এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ১৪ এপ্রিল ২০১৫ ২২:৫২287582
  • ছানা আমায় টিপিনে দেয়নি, জানে কাউকে খাইয়ে দেব। তাই এক এক দিন ছানা সন্ধেবেলায় খেতে হতো। বছরে এক দুদিনই হতো, জেনেরালি পরীক্ষার খাতা বেরোবার পর দিয়ে।
  • pi | ১৪ এপ্রিল ২০১৫ ২২:৫১287579
  • হুচির নাম খাতায় উঠলো।
  • hu | ১৪ এপ্রিল ২০১৫ ২২:৫০287578
  • কথাটা হবে ম্যাগির মত উৎকট রেসিপিসকল।
  • | ১৪ এপ্রিল ২০১৫ ২২:৪৯287576
  • নাহ ম্যাগী আনা হত না। ওতে আর রসনায় নাকি কি একটা ক্ষতিকর জিনিষ দেয় যা খেলে পক্ষাঘাত হতে পারে। এইটি এক মামাদাদু এসে বলে গেছিলেন সেই থেকে ম্যাগী আর রসনা আসে নি কোনোদিন।
    নুডলস আসত বাড়ীতে, সেই সেদ্ধ করে তারপর বিভিন্ন সবজীর সাথে ভেজেভুজে তৈরী হত কোনও কোনও রোব্বার বা অন্য কোনও ছুটিদ্দিনের সকালের জলখাবার। এমনিতে নুডলস বেশ হালকা। ঘন্টাদুই আড়াই বাদেই হজম হয়ে যাবার কথা। তাই কম খরচে জিনিষটা একটু ভারী করতে নানা সবজী মেশানো।
  • Div0 | ১৪ এপ্রিল ২০১৫ ২২:৪৯287577
  • একসময় আমাকে টিপিন দেওয়া হত চিনিমাখা একদলা ছানা, দুটো মারি বিস্কুট আর ভসভসে আপেলকুচি (মাঝে মাঝে)। এটা ক্ষমা করিনি'র থ্রেডে যেত।
  • byaang | ১৪ এপ্রিল ২০১৫ ২২:৪৮287574
  • দানবটা কে গা? একক?
    একক হলে এই নাম ওকেই মানায়।
  • I | ১৪ এপ্রিল ২০১৫ ২২:৪৮287575
  • ও, পাই বলে দিয়েছে। কিন্তু নর্থ ইস্টে কি সত্যি বেড়াল খায়? কুকুর অবধি শুনেছিলাম।
  • I | ১৪ এপ্রিল ২০১৫ ২২:৪৭287572
  • উহুঁ ! দাড়িওলা বেড়ালকে।
    হ্যা, ভালো কথা। এবার কাছ থেকে দেখে এলাম, সম্বরদের দাড়ি হয়। বড়সড় দাড়ি। কাটে না।
  • সিকি | ১৪ এপ্রিল ২০১৫ ২২:৪৭287573
  • ম্যাগি হাতা দিদির ছিল। আমার মাখন জিনসও ছিল। হায় সে সব দিন।

    দিদির শৈশব শুরু হয়েছিল ববি প্রিন্ট থেকে।
  • Div0 | ১৪ এপ্রিল ২০১৫ ২২:৪৬287570
  • আমি এখনও ম্যাগি রান্না করে বেশি হলে বাটিসমেত ফ্রীজে চালান করে দিই। পরেরদিন বাসি ম্যাগি গরম না করেই চামচে দিয়ে কেটে কেটে খেতে বেশ লাগে।
  • pi | ১৪ এপ্রিল ২০১৫ ২২:৪৬287571
  • কিম্বা দেড়েল বেড়ালকে।
  • Tim | ১৪ এপ্রিল ২০১৫ ২২:৪৫287569
  • দেড় খানা বেড়ালকে দেড়াল বলা যায়
  • দানবকৃষ্ণ দেওয়ান | ১৪ এপ্রিল ২০১৫ ২২:৪৪287566
  • দেড়াল না বেড়াল। সরি চাইছি।
  • Tim | ১৪ এপ্রিল ২০১৫ ২২:৪৪287567
  • সবথেকে মজা হতো ম্যাগি টিপিনে ঠান্ডা একটা চাঙর মত হয়ে যেত। কেকের মত কেটে কেটে খেতাম, দিব্য লাগতো। মনে হতো ম্যাগি মশলা দেওয়া পিঠে খাচ্চি। সেই থেকেই জানি ম্যাগির মতন রেসিপিসকল আমার জন্যই তৈরী।
  • দানবকৃষ্ণ দেওয়ান | ১৪ এপ্রিল ২০১৫ ২২:৪৪287568
  • হ্যাঁ, আমি নাম পাল্টে পাল্টে দেখছি কোন নামে আমার ভয়েসটা সবচে বেশী খোলে। অনেক রকম সমস্যা আছে, যেমন ধরো আজ ভোরের দিকে দেড়াল নিয়ে আমার কিছু বক্তব্য ছিল, কিন্তু রাঘব বোয়াল বা আরশোলা নামে তো আর বেড়ালের সম্পর্কে স্নেহ দেখানো যায় না।
  • Div0 | ১৪ এপ্রিল ২০১৫ ২২:৪২287564
  • :-O আমি অনেকক্ষণ স্ক্রীনের ডানদিকে হাঁ করে তাকিয়েছিলাম।
  • byaang | ১৪ এপ্রিল ২০১৫ ২২:৪২287565
  • আমার জীবনের প্রথম ফ্লাইং মেশিন জীনস প্রাইজ পেয়েছিলুম ক্লাস টেনে। জুরাসিক পার্ক দেখতে গিয়ে। ভাই কী একটা কনটেস্টে জুরাসিক পার্কের ওপেনিং শোয়ের টিকিট জিতল। তা মেট্রোয় ভাইবোনে সেটা দেখতে গিয়ে দেখি ফ্লাইং মেশিন সেটার স্পনসর। আর তাদের ট্যাগলাইন লেখার কনটেস্ট হচ্ছে। শব্দসংখ্যা বেঁধে দেওয়া। তো মাথা খাটিয়ে কী একটা লিখে দিলুম ঈংরিজিতে, বেশ ভয়ে ভয়ে। মনে ঈংরাজিটা ঠিক হল কিনা। হাফ টাইমের সময় দেখি স্ক্রীনে আমার নাম, ফার্স্ট হয়ে পাঁচশোটাকা আর ফ্লাইং মেশিন জীনস জিতেছি। ভাইয়ের সে কী তিড়িংবিড়িং নাচ। অবিশ্যি কোনোদিন সেটা পরতে পারি নি। লজ্জায়। পরে বোধ হয় মা কাকে একটা দিয়ে দিয়েছিল।
  • | ১৪ এপ্রিল ২০১৫ ২২:৪১287561
  • ক্যাপসিকাম ভীষণ দাম ছিল তখন। কেন কে জানে খুবই বেশী দাম। তো, সেইজন্য ওটা আসত না বাড়ীতে। হয়ত বছরে কি দেড় বছরে একবার এলো, ফ্রায়েড রাইসে দেওয়া হল।

    হ্যাঁ গাজর ছাড়া বীট বা বাঁধাকপিও দিত মা মাঝে মধ্যে।
  • I | ১৪ এপ্রিল ২০১৫ ২২:৪১287562
  • চিতাবাগ যদি খেতে পারে, বিল্লি খাওয়া আর এমন কী!
  • Tim | ১৪ এপ্রিল ২০১৫ ২২:৪১287563
  • দানবকৃষ্ণ দেওয়ান টা যাতা নাম হয়েছে ঃ-)))
  • Tim | ১৪ এপ্রিল ২০১৫ ২২:৩৯287560
  • আর ডিম চিংড়ি সবই একদিনে খেয়ে নিলে বাকি দিনগুলো কি উপোস করবে? একদিন চাউমিন, একদিন ডিমের কোন রান্না, একদিন চিংড়ি এই হলো প্রথম বিস্সের কেত।
  • lcm | ১৪ এপ্রিল ২০১৫ ২২:৩৮287558
  • না না, বিট গাজর, চাউমিন, মটর - সব ভালো।
    ডিপেন্ড করছে কতটা ক্ষিধে আছে তার ওপর।
  • Tim | ১৪ এপ্রিল ২০১৫ ২২:৩৮287559
  • গাজর, ক্যাপসিকাম কি দোষ করলো? এরা কি স্নব রে ভাই
  • Div0 | ১৪ এপ্রিল ২০১৫ ২২:৩৭287555
  • মাখন জিন্স। তখন ইস্টাইল করে আবার বাটার জিন্স বলারও চল হয়েছিল :p
  • একক | ১৪ এপ্রিল ২০১৫ ২২:৩৭287556
  • ঐতো পাই যেখানে আছে ওদিকে বেড়ালের মাংশ দেলিকেসি । আমাকে একবার একজন বেড়াল বলে খাইয়েছিল কিন্তু বিশ্বাস হয়নি । বেজি বেজি খেতে ।
  • Tim | ১৪ এপ্রিল ২০১৫ ২২:৩৭287557
  • যাহ মোহর এতক্ষণে নির্ঘাৎ হিটম্যান খুঁজতে লেগেছে। আলভিদা
  • byaang | ১৪ এপ্রিল ২০১৫ ২২:৩৬287554
  • আমি বিলাই খাই নি। কিন্তু হপ্তা দুই আগে এক সাথে খরগোশ, এমু, তিতির আর কচি অক্টোপাস খেলাম। মুর্গি, পাঁঠা, মাছ, চিংড়ি তো খেলামই। আমার খরগোশ ছাড়া বাকিগুলো পোষালো না। লুরুর রেস্তোরাঁ গুলো ভালো করে অক্টোপাস রাঁধতে জানে না। আর তিতিরগুলোকেও মশলা গরগরে করে একটা বদখত জিনিসে পরিণত করে।
  • Div0 | ১৪ এপ্রিল ২০১৫ ২২:৩৫287552
  • বীট, গাজর এবং ক্যাপসিকাম কখনও, কোনও অবস্থাতেই খেতে ভালো নয়। খাওয়া উচিত নয়। সাচ ভেজিস শ্যুড বি শট অ্যাট সাইট। আর এদের ম্যাগি বা চাউমিনে দেওয়াটা রেয়ারেস্ট অফ রেয়ার ক্রাইম।
  • Tim | ১৪ এপ্রিল ২০১৫ ২২:৩৫287553
  • হ্যাঁ পরবোনা কেন? সেই যেবার নাইনে ঊঠলাম মেজোজেঠু এসেছিলো পুজোর আগে। দিয়েছিলো। আমার আর জেত্তুতো দাদার একই কাপড়ের প্যান্ট, শার্ট। সেবার পুজোয় কি স্টাইল, রোজই এক ড্রেস।
  • একক | ১৪ এপ্রিল ২০১৫ ২২:৩৪287549
  • টিম
    এরা মোহরের বিল্লি । আমি এদের ম্যাজিক শেখাচ্চিলুম ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত