি/সলভেছি। খুব ইউনিক কিছু না।
    গিকসটুগিকস এ এরকম পাজল থাকে ইন্টারভিউ প্রেপ এর জন্যে।
  • সিকি | ১৫ এপ্রিল ২০১৫ ১৯:৩৫287705
  • ধাঁধাটা কাল থেকেই খবরে।
  • san | ১৫ এপ্রিল ২০১৫ ১৯:৩০287704
  • ফেবুতে একখানা ক্ষিউট ধাঁধা ঘুরছে। করে মজা পেলাম :-)
  • সিকি | ১৫ এপ্রিল ২০১৫ ১৮:২৩287703
  • ইদিকে লরেনবাউর কী মহিমা। পেট্রল আরো আশি পয়সা শস্তা।
  • Spaceman Bells Bump | ১৫ এপ্রিল ২০১৫ ১৭:৫১287702
  • হ্যাঁ, মনে হয় হোক্স।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত