এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ১৫ এপ্রিল ২০১৫ ০২:৪১287610
  • টি, ঐ বেড়াল যে তার ছেলেকে নিয়ে এসেছে কীকরে বুঝলেন? মানে ঐ বেড়ালছানা কি পুত্রসুলভ আচরণ করছিল? ঃ-)
  • kd | ১৫ এপ্রিল ২০১৫ ০১:৪২287609
  • সোসেন, তিনটেই খুব শান্ত। তবে ছোটো (রিলেটিভলি স্পিকিং) দু'টোকে শীতকালে ওই স্লেড টানা ছাড়া খুব বেশী অত্যাচার সহ্য করতে হতো না। আর এরা বাচ্চাদের সঙ্গে বেশ হুটোপাটিও করতো।

    টাইনি (ম্মনে নিউফিটা, আসলে নাম টান্ড্রা, বাচ্চাগুলো টাইনি বলেই ডাকতো ওই কুচকুচে কালো ১৫০+ পাউন্ডের দানবটিকে) রিয়েলি একটা জেন্টল জায়ান্ট - জমিদারি স্টাইলে লনে ঘুরে বেড়াতো আর অতগুলো দু'পেয়ের বাঁদরামো সহ্য করতো। মাঝে মাঝে ওর সঙ্গে আত্তুকিও (আমাদের ঝলমলে সোনালি ককার, অরিজিনালি নাম ছিলো রাস্টি, আমার ছেলের দৌলতে এই নতুন নাম) - পুরো বিউটি অ্যান্ড দ্য বীস্ট ঃ)

    যদ্দুর মনে পড়ছে, অন্য দু'টোর নাম কোডাক আর সাশা।
  • Div0 | ১৫ এপ্রিল ২০১৫ ০০:২৪287608
  • দিনের সেশে এই শিক্ষামূলক ফুটেজখানি রেখে গেলুম। হোয়াট গোজ অ্যারাউন্ড, কামস ব্যাক অ্যারাউন্ড :)))

  • lcm | ১৫ এপ্রিল ২০১৫ ০০:০৩287607
  • ওকে, নুডল্‌স
  • Atoz | ১৫ এপ্রিল ২০১৫ ০০:০২287606
  • কই কোথায় কোন্নগর? কোন টই?
  • I | ১৪ এপ্রিল ২০১৫ ২৩:৪৮287605
  • হ্যাঁ, ব্যাপারটা শুকনো খেতে ( ঐ তেলটা মাখিয়ে) ব্যাপক, সেটা জলদাপাড়া গিয়ে বুঝলাম। কুচিদুটো তো দিতেই চাইছিল না। অনেক কষ্টে একটু দে, একটু দে বলে সাধ্যসাধনা করে খানিকটা পেয়েছিলাম।

    কিন্তু সেদ্ধ মালটা অত ভুলভাল কেন কে জানে। রসুনের উৎকট গন্ধ।
  • একক | ১৪ এপ্রিল ২০১৫ ২৩:৪৫287603
  • বাহ দারুন খবর !
  • byaang | ১৪ এপ্রিল ২০১৫ ২৩:৪০287602
  • স্কুইড না। স্কুইডের তো হদ্দমুদ্দ লুরুতে। ইহা ছানা অক্টোপাসই ছিল। পেলুম অ্যাবসোলিউট বারবিকিউতে।
  • একক | ১৪ এপ্রিল ২০১৫ ২৩:৩৩287601
  • বায়দিওয়ে, ব্যাং লুরুতে অক্টোপাস পেলেন কই ? ইডো তে ? স্কুইড খুব চলে,অক্টোপাস দেখিনি লুরুতে।
  • একক | ১৪ এপ্রিল ২০১৫ ২৩:২৮287600
  • এতে করে মহিলা বিড়াল দের ভয়েস টা চাপা পরে যাচ্চে না ? !
  • dd | ১৪ এপ্রিল ২০১৫ ২৩:২৫287599
  • দেড়াল ইজ দ্য নিউ ব্যাড়াল। জানেন না ?
  • byaang | ১৪ এপ্রিল ২০১৫ ২৩:২৩287598
  • কভি কাশি কভি ঘাম শার্টটা হেব্বি হয়েছে। ঃ))))
  • একক | ১৪ এপ্রিল ২০১৫ ২৩:২১287597
  • ওহ আচে। মিসড।
  • একক | ১৪ এপ্রিল ২০১৫ ২৩:১৯287596
  • সবই ইন্ক্লুদেদ হলো শুধু বিড়াল বা ব্যাড়াল দের নিয়ে ডিডি দার কোনো ভয়েস নাই :/
  • dd | ১৪ এপ্রিল ২০১৫ ২৩:১৫287595
  • ইদিকে তো বেহালায় আগুন লেগেছে। বনে বনে নীরো নাকি দুটো দেরাল দিয়ে একবাটি ম্যাগী খেয়েছে। আরো আব্দার করে বিয়ার চাই। বিয়ার আসলেই আম্বেদকারেরা দুরে থাকে কমনে? কোন্নোগড়ে কমন পরেছে কভি কাশি কভি ঘাম শার্ট। ভয়েসের বয়েস হয়েছে - সে একেব্বারে ব্যাবাক চুপ।

    এটা সামারি। তবে কবিতার টইতেও যেতে পারে।
  • একক | ১৪ এপ্রিল ২০১৫ ২৩:০৯287594
  • ওয়াই ওয়াই তো বিয়ারের সঙ্গে খায় আর কোনো চাট না থাকলে। শুকনো ওয়াই ওয়াই জাস্ট ওই মশলা তেল টা মাখিয়ে বিয়ারের মাঝে মেঝে এক মুঠো মন্দ না। চালভাজা দিয়ে ভদকা যেমন। ইজি অল্টারনেটিভ এগুলো।
  • Div0 | ১৪ এপ্রিল ২০১৫ ২৩:০৬287593
  • জ্যোতিনিবাসের পাশে 'ডাগ আউট'এ দারুন দুর্দান্ত প্রন কোইথিও বানায়।
  • একক | ১৪ এপ্রিল ২০১৫ ২৩:০১287592
  • হমম, চাউমিন নিয়ে ভয়েস না রাখলে খারাপ দেখায় :

    সেই যে মা চাউমিন টিপিন দেওয়া শুরু কল্লেন সে চলছে তো চলছেই কেলাস সেভেন অবধি। প্রচুর সবজি ও কখনো ডিম মেশানো চাউমিন। চেপে চেপে ভর্তি এক বাক্স। একে ওকে দিয়ে দি, জল দিয়ে দিয়ে গিলে খাই। এই চলতে চলতে একদিন ঠিক বাড়ি ঢোকার ঘন্টা কয় আগে মনে পরলো আরে চাউমিন টার গতি করা হয়নি তো ! একটু কেমন মেতে উটেচে মনে হলো কিন্তু কোঁত কোঁত করে মেরে জল খেয়ে নিলুম। বাড়ি ফিরে রাত থেকে বমি -পায়খানা-জেনটামাইসিন ইনজেকশন। সুস্থ হবার পর বল্লুম অন্তত চাউমিন বন্ধ হোক নাকী ? ব্যাস আর চাউমিন টিপিন দেন নি।

    তার পর সেই চাগরি বাগরি কত্তে গিয়ে গ্রেভি চাউমিন খেতে গিয়ে বুঝলুম এইটা আমার পোষায়।
    মিনিমাম সবজি।একটু মাশরুম। প্রচুর সোয়া সস-চিলি সস। নো টমেটো সস বিসনেস আর গ্রেভিতে মাখামাখি। গরম গরম মাঝে সাঝে খেতে মন্দ না।

    ভুটান গিয়ে তিব্বতী থুকপা, বিফ ডাস্ট দিয়ে রাইস নুডলস ইত্যাদি ও মন্দ লাগত না কিন্তু মোটের ওপর এই স্প্যাগেত্তি গোত্রের জিনিসপত্র ওই ছোটো একবাটি হাপুস হুপুস ঠিকাছে।
    গাদাগুচ্ছের সবজি দিয়ে এক থালা চাউমিন দেখলেই সকাল সকাল গরুর যাবনা দিয়েচে মনে হয় :| ট্রেকিং এ অবশ্য কাপ নুডল সঙ্গে রাখি।
  • lcm | ১৪ এপ্রিল ২০১৫ ২৩:০০287589
  • ওয়াই ওয়াই কী খাবার?
  • byaang | ১৪ এপ্রিল ২০১৫ ২৩:০০287590
  • ববি প্রিন্ট ফ্রক আমারও ছিল। কিন্তু বার্নিং ট্রেন শাড়ি আবার কী রে বাবা!
  • | ১৪ এপ্রিল ২০১৫ ২৩:০০287591
  • বললে বিশ্বাস করবে না এই ঘন্টাখানিক আগে জানলাম রোবুবাবুই নাকি কোন্নগরে আমাদের পাড়াতেই বাসা নিয়েছেন!! এদ্দিন ধারণা ছিল কানাইপুরের কাছাকাছি, ওবাবা দেখি একেবারে আমাদের পাড়ার মধ্যেই।
  • pi | ১৪ এপ্রিল ২০১৫ ২২:৫৯287588
  • এখানে একজন নাকি সকালে পায়রাদের খাওয়াতেন। সে প্রচুর পায়রা। তারপর ক্রমশঃ তারা কমতে শুরু করলো।
    জিগেশ করে জানতে পারলেন ..

    অবশ্য আমার বাড়ির মাথায় পায়রারা সুখে শান্তিতেই আছে, কেবম আমাকে সবসময় সুখে শান্তিতে থাকতে দেয় না, এই যা।সারা রাত ধরে কাঠের ছাদে কত্থক প্র্যাকটিশ করলে কেই বা থাকতে পারে। অবশ্য জানিনা এরা অনিদ্রারোগে ভোগা পায়রা নাকি স্লিপওয়াকিং বা ডান্সিং করে কিনা। আজ আমিও টাইট দিয়েছি, কিছুটা অপ্রত্যাশিতভাবেই যদিও। সারা সন্ধে তারস্বরে ঠুমরী শুনিয়েছি। ভেবেছিলাম, আরো দ্বিগুণ উৎসাহে কথক নাচবে। কিন্তু কোন আশ্চর্য কারণে সমস্ত নাচানাচি বন্ধ।
    অবশ্য জানিনা, ওরা আদৌ আছে কিনা। বিহু পালন করতে গ্রামের বাড়ি চলে গেল কিনা কেজানে। এখানে সবাই তো তাই যাচ্ছে।
  • Div0 | ১৪ এপ্রিল ২০১৫ ২২:৫৮287587
  • ... পরে দেখেছি মুড়ি-রসোগোল্লাও ভালো। আর আলুর চপ, জল দিয়ে মুড়ি মাখা ছিল বেস্ট। কদ্দিইন খাইনি :(
  • Tim | ১৪ এপ্রিল ২০১৫ ২২:৫৭287585
  • ভাবা যায়, রোমিও-জুলিয়েটের গল্পেও কোন্নগর আছে
  • Div0 | ১৪ এপ্রিল ২০১৫ ২২:৫৭287586
  • ছানা এল, মুড়ি আসবে না তা কি হয়। ছানা-মুড়ি ভালো কম্বো, অপ্রত্যাশিত ভাবে। প
  • hu | ১৪ এপ্রিল ২০১৫ ২২:৫৪287584
  • ঐ দেখো, ইন্দোদাও বলছে।
  • Tim | ১৪ এপ্রিল ২০১৫ ২২:৫৩287583
  • ওয়াইওয়াই খেলাম তো মিরিকে।
  • | ১৪ এপ্রিল ২০১৫ ২২:৫২287580
  • ববি প্রিন্ট, জুলি ক্লিপ, বার্নিং ট্রেন শাড়ী
  • I | ১৪ এপ্রিল ২০১৫ ২২:৫২287581
  • সেবার জুলুকে খেলাম ওয়াই ওয়াই সেদ্ধ। কোনো ভিজিটেবিল না, কিছু না।বিকট।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত