এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • d | ১৪ এপ্রিল ২০১৫ ১৬:৪০287430
  • একটা ক্রিকেট ব্যাট দিয়ে একককে এমন পেটাবো না .........
  • সিকি | ১৪ এপ্রিল ২০১৫ ১৬:৩৭287429
  • "নিম্নবর্ণ মানেই অযোগ্য এই ধারণাতাই বা আমাদের কেন হবে?"

    -- এটা জেনারেলাইজড অ্যাপ্রোচ। এমন ধারণা করা ভুল। তবে সংরক্ষণের মাধ্যমে অনেক অযোগ্য লোক ওপরতলায় এসে সোচ্চারে নিজের অযোগ্যতা প্রমাণ করে চলেছে, এমন উদাহরণ ভূরিভূরি। একের পর এক অ্যানেকডোট জড়ো হয়ে তবেই এই ধরণের সুইপিং স্টেটমেন্ট বেরোয়।
  • একক | ১৪ এপ্রিল ২০১৫ ১৬:৩৬287428
  • এই দুচোখে দুরকম রং কিন্তু ফটোশপ নয়। খুব রেয়ার জেনেটিক ট্রেইট। যেটা বিলাই দের মধ্যেই পাওয়া যায়।

  • সিকি | ১৪ এপ্রিল ২০১৫ ১৬:৩৪287427
  • জন্মের সূত্রে ঠিক কী প্রিভিলেজ পেয়েছি, মনে করতে পারি না। তাই আমাকে প্রিভিলেজড বলাটা ব্যক্তিগত হিসেবেই নিয়ে ফেলেছিলাম - শাক্য, যে জীবনে কখনও কোনও প্রিভিলেজ নেয় নি নিজের ধর্ম, বর্ণ বা জাতির পরিচয়ে - তাকে প্রিভিলেজড বোলো না, খারাপ লাগে।

    বরং প্রিভিলেজড তাকে বলা যায় যে জাস্ট বর্ণ, জাতির পরিচয়ে সার্টিফিকেটের জোর দেখিয়ে আমার থেকে কম নম্বর পেয়েও আমার আগে বেরিয়ে গেছে কম্পিটিশনে। সে আলাদা গল্প।

    সইত্যের খাতিরে - খুবই কম জানেন। সংরক্ষিত বর্গের অনেক লোকই, ঐ স্যান যেমন বলল, সংরক্ষণের সুবিধে না নিয়েই পড়াশোনা করেছে, পরে আরামসে চাকরিবাকরিও করছে। জেনারেল কোটায়। সংরক্ষণের শর্টকাটের দরকার হয় নি।

    পশ্চিমবঙ্গ ছাড়ার আগে পর্যন্ত আমি সংরক্ষণের বিরুদ্ধে ছিলাম। উত্তর ভারতে এসে দেখেছি সমস্যাটা এখনও কতটা প্রাসঙ্গিক।
  • একক | ১৪ এপ্রিল ২০১৫ ১৬:৩১287426
  • একক | ১৪ এপ্রিল ২০১৫ ১৬:২৯287425
  • এবার থাক কিছু নেট সংগৃহীত পছন্দের বৈড়ালচিত্র বা ব্যাড়ালফোটুক :

  • Tim | ১৪ এপ্রিল ২০১৫ ১৬:২৪287423
  • আমেরিকান হিস্ট্রি এক্স মনে পড়ছে ঃ-)
  • শাক্য | ১৪ এপ্রিল ২০১৫ ১৬:২৪287424
  • নিম্নবর্ণ মানেই অযোগ্য এই ধারণাতাই বা আমাদের কেন হবে?
  • সইত্যের খাতিরে | ১৪ এপ্রিল ২০১৫ ১৬:২০287421
  • অ্যাডমিনিস্ট্রেশনে অযোগ্য লোকের ফোর্সফুলি ইনফিলট্রেশনে কী লাভ হবে শাক্য? যোগ্য হয়ে ওঠার জায়গাতেই যাবতীয় মই-টুল-দড়ি-দড়া-সাহায্য জমা করলে বেটার হয় না?
  • dc | ১৪ এপ্রিল ২০১৫ ১৬:২০287422
  • এমনিতে সংরক্ষনের দরকার সত্যিই আছে। শাক্যবাবু আটভাট লিখে সেটা গুলিয়ে দিতে চাইছেন :d ভালো প্রচেষ্টা।
  • Tim | ১৪ এপ্রিল ২০১৫ ১৬:১৮287420
  • ফ্রি ফ্লৈং মিনিময়ের মাঝে এককের বিল্লিপ্রেমের পোস্টগুলো হেব্বি লাগছে।
  • সইত্যের খাতিরে | ১৪ এপ্রিল ২০১৫ ১৬:১৫287417
  • সার্টিফিকেট বার করার অসুবিধা ছেড়ে দিলে কনফিডেন্সের কারণে / আদর্শগত অবস্থান থেকে এইভাবে কমপীট করা জনতা তো একেবারেই হাতে গোনা হবে। মানে "চাইলে " অবশ্যই পারে, তবে খুব একটা করে কি? আমার ধারণা গুনলে এরা পার্সেন্টেজেই আসবে না। ধারণা ভুল হতেই পারে। ডেটা নেই।
  • dc | ১৪ এপ্রিল ২০১৫ ১৬:১৫287418
  • ঠিক আছে আজকেই প্রধানমন্ত্রীকে চিঠি লেখা হোক,কালকেই পোষ্ট করা হোক। পরশু থেকে চালু হয়ে যাক ১০০% সংরক্ষন।
  • একক | ১৪ এপ্রিল ২০১৫ ১৬:১৫287419
  • আগের লিংকটাতে ভ্যাকসিনেষণ নিয়ে বলা আছে। তবু আলাদা করে মনে করিয়ে দেওয়া জরুরি। অনেক বেড়াল পুষুরে ভাবেন আট হপ্তার মাথায় এবং তিন বছরে একবার করে রেবিস ভ্যাকসিন দিলেই যথেষ্ট। মোটেই তা নয়। বেড়ালের মারাত্মক কিছু রোগ হয় যার হাত থেকে বাঁচাতে FVRCP ভ্যাকসিনেশন চালু আছে। এটা ছ (সিক্স) সপ্তাহ বয়েস থেকে শুরু করতে হয়। আপনার নিকটবর্তী ভেট এর সঙ্গে যোগাযোগ করুন ও ভ্যাকসিন নিয়ে কথা বলুন। দুর্ভাগ্যবশত ভারতবর্ষে অধিকাংশ ভেট নিষ্কর্মা ও অশিক্ষিত হয়। কাজেই অন্ধভাবে ভরসা না করে বিদেশী ভেট সাইটের রেফারেন্স দিতে পারেন।
  • Tim | ১৪ এপ্রিল ২০১৫ ১৬:১৩287416
  • শাক্যকে সোজাসুজি জিগ্যেস করি। দেশে যে পর্বতপ্রমাণ অসাম্য এখনও আছে এবং অসাম্যের ইতিহাস যা বলে, গৃহযুদ্ধ ছাড়া কি জাস্টিস আসা সম্ভব? তোমার বলা উপায়টা যে সেদিকেই নিয়ে যাবে সেটা আশা করি অস্বীকার করবেনা।
  • d | ১৪ এপ্রিল ২০১৫ ১৬:১১287414
  • চাইলে কোটা ক্লেইম করতে পারে, কিন্তু করে নি, আগাগোড়া কোটা উপেক্ষা করে পড়েছে এবং সেইভাবেই পাশ করে বেরিয়ে চাকরীর জন্য এধার ওধার লাট খেয়ে পরে থিতু হয়েছে এরকম দেখেছি তো। খুব কম হলেও একেবারে হয় না এমন তো নয়।
  • শাক্য | ১৪ এপ্রিল ২০১৫ ১৬:১১287415
  • যেটুকু রিজার্ভেশন আছে, যথেষ্ট না। সেটাকে আরো বাড়ানো হক, এবং সর্বক্ষেত্রেই করা হোক, বিশেষত সরকারী চাকরীতে। স্টেট অ্যাডমিনিস্ট্রেশনে নিম্নবর্ণের ইনফিলট্রেশন না হলে এই হেজিমনি পাল্টাবে না। ওটুকুই যথেষ্ট নয়, এগ্রীড। কিন্তু ওটুকুও না হলে চলছে না
  • Tim | ১৪ এপ্রিল ২০১৫ ১৬:০৯287413
  • আমার এক বন্ধু ছিলো, সে এরম করেছিলো। ভালো ছাত্র ছিলো, জেইউ তে পড়ে তারপর কালক্রমে মাইক্রোসফটে ঢুকে যায়।
  • san | ১৪ এপ্রিল ২০১৫ ১৬:০৮287411
  • সইত্যের খাতিরে টি কে ? যিনিই হোন, তিনি ভুল জানেন। সংরক্ষিত কোটার ছাত্রছাত্রী চাইলে আলাদা সার্টিফিকেট ইত্যাদি না দেখিয়ে জেনারেল কোটায় কম্পিট করতে পারে। কম সংখ্যক হলেও, করে থাকে। আপনি যেমন ব্যক্তিগতভাবে কোনো এগজাম্পল দেখেন নাই, আমি দেখেছি। কারো ক্ষেত্রে কনফিডেন্সের কারণে / আদর্শগত অবস্থান থেকে, কারো ক্ষেত্রে সার্টিফিকেট বার করার অসুবিধায়।
  • শাক্য | ১৪ এপ্রিল ২০১৫ ১৬:০৮287412
  • আরে কি মুশকিল। স্ল্যান্ডার তো করছি না। তুমি আমি বা এখানে অনেকেই প্রিভিলেজড। জন্মসুত্রেই। এটা তো জানা কথাই, নতুন কিছু বলিনি তো !
  • সইত্যের খাতিরে | ১৪ এপ্রিল ২০১৫ ১৬:০৪287408
  • নখকুনির ওষুধ আবার কে কবে খেয়েছে !! এতকাল কতই তো নখকুনি ফেস করলুম।
  • d | ১৪ এপ্রিল ২০১৫ ১৬:০৪287409
  • নখকুনি আর আঙুলহারা কি একই জিনিষ?
  • kd | ১৪ এপ্রিল ২০১৫ ১৬:০৪287410
  • PI রা যখন ছোট থাকে,তখন বনেজঙ্গলে মশা মেরে বেড়ায়। তারপর বড় হয়ে এরা হয় Private Investigator, যেমন আশির দশকের এক পপুলার আমেরিকান টিভি সিরিজ, Magnum P I।
  • san | ১৪ এপ্রিল ২০১৫ ১৬:০৩287406
  • তাছাড়া ভাল পার্টিসিপেশন বলতে কি বোঝায় ? ১০ % ? ২০ % ? ৫০ % ? দেশের / রাজ্যের ক পার্সেন্ট বর্ণহিন্দু ? তার সঙ্গে সমঞ্জস ডিস্ট্রিবিউশন কি ?
    এগুলি তর্ক নয়, প্রশ্ন। কেউ জানলে জানাবেন।
  • সইত্যের খাতিরে | ১৪ এপ্রিল ২০১৫ ১৬:০৩287407
  • পার্টিসিপেশন আবার কেমন, কোটা যেমন তেমনই। ৪০% সীট সংরক্ষিত থাকলে ৪০% সংরক্ষিত কোটার জনতাই পড়ত, পড়ে। জেনারেল কোটায় সংরক্ষিত বর্গ পড়েছে এমন কোথাও দেখিনি। পরীক্ষায় বসার আগেই বা অ্যাডমিশনের ফর্মেই নিজের কোটা ডিক্লেয়ার করতে হয়। ফলে, মার্ক্স বেশি পেয়ে যে জেনারেল কোটাতেই কমপীট করতে পারতো, তাকেও কোটাতেই অ্যাডমীট হতে হয়। জাস্ট কনফিডেন্সে কোটা ডিক্লেয়ার না করে জেনেরাল মোডে লড়ে গেছে এরকম একটা ও এগজাম্পল দেখি নাই।
  • san | ১৪ এপ্রিল ২০১৫ ১৬:০০287404
  • না ডেটা নেই। অন্য কেউ জানলে বলুন।
  • hu | ১৪ এপ্রিল ২০১৫ ১৬:০০287405
  • সংরক্ষণের ইম্প্লিমেন্টেশনের গলদকে আরো বেশি সংরক্ষণ দিয়ে কি কাউন্টার করা যাবে? নখকুনি হলে ওষুধ খাবেন না ম্যানিকিওর করবেন?
  • TIm | ১৪ এপ্রিল ২০১৫ ১৫:৫৮287403
  • স্যান তুই তো দেখেছিস তোদের লাইনে। প্রোফাইল কিরকম শুনি? কোন ডেটা আছে?
  • Tim | ১৪ এপ্রিল ২০১৫ ১৫:৫৫287401
  • কোন সময়ের কথা হচ্ছে? এম এস সি তে (যেখানে আমি পড়েছি, পব'র ইউনি) ভালো পার্টিসিপেশন ছিলো। সংখ্যা ইত্যাদি বলতে পারবোনা, কিন্তু নামধাম থেকে আন্দাজে বলছি। তুলনায় বি এস সি তে অতটা ভালো পার্টিসিপেশন ছিলোনা। তবে এসব তো অনেকদিন আগের কথা। এখন ছবিটা কেমন যারা জানেন বলুন।
  • সইত্যের খাতিরে | ১৪ এপ্রিল ২০১৫ ১৫:৫৫287402
  • সংরক্ষণ ব্যবস্থা রিভার্স ডিস্ক্রিমিনেশনই তো!

    শাক্যর "উচ্চবর্ণীয় ফিউডাল মানসিকতা" আর " আমি বর্ণহিন্দু প্রিভিলেজড পুরুষ " বলার পরেও সিকিকে " প্রিভিলেজড সেকশন " বলা যাবে না?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত